বরিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

বরিশাল অফিস: বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে নাশকতা ঠেকাতে বরিশালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরের আগে দুই প্লাটুন বিজিবি সদস্য বরিশালে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা এরইমধ্যে টহল কার্যক্রম পরিচালনা করছেন। অবরোধের মধ্যে হামলার শঙ্কায় রাজধানীর পাশাপাশি বরিশালসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা অবরোধের সময় দেশের সব মহাসড়কে টহল দেবেন। পাশাপাশি মানুষের চলাচল বা পণ্য পরিবহন নির্বিঘ করতে কাজ করবেন তারা। সেই সঙ্গে বিশৃঙ্খল প্রতিরোধ করবেন। গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীলতা বা আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্যও কাজ করবে বিজিবি।

অপরদিকে বিকালে বরিশাল লাকুটিয়া সড়কের নগরীর ভাঙ্গারপুল নামকস্থানে আবরোধের সমর্থনে একদল যুবক সড়কে টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ মিছিল করে।




বরিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন, অবরোধের সমর্থনে সড়কে অগ্নি সংযোগ

 

বরিশাল অফিস: বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে নাশকতা ঠেকাতে বরিশালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরের আগে দুই প্লাটুন বিজিবি সদস্য বরিশালে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা এরইমধ্যে টহল কার্যক্রম পরিচালনা করছেন। অবরোধের মধ্যে হামলার শঙ্কায় রাজধানীর পাশাপাশি বরিশালসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা অবরোধের সময় দেশের সব মহাসড়কে টহল দেবেন। পাশাপাশি মানুষের চলাচল বা পণ্য পরিবহন নির্বিঘ করতে কাজ করবেন তারা। সেই সঙ্গে বিশৃঙ্খল প্রতিরোধ করবেন। গুজব বা মিথ্যা তথ্য, ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীলতা বা আতঙ্ক
ছড়াতে না পারে, সেজন্যও কাজ করবে বিজিবি।

অপরদিকে বিকালে বরিশাল লাকুটিয়া সড়কের নগরীর ভাঙ্গারপুল নামকস্থানে আবরোধের সমর্থনে একদল যুবক সড়কে টায়ারে অগ্নি সংযোগ করে বিক্ষোভ মিছিল করে।




পটুয়াখালীতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করলেন আফজাল হোসেন

মো:আল-আমিন (পটুয়াখালী): উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পটুয়াখালী ফিরেই বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন  বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। সন্ধ্যায় তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ সহো বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগন ।

সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া ২১ অক্টোবর মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ হবে।




যে হাতে আগুন দেবে, সে হাত পুড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, মাঝখানে কিছুদিন বিএনপি রাজনৈতিকভাবে কর্মসূচি করছিল এবং আপনারা নিশ্চয়ই বিশেষভাবে লক্ষ্য করেছিলেন আমাদের সরকার কিন্তু তাদের কোনো বাধা দেয়নি। তাদের ওপর একটা শর্ত ছিল, তারা অগ্নিসংযোগ বা ভাঙচুর করবে না।

তিনি বলেন, তারা (বিএনপি) যখন সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচি করছিল তাতে কিন্তু মানুষের একটু আস্থা-বিশ্বাসও তারা ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল। কিন্তু ২৮ তারিখে বিএনপি যেসব ঘটনা ঘটালো, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মাটিতে ফেলে যেভাবে কোপালো, সাংবাদিকদের যেভাবে পেটালো, এ ঘটনার পর জনগণের ধিক্কার ছাড়া বিএনপির কিছুই জুটবে না।

শুধু তাই নয়, হাসপাতালে ঢুকেও তারা হামলা করেছে। সেখানেও পুলিশের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হাসপাতালে হামলা করছে, নারী-শিশুদের হত্যা করছে, এর সঙ্গে তো বিএনপির হামলার কোনো তফাৎ দেখি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে যোগদান শেষে ২৭ অক্টোবর দেশে ফেরেন।

বিদেশ সফর শেষে প্রতিবার সংবাদ সম্মেলন করেন সরকারপ্রধান। সবশেষ গত ৬ অক্টোবর তিনি সংবাদ সম্মেলন করেন ভারতে জি টোয়েন্টি সম্মেলন এবং জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার অভিজ্ঞতা জানাতে। তিন সপ্তাহের ব্যবধানে আবারও সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী।

গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে গত ২৪ অক্টোবর সফরসঙ্গীদের নিয়ে বেলজিয়ামে যান শেখ হাসিনা। বেলজিয়ামে পৌঁছানোর পর ২৫ ও ২৬ অক্টোবর ওই ফোরামে যোগ দেন তিনি।




সতর্ক পাহারা দেবে আওয়ামী লীগ, করবে শান্তি সমাবেশ

চন্দ্রদীপ নিউজ : টানা তিন দিন বিএনপি অবরোধ কর্মসূচির ঘোষণার পর এবার আওয়ামী লীগের পক্ষ থেকে ফের শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর শাখাসমূহকে ব্যাপকভাবে এই কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে তিনি বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতত্পরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান।




সারাদেশে মহাসড়কে বিজিবি মোতায়েন : অবরোধে নাশকতার আশঙ্কা পুলিশের

চন্দ্রদীপ রিপোর্ট : বিএনপি ও জামায়াতের ডাকা রেল, সড়ক ও নৌপথে তিন দিনের অবরোধ কর্মসূচিতে নাশকতার আশঙ্কা রয়েছে বলে মনে করছে পুলিশ। অবরোধ কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অবরোধ কর্মসূচিতে নগরবাসীর নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসার, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) মোতায়েন করা হয়েছে সোমবার রাত থেকে। গুরুত্বপূর্ণ মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, পদ্মা সেতু থেকে যশোর, খুলনা ও বরিশাল, ঢাকা-রংপুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংশ্লিষ্ট এলাকার বিজিবির সেক্টর থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, সোমবার রাত থেকেই মহাসড়কগুলোতে বিজিবি টহল দিতে শুরু করেছে। মহাসড়কে যানবাহন চলাচলে কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেজন্য বিজিবির স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট সেক্টরগুলোতে।

পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, শান্তিপূর্ণভাবে যে কোনো কর্মসূচিতে কোনো সমস্যা নেই। কিন্তু অবরোধের নামে ভাঙচুর ও ধ্বংসাত্মক কার্যকলাপের চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ।




দেশব্যাপী টানা ৩ দিনের অবরোধ আজ শুরু

চন্দ্রদীপ ডেস্ক : সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আজ থেকে টানা তিন দিন দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামী।

কর্মসূচি সফল করতে দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে সাংগঠনিক জেলার দলীয় নেতাকর্মীদের অবরোধ সফলে নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

শান্তিপূর্ণভাবে সতর্ক থেকে কর্মসূচি পালনের নির্দেশ রয়েছে কর্মীদের প্রতি। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে। জানা যায়, ইউনিয়ন থেকে উপজেলা বা পৌর, উপজেলা বা পৌর থেকে জেলা বা মহানগর সদর এবং জেলা বা মহানগর সদর থেকে রাজধানীর সঙ্গে সড়ক, রেল ও নৌপথের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।




পটুয়াখালী-১ আসনে নৌকার মাঝি এডভোকেট আফজাল হোসেন

বরিশাল অফিস: পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




বরিশালে তিন বিএনপি সমর্থক গ্রেপ্তার

বরিশাল অফিস: বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ধানডোবা এলাকা থেকে তিন বিএনপি সমর্থককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো- আগৈলঝাড়া উপজেলার বাশাইল এলাকার হাদিস ঘরামীর ছেলে পলাশ ঘরামী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আফজাল সিকদারের ছেলে জহিরুল ইসলাম ও মৃত মুজাহারুল ইসলামের ছেলে সোহেল মোল্লা।

বরিশাল গৌরনদী মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গত দেড় মাস পূর্বে একটি মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামীকে রোববার রাতে পশ্চিম ধানডোবা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন বলেন, রোববার রাত আটটার দিকে তার ছেলে সহ তিনজনকে বাশাইল বাজার থেকে গ্রেপ্তার করে গৌরনদী থানা পুলিশের সদস্যরা।




রাঙ্গাবালীতে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার রাঙ্গাবালীতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ।

এ সময় ঘটনাস্থলপ তিনটি ককটেল বিস্ফোরণ করা হয় ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের পুলঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান বলেন, ইউনিয়নের ওয়ার্ড কার্যালয়ে শান্তি সমাবেশের প্রস্তুতি চলছিল, হঠাৎ বিকট শব্দে আমাদের লোকজন ছোটাছুটি শুরু করেন। তখন একের পর এক ককটেল মারতে থাকে বিএনপির সন্ত্রাসীরা এবং যাওয়ার সময় অফিসের চেয়ার ও মালামাল ভেঙে ফেলে রেখে যায়।

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের একটা ট্রেন্ড হয়ে গেছে কোনো কিছু হলেই বিএনপির ওপর দায় চাপানো। গতকাল এমন কোনো ঘটনার সঙ্গে আমাদের নেতা-কর্মীরা জড়িত ছিল না। উল্টো আমাদের চার নেতা-কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। গ্রেপ্তারের দায় এড়াতে তারা এ নাটক সাজিয়েছে।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, এ বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় কার্যালয়ের ভেতর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে অকার্যকর করা হয়েছে। বাইরে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে যার অংশবিশেষ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। মামলাসহ সকল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গতকাল রোববার রাঙ্গাবালী বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪ নেতা-কর্মীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ভাঙচুর ও অরাজকতার অভিযোগে মামলা রয়েছে।