নৌকার টিকিট নিয়ে বরিশাল-৩ আসনের পরিবর্তন ঘটাতে চান যারা

বরিশাল অফিস: বরিশাল-৩ আসনে নৌকার টিকিট পেতে মরিয়া আওয়ামী লীগের ৭ জন নেতা। চলছে লবিং তদবির ও দৌঁড়ঝাপ। যাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। অপরদিকে কেন্দ্রীয় নির্দেশনা নিয়ে টুকিটাকি আন্দোলনে মাধ্যমে নেতা-কর্মীদের চাঙা রাখার চেষ্টায় আছে বিএনপি। এ আসনে জাতীয় পার্টিসহ অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরাও নিজেদের ব্যস্ত রাখছেন নানা কর্মকান্ডে।

স্বাধীনতা পরবর্তী বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি বরাবরই আওয়ামী লীগের প্রতিকূলে। জোট-মহাজোটের গ্যাড়াঁকলে বরাবরই এ আসনটি হাতছাড়া হয়ে যায় আওয়ামী লীগের। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ সু-সংগঠিত হয়েছে এ আসনের আওয়ামী লীগ নেতা কর্মীরা।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান বলেন, ‘বরিশাল-৩ আসনে দলীয় সংসদ সদস্য হিসেবে যদি আমি মনোনয়ন পাই, এবং নির্বাচিত হই তাহলে উন্নয়নে কোনো বৈষম্য রাখব না। ‘তিনি বলেন, জনগণ তরুন নেতৃত্বে বিশ্বাসী, তারা আমাদের সাথেই রয়েছে। ভোটাররা বলছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, জনগণ যাদের সুশাসনে ভালো থাকবে তাদেরকেই বেছে নিতে চান তারা। ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনের ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার। আগের চেয়ে সাংগঠনিক ভাবে শক্ত অবস্থানে এ আসনের আওয়ামীলীগ।

এ আসনটির বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিগত দিনের কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় জনগনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া রয়েছে। স্থানীয় ভোটার ও সরকার দলীয় নেতাদের ভাষ্যমতে, লঞ্চ ব্যবসায়ী গোলাম কিবরিয়া টিপু প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কোনো নজর দেননি। এমনকি সরকারের বরাদ্ধের টি আর কাবিখার সঠিক ব্যবহার না করে চায়ের দোকান, বাড়ির আঙিনায় বসার বেঞ্চ বানিয়ে সরকারী অর্থ লোপাট করেছেন।

নিজের লঞ্চ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় নিজের সংসদীয় আসনের মানুষের খোঁজ কিংবা এলাকার উন্নয়নের নূন্যতম ভূমিকা রাখতে পারেননি, করোনাকালেও তাঁকে জনগণ পাশে পায়নি। যে আওয়ামী লীগের কাঁধে ভর করে ক্ষমতায় এসেছেন খোদ সেই আওয়ামী লীগ নেতাকর্মীদে সাথেও রাখেননি সু-সম্পর্ক। যে কারণে বিভিন্ন সভা সমাবেশে দ্বাদশ সংসদ নির্বাচনে এর কঠোর জবাব দেওয়ার ঘোষনা আওয়ামী লীগ নেতাকর্মীদের।

আসনটিতে তিনবার নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থীরা। ২০০৮ সালে মহাজোটের কারণে আসনটি পায় জাপা। ২০১৪ সালে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টির ঘরে যায় আসনটি।

২০১৮ সালেও জোটের কারণে ওয়ার্কার্স পার্টি নৌকার টিকিট পেলেও আসনটি উন্মুক্ত করে দেওয়ার ফলে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান ১৯৭৩ সাল থেকে এই আসনে আওয়ামী লীগের কোনো এমপি নেই। দলীয় নেতা-কর্মীরা অনেকটা অভিভাবকশূন্য।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, মোঃ আতিকুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, যুবলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, বিএনপির হয়ে প্রার্থী হতে চান দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শেখ টিপু সুলতান, প্রার্থী হতে চাওয়ার কারণ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান বলেন, জোট-মহাজোটের কারণে স্থানীয়ভাবে দলের ক্ষতি হচ্ছে। এ ছাড়া যুগ যুগ ধরে উন্নয়ন বঞ্চিত হচ্ছে জনগণ। তাই উন্নয়ন বঞ্চিত বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়নে কাজ করতে চাই।




সংখ্যালঘু নির্যাতনে বিএনপি ছিলো বিশ্বচ্যাম্পিয়ন’

বরিশাল অফিস: পূজা মন্ডপ পরিদর্শনে এসে বিএনপি ও জামায়াতের চারদলীয় জোট সরকারের সময়কার বিশ্বব্যাপী আলোচিত সংখ্যালঘু নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে বঙ্গবন্ধুর ভাগ্নে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য মন্ত্রী পদমর্যাদায় থাকা বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা গৌরনদী ও আগৈলঝাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অমানবিক অত্যাচার ও নির্যাতন চালিয়েছিলো। যা ওইসময় বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় তুলেছিলো।

রাতে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনকালে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি আরও বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অতিসন্নিকটে তাই পূনরায় বিএনপি ও তাদের দোসররা সার্বজনীন দুর্গাপূজাকে ঘিরে নানা ষড়যন্ত্র করে আসছিলো। এ কারণে সনাতন ধর্মাবোলম্বীদের মধ্যে একধরনের অজানা আতঙ্ক ছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা স্ব-স্ব এলাকার চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি পূজা মন্ডপে স্বাচ্ছন্দ্যে পূজা উৎসব পালনের জন্য শৃংখলা কমিটি গঠণ করে দিয়েছি। এ কারণে সংখ্যালঘু নির্যাতনে বিশ্বচ্যাম্পিয়ন বিএনপি ও জামায়াতের গভীর ষড়যন্ত্র এবারও ধুলিসাত হয়ে গেছে।

আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেন, কোন ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাবায়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও পারবেনা। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, দেশের শান্তিপ্রিয় জনগনকে সাথে নিয়ে বিএনপি ও জামায়াতের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করা হবে।

একইদিন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি গৌরনদী উপজেলার সরিকল ও বাটাজোর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




স্মার্ট ও উন্নত বাংলাদেশ বির্নিমাণে প্রধানমন্ত্রীর বিকল্প নাই’

বরিশাল অফিস: স্মার্ট ও উন্নত বাংলাদেশ বির্নিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই বলেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদার। তিনি সোমবার সকাল ১০টায় মুলাদী প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতির মাঠে পরীক্ষিত একটি দল। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগ সরকার গঠন করে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠন করবে। মুলাদী-বাবুগঞ্জের উন্নয়নের স্বার্থে এই আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী প্রয়োজন।

ইতোমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করে আগামী নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসনে একজন যোগ্য প্রার্থী দেওয়ার দাবী করা হয়েছে বলে জানান মিজানুর রহমান হাওলাদার। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মুলাদী প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেন সুমন রাড়ী।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান খান, আবদুস সালাম মীর, রিয়াজুল আলম বাকু, ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ প্রমুখ।




২৮ অক্টোবর ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজনীতি

চন্দ্রদীপ নিউজ: বিএনপি আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে। সেই সমাবেশ থেকে দলটি আন্দোলনের ‘মহাযাত্রা’ শুরু করবে বলে ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে, সেদিন হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দিতে পারে বিএনপি। আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দলটি তাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চায়।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও ২৮ অক্টোবর কর্মসূচি ঘোষণা করেছে। এদিন তারাও ঢাকায় মহাসমাবেশ করবে। সেই মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে পরিণত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল। এদিন জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী দলও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

বিএনপি ২৮ অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। শনিবার (২১ অক্টোবর) দলের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পলিশের (ডিএমপি) কাছে আবেদন জানানো হয়েছে। তবে ডিএমপি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অন্যদিকে একই দিন একই সময়ে অল্প দূরত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার (২১ অক্টোবর) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেন, ২৮ তারিখ তো আমাদের কর্মসূচি আছে। আমাদের কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি। নতুন করে কিছু নাই। ২৮ তারিখ মহাযাত্রা আমাদেরও আছে। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর নিচে টানেল, বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ওইদিন বিকেলে (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার মহাসমুদ্র হবে। জনতার ঢল নামবে। কোথায় কী হবে? করবেন? কয়দিন সময় দেবেন? আমাদের আর সময় নাই। দাওয়াত দিচ্ছি আপনাদের।

২৮ অক্টোবর ঘিরে রাজনীতিতে উত্তাপ আগেও ছড়িয়েছে। ২০০৬ সালের এই দিনে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এদিন ক্ষমতা ছেড়েছিল। সেদিন ঢাকায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের সেই আন্দোলনকে ‘লগি-বৈঠার আন্দোলন’ হিসেবে কটাক্য করেন বিরোধীরা। কারণ সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল।

এবারও পরিকল্পিত কিংবা কাকতালীয়ভাবে সেই ২৮ অক্টোবর ঘিরেই রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে।




শাহজাহান মিঞার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চন্দ্রদীপ ডেস্ক: পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য
এডভোকেট মোঃ শাহজাহান মিয়া – এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের প্রাক্তন এই সভাপতি তাঁর স্বীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য,  ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি,  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদসহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ।

এদিকে, প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক ও আওয়ামিলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন।




বরেণ্য রাজনীতিবিদ, একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শাহজাহান মিয়া আর নেই

মো: আল-আমিন (পটুয়াখালী): চলে গেলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

আজ শনিবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নাতি-নাতনিসহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




টিকে থাকলো অষ্ট্রেলিয়া, ‘যদি’র মারপ্যাচে পাকিস্তান: যা বললেন বাবর আজম

 চন্দ্রদীপ ডেস্ক : বাঁচা মরার লড়াইয়ে টিকে গেলো অষ্ট্রেলিয়া। ওপর দিকে ‘যদি’র সমীকরণে আটকে গেলো পাকিস্তান।

বিশ্বকাপের চলতি আসরে টানা দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকার বিপক্ষে জয় পায় পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পর আজ বিশ্বকাপের রেকর্ড পাঁচ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় পাকিস্তান।

শুক্রবার ভারতের বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ৩৬৮ রান তাড়া করতে নেমে ৩০৫ রানে অলআউট হয়ে পাকিস্তান ম্যাচ হারে ৬২ রানে।

খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, বোলিংয়ে প্রথম ৩৪ ওভারে আমরা অনেক রান খরচ করেছি। শুধু তাই নয়! আমরা বেশ কিছু ক্যাচও মিস করি; যে কারণে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে সেঞ্চুরির আগে আটকাতে পারিনি।

বাবর আজম আরও বলেন, ব্যাটিংয়ে নামার আগে দলকে আমার বার্তা ছিল, আমরা এই রান তাড়া করে জিততে পারি। কারণ বিশ্বকাপে আমরাই রেকর্ড ৩৪৫ রান তাড়া করে জয় পেয়েছি। আজও আমাদের জয়ের টার্গেট ছিল। কিন্তু আমরা ভালো শুরুর পরও বড় পার্টনারশিপ গড়তে পারিনি। যে কারণে ম্যাচটা হাত থেকে ফসকে যায়।




বরিশালে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ফেস্টুনে কালি লেপন

বরিশাল অফিস : বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন প্রচারনা, শিক্ষাক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন, অসহায় পরিবারের একমাত্র আশার আলো, দলীয় নেতাকর্মীদের একত্র করে শক্ত বলয় তৈরি করার মাধ্যমে দীর্ঘবছর থেকে প্রত্যন্ত অঞ্চলের সর্বস্তরের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করেছেন আওয়ামী লীগ নেতা এবং বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

এ কারণে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অকুন্ঠ সমর্থনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী হয়েছেন আতিকুর রহমান।

গত কয়েকদিন থেকে আতিকুর রহমানের সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ হাট-বাজারে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচনে পূনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানিয়ে অনেক বিলবোর্ড স্থাপন করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ ও আতিকুর রহমানের ছবি সংবলিত ডিজিটাল বিলবোর্ডগুলোতে বৃহস্পতিবার দিবাগত রাতে কালি লেপন করে দিয়েছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। বিল বোর্ডে আতিকুর রহমানের ছবিতে কালো কালি জাতীয় কিছু লেপন করে দেয়া হয়েছে।

শুক্রবার বিষয়টি নজরে আসলে সর্বত্র তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসংখ্য আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা কালি লেপনের বিলবোর্ডগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন-এতোদিন এই সাংস্কৃতিটা বরিশাল-৩ আসনে ছিলোনা। এটা নিচু শ্রেনীর মানসিকতার লোকজনের কাছেই শোভাপায়। যে বিলবোর্ডে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বরিশালের আওয়ামী লীগের একমাত্র অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর ছবি রয়েছে, সেই বিলবোর্ডে কালি লেপনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করছি।

এ ব্যাপারে আতিকুর রহমানের বলেন, যারা আমাকে ভালবাসে তারা বিলবোর্ডগুলো স্থাপন করেছে। আর যারা আমাকে ভালবাসে না তারা রাতের আঁধারে বিলবোর্ডগুলোতে কালি লেপন করেছে। যারা এই নিচু মনের পরিচয় দিয়েছে জনগনই তাদের চিহ্নিত করে জবাব দিবেন। তিনি আরও বলেন, শুধু কষ্ট লাগে যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের রূপকার ও জেলা আওয়ামী লীগের সভাপতির ছবি রয়েছে, সেই বিলবোর্ডে কালি লেপনের দুঃসাহ কিভাবে হলো। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।




বাবুগঞ্জে জনবল নিয়োগ প্রক্রিয়ায় ক্ষোভ

বরিশাল অফিস: বরিশালের বাবুগঞ্জে দাতা সদস্যদের মতামত উপেক্ষা করে নিয়োগ দানের পায়তাঁরার অভিযোগ পাওয়া গেছে। দাতা সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম সিকদার জানান, উপজেলার খানপুরা আলিম মাদ্রাসায় তিনি ও তার ওয়ারিশরা ৩০ শতাংশ জমি দান করেছেন।

মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ দাতা সদস্যদর অবহিত না করে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি ওই মাদ্রাসায় ৬টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মোটা অংকের বানিজ্যে নিয়ে তাদের পছন্দের লোকদের নিয়োগ প্রদানে পায়তাঁরার অভিযোগ করেছেন তিনি।

এছাড়াও মাদ্রাসার দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল করিম সিকদার বলেন, দুই বছর পর পর ম্যনেজিং কমিটি হওয়ার বিধান থাকলেও সরদার খালেদ হোসেন স্বপন ২০১৪ সাল থেকে অদ্য পর্যন্ত খানপুরা আলিম মাদ্রাসায় সভাপতি পদে বহাল রয়েছে। এছাড়াও ওই মাদ্রাসার আরেক দাতা সদস্য আফারউদ্দিন হাওলাদারের পরিবারের সদস্যরা জানান, ম্যানেজিং কমিটি মাদ্রাসার কোনো বিষয় তাদেরকে কখনো অবহিত করেনি।

এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ আ,জ,ম সামছুল আলম বলেন, নিয়োগ বিষয় সভাপতির সর্বময় ক্ষমতা বিধায় তিনি কোনো কথা বলতে রাজি হয়নি। খানপুরা আলিম মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনের সাথে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেনি।




হিজলায় এ্যাড. আফজালুল করিম এর গণসংযোগ

বরিশাল অফিস: বরিশালের হিজলায় গণসংযোগ করেছেন বরিশাল-৪ হিজলা মুলাদী সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আফজালুল করিম।

উপজেলার কাউরিয়া বন্দরে গতকাল বিকাল ৫টায় এ গণসংযোগ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সিনিয়র সহসভাপতি হিজলার কৃতী সন্তান এ্যাড. আফজালুল করিম। গণ সংযোগকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা ১৫ বছরের উন্নয়নের এক ফিরিস্তি সম্বলিত লিফলেট প্রধানমন্ত্রীর পক্ষে বিতরণ করেন এবং এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় নৌকায় ভোট চান তিনি।

আফজালুল করিম বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে হিজলা মুলাদী আসনে মনোনয়ন দিয়েছিল। পরবর্তীতে মহাজোটে কারণে বরিশাল-৩ আসনটি শরীকদের ছেড়ে দিতে আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলে আমি নেত্রীর আদেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করেছি।

তার নির্দেশ মেনে আমি রাজনীতি করছি। দলের দূর্দিনে নেতাকর্মীদের আমি আইনি সহায়তা দিয়ে দলকে সহযোগিতা করছি। আমার বাবাও এই আসনে এমপি ছিলেন, তিনিও সারাজীবন জনগণের খেদমত করে গিয়েছেন। নেত্রী আমাকে মনোনয়ন দিলে দলে কোন বিভেদ থাকবে না। আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধান মন্ত্রীকে এই আসনটি উপহার দিয়ে সরকার গঠনে সহযোগিতা করব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।