তালেবান ও আইএসের কায়দায় হামলার কর্মসূচি দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এখন তালেবানরা কিম্বা ইসলামী স্টেট-আইএস যেভাবে কর্মসূচি ঘোষণা করে ঠিক একই কায়দায় অনলাইন প্লাটফর্মে কর্মসূচি ঘোষণা শুরু করেছে। এবং কার্যত অবরোধের নামে মানুষ ও গাড়ি-ঘোড়ার ওপর হামলা পরিচালনা করা, জ্বালিয়ে দেওয়াই তাদের কর্মসূচি, অন্য কোনো কিছু নয়।’

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সম্প্রচারমন্ত্রী বলেন, ‘অবশ্যই যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করছে না। এরা অবরোধের নামে মানুষ ও মানুষের সহায় সম্পত্তির ওপর হামলা পরিচালনা করা হচ্ছে, তাদের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। ইসরাইলি বাহিনীর মতো বিএনপির হাত থেকেও এম্বুলেন্স, হাসপাতাল কোনটাই রেহাই পাচ্ছে না।’

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর হামলার উদাহরণ টেনে হাছান বলেন, ‘আপনারা জানেন, ২৮ অক্টোবর কিভাবে হাসপাতালের ওপর হামলা পরিচালনা করে এম্বুলেন্সসহ বহু গাড়ি-ঘোড়া জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা হয়েছিলো এবং এরপরে আবারও বিভিন্ন জায়গা হামলা হয়েছে, রোগীবাহী এম্বুলেন্স ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, শিক্ষার্থীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। যেমন ইসরাইলি বাহিনী যেমন গাজায় স্কুলে, শিক্ষার্থীবাহী গাড়ির ওপর আক্রমণ চালাচ্ছে, এখানেও বিএনপি-জামাত একই কায়দায় এই কাজগুলো করছে।’

‘গাজায় নির্মমতার বিরুদ্ধে সমস্ত পৃথিবীতে প্রতিবাদ হয়েছে অথচ আজ পর্যন্ত বিএনপি-জামাত সেটি নিয়ে একটি শব্দ বলেনি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশ হচ্ছে বিভিন্ন শহরে, লন্ডনে লাখ মানুষের সমাবেশ হচ্ছে, ইউরোপের বিভিন্ন শহরে সেখানকার সরকারের আদেশ অমান্য করে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ হচ্ছে অর্থাৎ বর্বরতার বিপক্ষে সমাবেশ হচ্ছে। আর এখানে বিএনপি-জামাত এই নিয়ে একটি শব্দও বলে নাই। বরং ইসরাইলি বাহিনীর অনুকরণে তারা এখানে মানুষের ওপর হামলা পরিচালনা করছে অর্থাৎ এরা আর রাজনৈতিক দল নাই। বিএনপি এখন একটি চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে।’




আ’লীগের মনোনয়ন জাহিদ ফারুক ভাইকেই দেয়া হবে-মেয়র খোকন সেরনিয়াবাত

১৪ নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র এর অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষে বরিশাল সদর উপজেলার প্রস্তুতি সভায় বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত তার বক্তব্যে বলেন, একজন সৎ দক্ষ সুশিক্ষিত পরিচ্ছন্ন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয় দিয়ে গোটা দেশের জনগণের মাঝে আলাপে একটি পরিচয় তৈরী করেছেন বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তাকেই দেয়া হবে। একই সাথে আমরা বরিশালের উন্নয়নের স্বার্থে আমরা দুই ভাই মিলে নতুন বরিশাল গড়তে ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং ইনশাআল্লাহ থাকবো।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ আফজালুল করীম,এছাড়াও প্রস্তুতি সভায় অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড কে বি এস আহমেদ কবির,

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন,বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃশহিদুল ইসলাম ইতালি শহিদ,বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার।

সভায় আগামী ১৪ নভেম্বর দায়িত্ব গ্রহনের বিষয় বক্তব্য এবং আলোচনা করেন।বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ সহ সহোযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের বর্তমান, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্যগনের মধ্যে অধিকাংশরা উপস্থিত ছিলেন।




বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী গ্রেপ্তার

চন্দ্রদীপ নিউজ: বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আলতাফ হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন

র‌্যাব জানিয়েছে, ২৮ অক্টোবর রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে। তাকে রাজধানীর টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়।

আলতাফ হোসেন চৌধুরীর গ্রামের বাড়ি পটুয়াখালীর মৃর্জাগঞ্জে। পটুয়াখালী -১ আসন থেকে বিএনপির টিকেটে সংসদ সদস্য হয়ে আলতাফ হোসেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং চাকুরি জীবনে সাবেক বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।




দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ শুরু আজ

চন্দ্রদীপ নিউজ: সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধ শুরু হচ্ছে আজ। ভোর ৬টা থেকে দ্বিতীয় ধাপের এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

বিএনপির পাশাপাশি দেশব্যাপী সড়ক-নৌ-রেলপথ ও রাজপথে সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করবে সমমনা দল ও জামায়াতে ইসলামী।

এদিকে অবরোধ শুরুর আগের দিন শনিবার রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে সহিংসতা ও হামলার ঘটনায় পরদিন সারা দেশে হরতাল পালন করে বিএনপিসহ এসব দল। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে দলগুলো।




অবরোধের আগের রাতে রাজধানীতে ৩ বাসে আগুন

চন্দ্রদীপ নিউজ: বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের ডাকা দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এবং সায়েদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি করে ছয়টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, নিউমার্কেটের গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট রাত সাতটা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। অন্যদিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটির সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে ৭টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর ৭টা ৪৩ মিনিটে তারা সিদ্দিক বাজার স্টেশন থেকে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

কাছাকাছি সময়ে সায়েদাবাদ জনপথ মোড়ে আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।




সাতশ’ নেতাকর্মী নিয়ে সিনেমা হলে আতিক

বরিশাল অফিস:যেখানে সিনেমা শেষে দর্শক বের হয় আনন্দণ্ডউল্লাসের মধ্যদিয়ে, সেখানে মলিন মুখে বের হয়েছে দর্শক। কাউকে চোখ মুছতে মুছতে বের হতে দেখা গেছে। অনেকেই আবার সিনেমা হলের মধ্যে বসেই হাউমাউ করে কেঁদেছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর অভিরুচি সিনেমা হলে। আর ওই হলে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমা দেখার সুযোগ করে দিয়েছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। প্রথম পর্যায়ে তিনি (আতিক) বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার ১২টি ইউনিয়নের সাতশ’ গ্রামবাসীকে নগরীতে এনে ঐতিহাসিক এ সিনেমাটি দেখিয়েছেন। এ সময় বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে দুই উপজেলার জনপ্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সিনেমাটি উপভোগ করেন।

সিনেমা শেষে একাধিক শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুু সম্পর্কে অনেক কিছু শুনেছি মা-বাবা ও এলাকার মুক্তিযোদ্ধাদের কাছে। কিন্তু ওইসময় এতোটা অনুভব করতে পারেনি বঙ্গবন্ধুর জীবন নিয়ে। যখন সিনেমাটি দেখলাম তখন আমাদের চোখ পানিতে ভিজে গেছে। যে মানুষটি আমাদের একটি পতাকা ও মানচিত্র উপহার দিয়েছেন। সেই মানুষটিকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। শিক্ষার্থীরা আরও বলেন, উপজেলা পর্যায়ে সিনেমা হল না থাকায় শহরে এসে সিনেমাটি উপভোগ করা আমাদের পক্ষে সম্ভব ছিলনা। কিন্তু শিক্ষানুরাগী আতিকুর রহমান আমাদের এই সুযোগ করে দেয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন ও ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, এ সিনেমাটি আরো আগে নির্মান করা উচিত ছিল। তারপরেও বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমাটি বয়স্ক থেকে শুরু করে সকল বয়সের শিক্ষার্থীরা উপভোগ করে আসল তথ্য জানতে পেরেছে। এটা তাদের হৃদয়ে গেঁথে গিয়েছে।

বাবুগঞ্জ ও মুলাদী থেকে সাত’শ দর্শনার্থীদের বরিশাল শহরে এনে সিনেমা দেখানো এবং পরবর্তীতে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ছয়টি বাস ও শতাধিক মোটরসাইকেল ভাড়া করেছিলেন সমাজসেবক আতিকুর রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোনীত একমাত্র প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী আতিকুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তাকে নিয়ে প্রজন্মের পর প্রজন্ম নানাকাহিনী শুনেছে। কিন্তু সেই কাহিনীর বাস্তবতা কোনভাবেই তাদের সামনে আসেনি। সামনে এসেছে কিছু ছবি এবং ধানমন্ডি যাদুঘরে রক্ষিত তার কিছু স্মৃতি। কিন্তু এ সিনেমা আমাদের প্রজন্মের চোখ খুলে দিয়েছে। তারা বুঝতে পেরেছে বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের সৃষ্টি হতো না। আমরা পেতাম না একটি স্বাধীন রাষ্ট্র।




সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান-মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

 

এস এল টি তুহিন,বরিশাল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়সভা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি।

শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভা করেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ। এ সময় প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় পুনরায় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে সকল নেতা-কর্মীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ধৈর্য্যধরে দলের নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগ-অনুযোগ শোনেন তিনি। ইউনিয়ন পর্যায়ে নেতা-কর্মীদের সাথে জনপ্রতিনিধিদের মতানৈক্য, ইউনিয়নের নেতৃবৃন্দর সাথে আভ্যন্তরীণ মনোমালিন্যও নিরসন করেন তিনি। এসময় মন্ত্রী স্থানীয় পর্যায়ে সরকারের উন্নয়ন প্রচার ও আসন্ন নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাবার জন্য দলের নেতা-কর্মীদের বিভিন্ন সমস্যা, সুবিধা শুনে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে ৬ অক্টোবর বাকাল ইউনিয়নের কোদালধোয় মাধ্যমিক বিদ্যালয়,

৭ অক্টোবর বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়, ৮ অক্টোবর রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং ৯ অক্টোবর গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিকেল তিনটায় দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক ও দলীয় মেম্বরদের নিয়ে সাংগঠনিক সভা করার নির্দেশনা প্রদান করেন তিনি। মন্ত্রী বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্য ও অপরাজনীতি ও ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিযাবাত, মন্ত্রীর একান্ত সচিব মো. খায়রুল বশার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম, বাবুল ভাট্টি, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন। পরে মন্ত্রী উপজেলা পরিষদ চত্তরে ফুলের বাগানে গাছের চাড়া রোপন করেন।




শান্তি সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে কুয়াকাটার পৌর মেয়রকে পিটিয়ে আহত

মো: আল-আমিন, (পটুয়াখালী): আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় দুই গ্রুপের সংঘর্ষে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদারসহ ১০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৭টায় পৌর শহরের কেন্দ্রীয় এসি মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়াকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লার নেতৃত্বে মোল্লা বাহিনীর সদস্যরা আমার ওপর হামলা চালিয়েছে। এতে তিনিসহ তার ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লা বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের দলের মধ্যে কোনো কোন্দল নেই।

মহিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে বাবুগঞ্জে আ’লীগের মহড়া

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচির পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত নাশকতা প্রতিহতে প্রতিদিন দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সেই ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহতে সতর্ক পাহারায় ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অবরোধের নামে বিএনপির যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলার মহাসড়কসহ বিভিন্ন সড়কে মোটরসাইকেলে মহড়া ও অবস্থান নিয়েছিলেন দলের নেতাকর্মীরা।

মোটরসাইকেল মহড়াটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল-বানারীপাড়া সড়কের দূগাসাগর এলাকায় গিয়ে শেষ হয়।

অবরোধ বিরোধী মহড়া উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল -৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ কামরুল আহসান খান হিমু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুম রেজা, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক মোঃ ফাইজুল হক, ছাত্রলীগ নেতা মোঃ মুমিন হাওলাদার, মোঃ ফারুক হোসেন প্রমূখ।




বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ

বাবুগঞ্জ প্রতিনিধি: সারাদেশে হরতাল-অবরোধের নামে বিএনপি- জামায়াতের হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর)১১ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে উপজেলা সদরে খানপুরাস্থ পার্টির কার্যালয় থেকে মিছিল শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিছিলটি শেষ হয়। সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির অন্যাতম নেতা, জেলা কৃষক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ।

এ সময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা, বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যক্ষ মোতালেব হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টি নেতা মোঃ খলিলুর রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ, বরিশাল জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দীন, বাবুগঞ্জ উপজেলা যুবমৈত্রীর সভাপতি হাসানুর রহমান পান্নু, যুবমৈত্রীর সহ সভাপতি আবু হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রমৈত্রীর আহবায়ক আশিকুর করিম ঋতু, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ হাসানসহ ওয়াকার্স পার্টি, যুবমৈত্রীর, ছাত্রমৈত্রীর ও নারী মুক্তি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন,বিএনপি-জামাতের তান্ডব প্রতিহত করে, দেশি-বিদেশী ষড়যন্ত্র রুখতে হবে। অবৈধ হরতাল-অবরোধ মানা যাবে না এবং পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাড়ি ভাংচুর, পুলিশ হাসপাতাল ও যানবাহনে অগ্নিসংযোগ সহ নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিচারের দাবীতে ঐক্যবদ্ধ ভাবে সকলকে মাঠে নেমে কাজ করার আহবান জানান বক্তারার।