উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিন-এমপি মুহিব

মো: আল-আমিন (পটুয়াখালী): উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সব ধরনের ভাতা চালু করেছে। যা বিগত দিনে কোনো সরকার করেনি। উন্নয়নের এ সরকারকে জনগনসহ বিদেশের কাছে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের চক্রান্ত শুরু করছে বিরোধী নেতারা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা চত্বরে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




তালতলীতে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

বরিশাল অফিস: বরগুনার তালতলীতে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিরোধ ও যেকোন ধরনের অপশক্তি রুখে দিতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে যুবলীগ আয়োজিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা নভেম্বর) তালতলী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তারুণ্যের জয়যাত্রা বের হয়। জয়যাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক তারুণ্যের জয়যাত্রা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে ও যুব নেতা খালেদ মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামরুল আহসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক নুর আলম সুমন। যুবলীগের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, শামীম পাটোয়ারী, যুব নেতা তারেকুজ্জামান তারেক, আবদুস সালাম, শাহিন তালুকদার, জে এইচ সুমন, ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামাত নির্বাচনকে বানচাল করার জন্য দেশব্যাপী হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের পেছনে সাধারণ জনগণ নেই জেনেই তারা আগুন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে সর্বদা মাঠে প্রস্তুত রয়েছি।

তারা বলেন, অকুতোভয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনা শক্তির কাছে কখনই মাথা নত করেননি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো বাইরের শক্তি নয়, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য মাঠে থেকে প্রতিরোধ করা হবে। এ সময় বিএনপি-জামাতের যেকোন নৈরাজ্য ঠেকাতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান তারা।




আরও ৪৮ ঘণ্টার অবরোধ দিলো বিএনপি

এছাড়া ২৮ অক্টোবর থেকে কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা সারাদেশে দোয়া ও মোনাজাতের কর্মসূচি দিয়েছে বিএনপি।

নির্বাচন কমিশন সংলাপের জন্য যে চিঠি বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারে রেখে এসেছে তারও কঠোর সমালোচনা করেন রিজভী। সরকারের নির্দেশে একে নির্বাচন কমিশনের তামাশা বলে মন্তব্য করেন তিনি।

এর আগে দেশব্যাপী তিনদিনের অবরোধ কর্মসূচি সফল করায় দলের নেতাকর্মী এবং জনগণকে ধন্যবাদ জানান বিএনপির এ নেতা। কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন, কারাবরণ করেছেন, তার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।




বাউফলে সড়ক অবরোধ ; আগুন জ্বেলে বিক্ষোভ

মো:আল-আমিন,পটুয়াখালী: সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে পটুয়াখালীর বাউফলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১নভেম্বর) বেলা ২টার দিকে বাউফল বরিশাল মহাসড়কের বিলবিলাস নামক এলাকায় গাছের গুরি ফেলে সড়ক অবরোধ করে ছাত্রদল। পরবর্তীতে গাছের গুরিতে আগুন জ্বালিয়ে ছাত্রদল নেতা কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।

সড়ক অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেয় বাউফল পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। এসময় তিনি জানান, ‘আমাদের আন্দোলন জনগণের জন্য। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন। মামলা হামলা করে এ আন্দোলন দমানো যাবে না। জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত না করে আমরা ঘরে ফিরবো না।’

প্রসঙ্গত, সম্প্রতি বাউফলে বিএনপির ৮ নেতা-কর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতারকৃত পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়ার ছেলে এই ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ।




তথ্যমন্ত্রীর সাথে সম্পাদকদের মতবিনিময় : আমরা ভয় পাব না, দায়িত্ব পালন করে যাব

চন্দ্রদ্বীপ নিউজ: সমসাময়িক বিষয়ে জাতীয় পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।



আমরাও সংলাপে বিশ্বাস করি, শর্তহীনভাবে এলে স্বাগত জানাব-স্বরাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাহ কুক (ব্রিটেনের হাইকমিশনার) সংলাপের বিষয়টি তুলেছেন। আমরা বলেছি, আমরাও সংলাপে বিশ্বাস করি। সারাহ কুকও বলেছেন, সংলাপের প্রয়োজন আছে।



গলাচিপা থেকে ককটেল ও পেট্রল বোমা উদ্ধার

মো: আল-আমিন (পটুয়াখালী): গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সম্মুখে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চিকনিকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ চিকনিকান্দি বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার সময় চিকনিকান্দি বাজার সংলগ্ন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল।

বেশ কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে বাজারে ঢুকে দুটি ককটেল বিস্ফোরণ করে। বিকট শব্দে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। বাজারের নৈশপ্রহরী ও স্থানীয়রা ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা ককটেল ও পেট্রল বোমা রেখে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল ও ৪ পেট্রোল বোমা উদ্ধার করেন।

এ ঘটনায় গলাচিপা থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) ও গলাচিপা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন ।

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। কসটেপ মোড়ানো চারটি ককটেল ও চারটি পেট্রল বোমা উদ্ধার করে হয়েছে। গলাচিপা থানায় একটি মামলা করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।




বিএনপি জামায়াতের নৈরাজ্য’র প্রতিবাদে খোকন সেরনিয়াবাতের পক্ষে বিক্ষোভ

 

বরিশাল অফিস: বিএনপি জামায়াতের নৈরাজ্য সহিংসতা, জনগন ও পুলিশের উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়।

নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজের সামনে এসে শেষ হয়। মিছিলে বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লস্কর নুরুল হক, নগরীর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষারসহ নগরীর ৩০ ওয়ার্ডের নেতৃবৃন্দ।




পটুয়াখালী-১ আসনে নৌকার মাঝি হিসেবে আফজাল হোসেনকে পেয়ে খুশি সাধারণ জনগন

মো: আল-আমিন (পটুয়াখালী): সদ্য শূন্য হওয়া পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ এবং দুমকি) আসনে আওমায়ী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: আফজাল হোসেন।

পটুয়াখালীর সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রয়েছে তাঁর সখ্যতা। তাই এমন সজ্জন, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী ব্যক্তি আওমায়ীলীগের মনোনয়ন পাওয়ায় সাধারণ জনগণের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

তার নিজ জম্ম স্থান কচাবুনিয়ার গ্রামবাসীরা জানান, ব্যক্তি জীবনে সবার কাছে একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক মানুষ হিসেবে পরিচিত অ্যাডভোকেট আফজাল হোসেন। তিনি অনেক দক্ষ ও মেধা সম্পন্ন মানুষ। তাঁর রাজনৈতিক জীবনেও অনেক ইতিহাস রয়েছে। আমরা যে কোন কিছুতে তার কাছে গিয়েছি তখন দেখেছি, কতটা ন্যায়পরায়ণ তিনি। আমরা এলাকাবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, তিনি একজন সঠিক মানুষকে পটুয়াখালীর দায়িত্ব দিয়েছেন।

তাঁর স্মৃতি বিজরিত শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় সহপাঠীরা বলেন, আফজাল হোসেন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ছিলেন, তিনি অত্যন্ত মেধারী ছিলেন। তিনি পটুয়াখালী-১ আসনের মনোনীত হওয়াতে আমরা এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গৌরবান্বিত হলো। তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, পটুয়াখালীর গণমানুষের সাথে তার সখ্যতা ছাত্র জীবন থেকে। ছাত্র নেতা হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। মৃদু ভাষী, ধীর স্থির মানুষ। তিনি কখনও কাউকে কটু করে কথা বলেছেন কিনা আমাদের যানা নেই। তিনি পটুয়াখালী-১ আসনের জন্য সত্যি একজন সেরা ও যোগ্য মানুষ।

অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, অশেষ কৃতজ্ঞতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি। আরো ধন্যবাদ পটুয়াখালী সর্বস্তর এর জনগন কে, কারন তাদের দোয়াতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উপ-নির্বাচনে মনোনয়ন দিয়েছেন।

তিনি আরো বলেন, আওমায়ী লীগের সকল নেতা-কর্মীকে সাথে নিয়ে পটুয়াখীতে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি আমৃত্যু কাজ করে যাবেন।




বরিশালে জামায়াত-বিএনপির ১১ নেতাকর্মী আটক

বরিশাল অফিস : ঢাকায় পুলিশের উপর হামলা, হরতালে ভাংচুরের ঘটনায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব, যুগ্ম সম্পাদকসহ একাধিক নেতাকর্মীর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। একই সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত, বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে আটক করার খবর জানিয়েছে পুলিশ।

যার মধ্যে মহানগর বিএনপি ৭ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে, আর জামায়াতের পক্ষ থেকে ২ জনকে গ্রেফতার করার কথা জানানো হয়েছে।

এরইমধ্যে সোমবার (৩০ অক্টোবর) রাতে বরিশাল নগরের পোর্টরোডে মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেছে নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানিয়েছেন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ছাড়াও জামায়াতের কর্মী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

দুজন জামাত নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নগরের আমতলা মোড় এলাকার বাসা থেকে জামায়াতের আমির ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুরনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো বলেও জানান তিনি।

অপরদিকে মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, বিএনপির দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ ও যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন শিকদারের বাসাসহ নগরের প্রায় প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালিয়েছে। পাশাপাশি নগরের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত ৭ জন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

যার মধ্যে ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব মোল্লা, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবাহান, ৯ নম্বর ওয়ার্ড থেকে মহানগর যুবদলের সহ-সভাপতি জাহিদ হোসেন ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব রহমান রাহাত, ২৮ নং ওয়ার্ড থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ মিল্টন, ১৫নং ওয়ার্ড যুবদলের নেতা সোহেল চৌধুরী, আগরপুর রোড থেকে ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহরিয়ার তুষারকে গ্রেফতার করেছে কোতোয়ালি ও কাউনিয়া থানা পুলিশ।

কোতয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান জানান, ঢাকায় পুলিশের উপর হামলার ভিডিও ফুটেজ দেখে মহানগর ছাত্রদলের ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. তুষারকে শনাক্ত করা হয় এবং রাতে তাকে আটক করা হয়েছে। আরও যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীতে পুলিশের উপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে শনাক্তের কাজ চলছে বলে জানিয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের ৯ জনকে আটক করা হয়েছে। অপরদিকে দুজনকে আটকের কথা জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

অপরদিকে মঙ্গলবার অবরোধের প্রথম দিনেই সকাল থেকে কেন্দ্রীয় নতুল্লাবাত বাস টারমিনাল ও অভ্যন্তরীর রুটের যাত্রীবাহি যানবাহন রুপাতলী বাস টারমিনাল থেকে কোন ধরনের দুরপাল্লার যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি।

এছাড়া নগরীর অভ্যন্তরীন ভিতরে ছোট ছোট যানবাহন চলাচল করা করতে দেখা গেলেও সেখানে যাত্রীদের তেমন কোন চাপ তেমন ছিলনা।

অবরোধকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের অস্ত্রধারী পুলিশ ও ডিবি সদস্যদের অবস্থানের পাশাপাশি এই প্রথমবারের মত পুলিশের সহযোগী হিসাবে আনসার সদস্যদের মাঠে নামিয়েছে প্রশাসন।

অন্যদিকে গতরাতে ও সকাল ১১টারদিকে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা মোটরবাইক নিয়ে বিভিন্ন সড়কে মহড়া প্রদর্শন করে।