যুবলীগের প্রতিষ্ঠাতার জন্মদিন পালিত

বরিশাল অফিস:: যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষে জেলার আগৈলঝাড়া উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধণ করা হয়। শেষে দলীয় কার্যালয়ে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন প্রমুখ।




বরিশালের ৩ টি আসনে জোটে লেগেছে জট

বরিশাল অফিস :: নানা আন্দোলন সংগ্রাম ও দাবির প্রেক্ষিতে দীর্ঘ ২২ বছর পর এবার বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সরাসরি আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়নের দিক থেকে গোটা দক্ষিণাঞ্চলের মধ্যে পিছিয়ে থাকা বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে এবার ক্লিন ইমেজের প্রার্থীদের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়া হয়েছে।

এজন্য মনোনয়ন ঘোষণার পর আওয়ামী লীগসহ সাধারণ ভোটাররা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একাধিকবার আনন্দ মিছিলও করেছেন। কিন্তু ক্রমেই ওই তিনটি আসনে জোট-মহাজোটের হিসেবে নৌকার প্রতীকের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে একপ্রকার অজানা আতঙ্ক বিরাজ করছে। তাই তাদের কাছে নির্বাচনের আমেজ অনেকটাই ম্লান হতে চলেছে। কারণ ওইসব আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পাশাপাশি মহাজোটর শরিক দলের হেভিওয়েটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনটি আসনের মধ্যে যেকোন দুটি আসন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের হাত ছাড়া হতে পারে, এমনই আতঙ্ক বিরাজ করছে সমর্থক ভোটারদের মাঝে। এমন কি মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টি এবং ওয়ার্কার্স পার্টির হেভিওয়েটের তিন নেতাকে ঘিরে অস্বস্তিতে ভুগছেন তিনটি আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরাও।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-২ ও ৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পাশাপাশি দুটি আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাপার বর্তমান সংসদ সদস্য ও দলের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু।

সূত্রমতে, বরিশাল-৩ আসনটি গত দুইটি নির্বাচনে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এবারও মহাজোটের শরিক দল হিসেবে জাপাকে ওই আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। এজন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার খালেদ হোসেন স্বপনকে ডামি প্রার্থী হিসেবে রাখা হয়েছে বলে প্রথম থেকেই গুঞ্জন ওঠে। কিন্তু বরিশাল-২ আসনে নৌকা মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের রয়েছে বিশাল ভোট ব্যাংক। তাই মনোনয়ন পাওয়ার পর তার জয় শতভাগ নিশ্চিত বলে বরিশালজুড়ে নানা আলোচনা ছিলো। এরইমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষসময়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আকস্মিক বরিশাল-২ ও বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাজনীতির হিসেব-নিকেশে মহাজোটে জট লাগতে থাকে। মনোনয়ন ঘোষণার পর দুটি আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ ছিলো, রাশেদ খান মেনন ও গোলাম কিবরিয়া টিপুকে ঘিরে ক্রমেই সেই আনন্দে ভাটা পরেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল-৩ আসনে জাপা মনোনীত হেভিওয়েটের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে মহাজোটের হিসেবে ছেড়ে দেওয়া হলে, বরিশাল-২ আসনটি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ছেড়ে দেওয়া হবে। এমন পরিস্থিতির সৃষ্টি হলে ওই দুইটি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের কপাল পুড়তে পারে। একইভাবে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনটি অতীতে মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানেও সেখানে জাপার সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা লাঙলের প্রার্থী হয়েছেন। পাশাপাশি নৌকা পেয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক। অতীতের নির্বাচনগুলোতেও মহাজোটের শরীক দলকে ছেড়ে দেওয়ার জন্য দলের সভাপতির নির্দেশে আব্দুল হাফিজ মল্লিক কয়েকবার তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। শেষপর্যন্ত এবারও কি হবে, তা নিয়ে সর্বস্তরের ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা।

তবে বরিশাল-২, ৩ ও ৬ আসনে নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা জানিয়েছেন, দল ক্ষমতায় থাকলে আমরা থাকবো। আমাদের চাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন। তিনি (শেখ হাসিনা) আমাদের ভালবেসে নৌকা প্রতীক দিয়েছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। এখন তিনি যে নির্দেশনা ও সিদ্ধান্ত দিবেন, সেই মোতাবেক কাজ করবো ।




সন্ধ্যায় শরিকদের সঙ্গে বসবেন শেখ হাসিনা

চন্দ্রদীপ নিউজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আজ সোমবার (৪ ডিসেম্বর) ১৪ দলীয় জোট সঙ্গীদের আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত হতে পারে। এ লক্ষ্যে গণভবনে ১৪-দলীয় জোটের শরিকদের সঙ্গে এক বৈঠকের আহ্বান করেছেন জোটের প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরইমধ্যে দলের সমন্বয়কের কাছে আলাদা আলাদাভাবে জোট সঙ্গীরা আসনের চাহিদা জানিয়েছেন।

জোটের শরিক জাতীয় পার্টি তথা জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু জানান, সন্ধ্যা ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শরিকদের বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবেই নির্বাচনে অংশ নিয়েছিল ১৪ দলীয় জোট। তবে পরিস্থিতি অনুযায়ী কখনও জোট ও আসন ভাগাভাগি করেছে জাতীয় পার্টি। প্রতি নির্বাচনের আসন ভাগাভাগির কাজ সম্পন্ন করলেও দ্বাদশ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া সম্পন্ন হলেও আসন ভাগাভাগি নিয়ে কোনো বৈঠক হয়নি জোট সঙ্গীদের মাঝে। এরই মাঝে আওয়ামী লীগসহ অন্য শরিকরা সারাদেশেই তাদের প্রার্থী দিয়েছে। শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ২৮৬টি, জাসদ ৯১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭টি, জাতীয় পার্টি (জেপি) ২০টি, বাংলাদেশ সাম্যবাদী দল ৬টি, গণতন্ত্রী পার্টি ১২টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১টি, মনোনয়নপত্র জমা দিয়েছে।




পটুয়াখালীতে ৪ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল

মো: আল-আমিন (পটুয়াখালী): আজ সোমবার শেষ হচ্ছে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী যাচাই বাছাই।

রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে আসন ভিত্তিক যাচাই-বাছাইকালে পটুয়াখালীর চারটি আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীকে বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারসহ ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

ঋণখেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসন কংগ্রেসের নাসির তালুকদার ও জাকের পার্টির মিজানুর রহমানের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। এছাড়া প্রদত্ত ভোটার তালিকায় গড়মিল থাকায় পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ ও পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানকে বাতিল করা হয়।

পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নুর কতুবুল আলম বলেন, ‘যে সকল প্রার্থীর প্রার্থীতা স্থগিত হয়েছে তাদের কাগজপত্রে যা যা সংশোধন করা প্রয়োজন, সেগুলো করলে তারা বৈধ বলে বিবেচিত হবেন।’




আবার ক্ষমতায় এলে অগ্নিসন্ত্রাসীদের দ্রুত বিচার করা হবে-তথ্যমন্ত্রী

রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জীবন্ত মানুষ পোড়ানোর অগ্নিসন্ত্রাসে দগ্ধ ও নিহতদের পরিবারের মানববন্ধন ও দায়ীদের দ্রুত বিচার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, আজ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে আহতদের আর্তনাদ সারাদেশে শোনা যাচ্ছে। পৃথিবীর কোথাও রাজনৈতিক কারণে হত্যা, অগ্নিসন্ত্রাসের নজির নেই। আজ এখানে আমরা যখন সমাবেশ করছি তখন অনেক মানুষ বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। আজও একজন ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর বিএনপি ৩৮ জন সাংবাদিককে আহত করেছে। এমনকি এর মধ্যে ২০ জন তাদেরই বিটের সাংবাদিক ছিল। তারা তাদেরও ছাড় দেয়নি। এ বছরে পাঁচ শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সন্ত্রাসের সঙ্গে জড়িতদের অর্থদাতা, হুকুমদাতা, মদদদাতাদের বিচার না করা হলে এ অগ্নিসন্ত্রাস নির্মূল হবে না।

তিনি আরও বলেন, অন্য একদল লোক চিঠি এবং বিজ্ঞপ্তি দিয়ে বলে তাদের সঙ্গে আলোচনা করতে। আমি বলতে চাই, সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হয় না, হবেও না।

শাহাদাত হোসেন বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে-ঢাবির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং ভুক্তভোগী খুজেদাতুল নাসরিন, আপিল বিভাগের বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যমল দত্তসহ অনেকে বক্তব্য দেন।

এছাড়া মানববন্ধনে আনোয়ার হোসেন আনুর স্ত্রী পারভীন বেগম, মাশরুহা বেগম, নিহত নাহিদ মোড়লের মা রুনী বেগম, আহত সালাউদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন শিমুলের ছেলে, আহত খোকন মিয়াসহ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।




জাতীয় পার্টি আসন চাইলে আলোচনা হতে পারে : ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ নিউজ :   আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিট ভাগাভাগির ব্যাপারে জাতীয় পার্টি যদি কোনো আসন চায়, সেটি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।



ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক, যা বলল ইসি

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে গত ২৯ নভেম্বর ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিমের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।



রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত

মো: আল-আমিন (পটুয়াখালী): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে পটুয়াখালী-১ আসন (সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছে পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়।

বাছাই অনুষ্ঠানে উপস্থিত সহকারী কর কমিশনার মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা-৮ সার্কেল ১৬০ এ রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে মর্মে অভিযোগ উত্থাপন করলে জেলা রিটানিং কর্মকর্তা মনোনয়ন পত্র স্থগিতের করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে তারা সোমবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয় চূড়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া পটুয়াখালী-১ আসনে ঋণ খেলাপির দায়ে বাংলাদেশ কংগ্রেস এর নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাগজপত্র সঠিক না থাকায় মহিউদ্দিন মামুনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।




ফের বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

চন্দ্রদ্বীপ নিউজ :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ফের বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ।



বরিশাল সিটি মেয়রের পাশে থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান

বরিশাল অফিস: বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে উদ্দেশ্য করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেছেন, ওরা সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরনকে খেয়েছে, তার পরিবারটিকে তছনছ করেছে, আপনাকেও খাবে, ওরা দুষ্ট, ওদের কাছ থেকে দূরে থাকুন, আপনি আমাদের ভাই। আপনি শহীদ পরিবারের সন্তান, আমরা আওয়ামীলীগ আপনার পাশে আছি।

আজ শনিবার (২ ডিসেম্বর) পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর উপলক্ষে নগরীর সোহেল চত্বর দলীয় কার্যলয়ের সম্মুখে জেলা ও মহানগর অঅওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর এ কথা বলেন।

তিনি আরও বলেন, সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন। সকলকে সতর্ক থাকতে হবে। একটি পক্ষ লাফালাফি শুরু করেছে। একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে, গত পাঁচ বছরে দলীয় একটি সভা সমাবেশে তাকে দেখা যায় নি। এমনকি বিএনপি- জামায়াতের হরতার-অবরোধের প্রতিবাদে কোন কর্মসূচিতে তাকে পাওয়া যায়নি। তারা আজ আওয়ামীলীগ আওয়ামীলীগ করে। আমারাই আওয়ামীলীগ, আমরাই শেখ হাসিনার স্বাচ্ছাকর্মী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সকল নেতাকর্মীকে শান্ত থাকতে বলেছেন।

শান্তিপ্রিয় বরিশালে আগামীতেও শান্তিতে রাখতে চাই। এসময় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আ’লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু, এ্যাড. মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আনিস সহ বিভিন্ন জেলা ও মহানগর নেতৃবৃন্দ ।

চন্দ্রদীপ  নিউজ/এসএলটি