ঢাকা-১০ আসন থেকে আ’লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

চন্দ্রদ্বীপ নিউজ : দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

শনিবার (১৮ নভেম্বর) তার পক্ষে একজন প্রতিনিধি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফরম প্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা। ২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।




জাতীয় পার্টিতে ফের দ্বন্দ্ব, ইসিতে জিএম কাদের-রওশনের আলাদা চিঠি




আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবে: ইসি

এরই মধ্যে ইসিতে সাতটি দলের জোটবদ্ধ আবেদন এসেছে। এগুলো হলো- বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (মঞ্জু), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি (রওশন এরশাদ)।

জাপার সাইনিং অথরিটি কে হবেন এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সাধারণত দলের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হন।

তাহলে তো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাইনিং অথরিটি। তাহলে বিবেচনা কি হবে? এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, এটা কমিশন বলতে হবে।

ওয়ামী লীগ চিঠিতে কী বলেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বলেছে, জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর সভাপতির সইয়ে তারা নমিনেশন দেবে।

তিনি আরও বলেন, কোন কোন দল তাদের সঙ্গে থাকবে এটা বলা নাই। দুটো পৃথক দল বলেছে যে, তারা নৌকা প্রতীকে নির্বচন করবে। তারা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল আর ওয়ার্কার্স পার্টি।




সংকট সমাধানে বিশ্বনেতাদের ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

চন্দ্রদীপ ডেস্ক : বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের পাঁচটি প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্যাংশন-পাল্টা স্যাংশনের প্রভাব দক্ষিণ এশিয়া অঞ্চলেও পড়ছে। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ভয়েস অব সাউথ সামিটে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভারতের আয়োজনে ‘ভয়েস অব গ্লোবাল সাউথ-২০২৩’ শীর্ষক এ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাঁচটি প্রস্তাব পেশ করে শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তা, বিনামূল্যে আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজন বিষয়ে বাংলাদেশ গ্লোবাল সাউথের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত।

বাংলাদেশের সরকার প্রধান গ্লোবাল সাউথ ও বিশ্বের উন্নতির জন্য পাঁচটি সুপারিশ করেছেন।

সুপারিশগুলো হচ্ছে-

প্রথমত: শান্তির প্রচারের প্রবল সমর্থক হিসেবে আমি বিশ্বাস করি মানবতার সার্বিক কল্যাণের জন্য বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যাবশ্যক। গ্লোবাল সাউথকে অবশ্যই একতরফা নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট বজায় রাখতে হবে।

দ্বিতীয়ত: নারী, বিশ্ব জনসংখ্যার অর্ধেক হিসেবে অন্তর্ভুক্তিমূলক এবং প্রাণবন্ত সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী নারী নেত্রী হিসেবে আমি নিশ্চিতভাবে জানি যে, নারীর ক্ষমতায়ন একটি উজ্জ্বল এবং আরও ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য একটি কৌশলগত প্রয়োজন।

তৃতীয়ত: বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার জন্য সব প্রচেষ্টা অত্যাবশ্যক।
গ্লোবাল সাউথে জলবায়ু অভিযোজনের জন্য বর্ধিত অর্থায়ন এবং প্রাসঙ্গিক প্রযুক্তি স্থানান্তর অপরিহার্য।

চতুর্থত: প্রধান জনশক্তি রপ্তানিকারক দেশ হিসেবে গ্লোবাল সাউথের উচিত সবার জন্য উন্নত জীবন নিশ্চিত করতে এবং আয়োজক ও স্বদেশ উভয় দেশেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে উন্নয়ন প্রক্রিয়ায় অভিবাসনকে প্রবাহিত করা।

পঞ্চমত: স্বল্পোন্নত দেশগুলো কোভিড-১৯ এবং বিশ্বের বিভিন্ন অংশে সংঘাতের ফলে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।




বরিশালে হরতাল-অবরোধে নিম্ন আয়ের মানুষের কষ্টের সীমা নেই

বরিশাল অফিস: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় ও দফায় দফায় হরতাল-অবরোধে নিম্নআয়ের মানুষের জীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।

গত বুধবার (১৫ নভেম্বর) সারাদেশব্যপী ৫ম দফায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত ৪৮ ঘন্টার অবরোধ শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার।

এরই মধ্য ইসির নির্বাচনি তফশিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। একের পর এক এভাবে  হরতাল-অবরোধে কপালে দুশ্চিন্তার ভাঁজ নিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের জীবন।

বরিশালে হরতাল ও অবরোধের বিষয়ে খেটে খাওয়া শ্রমজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “হরতাল অবরোধ বন্ধ করুন আমরা দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে চাই”। তারা বলেন, যদি বাজারে নিত্যপন্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং হরতাল-অবরোধ না থাকে তাহলে সাধারন মানুষেরা ভালো থাকবে।

বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালের ফল বিক্রেতা রফিক জানায়, হরতাল-অবরোধে গাড়ি চলাচল কম তাই বিক্রি অর্ধেকে নেমে এসেছে। প্রতিদিন পনেরশ থেকে দুই হাজার টাকার বিক্রি হতো হরতাল-অবরোধ না থাকলে।আর আজ বিকেল হতে চললো মাত্র ৪০০ টাকা বিক্রি হয়েছে। আমরা এই হরতাল অবরোধ চাই না।

নথুল্লাবাদ এলাকায় হোটেল ব্যবসায়ী সোহেল জানায়,এই হরতাল-অবরোধে যাত্রী কম থাকায় ব্যবসার অবস্থা খুবই খারাপ। আন্দলনে কারণে আমাদের ব্যবসা বন্ধের পথে।আমরা এগুলো চাইনা। খেয়ে পড়ে ব্যবসা করে বাঁচতে চাই।

বরিশাল পোর্টরোডে পণ্য ওঠা নামার কাজ করেন ইউনুস। তার সাথে কথা বললে তিনি জানান, হরতাল-অবরোধ না থাকলে প্রতিদিন তার রোজগার ছিলো ১২-১৫শ টাকা। আর আজ সারাদিন শেষে এখন পর্যন্ত ৫০০ টাকাও হয়নি।

বরিশাল লঞ্চঘাটের এক হোটেল ব্যবসায়ী জানান, এমনিতে কেনাবেচা খুবই কম। এরপর অবরোধ হলে গাড়ী কম আসে তাই কোনো গ্রাহকই আসে না। আমরা হরতাল-অবরোধ ও আন্দলন চাইনা। আমরা আশা করি দেশ ভালোভাবে চলবে।

বরিশাল লঞ্চঘাট এলাকার ফুচকা-চটপটি বিক্রেতা জানায়, এই অবরোধ শুরু হবার পর থেকে তার বেচা বিক্রি খুবই খারাপ।

বরিশাল পোর্টরোড বাজারে সবজি নিয়ে এসেছেন ট্রাক চালক সরোয়ার। তিনি জানান, হরতাল-অবরোধে ভয়ে মানুষ মূল্যবান গাড়ি নিয়ে রাস্তায় নামতে চায় না। অবরোধে নামলে খুবই ঝুঁকির মধ্যে থাকতে হয়। গত অবরোধে বরিশালে গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। তাই অনেকে ভয়ে আসতে চায়না।

রুপাতলি বাস টার্মিনালের হোটেল ব্যবসায়ী আব্দুল রব জানায়, এই আন্দোলনের নামে আমাদের পেটে লাথি দেয়া হচ্ছে। এই আন্দোলন আমাদের দরকার নেই। গত কয়েকদিনে আমাদের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। আমরা হরতাল-অবরোধ বাদে দেশে একটি সুন্দর শান্তিপূর্ন পরিবেশ চাই।

রুপাতলি বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা জানান, সরকার কোনভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না যে কারণে আন্দলনের দরকার রয়েছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক এ্যাড. দেলোয়ার হোসেন মুন্সি জানান, হরতাল অবরোধে আদালতের সকল কার্যক্রম চলমান রয়েছে। আগের স্বাভাবিক নিয়মেই সকল কার্যক্রম চলছে। অবরোধের কারণে দূর-দূরান্তের লোকদের আসতে কিছুটা অসুবিধে হয় বলেও জানান তিনি।




সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই : আইনমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। কারণ হচ্ছে গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনের সময়ে যে সরকার থাকে তারা পলিসি ডিসিশন নেয় না, যাতে একটা লেবেল প্লেইংফিল্ড থাকে। তারা এমন কিছু করে না যেটাতে সরকার জনগণকে ভোট দিতে আকৃষ্ট করে।



জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে প্রস্তাব পাস

চন্দ্রদীপ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক একটি প্রস্তাব বুধবার (১৫ নভেম্বর) রাতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

প্রস্তাবটি যৌথভাবে উত্থাপন করে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রস্তাবটিতে ১১৪ টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেছে যা এযাবৎ সর্বোচ্চ। এতে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে।

১.২ মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের উদারতা এবং মানবিক সহায়তার ভূয়শী প্রশংসা করা হয়েছে এতে। ভাসান চর প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
গৃহীত প্রস্তাবে মিয়ানমারের অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো উদঘাটন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের স্বপ্রণোদিত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমারের প্রতি আহ্বান রয়েছে ওই প্রস্তাবে।




জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

চন্দ্রদ্বীপ নিউজ:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।



রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জাপা চেয়ারম্যানের

চন্দ্রদীপ নিউজ : বাংলাদেশের বড় তিনটি দলকে চিঠি দিয়ে ‘পূর্বশর্ত ছাড়া’ সংলাপে বসার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর চিঠির পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এই সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান জি এম কাদের। সেখানে তিনি রাষ্ট্রপতিকে এ আহ্বান জানান। জাতীয় পার্টির সূত্রে এ তথ্য জানা গেছে।

৯টা ১২ মিনিটে বঙ্গভবন থেকে বের হয়ে আসেন জাপা চেয়ারম্যান।

পরে জাতীয় পার্টির বিশেষ দূত মাশরুর মাওলা বলেন, এটা একটা সৌজন্য সাক্ষাত ছিল। এর বাইরে কিছু নয়।

এদিকে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এমন পরিস্থিতিতে অনেকটা হঠাৎ করেই রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হলো জাতীয় পার্টির চেয়ারম্যানের।

নির্বাচনে জাতীয় পার্টি আসছে কি না তা এখনও দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এরইমধ্যে মঙ্গলবার এক অনুষ্ঠানে জি এম কাদের বলেছেন, নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে তাহলে কী হবে?




বন্ধ সব পোশাক কারখানা খুলছে আজ : বিজিএমইএ

চন্দ্রদীপ নিউজ: পোশাক শিল্প অধ্যুষিত সব এলাকায় শান্তিপূর্ণ কর্ম পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিককারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। ফলে বন্ধ থাকা সব কারখানা আজ বুধবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

অবশ্য রাজধানীর মিরপুরের কয়েকটি কারখানা খুলে দেওয়ার বিষয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। এসব কারখানা খুলে দেওয়ার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত আলোচনা চলছিল।

এর আগে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার বন্ধ ৩ কারখানাও আজ খুলে দেওয়া হয়। সোমবারই ওই এলাকার অধিকাংশ কারখানা খুলে দেওয়া হয়েছিল। এসব কারখানাগুলোয় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।