বরিশালের বেশিরভাগ আসনে নৌকা তীব্র লড়াইয়ের মুখে

বরিশাল অফিস: আওয়ামী লীগের সভাপতির এক ঘোষণায় সব পালটে গেছে। দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতরা। সত্যিকার অর্থেই তারা নৌকার প্রার্থীর জন্য হুমকিস্বরূপ। তাদের কাছে নৌকা শেষ পর্যন্ত পরাজিতও হতে পারে। এমন পরিস্থিতি বরিশালের প্রায় সবকটি আসনে।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনায় থাকা নেতাদের মধ্যে যেমন আছেন সাবেক মন্ত্রী ও এমপি, তেমনি আছেন ভোটের মাঠে শক্ত অবস্থানে থাকা স্থানীয় পর্যায়ের প্রভাবশালীরা। দলীয় মনোনয়ন না পাওয়া দুয়েকজন এমপির নামও শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তাই নৌকা পেলেই যে খুব সহজে জেতা যাবে তা নয়। এ আঁচ এরই মধ্যে মিলতে শুরু করেছে। একই সঙ্গে সংঘাত-সংঘর্ষের আশঙ্কাও করছেন অনেকে। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে দলে বড় ধরনের বিভক্তি দেখা দেবে-এমনটাও বলছেন তারা।

নৌকার মনোনয়নপ্রাপ্তদের তালিকা থেকে মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী অনেক নেতা বাদ পড়েন। এ নিয়ে বঞ্চিতদের মধ্যে যতটা হতাশা-দুঃখ থাকার কথা তা এবার অনুপস্থিত। এর কারণ দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঘোষণা। মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার দিন সকালে ৩ হাজারের বেশি দলীয় নেতার সঙ্গে তিনি বৈঠক করেন। সেখানে দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলে তিনি ঘোষণা দেন। এ ঘোষণায় নির্বাচনের চিত্র পালটে গেছে। মনোনয়ন না পাওয়া অনেকে হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। বিএনপি যেহেতু নেই তাই বিষয়টিকে বড় ধরনের সুযোগ মনে করছেন তারা। এদিকে লড়াইয়ের আশঙ্কায় শঙ্কিত নৌকার অনেক প্রার্থী। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। একপেশে না হয়ে ভোটযুদ্ধ আর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে সবার কদর বাড়বে।

 

বরিশালের অধিকাংশ নির্বাচনি এলাকা থেকে নৌকার বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। এসব আসনে প্রার্থী হবেন বঞ্চিতরা। এ তালিকায় মনোনয়ন না পাওয়া বর্তমান দুই এমপিসহ সাবেক কয়েকজন মন্ত্রী ও এমপি আছেন। এবার বরিশাল-৩ আসনের বর্তমান এমপি পংকজ দেবনাথ দলীয় মনোনয়ন পাননি। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে তার। চন্দ্রদীপ নিউজকে পংকজ বলেন, নৌকার বিরুদ্ধে নামার ইচ্ছা বা মানসিকতা ছিল না। দুদিন ধরে যা ঘটছে তাতে নির্বাচন করা ছাড়া উপায় দেখছি না। এলাকায় আমার নেতাকর্মীদের ওপর হামলা, বাড়ি ভাঙচুর চলছে। এ অবস্থায় নির্বাচন না করলে তাদের রক্ষা করতে পারব না। প্রায় একই বক্তব্য মিলেছে বরগুনা-২ আসনের মনোনয়নবঞ্চিত এমপি শওকত হাচানুর রহমান রিমনের ক্ষেত্রে। সরাসরি কথা বলা সম্ভব না হলেও তার ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা গৌতম রায় বলেন, মনোনয়ন না পাওয়ার পর থেকে হুমকি-ধমকির মুখে আছেন এমপির (রিমন) কর্মী-সমর্থকরা। নির্বাচন করার জন্য দলীয় সমর্থক ভোটারদের চাপও আছে। এ কারণে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দলীয় মনোনয়ন না পাওয়া পিরোজপুর-১ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি একেএমএ আউয়াল  বলেন, নেতাকর্মী আর সাধারণ ভোটারদের চাওয়া উপেক্ষা করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রার্থী হওয়ার। পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন সাবেক জেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। চন্দ্রদীপ নিউজকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে কেবল পিরোজপুর-২ নয়, সারা দেশের মানুষ খুশি। এবার প্রমাণ হবে-কেউ এলো বা না এলো তাতে কিছু আসে যায় না।

সোমবার হেলিকপ্টারযোগে নির্বাচনি এলাকায় আসেন পটুয়াখালী-৪ আসনে দলীয় মনোনয়নবঞ্চিত সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। মনোনয়ন না পেলেও তিনি নির্বাচন করবেন শোনা যাচ্ছিল আগে থেকেই। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি ও দলবিরোধী বক্তব্য দিয়ে বহিষ্কার তালিকায় থাকা মাহবুব বলেন, নির্বাচন করব-না কি করব না তা সময় বলে দেবে। এলাকায় এসেছি সমর্থকদের সান্ত্বনা দিতে।

 

বরিশাল-৩ আসনে মনোনয়ন না পাওয়া বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, প্রার্থিতা উন্মুক্ত করে দিয়ে প্রধানমন্ত্রী জনপ্রিয়তা যাচাইয়ের যে সুযোগ দিয়েছেন, তা হারানোর প্রশ্নই ওঠে না।

বরগুনা-১ আসনে মনোনয়নবঞ্চিত দলের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মশিউর রহমান শিহাব বলেন, মনোনয়ন পাওয়া না পাওয়ার নেপথ্যে অনেক রকম খেলা হয়। আসল হলো, ভোটের মাঠে জনপ্রিয়তা যাচাই। সুযোগটি করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ঝালকাঠি-১ আসনে মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগের সম্মান রাখার চেষ্টা করব। এবার প্রমাণ হবে নেতাকর্মী আর সাধারণ ভোটাররা কি চায়।

বরিশাল-৫ আসনে মনোনয়নবঞ্চিত মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহম্মেদ বীরবিক্রম বলেন, সুযোগটা কিভাবে ব্যবহার করা যায় তাই নিয়ে নেতাকর্মীদের সঙ্গে বসব। এরপর জানাব। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানিয়ে কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সালাহউদ্দিন রিপন বলেন, সময়ই বলে দেবে সাধারণ মানুষের চাওয়া কি ছিল।

একইভাবে ভোলা-১ আসনে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান হিরন, পটুয়াখালী-১ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ মৃধা, বরগুনা-১ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু, পটুয়াখালী-৩ আসনে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আ খ ম জাহাঙ্গীরের ছেলে জাওয়াদ সুজনের নাম শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে। যদিও তারা সরাসরি তা স্বীকার করেননি।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার চন্দ্রদীপ নিউজকে বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বলেছেন। নৌকার প্রার্থীদের বিরুদ্ধে সমালোচনামূলক কথা বলতেও নিষেধ করেছেন তিনি। এটা থেকেই তো পরিষ্কার নৌকার বিরুদ্ধে যাওয়া যাবে না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এমপি চন্দ্রদীপ নিউজকে বলেন, রাজনীতির মাঠে দীর্ঘ অভিজ্ঞতার দল আওয়ামী লীগ। নির্বাচনকে গ্রহণযোগ্য করার একটি কৌশল হলো স্বতন্ত্র প্রার্থী ইস্যু। এটিকে সরলিকরণ করার সুযোগ নেই। ভোটের মাঠের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সিদ্ধান্তও আসবে নেত্রীর কাছ থেকে। একাধিক প্রার্থী হলেও সংঘাত নিরসনে কি করা হবে তা সময়ই বলে দেবে।

চন্দ্রদীপ নিউজ/ এস এল টি 




দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের হলফনামায় দিতে হবে ৮ তথ্য

চন্দ্রদ্বীপ নিউজ:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৮টি তথ্য দিতে হবে। প্রার্থীকে কোন কোন তথ্যে কি কি কাগজপত্র দাখিল করতে হবে সে বিষয়ে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।



দুমকিতে জাতীয় পার্টির আনন্দ মিছিল

 

 মো:আল-আমিন,পটুয়াখালী : পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার দলীয় মনোনয়ন পাওয়ায় সোমবার বিকাল থেকেই দুমকিতে আনন্দ মিছিল হয়েছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট (অব.) ফজলুল হক, সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান ও যুগ্ম সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন সহো বিভিন্ন স্তরের নেতা কর্মী।




বুধবার অবরোধ বৃহস্পতিবার হরতাল

চন্দ্রদ্বীপ নিউজ :  টানা অষ্টম দফায় আরও দুদিনের হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো।

সপ্তম দফা অবরোধের শেষ দিনে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জনকে।

এর আগে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হয় গতকাল রোববার সকাল ৬টায়। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এসব কর্মসূচির আওতামুক্ত রাখা হচ্ছে।

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের জোটসঙ্গীসহ সরকারবিরোধী অন্য দলগুলোও একযোগে এসব কর্মসূচি পালন করছে।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গত ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারাদেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ সরকারবিরোধী অন্য দলগুলো। পরের দফায় ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ চলে।

তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ৮ নভেম্বর সকাল ৬টায় শুরু হয়ে ১০ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে, যা শেষ হয় ১৪ নভেম্বর সকাল ৬টায়। পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলে ১৫ ও ১৬ নভেম্বর।

এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি চলে ২১ ও ২২ নভেম্বর।




২৯৮ আসনে নতুন মুখ ১০৪

চন্দ্রদ্বীপ নিউজ:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থী দেওয়ায় আনন্দ মিছিল

বরিশাল অফিস:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নৌকার একক প্রার্থী দেওয়ায় রোববার সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষ। একযোগে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার প্রতিটি ইউনিয়নে এ আনন্দ মিছিল বের করা হয়। বিকেলে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আনন্দ মিছিলে প্রায় পাঁচ হাজার নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল শেষে আগরপুর স্কুল মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নৌকার প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপনের বড়ভাই সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মোঃ তরিকুল ইসলাম তারেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল কবির সবুজ, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক উপেন চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা।

বক্তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে সরদার খালেদ হোসেন স্বপনকে নৌকা মার্কায় বিজয়ী করে বরিশাল-৩ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার অঙ্গীকার করেন।

একইদিন বিকেলে বঙ্গবন্ধুর ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ওই দুই আসনে ব্যাপক মিষ্টি বিতরণ করা হয়েছে।

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে দোয়া-মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।




বরিশাল ৬টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২ টি অপরিবর্তন রেখে ৪ টি আসনে নতুন মুখের স্থান দিয়ে চমক

এস এল টি তুহিন, বরিশাল ::  আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বরিশালের ৬টি আসনের মধ্যে বিগত সংসদে জাতীয় পার্টি জোটের দখলে থাকার আসনে এবার সেই দুটি আসনে নতুন মুখ প্রার্থি দিয়ে ৬টি আসনই আওয়ামী লীগের নৌকা প্রাথীর নার্ম ঘোষনা করেছে কেন্দ্রীয় আওয়ামী সাধারন সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (২৬) নভেম্বর বিকালে গণভবন থেকে ৩০০ থেকে বরিশালের ৬টি আসনের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম অনুষ্ঠানিকভাবে ঘোসনা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। বরিশালের ৬টি আসনে চুড়ান্তভাবে নৌকার কান্ডরী হলেন যারা বরিশালের গৌরনদী- আগৈলঝাড়া (১) আসনে বঙ্গবন্ধু ভাগ্মে ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল
হাসানাত আব্দুল্লাহ।

উজিরপুর-বানারীপাড়া বরিশাল (২) আসনের সাবেক সংসদ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শাহে আলমকে সড়িয়ে দিয়ে সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুসকে পুনরায় ফিরিয়ে এনে নতুন মুখ হিসাবে নৌকার কান্ডারীর মনোনয়ন দেওয়া হয়েছে।

বাবুগঞ্জ-মুলাদী বরিশাল (৩) আসনটি ১০ ও ১১তম সংসদীয় আসনটি আওয়ামী জোটের জাতীয় পার্টির দখলে ছিল আসন্ন দ্বাদস নির্বাচনে একেবারে উক্ত আসনে আওয়ামী লীগ নতুন মুখ হিসাবে নিয়ে এসেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার খালেদ হোসেন।

হিজলা – মেহেন্দিগঞ্জ বরিশাল (৪) আসনের সাবেক ২ বারের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে সরিয়ে দিয়ে সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলার প্রাক্তন সভাপতি মহিউদ্দিন আহমেদের কন্যা শাম্মি আক্তারকে মনোনয়ন দিয়েছে।
বরিশাল সদর (৫) আসনে সাবেক সংসদ সদস্য ও পাণি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীমের চেয়ার অপরিবর্তন রেখে তাকেই আবার মনোনয়ন দিয়ে নর্ব নির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের স্বপ্ন বাস্তবায়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার পথ সুফল করা হয়েছে।

বাখেরগঞ্জ বরিশাল (৬) আসনটি ও জাতীয় পার্টি জোটের দখলে ছিল ৩বার সেখানে এবার আওয়ামী লীগে থাকা দীর্ঘদিন মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিককে প্রথমবারের মত মনোনয়ন দিয়ে এক চমক সৃষ্টি করেছে।




বরিশালের ১২টি আসনে জাসদের মনোনয়ন পেয়েছেন যারা

বরিশাল অফিস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাসদ’র (ইনু) প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ঘোষিত ওই তালিকায় বরিশাল বিভাগের ১২টি আসনে ১২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরমধ্যে বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদার আসন বরিশাল-৫ (সদর) আসনে মনোনীত প্রার্থী হচ্ছেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কেএম মনিরুল আলম স্বপন (স্বপন খন্দকার)।

রোববার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে সাংবাদিক স্বপন খন্দকার বলেন, জাসদ মনোনীত বিভাগের অন্যান্য প্রার্থীরা হলেন, বরিশাল-২ আসনে সাজ্জাদ হোসেন, বরিশাল-৩ আসনে কাজী সিদ্দিকুর রহমান, বরিশাল-৪ আসনে অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, বরিশাল-৬ আসনে মোহাম্মদ মোহসীন, বরগুনা-১ আসনে আবু জাফর সূর্য,

পটুয়াখালী-১ আসনে কেএম আনোয়ারুজ্জামান মিয়া চুন্নু, পটুয়াখালী-৪ আসনে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১ আসনে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, পিরোজপুর-১ আসনে সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ আসনে সিদ্ধার্থ মন্ডল ও পিরোজপুর-৩ আসনে রণজিৎ কুমার হাওলাদার।




বরিশাল ২ আসনে নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাড তালুকদার মোঃ ইউনুস

বরিশাল অফিস: নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০ বরিশাল- ২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমে মনোনয়নের এই তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি । রোববার ( ২৬ নভেম্বার)  বিকেলে দলীয় মনোনয়ন ঘোষনার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

এসময় তালুকদার মোঃ ইউনুস বলেন, আলহামদুলিল্লাহ। আমাকে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল ২ আসন থেকে চূড়ান্তভাবে মনোনয়নের তালিকা ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আল্লাহর অশেষ কৃপায় বিশেষ কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির প্রতি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সহ সংসদীয় মনোনয়ন বোর্ডের সকল সম্মানিত সদস্যদের প্রতি।

এছাড়াও কৃতজ্ঞতা জানাই উজিরপুর ও বানারীপাড়া উপজেলা দলীয় নেতাকর্মীদের প্রতি।যারা আমাকে মনোনয়নের আবেদন পত্র সংগ্রহ থেকে শুরু করে জমা দেয়া এবং চূড়ান্ত মনোনয়ন ঘোষণা প্রর্যন্ত উজিরপুর-বানারীপাড়া থেকে ঢাকায় কস্ট করে এসে সময় দিয়েছেন। যারা ঢাকায় আসতে না পেরে দোয়া কামনা ও প্রার্থণা করেছেন তাদের প্রতিও ভালোবাসা আর শ্রদ্ধা জানাই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। সেই আস্থার প্রতি শ্রদ্ধা রেখে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষ্যে সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। কেননা নৌকা বিজয় মানেই স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিজয়,গনতন্ত্রের বিজয়, উন্নয়নের বিজয়। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অব্যাহত ধারাবাহিক উন্নয়নের ধারায় বরিশাল ২ আসনের উজিরপুর – বানারীপাড়া উপজেলাকেও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ নভেম্বর) দুপুরে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদন পত্র ক্রয় করেন এবং আবেদনপত্রটি পুরণ করে আবার ২০ নভেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে জমা দেন তালুকদার মোঃ ইউনুস। পড়ে ২৩ নভেম্বর থেকে রাজধানীর তেজগাঁও এর ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়।

উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বরিশাল ১ (আগৈলঝাড়া-গৌরনদী ) এবং বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

 




পটুয়াখালীতে আ.লীগের মনোনয়ন পেলেন যারা