যুক্তরাষ্ট্র-ভারত বৈঠকের গুরুত্বপূর্ণ এজেন্ডা বাংলাদেশের নির্বাচন




বরিশালে জাতীয় পার্টির নেতারাসহ দুই ইউপি সদস্য আ.লীগে যোগদান

বরিশাল অফিস  : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পার্টির নেতাসহ দুই ইউপি সদস্য আওয়ামী লীগে যোগদান করেছে। গৈলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো. শামিম ফরিয়া ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মানিক সরদার বৃহস্পতিবার রাতে জাতির পিতার ভাগ্নে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ – এমপি’র সেরালস্থ বাস ভবনে মন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।

আওয়ামী লীগে যোগদানকারীরা জানান- জাতির পিতার আদর্শ এবং মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর অ-সাম্প্রদায়িক রাজনৈতিক দর্শণ ও উন্নয়নে উজ্জীবিত হয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৈলা
মডেল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চানসহ দলের নেতৃবৃন্দরা।




শহীদ নূর হোসেন দিবস আজ

চন্দ্রদ্বীপ নিউজ :  স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে গণজোয়ার সৃষ্টি করেছিলেন শহীদ নূর হোসেন। তার সেই মহৎ ত্যাগের দিন আজ শুক্রবার (১০ নভেম্বর) ‘শহীদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তার এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল।
দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটিকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতারাও বাণী দিয়েছেন।



দেশের গণতন্ত্র কঠিন সময় অতিক্রম করছে : কাদের

চন্দ্রদ্বীপ নিউজ:  শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা যেটা সবার সামনেই পরিষ্কার। আমার দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে। যে চ্যালেঞ্জটা এসেছে সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদী শক্তি ও গণতন্ত্রবিরোধী শক্তির কাছ থেকে। এর আগেও তারা গণতন্ত্রে আঘাত এনেছে।



মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’ লিখে অভিনব প্রতিবাদ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে বিএনপি- জামায়াতের হরতাল অবরোধের বিরুদ্ধে মানব অক্ষরে ‘হ্যাস বয়কট বিএনপি’ লিখে অভিনব প্রতিবাদ করা হয়েছে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জুনায়েদ হাসিবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় পটুয়াখালী ফোরলেনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে এ প্রতিবাদ শেষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ব্যারিস্টার জুনায়েদ হাসিব বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আর এই উন্নয়নকে বাধা দিতে বিএনপি-জামায়াত জোট হয়ে অবৈধ হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছেন। কিন্তু পটুয়াখালীর এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এটা স্পষ্ট যে, সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের এই অরাজকতায় কোনোভাবেই ভীত নয়। তারা বরং এই অবরোধ ও হরতাল বয়কট করে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।




নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্য সচিব ওবায়দুল কাদের

চন্দ্রদীপ নিউজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি পদে থাকছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ কমিটির সদস্য সচিব হিসেবে থাকছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্য সচিবের দায়িত্ব পালন করব। নির্বাচন উপলক্ষ্যে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে। গতবারও ১৪টি ছিল। লোক হয়ত পরিবর্তন হবে।

সেতুমন্ত্রী জানান, এবারের নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরমের দাম বাড়ানো হয়েছে৷ গতবারের ৩০ হাজার টাকার পরিবর্তে এবার ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা চাইলে অনলাইনে ফরম তুলতে পারবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।




হরতাল-অবরোধ প্রতিরোধের আহ্বান শেখ হাসিনার

চন্দ্রদীপ ডেস্ক : হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস এবং লুটপাটের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপি-জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাস ও লুটপাট করছে। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে পোশাক খাতকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি গার্মেন্টস শ্রমিকদের বলব, যেটা বাড়ানো হয়েছে সেটা নিয়েই তাদের কাজ করতে হবে। তারা কাজ করুক।

তিনি বলেন, যখনই সময় আসে তাদের সবরকম সুবিধা আমরা করে দিই। কিন্তু তারা যদি সেটা না করে, কারও প্ররোচনায় রাস্তায় নামে, তখন যারা তাদের উসকানি দিচ্ছে তারাই তাদের (শ্রমিকদের) লাশ ফেলবে। এরাই এমন অবস্থা সৃষ্টি করবে যে, তারা চাকরি হারাবে, কাজ হারাবে, গ্রামে গিয়ে পড়ে থাকতে হবে।

সরকারে থেকে এখনও আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি দাবি করে শেখ হাসিনা বলেন, এখনও ৭০ ভাগ মানুষ এই দলের ওপর আস্থা রাখে। একমাত্র আওয়ামী লীগই প্রকৃত রাজনৈতিক সংগঠন, বাকিরা হত্যা ও ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না।




বিসিসির মেয়রের অব্যাহতি, দেখা হলোনা চাচা-ভাতিজার

এস এল টি তুহিন (বরিশাল): মেয়াদ শেষের চারদিন পূর্বে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে অব্যাহতি নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার একমাত্র চাচা নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর কারণে একই পরিবারের এই দুই মেয়রের মধ্যে দূরত্ব আবারো স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্রমতে, বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজের পদ থেকে অব্যাহতি নেওয়ায় নবনির্বাচিত মেয়র চাচা আবুল খায়ের আব্দুল্লাহর সাথে নগর ভবন কেন্দ্রীক তাদের দেখা হচ্ছেনা। তবে নিজ নিজ অবস্থান জানান দিতে দুইজনেই আড়ম্বর আয়োজন করেছেন। এরমধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে পুরো নগরী। অপরদিকে বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিদায় অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলো একাধিক সংগঠন।

সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বাধীন বর্তমান পরিষদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ১৩ নভেম্বর। পরেরদিন নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি গ্রহণ করেছেন বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নির্বাহী কর্মকর্তা চলে যাওয়ার পর নতুন পদায়নকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা এখন পর্যন্ত যোগদান করেননি। এ ছাড়া সচিব পদটিও দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। ফলে এ চারদিন অভিভাবক শুন্য থাকবে নগর ভবন। তবে এ সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তার রুটিন কাজ চালিয়ে যাবেন।

সূত্রমতে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর নগর ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বের কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে পায়ে হেঁটে ফিরেছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় সড়কের দুইপাশে হাজারো নেতাকর্মী ও নগরবাসী সাদিক আব্দুল্লাহকে গণসংবর্ধনা দিয়েছেন।

কখনও মুহুমুহু শ্লোগান, আবার কখনও সাদিক আব্দুল্লাহকে জড়িয়ে কান্নায় ভেঙে পরেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে উপস্থিত নগরবাসী। এছাড়াও স্বেচ্ছাসেবী কয়েকটি সংগঠন বিদায় সংবর্ধনার আয়োজন করে। নগরীর কালীবাড়ি রোডের সামনে উপস্থিত কয়েক হাজার নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, নবনির্বাচিত সিটি মেয়র আমার চাচা। একজন মেয়রের পক্ষে পুরো নগরীর খোঁজখবর নেওয়া সম্ভব নয়। তাই আমার চাচাকে (নতুন মেয়র) সবাই সহযোগিতা করবেন।

এসময় উপস্থিত নেতাকর্মী ও নগরবাসী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল-৫ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য শ্লোগান দিতে থাকেন। ওই শ্লোগানের বাখ্যা করে সাদিক আব্দুল্লাহ বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আমি প্রার্থী হবো।

অপরদিকে আগামী ১৪ নভেম্বর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যুবলীগ নেতা অসীম দেওয়ান জানিয়েছেন, নগর ভবন সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউ চত্বরে নতুন মেয়রের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রায় ২০ হাজার লোকের সমাগম ঘটাতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি নতুন মেয়রকে বরন করতে নগরীতে সাজ সাজ রব পরেছে। নগরজুড়ে তোড়ণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন দিয়ে নববধুর সাজে সজ্জিত করা হচ্ছে নগরী। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগি সংগঠনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একমাত্র চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন হারিয়েছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছিলেন, ৩৩ হাজার ৮২৮ ভোট।




বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এডভোকেট আফজাল

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি এলাকা নিয়ে গঠিত পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহনুর খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আর কোনো প্রার্থী না থাকায় আজ মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে আফজাল হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হলো।

আফজাল হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গত ১ নভেম্বর এই আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ২ নভেম্বর জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বার্ধক্যজনিত মৃত্যুতে আসনটি শূন্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ২৫৬ জন।




ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা

চন্দ্রদ্বীপ নিউজ : সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।