ফখরুল জেলে বাকিদের খোঁজ নেই, অবরোধ করবে কে?-ওবায়দুল কাদের

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের মহানগর, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যৌথসভায় একথা বলেন তিনি।

বিএনপির অবরোধ থেকে দেশের উন্নয়ন স্থাপনা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূ্র্ণ অবস্থানে থাকবে, সতর্ক থাকবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ২৮ অক্টোবর শত উসকানি সত্ত্বেও শান্তি ও উন্নয়ন সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ২৮ অক্টোবর দলীয় নেতাকর্মীদের মধ্যে ভিক্টরি মনোভাব দেখেছি, এটাই আমাদের বিজয়। এটাই বিরোধীদের ব্যর্থ আন্দোলনের বিরুদ্ধে নির্বাচনমুখী আমাদের বিজয়ের অভিযাত্রা। এসময় দলে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না, তারা নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন চাইলে বিএনপি এমন সহিংসতা করতো না। এত নির্মমভাবে একজন পুলিশকে হত্যা করতে পারে। এটাই বিএনপির আসল রুপ। সাংবাদিকদেরও ছাড়েনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, কারো জন্য বসে থাকবে না। আওয়ামী লীগ প্রতিযোগিতামূলক নির্বাচন চায়, বড় দল হিসেবে বিএনপির অংশগ্রহণ চায়। কাউকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নেই সরকারের। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কে নির্বাচনে আসলো, কে আসলো না সেটা সরকারের বিষয় নয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কর্মীরা এখন বলছে তারেক রহমান ভুয়া, মির্জা ফখরুলও ভুয়া। এক দফা আন্দোলনও ভুয়া। কান টানলাম জীবনেও আর আসবো না। এই দল করবো না, কান ধরে বলেছে। বিএনপির আন্দোলনের পতন গোলাপবাগে শুরু হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।




বরগুনায় মাঠে ছিল না বিএনপি : আওয়ামীলিগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

 

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বিএনপির হরতালের কোন প্রভাব পড়ে নি। জনজীবন ছিল স্বাভাবিক। এদিকে দেশজুড়ে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বরগুনায় প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের অংশগ্রহনে বরগুনা প্রেসক্লাব চত্ত্বরে শান্তি সমাবেশ অনুষ্টিত হয়।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ,পৌর মেয়র আ্যাড: কামরুল আহসান মহারাজ, যুবলীগ সভাপতি রেজাউল উল করিম আ্যটম, আওয়ামীলিগ নেতা আব্বাস হোসেন মন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।।




কারাগারে ডিভিশন পেলেন ফখরুল

চন্দ্রদীপ নিউজ : প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দেন।

জামিন শুনানিকালে সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ আদালতকে বলেন, তাকে কারাগারে পাঠানো হলে যেন সাবেক মন্ত্রী ও সাবেক এমপি হিসেবে ডিভিশন দেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আইনজীবীরা বলেন, তাকে মিথ্যা অভিযোগে হয়রানিমূলকভাবে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ৮১ বছর বয়সী একজন ব্যক্তি, বিএনপির দেশে অবস্থান করা সবচেয়ে বড় নেতা এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং যেকোনো শর্তে তাকে জামিন দেওয়া হলে তিনি পলাতক হবেন না।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি আব্দুল্লাহ আবু জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, মির্জা ফখরুল এই আন্দোলনের মূল পরিকল্পনাকারী। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ পুলিশ হত্যা, গাড়িতে আগুন ও সাধারণ জনগণের জানমাল ক্ষয়ক্ষতি করেছেন। এক্ষেত্রে তার ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই।

পিপি বলেন, ফখরুলের পূর্বপরিকল্পনা ও নির্দেশনাতেই এসব ঘটনা ঘটেছে। তিনি দেশি-বিদেশি বিভিন্ন মহলের ইন্ধনে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করা এবং দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটিয়েছেন। তিনি এই ঘটনার দায় এড়াতে পারেন না। তাই আমরা তার জামিনের বিরোধিতা করছি।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তার পক্ষে করা ডিভিশনের আবেদন মঞ্জুর করেন এবং কারাবিধি অনুযায়ী যথাযথ চিকিৎসা দেওয়ার আদেশ দেন।




প্রতিপক্ষের হামলায় পটুয়াখালীতে শ্রমিক লীগ নেতা গুরতর আহত

মো: আল-আমিন (পটুয়াখালী): আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর শান্তি সমাবেশ শেষে পটুয়াখালীতে অশান্তিতে জড়িয়েছেন জেলা শ্রমিক লীগ নেতাকর্মীরা।

রবিবার সকালে শহরের নিউ মার্কেট এলাকায় শান্তি সমাবেশ শেষে শ্রমিক লীগের কমিটি দ্বন্দ্বের জেরে পটুয়াখালী পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিহাব মো. সগির (৩০) এর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুত্বর আহত সগিরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামিমা নাসরিন শিমু বলেন, ‘আহত রোগীর মাথায় দুটি আঘাত রয়েছে। সেলাই করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গুরুত্বর আহত সিহাব মো. সগির বলেন, সকালে আমি শান্তি সমাবেশ শেষে নিউ মার্কেট থেকে পাওয়ার হাউজের দিকে যাওয়ার পথে খলিল তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা আমাকে রক্ষা করে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা হয়েছে।

পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অভিযুক্ত খলিলুর রহমান বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা আপনারা সিসি টিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন।

পটুয়াখালী জেলা শ্রমিক লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন বলেন, ‘মূলত সমস্যা হয়েছে খলিলের সাথে। সগিরকে আমিই পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বানিয়েছিলাম। এরপর ও ঢাকা থেকে একটা কাগজ এনে নিজেকে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করছে। এ নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। সগিরকে বহিষ্কার করা হয়েছে। আজ এসব বিষয় নিয়ে কথা কাটকাটি হয়েছে। আমি কিংবা আমার কেউ ওর উপর হামলা করেনি।’

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. জসিম বলেন, ‘শহরের নিউ মার্কেটে এমন একটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।




হরতালে তেমন কোন প্রভাব পড়েনি বরিশালে

বরিশাল অফিস : বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে তেমন কোন প্রভাব পড়েনি বরিশালে। আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে নগর ও জেলার কোথায় কোন বিএনপি বা জামায়াতের মিছিল বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি।

সেইসাথে বরিশাল নদী বন্দর থেকে জেলার আভ্যন্তরীণ ও জেলার বাহিরের বিভিন্ন রুটে স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করেছে। তবে স্বাভাবিক দিনের থেকে যাত্রী কিছুটা কম বলে জানিয়েছেন বরিশাল থেকে ভোলাগামী সোহাগী-১ লঞ্চের মাষ্টার নয়ন। তিনি বলেন, দূরপাল্লার বাস চলাচল কম থাকায় যাত্রীর সংখ্যা কম রয়েছে। তবে অফিস সময়ের সাথের লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা আগের মতোই ছিলো বলে জানিয়েছেন বন্দরের স্টাফরা।

এদিকে, বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনাল থেকে আভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে ঢাকাসহ দুরপাল্লার বাস চলাচল করলেও, যাত্রী কম থাকায় নির্দিষ্ট সময়ের বাস কিছুটা বিলম্বে এবং কমিয়ে চলাচল করছে। যদিও সকাল সাড়ে ৯ টা পর্যন্ত এ
টার্মিনাল থেকে এ টার্মিনাল হয়ে আভ্যন্তরীণ রুটের বাস চলাচলের খবর পাওয়া যায়নি, তবে আভ্যন্তরীণ রুটের কাউন্টারগুলো খোলা হয়েছে। কাউন্টার স্টাফরা জানিয়েছেন, যাত্রী কম থাকায় এমনটা হচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে সবকিছু স্বাভাবিক নিয়মে চলে বলে দাবি তাদের। আর এ সময়টাতে কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা।

এছাড়া স্বাভাবিক নিয়মে সকাল থেকে বিআরটিসির বাসগুলো সকল রুটে স্বাভাবিক ভাবে চলাচল করেছে, যাতে যাত্রীদের উপস্থিতিও ছিলো বেশ ভালো। সেইসাথে শিশির ভেজা সকাল থেকে বরিশাল নগরে ও উপজেলা সদরগুলোতে সিএনজি, মাহিন্দ্রা, অটোরিক্সাসহ সকল
ধরণের থ্রি-হুইলার স্বাভাবিক নিয়মে চলাচল করছে। এমনকি বরিশাল নগর থেকে উপজেলাগুলোতে সমানে যাত্রী পারাপার করছে এসব যানবাহন।

এদিকে বেলা বাড়ার সথে সাথে দোকানপাট খুলতে শুরু করার পাশাপাশি স্কুল-কলেজ, ব্যাংক, অফিস-আদালত যথানিয়মে শুরু হয়।

হরতাল উপলক্ষ্যে নগরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েনের পাশাপাশি সড়ক-মহাসড়ক ধরে র‌্যাব-পুলিশের টহল অব্যাহত রয়েছে। সকাল সাড়ে ৯ টায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি জানান, সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি পরিলক্ষিত হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে, আর আইন-শৃঙ্খলা বাহিনীরও অব্যাহত নজরদারী রয়েছে।




পুলিশ সদস্য আমিরুল হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : বিপ্লব

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: বিএনপি শর্তসাপেক্ষে অনুমতি নিয়ে মহাসমাবেশের নামে গতকাল ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশ সদস্য হত্যা করেছে। এসব ঘটনায় জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।



আহত হলো পুলিশ, হরতাল ডাকে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নৃশংসতায় গতকাল শ’ খানেক পুলিশ আহত হয়েছেন। আওয়ামী লীগের মহিলা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তারা (বিএনপি)। আহত হলো পুলিশ, আর হরতাল ডাকে বিএনপি।



বরিশালে আ.লীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন

বরিশাল অফিস: বিএনপি-জামাত জোট কর্তৃক গণতন্ত্র হত্যাকারীদের নতুন করে গণতন্ত্রকে এদেশ থেকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বরিশাল নগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার

জন্য দলীয় নেতৃবৃন্দদের নিয়ে সোহেল চত্বর দলীয় কার্যলয়ে অবস্থান গ্রহন করে।

আজ শনিবার (২৮) অক্টোবর সকাল ১০ টায় তারা নগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও দলীয় অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে শান্তি অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, সহ মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের সদস্য বৃন্দ।

এ সময় যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সদস্যরা দলীয় কার্যলয়ের সম্মুখে ওয়ার্ড কাউন্সিলর রাজিবের নেতৃত্বে শ্লোগানে শ্লোগানে দলীয় কার্যলয় মুখরিত করে তোলে।




এক ঘণ্টায় ঢাকায় ৩ বাসে আগুন

চন্দ্রদ্বীপ নিউজ : রাজধানীতে এক ঘণ্টার মধ্যে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে কাকরাইল, মালিবাগ ও কমলাপুরে এসব ঘটনা ঘটে।




গণপরিবহন কম, পায়ে হেঁটে গন্তব্যে মানুষ

 

চন্দ্রদ্বীপ নিউজ :বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর আমিনবাজার দিয়ে প্রবেশে কড়া নজরদারি রাখছে পুলিশের সদস্যরা