সংলাপে আপত্তি নেই সরকারের

চন্দ্রদ্বীপ নিউজ:  রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে আপত্তি নেই সরকারের। তবে কার সঙ্গে সংলাপ হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে মন্ত্রী জানান, বন্ধু দেশ কোনো পরামর্শ দিলে তা মূল্যায়ন করে সরকার। মঙ্গলবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।



পাল্টাপাল্টি আলোচনা-সমালোচনায় সরগরম বরিশাল ৫ সদর আসনের নির্বাচনী হাওয়া

এস এল টি তুহিন, বরিশাল : বরিশাল ৫ সদর আসনে এখন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী শুধুই আওয়ামী লীগ নিজেই। এখানে চারিদিকে এখন স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের জয় জয়কার। ১৩ নভেম্বর সোমবার সকাল থেকে সন্ধ্যা বরিশাল ৫ আসনের বিভিন্ন ইউনিয়ন ও বরিশাল নগরীতে ঘুরে জানা যায়, বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের বেশিরভাগ গ্রামেই এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমান জনপ্রিয়তা।

এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের একটি অংশ তাকে নাজেহাল করতে উঠে পরে লেগেছে। বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচনে খোকন সেরনিয়াবাত বিজয়ী হওয়ার পর থেকে আওয়ামী লীগের ঐ অংশটির কেউ কেউ প্রকাশ্যে ‘প্রতিমন্ত্রী হঠাও, শ্লোগানও দিতে শুরু করেছে। আগামী নির্বাচনে জাহিদ ফারুক আর মনোনয়ন পাবেন না বলেও প্রপাগাণ্ডা ছড়াচ্ছে তারা।

বিশেষ করে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত তার বক্তব্যে সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে আবারো মনোনয়ন প্রদান এবং তাকে নিয়ে যৌথভাবে বরিশালের উন্নয়নের ঘোষণা দিলে আওয়ামী লীগের ঐ অংশটি বেপরোয়া হয়ে উঠেছে।

তবে সবকিছুকে ছাপিয়ে বরিশাল নগরীতে মেয়র খোকন সেরনিয়াবাত এর জয়জয়কার শুরু হয়েছে। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাধ্যমে বরিশালবাসীর উন্নয়নে প্রায় আটশো কোটি টাকা উপহার দিয়েছেন।

এদিকে ১৩ নভেম্বর বিকেল তিনটায় নিজের প্রতিশ্রুতি অনুযায়ী সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে দুটি এবং টুঙ্গিবাড়িয়ার পতাং এ একটি কাজের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি । পথে যেতে যেতে চরকাউয়ার জিরো পয়েন্টে জয় বাংলা ফলকের উদ্বোধন করেছেন, মতবিনিময় সভা করেছেন স্থানীয় বাসিন্দাদের সাথে। এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কেবিএস আহমেদ কবির তার বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র সুনাম বরিশাল ছাপিয়ে গোটা দেশে তার কাজের প্রশংসা বিরাজমান।

তিনি সারা দেশে প্রশংসিত হয়ে সম্মানিত হিসেবে মানুষের মাঝে স্থান করে নিয়েছে। তার কাজে শুধু সরকার দলীয় নয় বিরোধী দলের নেতৃবৃন্দরাও তার কাজের প্রশংসা মহান জাতীয় সংসদ এ বসে করে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। যা ইতিহাসে বিরল। বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ আফজালুল করিম তার বক্তব্যে বলেন, বরিশাল সদর উপজেলায় কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি এতটা উন্নয়ন করেছে তা শুধু লোকমুখে শুনতাম, আমি এ আসনের বিভিন্ন স্থান ঘুরে দেখে অবাক হয়ে গেছি। তিনি এত সুন্দর করে এইসব প্রত্যন্ত এলাকাগুলোর উন্নয়নে এখারকার জীবন যাপন বদলে গিয়ে গ্রাম গুলো শহরে রুপান্তর হয়েছে৷ আপনাদের উপস্থিতি এবং আপনাদের তারবপ্রতি ভালবাসাই বলে দেয় তিনি কতটা আপনাদের নিয়ে ভাবেন কতটা উন্নয়ন করেছেন। আশাকরি এমন সৎ নির্লোভ নিরহংকারী ব্যক্তি আওয়ামী লীগের অহংকার আমাদের বরিশাল বাসীর গর্ব।

বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি একযোগে বিগত ৫ বছরে যা উন্নয়ন হয়েছে তা এই আসনের সাধারণ মানুষ কোন দিন ভুলবে না৷ মহান আল্লাহর রহমতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমাদের এই আসনে কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি কে দিবেন ইনশাআল্লাহ।

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বেবরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত চরকাউয়া ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় ভাতাভোগীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প এর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রাজ্জাক, বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় আওয়ামী লীগ এর সহোযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এখান থেকে প্রতিমন্ত্রী চাঁদপুরার মৌলভীরহাট, টুঙ্গিবাড়িয়ার পতাং ও চরকাউয়ার কর্ণকাঠীতে সমাপ্ত হওয়া কাজের উদ্বোধন করেন।

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, আমার কোনো নির্দিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি ছিলোনা। সদর উপজেলার মানুষের চাহিদাই ছিল আমার ইস্তেহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেয়া প্রতিটি প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেছে এবং সারাদেশে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। দেশের এমন কোন স্থান নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে সরকার আবার ক্ষমতায় আসলে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে সকল কার্যক্রম এগিয়ে নেবে।

জাহিদ ফারুক আরো বলেন, চরকাউয়া ইউনিয়নে নয় হাজার ২৫ জন বিভিন্ন ধরণের ভাতাভোগী রয়েছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে ভাতাভোগীর সংখ্যা আরো বাড়বে। তার সাথে ভাতার পরিমানও বাড়বে বলে গ্রামবাসীকে আশ্বস্ত করেন তিনি ।




দুমকিতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

মো: আল-আমিন (পটুয়াখালী): বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দুমকি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পাগলার মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ হাফিজুর রহমান সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি জামাত দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে তার মূল্য দিতে হবে। ইতিমধ্যে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেটি বুঝতে পেরে নির্বাচন বানচালের প্রকৃয়া শুরু করেছেন। এসব জ্বালাও পোড়াও করে নির্বাচন বন্ধ করা যাবেনা। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন তাই জনসাধারন আবারো উন্নয়নের প্রতিক নৌকাকে বেছে নেবে। এর আগে মোটরসাইকেল মহড়া ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।




সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন আর নেই

চন্দ্রদ্বীপ নিউজ :  বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সাবেক চেয়ারম্যান নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ড. আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লায় নিজ বাসভবনে মেঝেতে পড়ে গিয়ে তিনি জ্ঞান হারান। তাৎক্ষণিক ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেনকে মৃত ঘোষণা করেন।



মানুষ খুন বিএনপি-জামায়াতের একমাত্র গুণ: প্রধানমন্ত্রী

তিনি বলেন, যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারে তাদের কখনো ছাড় দেওয়া হবে না। প্রধান বিচারপতির বাড়ি ও বিচারপতিদের কোয়াটার সেখানে হামলা-ভাঙচুর করা হয়েছে। পুলিশ হাসপাতালে হামলা করা হয়েছে। খুলনায় ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে দুপুরে তিনি খুলনা সার্কিট হাউজে খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে খুলনার জনসভা মঞ্চে উপস্থিত হন শেখ হাসিনা। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।




পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো বিএনপি

চন্দ্রদ্বীপ নিউজ: একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ সমমনা ৩৬ রাজনৈতিক দল। একদফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় পঞ্চম দফায় আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করবেন তারা। তবে জনস্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) কর্মসূচির আওতামুক্ত রাখা হবে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। অন্যান্য দলের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে নতুন এই কর্মসূচির ঘোষণা আসবে।

দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াতসহ সমমানা দলগুলো। এরপর ১০ ও ১১ নভেম্বর দুদিন বিরতি দিয়ে ১২ ও ১৩ নভেম্বর চতুর্থ দফায় আরও দুদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। চতুর্থ দফার অবরোধ কর্মসূচি শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়। এরই মধ্যে মঙ্গলবার একদিন বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার টানা পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।




বুধবারের মধ্যে ঘোষণা হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল

চন্দ্রদ্বীপ নিউজ: আগামী বুধবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।  সোমবার (১৩ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  একাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আফজাল হোসেন শপথ নিয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।




খুলনায় ২৪টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ : খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।



বিএনপিকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাই: তথ্যমন্ত্রী

রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

যদি তারা না আসে? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি দেশে গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার জন্য নির্বাচন হতে হবে। কোনো একটি দল না এলেও আরও অনেক দল তো অংশগ্রহণ করবে। জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে। একটি অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে।’