ভোটের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আজ সাক্ষাৎ করবে ইসি : ১৩-১৫ নভেম্বর তফসিল ঘোষণা হতে পারে : নির্বাচন পর্যবেক্ষণে তিন আন্তর্জাতিক সংস্থা আগ্রহী

চন্দ্রদীপ নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী এ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনাররা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বঙ্গভবনে ঐ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। কমিশন মনে করছে, নির্বাচনের তপসিল ঘোষণার জন্য পরিবেশ অনুকূল। যদিও গত ৪ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকে অধিকাংশ দল বলেছিল, নির্বাচনের অনুকূল পরিবেশ নিয়ে শঙ্কা আছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, আগামী ১৩ থেকে ১৫ নভেম্বরের মধ্যে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ তপসিল ঘোষণা করতে পারেন। ১৩ নভেম্বর বেলা ২টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ জনসভায় তিনি ২৪টি প্রকল্পের উদ্বোধন করবেন। এ অবস্থায় নির্বাচনি আচরণবিধির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ১৪ নভেম্বর তপসিল ঘোষণা করতে পারে। আবার কারো ধারণা, সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা হয় সন্ধ্যার দিকে। সেক্ষেত্রে ১৩ নভেম্বরও তপসিল ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশনাররা আগেই জানিয়ে রেখেছেন, নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করা হবে। এক্ষেত্রে ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে ভোট করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

পর্যবেক্ষণে তিন আন্তর্জাতিক সংস্থার ইচ্ছা প্রকাশ

ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা—ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) সংসদ নির্বাচন পর্যবেক্ষণের ইচ্ছা প্রকাশ করেছে। এসব সংস্থার মধ্যে কমনওয়েলথের প্রাক-নির্বাচনি মূল্যায়ন দল আগামী ১৯ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে সভা করবে। অন্য দুটি সংস্থার প্রাক-নির্বাচনি মূল্যায়ন দল ইতিমধ্যেই বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।




দৌলতখানে নৌকায় ভোট চাইলেন এমপি মুকুল

বরিশাল অফিস: ভোলা-২ এলাকার এমপি আলহাজ্ব আলী আজম মুকুল দেশ ও এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়েছেন। এমপি বুধবার তার নিজ নির্বাচনী এলাকা ভোলার দৌলতখানে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসয়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আলী আজম মুকুল এমপি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামায়াত হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে পুলিশ হত্যা করছে গাড়ি পুড়ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। উন্নয়ন ব্যাহত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা প্রমুখ।

এ সময় দৌলতখান পৌরসভা মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বেণু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এমপি ৩৯ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করেন। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, দৌলতখান।




বরিশালের মহাসড়ক ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দখলে

বরিশাল অফিস:‘যেখানেই আগুন সন্ত্রাস-সেখানেই তীব্র প্রতিরোধ’ প্রত্যয় নিয়ে এবার মহাসড়ক পাহাড়ায় নেমেছেন জেলা শহরসহ প্রত্যেকটি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে বিএনপি ও জামায়াতের ডাকা বুধবারের অবরোধ কর্মসূচির কোনো প্রভাব পরেনি বরিশালে।

এর আগে গত কয়েকদিন ধরে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের অভিভাবকখ্যাত বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ও জামায়াতের আগুন সন্ত্রাসীদের হাত থেকে যানবাহন ও জনসাধারণের যানমাল নিরাপদে রাখতে বিভিন্ন উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। ওইসভা শেষে দলীয় নেতাকর্মীরা রাজপথে নেমেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে শক্ত অবস্থানের কারণে অবরোধের পক্ষে বুধবার বরিশালে কোন কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।

ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে বরিশালে প্রবেশদ্বার গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দিনভর আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধ বিরোধী নানা শ্লোগান দিয়ে মোটরসাইকেল মহড়া অব্যাহত রেখেছেন।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর অংশে মোটরসাইকেল মহড়া অব্যাহত রেখেছেন।

সৈকত গুহ পিকলু বলেন, মহাসড়কে যানবাহন ও জনসাধারণের যানমাল নিরাপদ রাখতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা তৎপর রয়েছে। তিনি আরও বলেন, যেখানেই আগুন সন্ত্রাসের ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হবে, এখন থেকে সেখানেই তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। যানবাহন ও জনসাধারণের যানমালের নিরাপত্তার জন্য আগুন সন্ত্রাসীদের এখন থেকে আর ছাড় দেওয়া হবেনা বলেও তিনি উল্লেখ করেন।




১৪ নভেম্বর দায়িত্ব নেবেন বরিশালের মেয়র খোকন সেরনিয়াবাত

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ

বরিশাল অফিস:  সাজ সাজ রব পড়েছে বরিশালে। সড়কে সড়কে সন্ধ্যার পর প্রজ্জ্বলিত হচ্ছে লাল-সবুজের বাতি। বরিশাল নগরীর প্রবেশপথসহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে তৈরি হচ্ছে আলোকসজ্জিত গেট। ব্যানার ও ফেস্টুন সহ নগরভবনও সাজানো হচ্ছে নতুন করে। ফাটল ধরা দেয়াল ও পলেস্তারা খসে পরা ছাদেও চলছে নতুন চুনকাম। আর এসব কিছুই হচ্ছে আগামী ১৪ নভেম্বর উপলক্ষে।

জানা গেছে, বরিশালের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এদিন থেকে বরিশালের নগরপিতা হিসেবে দায়িত্ব নেবেন এবং পূর্ববর্তী মেয়রদের মতো নগরভবনেই অফিস করবেন তিনি। একইসময় নবনির্বাচিত মেয়রকে বরণ করতে বরিশালে আসবেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাসহ ৪ সিটি মেয়র। বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের সংসদ সদস্যদেরও নিমন্ত্রণ করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক উপস্থিত থাকার কথা রয়েছে। উদ্বোধনী দিনে নগর ভবনের সামনেই সাজানো হবে উৎসব মঞ্চ। সেখানেই নগরবাসীর সামনেই দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত মেয়র। বরিশালের ইতিহাসে এটি একটি অনন্য দৃষ্টান্ত। এর আগে কোন মেয়র এভাবে খোলা জায়গায় নগরবাসীর সামনে দায়িত্ব গ্রহণের নজির নেই।

তাই দিনটিকে ঘীরে নগরভবনসহ আশেপাশের সড়কেও একটা সাজ সাজ ভাব শুরু হয়েছে। যদিও নগরভবনে কর্মরত-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কিছু লোকের চোখে মুখে প্রশান্তির ছাপ থাকলেও অনেকেই আবার রয়েছেন শঙ্কায়। গোটা নগরভবনের বিভিন্ন স্থান সংস্কার ও ভবনের প্রবেশপথসহ করিডোরগুলোতে রংয়ের কাজ চলছে এই মুহূর্তে। গতকাল মঙ্গলবার দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজন জানালেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে পুরাতন তিনতলা ভবনের পেছনের অংশের অনেকগুলো ভীমে ফাটল ধরেছিল, সেই সঙ্গে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত অনেক জায়গার পলেস্তারা খসে পরেছে। ফাটল ধরা ভীমের কাজে এখনও হাত না দিলেও খসে পড়া পলেস্তারার স্থানগুলো কোনো রকম সংস্কার করে রং দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আবার তিনতলার কনফারেন্স রুমও ব্যবহারের অযোগ্য হয়ে পরেছিল এতোদিন। সেটিও সংস্কার করা হচ্ছে।

তবে সংস্কার কাজ মূলত করিডোর ও খোলা জায়গাগুলোতে হচ্ছে। মেয়র ব্যতিত কাউন্সিলরদের কক্ষসহ বেশকিছু কক্ষের ভেতরের আসবাবপত্র বাইরে এনে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসনিক শাখার দায়িত্বশীল কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, প্রতিবারই নতুন মেয়র দায়িত্ব নেওয়ার আগে নগরভবনে কিছুটা সাজসজ্জার কাজ করানো হয়। এরই অংশ হিসেবে এ কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাসার বলেন, নগরভবনের ভিতরে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ চলছে এই মুহূর্তে। গেট ও গাড়ি মেরামত, রং করাসহ ক্ষুদ্র কাজগুলো সিটি করপোরেশনের পক্ষ থেকে করানো হচ্ছে। সিটি করপোরেশনের স্টাফরা ফজলুল হক এভিনিউতে একটি তোরণ করবে। টাউনহল, এনেক্স ভবনেও আলোকসজ্জা হবে। তাছাড়া সদর রোড, জিলা স্কুলের মোড়, কাকলরি মোড়, রূপাতলী ও গড়িয়ার পাড়ে নগরীর প্রবেশপথেও দুটি তোরণ নির্মাণ করা হবে। এছাড়া বিবির পুকুরে ব্যাতিক্রমী আলোকসজ্জা করা হবে। দায়িত্বগ্রহণের রাতে ব্যাপক আতসবাজী করা হবে।

এদিকে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের সমন্বিত উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ। পৃথকভাবে উৎসব করবে বরিশাল যুবলীগ জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।




বরিশাল-২ আসনে আ‘লীগের মনোনয়ন প্রত্যাশী সবারপ্রিয় এম মোয়াজ্জেম হোসেন

বরিশাল অফিস:  বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে। তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদ ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি। সে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে এই প্রচারণা চালাচ্ছেন।

পাশাপশি যুবকদের দিয়ে টিমওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষকে নৌকায় ভোট দিতে উদ্বুদ্ধ করছেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকিরের নেতৃত্বে ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করে। ১৯৭৯ সালে এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকিরের পক্ষে নির্বাচনি প্রচারে গিয়ে করে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছিলেন।

এলাকাবাসী জানান, উজিরপুর ও বানারীপাড়া ১৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থিদের শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরন দিয়ে থাকেন। এ ছাড়া মসজিদণ্ডমন্দির মাদ্রসায়র অনুদান প্রদান সহ নানান উন্নয়নমুলক কাজের পাশাপাশি সমাজ সেবা ও জনসেবায় নিজেকে নিযুক্ত করে রেখেছেন তিনি।
বাকপুর এলাকার শাকিল বলেন, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের মতো এমন উদার মনের মানুষ দেশে খুবই কম আছে। গরিব পরিবারে মেয়ে-ছেলের বিয়ের খরচ দিয়ে থাকে।

বানারীপাড়ার চাখার এলাকার বাসিন্দা মো: ফাইজুল নাহার বলেন, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম মানুষের মন জয় করে নিয়েছে। বরিশাল-২ আসনে তার মতোই একজন ভালো মানুষ এমপি আমাদে দরকার। তাহলেই অবহেলিত এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

এ বিষয়ে ক্যাপ্টেন(অব.) এম মোয়াজ্জেম হোসেন বলেন, আমি এমপি হওয়ার জন্য নয়, বিবেকের তাড়নায় জনগনের জন্য কাজ করছি। জনপ্রতিনিধি হলে আরো বেসি কাজ করতে পারবো তখন আমার দায়ব্দতা থাকবে। আমি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেলে নৌকাকে বিজয় করে দেশেল উন্নয়নের ধারা অব্যহত রাখবো।




বিএনপিকে নিশ্চিহ্ন করতে তারেক রহমানই যথেষ্ট: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। যাদের গ্রেফতার করা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হচ্ছে। যেসব নেতাকে গ্রেফতার করা হচ্ছে, তাদের আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা ও অর্থদাতা হিসেবে গ্রেফতার করা হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে টেলিফোন করে বিএনপি নেতারা, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন (তারেক রহমান) বলছেন আগুন সন্ত্রাস চালাতে। এগুলোর তথ্যপ্রমাণ আমাদের আছে।

ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের টাকা দিয়ে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এটি কোনো রাজনীতি নয়, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। যারা এ কাজ করছেন, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে কেবল সরকার নয়, জনগণও ব্যবস্থা নেবে।

বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে তাতে কোনো বাধা কিংবা আপত্তি নেই জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা এতদিন সবকিছু করেছেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্স, হাসপাতালে হামলা চালিয়েছে ও পুলিশ হত্যা করেছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কয়েক লাখ নেতাকর্মী দেড় কিলোমিটার দূরে ছিলেন। একজনও তাদের সমাবেশের দিকে যাননি।

বিএনপি নিশ্চিহ্ন হওয়ার জন্য আর কাউকে লাগবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট।

মতবিনিময় সভায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান বলেন, বিশ্বজুড়ে উত্তাপের তাণ্ডবের মধ্যে এবারের জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে। এজন্য এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।




ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

চন্দ্রদ্বীপ নিউজ:  চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, নাশকতা করছে, যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। যিনি ধরিয়ে দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।



শেখ হাসিনার নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু হবে : ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ নিউজ: আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৫ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর হোসেনের স্বাক্ষর করা বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৫৮ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২। শতকরা হিসাবে ভোট পড়েছে ২৫ দশমিক ৫০ শতাংশ।

 




গাজার ভাই-বোনদের কখনও একা ফেলে দেবে না তুরস্ক: এরদোগান

চন্দ্রদীপ ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব। যেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে ঘটছে। তবে গাজার ভাই ও বোনদের কখনও একা ফেলে দেবে না তুরস্ক

রোববার উত্তর-পূর্বাঞ্চলীয় রিজে প্রদেশে একটি উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এরদোগান বলেন, ইসরাইলি নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব রয়েছে তুরস্কের। আমরা তা করছি এবং দৃশ্যমানের চেয়ে আরও বেশি কিছু করা অব্যাহত রাখব।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গাজায় এই অনৈতিক, নীতিহীন, ঘৃণ্য গণহত্যাকে যারা সমর্থন করছে তাদের অপরাধের বিরুদ্ধে কথা বলা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।

কূটনৈতিক সূত্রের বরাতে টিআরটি ওয়ার্ল্ড উল্লেখ করেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার পৃথক ফোন কলে কথা বলেছেন মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে। গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন।

এর আগে রোববার ইসরাইল জানিয়েছে, তেল আবিব ও আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারার অবস্থান ও তুর্কি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের পরও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে।

শনিবার তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল তুরস্ক। গাজায় ফিলিস্তিনিদের ওপর অবিরাম বোমাবর্ষণের প্রতিবাদে এই পদক্ষেপ নেয় এরদোগান সরকার।