বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন নিলেন মেনন

বরিশাল অফিস:  বরিশাল-৩ (বাবুগঞ্জ- মুলাদী) আসন থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার বাবুগঞ্জের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হক ফিরোজ। এসময় তার সঙ্গে ওয়ার্কার্স পার্টি বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোজ্জাম্মেল হক ফিরোজ বলেন, বাবুগঞ্জ থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। জোটের সিদ্ধান্তে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে তার (রাশেদ খান মেনন) প্রতীক এখনও চূড়ান্ত করা হয়নি। যেহেতু ৩০ নভেম্বর জমাদানের শেষ সময় তাই ওইদিন বিষয়টি নিশ্চিত করা হবে।

জানা গেছে, জোটের হয়ে সমর্থন পেলে নৌকা প্রতীক আর জোটের বাইরে নির্বাচন করলে দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন মেনন। তবে এ আসনে এরই মধ্যে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক টিপু সুলতান দলীয় ও নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমাও দিয়েছেন। তিনি এ আসন থেকে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আবার মহাজোটের এ আসনটি থেকে ২০০৮ সালে ও ২০১৮ সালে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও এবারে এখান থেকে সরদার মো. খালেক হোসেনকে আওয়ামী লীগ আর বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে দলীয় মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। বরিশালের বাবুগঞ্জের বাহেরচর ক্ষুদ্রকাঠি এলাকার কৃতি সন্তান সাবেক বিচারপতি (১৯৫৬-১৯৬২) প্রয়াত আব্দুল জব্বার খানের ছেলে রাশেদ খান মেনন।




বরিশালে শীতে চায়ের দোকানে নির্বাচনী আড্ডা

বরিশাল অফিস :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতিদিন মৃদ্যু শীতের আগমনী বার্তার সাথে সাথে গ্রামের প্রতিটি পাড়া ও মহল্লার চায়ের দোকানগুলোতে জম্পেস আড্ডায় শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। পাশাপাশি প্রার্থীদের পক্ষে শুরু হয়েছে আনন্দ মিছিল। সর্বশেষ তথ্যানুযায়ী (২৮ নভেম্বর) বরিশাল-১ আসনে দুইজন, বরিশাল-২ আসনে সাতজন, বরিশাল-৩ আসনে ছয়জন, বরিশাল-৪ আসনে দুইজন, বরিশাল-৫ আসনে ছয়জন এবং বরিশাল-৬ আসনে সর্বোচ্চ ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ৭ জানুয়ারির নির্বাচন কেমন হবে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের সাথে প্রতিদ্বন্ধীতা করতে প্রতিটি আসনে শেষপর্যন্ত অন্যান্য দলের কারা কারা প্রার্থী হচ্ছেন, যারা মনোনয়ন পেয়েছেন তাদের অতীত কর্মকা- পর্যালোচনা, মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের কারা কারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে লড়াই করছেন, তারা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কতোটুকু অবদান রাখতে পারবেন, শেষপর্যন্ত বিএনপি নির্বাচনে না আসলে আগামীতে তাদের দলের নিবন্ধন থাকবে কিনা, আর বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে এখন যাদের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের হয়ে (সদ্য যোগদান করা) আনন্দ মিছিল কিংবা সভা-সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে, তাদের কতোজনকে খুঁজে পাওয়া যাবে। এসব খুঁটি নাটি বিষয় নিয়ে সকাল থেকে মধ্যরাত অবর্ধি আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে চায়ের দোকানগুলো। এখানে এ যাবত আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটি, জাসদ, তৃণমূল বিএনপি, জাকের পার্টি, এনপিপি, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে অসংখ্য স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত ২৮ নভেম্বর সন্ধ্যার পর পরই বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারের একটি চায়ের দোকানে আড্ডারত স্থানীয় প্রবীণ ও নবীন ভোটারদের মাঝে উপস্থিত হয়ে শোনা গেছে তাদের নির্বাচনী খোস গল্প। যুব ভোটার উপেন চন্দ্র মন্ডল বলছিলেন, ১৯৭২ সালের পর এবারই প্রথম তাদের আসনে সরাসরি তৃণমূল থেকে উঠে আসা আওয়ামী লীগ নেতাকে নৌকার প্রার্থী করা হয়েছে। এর আগে বরাবরই এ আসনটি মহজোটের শরিক দল হিসেবে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। তার আগে এ আসনে বিএনপি দলীয় সাংসদ ছিলেন। কিন্তু তৃণমূল আওয়ামী লীগের দাবির মুখে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারই প্রথম সরাসরি নৌকার প্রার্থী হিসেবে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এখন তারা দলের প্রার্থীকে নির্বাচিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন।

উপেন চন্দ্র মন্ডলের কথা সায় দিয়ে যাচ্ছেন ওই চায়ের দোকানে উপস্থিত অন্যান্য প্রবীণ ও নবীন ভোটাররা। তারাও বলেন, এবার আর ভুল করা যাবেনা। এতোদিন এখানে আওয়ামী লীগের এমপি না থাকায় এলাকায় কোনধরনের উন্নয়নই হয়নি। বরং আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়ে শরিক দলের প্রার্থীরা উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীদেরই কোণঠাসা করে রেখেছেন। তাই এবার এলাকার উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার মাধ্যমে বরিশাল-৩ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে।

তারা আরও বলেন, এবার যদি কোনক্রমেই নৌকার প্রার্থী এখানে বিজয়ী হতে না পারেন, তাহলে আর কোনদিন এখানে আওয়ামী লীগ প্রার্থী পাবেনা। একইদিন রাত সাড়ে আটটার দিকে বাবুগঞ্জ বাজারের একটি চায়ের দোকানের নির্বাচনী আড্ডায় শোনা গেছে, বরিশাল-৩ আসনটি বরাবরেই শরিক দলের আসন। এখানে পর পর দুইবার জাতীয় পার্টির হেভিওয়েটের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি নির্বাচিত হয়েছেন। বর্তমানেও তিনি সংসদ সদস্য হিসেবে রয়েছেন। এবারও তাকে জাপা মনোনয়ন দিয়েছেন। এর আগে এখানে এমপি ছিলেন ওয়ার্কার্স পার্টির শেখ মোঃ টিপু সুলতান। তার আগে এখানে বিএনপির এমপি ছিলেন।

ওয়াহিদুল আলম বিপলু নামের এক প্রবীণ ভোটার বলেন, একসময়ের সর্বহারা অধ্যুষিত এলাকা ছিলো বাবুগঞ্জ। আর যাই হোক গোলাম কিবরিয়া টিপু এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় সন্ত্রাসী কর্মকা- যেমন দূর করেছেন, তেমনি নিরাপদে মানুষ বসবাস করার সুযোগ পাঁচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে হলেও পূর্ণরায় গোলাম কিবরিয়া টিপুকেই এলাকাবাসীর এমপি নির্বাচিত করা উচিত। ওই প্রবীণ ভোটারের কথায় সায় দিয়ে হাসানাত খান তরুন, আরিফ হাওলাদারসহ উপস্থিত অন্যান্য ভোটারও প্রায় একই কথা বলেন।

দেহেরগতি বাজারের একটি চায়ের দোকানের আড্ডায় ভোটাররা বলছিলেন, বরিশাল-৩ আসনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ চরম ভুল করেছে। যার খেসারত দিতে হতে পারে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে। কারণ এখানে অসংখ্য যোগ্য প্রার্থী থাকা সত্বেও যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দরাই তার সাথে নেই। তাই আগামী নির্বাচনে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা ও শিক্ষানুরাগী আতিকুর রহমানের জয়ের সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে মৃদ্যু শীতের আগমনী বার্তার সাথে বরিশাল জেলার ছয়টি আসনেই এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরমধ্যে বিশেষ করে গ্রামের চায়ের দোকানগুলোতে জম্পেস আড্ডায় শুরু হয়েছে নির্বাচনী আলোচনা।

চন্দ্রদীপ নিউজ/ এস এল টি




এমপি হওয়ার আশায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ

বরিশাল অফিস : : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে এবার বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু। আজ বুধবার সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের পত্রটি দেওয়া হয়েছে। যা রিসিভ করিয়ে অনুলিপি বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার তা জমা দেওয়া হবে। উল্লেখ্য, আজ বুধবার দুপুর পর্যন্ত বরিশাল-৬ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক।



বরিশাল সদর ৫ আসনে আ.লীগের প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়ন দাখিল

বরিশাল অফিস  :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ০৫ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের একক প্রার্থী জাহিদ ফারুক মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর 2 টায় বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের একক মনোনীত প্রার্থী বরিশাল সদর ৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃলষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃশাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম , যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃমাহবুবুর রহমান মধু সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বরিশাল ০৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই আসনের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তারা জানান, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশা তাদের।




ঝালকাঠিতে ১ টেবিলে তিন রাজনৈতিক দল

বরিশাল অফিস: ঝালকাঠিতে রাজনৈতিক সৌহার্দের সংস্কৃতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা বিষয়ে কর্মশালায় মিলিত হয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১টায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের (এমএএফ) এ কর্মশালায় মিলিত হন তারা।

কর্মশালায় রাজনৈতিক দলের নেতারা ছাড়াও সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন। সহযোগিতায় ছিলেন ইউকেএইড। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান।

এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি এমএএফের সভাপতি হাবিবুর রহমান হাবিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়।

অংশগ্রহণকারীরা কর্মশালার মধ্য দিয়ে রাজনৈতিক সম্প্রীতি নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে পরিকল্পনা করে উপস্থাপন করেন। উপস্থিত সবাই রাজনৈতিক সম্প্রীতির পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেন। সেই সঙ্গে বিভিন্ন নাগরিক প্রত্যাশা পূরণে যুব সমাজ ও এমএএফের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন, আমাদের আদর্শের জায়গা থেকে আমরা অনেক কথা বলব, অনেক কাজ করব; কিন্তু তা হতে হবে আমাদের দেশের উন্নয়নের জন্য, নাগরিকদের প্রত্যাশা পূরণের জন্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য আছে, কিন্তু আমরা এক জায়গায় আমরা একমত। এই দেশ আমার, আমাদের। অনেক কষ্টের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা যদি দেশ ও মানুষের কল্যাণ মনে রাখতে পারি, তাহলে রাজনৈতিক সম্প্রীতি ও সৌহার্দ, রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা অবশ্যই বাস্তবায়ন হবে। দেশের, মানুষের ও আমার এলাকার কল্যাণে আমাকে ডাকলে সব সময় পাবেন। কারণ আমরা সুন্দর একটি দেশ চাই।

ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এমএএফের সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য থাকবেই; কিন্তু আমাদের একে অন্যের মতানৈক্যের প্রতি সহনশীল হতে হবে। তাহলে রাজনৈতিক সৌহার্দের সংস্কৃতি ফিরিয়ে আনা সম্ভব।

ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন, আমরা তিন দলের নেতারা এখানে একত্রে বসে আছি। কর্মশালা শেষে আমরা আমাদের আলাদা পথে ফিরে যাব; কিন্তু ভালো কাজের চর্চায়, নাগরিক প্রত্যাশা পূরণে একত্র থাকাটা জরুরি।




জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রয়োজন: প্রধানমন্ত্রী

চন্দ্রদীপ নিউজ  ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ুর অভিঘাতে অধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা ও সংহতি প্রয়োজন। বেশিরভাগ জলবায়ু স্থানচ্যুতি জাতীয় সীমানার মধ্যে এবং কিছু ভয়ানক পরিস্থিতিতে সীমান্তের ওপারে ঘটে। এ ধরনের পরিস্থিতি যেন মানবিক সংকটে পরিণত না হয়।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সদর দফতরে তিন দিনব্যাপী ১১৪তম অধিবেশনে ‘মানব গতিশীলতার ওপর জলবায়ুর প্রভাব: সমাধানের জন্য বৈশ্বিক আহ্বান’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে এক ভিডিও বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে যারা বাস্তুচ্যুত বা আটকে পড়েছেন তাদের মৌলিক পরিষেবা, সামাজিক সুরক্ষা এবং জীবিকার বিকল্পগুলোতে প্রবেশাধিকার থাকা প্রয়োজন। তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের ওপর বিরূপ প্রভাবগুলোও একটি অন্তর্ভূক্তিমূলক পদ্ধতিতে মোকাবিলা করা প্রয়োজন।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন ২০৫০ সালের মধ্যে বিশ্বের ২১৬ মিলিয়ন লোককে বাস্তুচ্যুত করতে পারে। এর মধ্যে ৪০ মিলিয়ন এককভাবে দক্ষিণ এশিয়ার। বাংলাদেশে আমাদের জনসংখ্যার ২০ শতাংশ উপকূলীয় অঞ্চলে বাস করে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার অনুপ্রবেশ, ঘন ঘন বন্যা এবং প্রবল ঘূর্ণিঝড় তাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আগত ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। এই রোহিঙ্গাদের মধ্যে কিছু লোক পাচার নেটওয়ার্কের শিকার হয়। এর সঙ্গে সমগ্র অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ ধরনের মিশ্র অভিবাসন প্রবাহ জলবায়ু গতিশীলতাকে আরো বেশি সমস্যাযুক্ত করে তোলে।

সরকার প্রধান বলেন, মানব গতিশীলতার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আন্তর্জাতিক আলোচ্য সূচিতে উচ্চ স্থান দেওয়া উচিত। বাংলাদেশ বিষয়টির কার্যকর সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরতে আইওএম এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করছে। অনেকগুলো উন্নয়নশীল দেশ এতে নেতৃত্ব দিচ্ছে। কপ-২৮, জিএফএমডি, এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরাম এটিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সরকার সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও জলবায়ু অভিবাসীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ শুরু করেছে। সরকার অগ্রাধিকারভিত্তিক আশ্রয়ণ প্রকল্পের অধীনে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে বাস্তুচ্যুত ৪ হাজার ৪০০ পরিবারকে নিরাপদ আবাসন প্রদানের জন্য কক্সবাজারে ১৩৯টি বহুতল ভবন নির্মাণ করছে।

চন্দ্রদীপ নিউজ/ এস এল টি 




পটুয়াখালী ২ আ.লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

 বরিশাল অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী ২ বাউফল নির্বাচনী এলাকা আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আজ ২৮ (নভেম্বর) মঙ্গলবার বিকাল ৪ টায় জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার সহকারী রিটার্নিং অফিসার ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর কাজ থেকে এ ফরম সংগ্রহ করা হয়।

বাউফল উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহিন শরীফ জানান এর আগে হাসিবুল আলম তালুকদার, ডাঃ জোবায়েত রাসেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন। ডঃ শফিকুল ইসলাম ভোটার লিস্ট সংগ্রহ করেছেন।

আওয়ামিলীগ সুত্রে জানা গেছে, এ আসন থেকে মনোনয়ন বঞ্চিত ১২ আবেদনকারীকে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ,স,ম ফিরোজ এমপি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের জন্য ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) দলীয় কার্যালয় জনতা ভবনে দোয়া মিলাদ অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে।

আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি শামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুক, সাধারণ সম্পাদক এনায়েত খান সানা, যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, যুবলীগ সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, পৌর যুবলীগ সভাপতি মামুন খান, পটুয়াখালী জেলা সাবেক নারীশিশু পিপি এড. মাহফুজ মিয়া, প্রভাষক কবিরুজ্জামান, শামসুল কবির নিশাত প্রমুখ।




বরিশাল নগরবাসীর ভালবাসায় সিক্ত হলেন জাহিদ ফারুক

বরিশাল অফিস:‘শামীম-খোকন দুই ভাই, শেখ হাসিনা ভয় নাই’ ‘শামীম-খোকনের অঙ্গীকার, জয় হবে শেখ হাসিনার'” জনগনের এ শ্লোগানের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বরিশালের রাজপথ। নগরীর প্রবেশদ্বার গড়িয়ারপার থেকে বিএম কলেজ, নতুন বাজার, জেলখানা মোড়, বিবির পুকুরপাড়, মেয়র খোকন সেনিয়াবাতের নির্বাচনী কার্যালয়, বাংলাবাজার, আমতলা মোড়, চৌমাথা হয়ে নবগ্রাম রোডস্থ বাসভবনে প্রবেশ পর্যন্ত হাজার হাজার জনগনের ফুলেল শুভেচ্ছাসহ ভালবাসায় সিক্ত হয়েছেন বরিশাল-৫ আসনে আ’লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল বিমানবন্দরে পা রাখলে সেখানেও নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা শুরু হয়ে যায়।

তারপর আসার পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় নৌকার মাঝি জাহিদ ফারুক শামীম। রাস্তার দুপাশে জনমানুষের ঢল নামে। কাশিপুর বাজার, নথুল্লাবাদ বাস টার্মিনাল মোড়ে শ্লোগান ওঠে আর কোনো নেতা নাই, নেতা মোদের জাহিদ ভাই। গত ২৭ নভেম্বর রাত বরিশালে তার আগমনের কথা সংবাদ শোনার পরই নৌকার সমর্থকরা সাজ সাজ পরিপূর্ণ করে বরিশাল নগরী। তার বন্ধু ও ভাই হিসেবে স্বীকৃত বরিশালের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত তাকে অভ্যর্থনা জানাতে নগরীর সব তোরণগুলোর লেখা বদলে দেয়ার নির্দেশ দেন।

শামীম খোকন দুই ভাই। বিএম কলেজ গেটে ছাত্রলীগ নেতাকর্মীদের নেতৃত্ব দেন সাবেক ছাত্রলীগ নেতা অসীম দেওয়ান, মঈন তুষার, জসীম সহ নেতৃবৃন্দ। শ্লোগানে মুখরিত নতুন বাজার, জেলখানা মোড়ের জনতার জোয়ারে। বিবির পুকুর পাড়ে বঙ্গবন্ধু ও আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাহিদ ফারুক। তাকে নিয়ে গাড়িবহর পুনরায় এগিয়ে চলে সদর রোড ধরে। সামনে পুলিশের প্রোটোকল, পিছনে যুবলীগ, ছাত্র ও শ্রমিক লীগের মোটরসাইকেল বহর নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেন জাহিদ ফারুক।

দুপাশ থেকে পুষ্পার্ঘ্য ছিটিয়ে তাকে বরণ করার দৃশ্য ছাপিয়ে শ্লোগান ওঠে… “বরিশালের উন্নয়নে আর কোনো বাঁধা নাই-‍ “শামীম খোকন দুই ভাই, শেখ হাসিনা ভয় নাই।” “শামীম খোকনের অঙ্গীকার, জয় হবে শেখ হাসিনার।” গাড়িবহরের গতি শ্লথ হয় বরিশালের সার্কিট হাউসের সামনে মেয়র খোকন সেরনিয়াবাতের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে। এখান থেকে বাংলা বাজার, তারপর নগরীর আমতলা মোড়ের পানির ট্যাংক, সিএন্ডবি রোড চৌমাথা হয়ে নবগ্রাম রোডের নিজ বাসভবনের সামনে যেয়ে যাত্রা বিরতী করেন জাহিদ ফারুক শামীম এমপি। সে সময় বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর বাবু, যুবনেতা যোবায়ের আব্দুল্লাহসহ নেতৃবৃন্দ নৌকার মাঝিকে স্বাগত জানিয়ে বরণ করে নেন।

বাসভবনে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নৌকার মাঝি জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বরিশালবাসী আমার প্রতি যে ভালোবাসা ও বিশ্বাস দেখিয়েছেন, সেই বিশ্বাস ও ভালোবাসায় আস্থা রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় বরিশাল-৫ আসনের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি কথা দিচ্ছি, যদি জয়ী হয়ে আসতে পারি তাহলে করোনাকালীন সংকট সময়ে যেসব কাজ করা সম্ভব হয়নি, সেগুলোসহ চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো। তিনি এসময় বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কেও ধন্যবাদ জানান তিনি।




স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র নিলেন সাদিক আব্দুল্লাহ

বরিশাল  অফিস :: বরিশাল-সদর ৫ আসনে স্বতন্ত্র মনোনয়ন নপত্র সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার ২৮ নভেম্বর দুপুর একটার দিকে সাদিক আব্দুল্লহর পক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়াররম্যান সাইদুর রহমান রিন্টু, সাবেক বিসিসি প্যানেল মেয়র ও কাউন্সিলর গাজী নঈমুল হাসান লিটু, সাবেক বিসিসি প্যানেল মেয়র ও কাউন্সিলর সাবেক আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন (ওরফে মামা) খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা ও শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন বরিশাল মহানগর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল রিটার্নিং অফিসার শহিদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি গাজী নঈমুল হাসান লিটু বলেন, আসন্ন জাতীয় দ্বদশ দলীয় বাধা নিষেধ না থাকায় একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন উপহারের জন্য সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী একজন প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন বরিশাল ৩ আসনের ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট শেখ মোঃ টিপু সুলতান।




৩০০ আসনেই কি নৌকার প্রার্থী, যা জানালেন ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩০০ আসনেই নৌকার প্রার্থী থাকবে। কোথাও প্রয়োজন হলে সেখানে সমন্বয় করে ছাড় দেওয়া হবে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।