সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসির নতুন অ্যাপ উদ্বোধন

চন্দ্রদ্বীপ নিউজ : অনলাইনে মনোনয়নপত্র জমা ও ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ সংক্রান্ত দুটি অ্যাপ উদ্বোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। অ্যাপ উদ্বোধনের সময় নির্বাচন কমিশনাররা বলেন, এই অ্যাপের মাধ্যমে অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।




নব-নির্বাচিত মেয়র খোকনকে বুকে জড়িয়ে নিলেন মন্ত্রী হাসনাত আবদুল্লাহ

 

এস এল টি তুহিন,বরিশাল : কাছে পেয়ে ছোট ভাই আবুল খায়ের আব্দুল্লাহকে বুকে টেনে নিলেন বড় ভাই আবুল হাসনাত আবদুল্লাহ।

জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ আগামী ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। নগর ভবনের সামনেই সাজানো হবে উৎসব মঞ্চ। ওই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম-খুলনা সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, বরিশালের বিভিন্ন আসনের সংসদ সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক উপস্থিত থাকার কথা রয়েছে।

তাই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহকে সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানোর জন্য আজ আগৈলঝাড়ার সেরালে যান নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

ওইসমই তাকে বুকে জড়িয়ে নেন আবুল হাসনাত আবদুল্লাহ। দুই ভাইয়ের এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে। এছাড়া খোকন সেরনিয়াবাত, তার ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত, ভাইয়ের ছেলে মঈন আব্দুল্লাহ ও আশিক আব্দুল্লাহর একটি হাসিমুখের ছবিও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। যা দেখে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে অনেককে। আগামী দিনে পরিবারের সকলকে এভাবেই একসাথে দেখার আহ্বানও জানান অনেকে।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনায়ন দেয়া হয় বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। সেই নির্বাচনে সাদিক আব্দুল্লাহকে দলীয় মনোনয়ন না দিয়ে চাচাকে মনোনয়ন দেওয়া সৃষ্টি হয় বিরোধের যা রূপ নেয় প্রকাশ্যে।

 




‘বাংলাদেশের সকল আন্দোলনের সাথে যুবলীগের নাম জড়িত’

বরিশাল অফিস:  ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ। পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে যুবলীগের অগ্রনী ভুমিকা অনস্বীকার্য।

ঝালকাঠিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন আমির হোসেন আমু। সকাল থেকে দিনব্যপী আয়োজনের মধ্যে ছিলো দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীর পিতা এবং যুবলীগের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে মাল্যদান, জাতির জনকের ভাষন মাইকে প্রচার, শোভাযাত্রা, আলোচনা সভা এবং কেক কাটা।

শনিবার ১১ নভেম্বর সকাল ১১ টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন রোনাল্ডস রোডে আলোচনা সভায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুগ্ম আহ্বায়ক কামাল শরীফের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো, শাহ আলম, সাধারন সম্পাদক এ্যডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. ইমরান হোসেন শুক্তি, সাধারণ সম্পাদক আলী আজগর আকাশ, যুবলীগ নেতা আমিনুল ইসলাম লাবলু, জামাল হোসেন মিঠু, শফিকুর রহমান, সরোয়ার হোসেন স্বপন ও ফয়সাল মাহমুদ সায়েমসহ আরো অনেকে। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, ‘হরতাল অবরোধকারীরা দেশের শত্রু।

শেখ মুজিব হত্যাকারী দল বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থাকলেও এ দেশের কোনো মানুষ না খেয়ে নেই। আজ দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। অলোচনা সভায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ বলেন, হ্যা/না ভোট দিয়ে বিএনপি অগনতান্ত্রীকভাবে ক্ষমতায় এসেছিলো।

আর আওয়ামী লীগ এসেছিলো গনতান্ত্রীকভাবে জনগনের ভোটে নির্বাচিত হয়ে। আসন্ন নির্বাচনের আগে ঘরে ঘরে উন্নয়নের তথ্য পৌছে দিতে হবে, বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে হবে এবং শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবো। এটাই যুবলীগের প্রতি আমার আহব্বান।

এর আগে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা যুবলীগের নেতৃত্বে র‌্যালিতে শহস্রাধিক নেতা কর্মী অংশ নেয়। শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ণ সড়ক ঘুড়ে একই স্থানে এসে র‌্যালিটি সমাপ্ত করা হয়। দুপুর ১ টায় সভা মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতা কর্মীরা।




অবরোধ মানবে না মালিক সমিতি, বাস চলবে

চন্দ্রদ্বীপ নিউজ :  বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।



৮ দলের সম্মিলিত মহাজোটের আত্মপ্রকাশ

চন্দ্রদ্বীপ নিউজ:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। রাজনীতিতেও ঘটছে নানা মেরুকরণ। এই মেরুকরণের মধ্যে আটটি রাজনৈতিক দলের সমন্বয়ে সম্মিলিত মহাজোটের আত্মপ্রকাশ হয়েছে।



দোহাজারী- কক্সবাজার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ:  আজকে রেলের সাথে কক্সবাজার সংযুক্ত হলো। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন।



বঙ্গবন্ধুর সমাধিতে বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

বরিশাল অফিস:  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেছেন বাবুগঞ্জ উপজেলা  কৃষক লীগের নেতৃবৃন্দরা।

আজ শুক্রবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান সিকদার এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

পরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন  বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী বরিশাল বিভাগ উন্ননয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আতিকুর রহমান, বরিশাল জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. সাইফুল আলম গিয়াস, সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান।

এছাড়াও  বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আবদুল হাকিম, মোঃ সেকান্দর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন খোকন, মোঃ সাইফুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম বাবুল, মোঃ সাইফুল ইসলাম আতিক, দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র পাল সহ বিভিন্ন প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শীঘ্রই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি আনিছুর

চন্দ্রদ্বীপ নিউজ :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা জানান।

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আগামী এক সপ্তাহেই হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে।

দুদিনের এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ইসি রাশেদা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, যখনই আমরা নিরপেক্ষতা হারিয়ে ফেলি, তখনই প্রশ্নের জন্ম হয়। জনগণের মধ্য থেকে শুরু করে প্রার্থী যারা থাকেন, প্রত্যেকের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ যেন সৃষ্টি না হয়। আপনারা আন্তরিকতার সঙ্গে সবাইকে সমান চোখে দেখে কাজ করবেন

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আপনারা সবই জানেন, নির্বাচন কীভাবে করতে হয়। আমরাও জানি কীভাবে নির্বাচন করাতে হয়। এরমধ্যে যদি কোনো পার্থক্য থাকে বা একটু গ্যাপ (ঘাটতি) থাকে, সে বিষয়ে আলোচনা হতে পারে।

নির্বাচনে কর্মকর্তাদের যে দায়িত্ব দেওয়া হবে, তা যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারেন, যাকে খুশি তাকে দিতে পারেন—এটা নিশ্চিত করতে হবে।




অর্থনীতি ঠিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ:  বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি ঠিক রাখতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



প্রয়োজনে ক্ষমতা ও শক্তি প্রয়োগ করবেন: সিইসি

চন্দ্রদ্বীপ নিউজ:  জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ববোধ থেকে নির্বাচনের গুরুত্ব অনুধাবন করবেন। একই সঙ্গে সুশৃঙ্খল নির্বাচনের জন্য প্রয়োজনে ক্ষমতা ও শক্তি প্রয়োগ করবেন।