অবমূল্যায়ন’ করায় নির্বাচনে অংশ নেবেন না রওশন এরশাদ

চন্দ্রদ্বীপ নিউজ:  দলের ও নেতাদের ‘অবমূল্যান করায়’ দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেন, ‘এমন অবস্থায় নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’



জাতীয় সংসদ নির্বাচন : আজ শেষ হচ্ছে মনোনয়নপত্র দাখিল




সহস্রাধিক জনতা নিয়ে এমপি টিপুর মনোনয়পত্র দাখিল

বরিশাল অফিস: সহস্রাধিক জনতা সাথে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের জনতার এমপি বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু। বুধবার সকালে পিতা-মাতার কবর জিয়ারতের মধ্যে দিয়ে সকাল ১১ টায় তিনি নেতাকর্মী নিয়ে উপজেলার দলীয় কার্যালয়ে হাজির হন। পরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী হিসেবে ১২১-বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্র করেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছ মনোনয়ন পত্র জনাদান করেন। এসময় বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার

এসময় আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর সাথে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই গোলাম আউলিয়া বাদল, রাজনৈতিক সচিব মুকিতুর রহমান কিসলু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ব্যক্তিগত সহকারী ফাইজুল হক সুমন, জাপা নেতা মামুন খলিফাসহ জাতীয়পার্টির নেতৃবৃন্দ।

মনোনয়ন পত্র জমাদান শেষে উপজেলা চত্তরে প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এক আনন্দ র‌্যালী বের করেন। এ র‌্যালীতে ভিন্ন মাত্রা যোগায় র‌্যালীতে থাকা ব্যান্ডপার্টি ও মিউজিক সিস্টেম। আনন্দ র‌্যালীটি উপজেলা চত্তর প্রদক্ষিন করেন অডিটোরিয়ামের সাথে এসে শেষ হয়।




বরিশাল ১ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা

বরিশাল অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এবং দুই উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আবুল হাসানাত আব্দুল্লাহর কনিষ্ঠ পুত্র ও বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ দুই উপজেলায় তার বাবার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন।

গৌরনদী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যের মধ্যে, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন ও আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব খায়রুল বাসার উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একুশের পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাসগুপ্ত, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। এরমধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৭২ হাজার ৪৫১জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১ লাখ ৩১ হাজার ৮৫২জন।




পিরোজপুর-৩ : লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী

চন্দ্রদীপ ডেস্ক: পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে চারবারের এমপি জাতীয় পার্টির নেতা ডা. রুস্তম আলী ফরাজীকে দলীয় মনোনয়ন না দেওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হচ্ছে।

নেতাকর্মীরা বলেছেন, জাপার এমপি হলেও দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন তিনি। এ কারণে তাঁকে লাঙ্গল প্রতীকের মনোনয়ন দেওয়া হয়নি। ডা. রুস্তম জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

বর্তমান সংসদে বরিশাল বিভাগে জাপার এমপি তিনজন। এর মধ্যে ডা. রুস্তম একমাত্র প্রার্থী, যিনি দ্বিমুখী এবং ত্রিমুখী লড়াইয়েও জয়ী হয়েছেন। বারবার দলবদল করলেও তাঁর জয়ের রথ থামানো যায়নি। এলাকায় একজন জনপ্রিয় নেতা হিসেবেই বিবেচিত হন তিনি।

এবার এ আসনে মনোনয়ন পেয়েছেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মাশরিকুল আজম রবি। নবাগত প্রার্থী দেওয়ায় জাপা আসনটি হারাবে বলে মনে করেছেন স্থানীয় নেতারা।

পিরোজপুর জেলা জাপা সভাপতি বশির আহমেদ জানান, ব্যবসায়ী রবি এক বছর আগে জাপায় যোগ দিয়ে চেয়ারম্যানের উপদেষ্টা হন। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশ নেবেন।

অন্যদিকে ডা. রুস্তম ১৯৯৬ সালে জাপা, ২০০১ সালে বিএনপি, ২০১৪ সালে তৎকালীন আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে এবং ২০১৮ সালে মহাজোটের সমর্থনে জাপার প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

এ রকম একজন হেভিওয়েট প্রার্থীকে জাপা কেন মনোনয়ন দিল না, জানতে চাইলে দলটির নেতারা বলেন, তাদের স্থানীয় এবং কেন্দ্রীয় কোনো কর্মসূচিতে তিনি অংশ নিতেন না। এমনকি দলের সংসদীয় সভাতেও যেতেন না। উপজেলায় ‘উন্নয়ন কমিটি’ নামে কর্মসূচি করতেন। এতে দলের নেতাকর্মীকে রাখা হতো না। অনুষ্ঠানের ব্যানারে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ ও বর্তমান চেয়ারম্যানের জি এম কাদেরের ছবি থাকত না। এমনকি তাদের নামও উচ্চারণ করতেন না এমপি। কেন্দ্রীয় নেতারা এসব কারণে আগে থেকেই তার ওপর ক্ষুব্ধ ছিল। এর পরও মঠবাড়িয়া উপজেলা জাপা তাঁকেই মনোনয়ন দেওয়ার সুপারিশ করেছিল। এখন কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চেয়ারম্যানকে অনুরোধ করেছেন স্থানীয় নেতারা।

জেলা সভাপতি বশির বলেন, এমপিকে ১০ বার ফোন দিয়েও পাওয়া যায় না। মাঝে মাঝে তাঁর পিএস ফোন রিসিভ করেন।

তিনি আরও বলেন, দল মনোনীত প্রার্থী রবিকে দিয়ে জয় তো দূরের কথা, প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তোলা সম্ভব নয়।

তবে ডা. রুস্তম আলী ফরাজী সমকালকে বলেন, সময়ের অভাবে সব সময় কেন্দ্রের সব সভায় অংশ নিতে পারিনি।

স্থানীয় নেতাদের অভিযোগ প্রসঙ্গে বলেন, আমার বিরুদ্ধে কিছু বলার প্রয়োজন, তাই বলছেন। এলাকায় অবস্থান করে আবারও স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।




নির্বাচন বয়কট করলেন রওশন এরশাদ

চন্দ্রদীপ নিউজ : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি ছিল তাঁর; কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের অসহযোগিতার কারণে নির্বাচন বয়কট করেছেন তিনি।

বুধবার (২৯ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।

এবারও তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। বর্তমানে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। বর্তমানে নির্বাচনে অংশ গ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরিক্ষীত নেতাকর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়ন করার কারণে নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।

এদিকে ময়মনসিংহ- ৪ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের আসনে প্রার্থী দিয়েছে দলটি। ফাঁকা রাখা ওই আসটিতে মনোনয়ন পেয়েছেন আবু মুসা সরকার। বুধবার (২৯ নভেম্বর) এ আসনের প্রার্থীর নাম জানিয়েছে দলটি।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, ম্যাডামের জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কেউ তার মনোনয়ন নিতে আসেননি। তবে বুধবার যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, তাই এ আসনটি যেন খালি না থাকে, সেই জন্য ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। ম্যাডাম মনোনয়ন নিলে ওনাকে প্রত্যাহার করতে বলা হবে।

এর আগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত ২৭ নভেম্বর দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে জাতীয় পার্টি (জাপা)। ৩০০ আসনের মধ্যে ২৮৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি আসনগুলোতে পরবর্তী সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। এ সময় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের অনুপস্থিত ছিলেন।

দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তাই সেদিন দলের প্রার্থী তালিকায় রওশন এরশাদের সংসদীয় এলাকা ময়মনসিংহ- ৪ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।




ঢাকঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মহিবুর রহমান

 

মো:আল-আমিন,পটুয়াখালী : ঢাকঢোল পিটিয়ে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিববুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাজারো নেতা-কর্মীদের উপস্থিতিতে দোয়া ও মিলাদের আওয়োজন করা হয়। পরে সাড়ে ১২টার দিকে ঢাকঢোল পিটিয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিতে যান।

এ সময় উপস্থিত ছিলেন তার বড় ভাই ডাক্তার মোস্তাফিজুর রহমান, সিআইপি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, ব্যবসায়ী মুশফিকুর রহমান, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, রাঙ্গাবালী উপজেলার আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডক্তর শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়ার পৌর মেয়র বিপুলচন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল আলম, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামিম আল সাইফুল সোহাগ, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রমুখ। এছাড়া কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর থানার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




হিজলায় ড. শাম্মি আহম্মেদ এর মনোনয়নপত্র দাখিল

বরিশাল অফিস: হিজলায় বরিশাল-৪ আসন (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র দাখিল করেছেন ড. শাম্মি আহম্মেদ। আজ বুধবার দুপুর ২টায় উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সূদীপ্ত কুমার সিংহ’র কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় সাংবাদিকদের এক সাক্ষাতেকারে তিনি বলেন হানাহানি বন্ধ করে ভ্রাতিত্বের সমাজ প্রতিষ্ঠা করা হবে। শেখ হাসিনার উন্নয়নে ধারা অব্যহত রাখতে আমাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে হিজলা মেহেন্দিগঞ্জকে একটি উন্নত জনপদে রুপান্তিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু, সহসভাপতি নজরুল ইসলাম মিলণ, আবুল খায়ের, সাধারণ সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন দিপু,

যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলব্দুল লতিফ খান, দপ্তর সম্পাদক শম্ভু চন্দ্র দেবনাথ, সহ দপ্তর সম্পাদক মোঃ রাসেল মাস্টার, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামীলগ সভাপতি আহসান হাবিব হিরণ হাওলাদারসহ অনেক নেতাকর্মী। কয়েক হাজার নেতাকর্মী মুহুমুহু মিছিলে মিছিলে উপজেলা প্রকম্পিত করে তোলে।




বরিশালে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল অফিস: দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বরিশালে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে নগর আওয়ামী লীগ। বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডের সোহেল চত্বর সংলগ্ন অফিসের সামনে এই সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে নগরীতে একটি মিছিল বের হয়।

নগর আওয়ামীলীগের সভাপতি, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তৃতা করেন: বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাইমুল হোসেন লিটু, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি উন্নয়ন দেখতে পারে না। তাই তারা চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা দেশে ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের জান-মালের ক্ষতি করছে। এসব অপকর্ম অবিলম্বে বন্ধ না করলে দেশের মানুষ নির্বিঘ্নে জীবনযাপনের স্বার্থে তা কঠোর হাতে প্রতিহত করবে।




তফসিল পরিবর্তন আমরা সমর্থন করব না : ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে সংবিধানে একটি সময়সীমা আছে, সেই সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আমরা কখনো সমর্থন করব না। সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পদক্ষেপ, এমন কোনো পরিবর্তন আমরা সমর্থন করব না।