সরকার দেশে গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে সবসময় গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ।



বাংলাদেশের নির্বাচন বিষয়ক প্রশ্ন, এড়িয়ে গেলেন মার্কিন মুখপাত্র

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে এখন— প্রায় সময়ই প্রশ্ন ওঠছে— যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। এ ব্যাপারে নিয়মিত প্রশ্ন করছেন সাংবাদিকরা; সেগুলোর উত্তরও দিচ্ছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার।



১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না : ওবায়দুল কাদের




শরিকদের আসন বণ্টন, দায়িত্বে আ.লীগের চার নেতা

চন্দ্রদ্বীপ নিউজ :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টনের জন্য চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমকে আসন বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বৈঠকে অংশ নেওয়া ১৪ দলের একাধিক নেতা নিশ্চিত করেছেন।



সারাদেশে বৈধ প্রার্থী ১৯৮৫ জন, অবৈধ ৭৩১ : ইসি

চন্দ্রদ্বীপ নিউজ :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থী বৈধ ও ৭৩১ জন প্রার্থী অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।



প্রার্থিতা ফিরে পেতে আপিল যেভাবে আপিল করবেন

চন্দ্রদীপ নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হয়েছে, এবার শুরু হবে তাদের আপিল প্রক্রিয়া। বাছাইয়ে বাদপড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে আগামী পাঁচদিনের মধ্যে আপিল করতে হবে। ৫ ডিসেম্বর থেকে আপিল শুরু হয়ে শেষ হবে ৯ ডিসেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এসব প্রার্থীর আপিল প্রক্রিয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে। সকাল থেকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আপিল আবেদন গ্রহণ শুরু হবে। আপিল গ্রহণের জন্য ৩০০ আসনকে ১০ অঞ্চলে ভাগ করে তৈরি করা হয়েছে ১০টি বুথ।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) দায়ের করতে পারবেন।

এজন্য নির্বাচন ভবনে দেশের ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে। সেখানে নিয়োজিত ১০ জন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০০টি করে আপিল আবেদন ক্রমানুসারে নিষ্পত্তি করা হবে।




আজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী

চন্দ্রদীপ নিউজ : উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে একটি হোটেলকক্ষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকার সুপ্রিমকোর্টের পাশে তিন নেতার মাজারে তার সমাধি রয়েছে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্ম ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। তিনি কলকাতা হাইকোর্টের খ্যাতনামা বিচারক স্যার জাহিদ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ সন্তান। শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে তিনি মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন।

শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়কও। তার প্রচেষ্টায় ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বাঙালির যে জাতীয়তাবাদী চেতনার উšে§ষ ঘটেছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ সোহরাওয়ার্দী। তার রাজনৈতিক দূরদর্শিতার ফল ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট এবং অবিস্মরণীয় বিজয়। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকায় সুধীসমাজ তাকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করেন।

দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উপমহাদেশে রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র




বরিশালের ৬ আসনে স্বশিক্ষিত ৮ প্রার্থী, পিএইচডিধারী ১

বরিশাল অফিস:  বরিশাল জেলার ছয়টি আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে এখন বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন ৪৫ জন। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত হলফনামার তথ্য অনুযায়ী, এই ৪৫ জন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত রয়েছেন ৮ জন, এসএসসি ও সমমান পাস করা প্রার্থী রয়েছেন ৪ জন, এইচএসসি পাস করেছেন ৪ জন, বাকিদের মধ্যে অনার্স বা সমমান থেকে মাস্টার্স বা সমমান পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে ২৮ জনের। আর একজন প্রার্থী রয়েছেন পিএইচডি ডিগ্রিধারী।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ স্বশিক্ষিত, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকান্দার আলী এলএলবি করেছেন এবং এনপিপির মো. তুহিন দাখিল পাস করেছেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার মো. ইউনুস এলএলবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী মো. জহুরুল ইসলাম এসএসসি, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস বিএ, জাতীয় পার্টির ইকবাল হোসেন বিএসসি ও জাতীয় পার্টির অপর প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ এমএসসি, জাকের পার্টির স্বপন মৃধা এমএ, তৃণমূল বিএনপির মো. শাহজাহান সিরাজ এইচএসসি, এনপিপির সাহেব আলী স্বশিক্ষিত, স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক স্নাতক, মো. মনিরুল ইসলাম এইচএসসি পাস করেছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সরদার মো. খালেদ হোসেন স্নাতক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী টিপু সুলতান এলএলবি, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আজমুল হাসান জিহাদ এলএলবি, তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন এইচএসসি, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এইচএসসি, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক পিএইচডি ও মো. আতিকুর রহমান বিএসসি পাস করেছেন।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে জাতীয় পার্টির মিজানুর রহমান স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু এসএসসি এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বিএসসি অনার্স সম্পন্ন করেছেন।

বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক গ্রাজুয়েশন, জাতীয় পার্টির ইকবাল হোসেন বিএসসি, জাকের পার্টির মো. আবুল হোসাইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এনপিপি’র আব্দুল হান্নান সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আসাদুজ্জামান স্নাতক, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন এসএসসি, স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বশিক্ষিত ও মো. সালাহউদ্দিন রিপন বিকম পাস করেছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাফিজ মল্লিক মাস্টার ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস), জাতীয় পার্টির নাসরিন জাহান রত্মা স্বশিক্ষিত, তৃণমূল বিএনপির টি এম হজিরুল হক তুহিন বিএ, এনপিপির মো. মোশারফ হোসেন স্বশিক্ষিত, জাসদের মোহম্মদ মোহসীন ডিপ্লোমা ইন কমার্স, জাকের পার্টির মো. হুমায়ুন কবির সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ কংগ্রেসের মো. মাইনুল ইসলাম এলএলবি, স্বতন্ত্র প্রার্থী রাজিব আহম্মদ তালুকদার এমবিএ, মো. শাহবাজ মিঞা অনার্স, মো. কামরুল ইসলাম খান এমবিএ, খান আলতাফ হোসেন এমএ এলএলবি করেছেন।




দেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের শরীরে যেমন রক্ত চলাচলের জন্য শিরা-উপশিরা আছে ঠিক নদীও আমাদের বাংলাদেশের জন্য তেমন। আমাদের দেশের টিকে থাকাটাও নির্ভর করে এ নদীর ওপরে।

তিনি বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য (প্রয়োজন) সেই প্রবাহমান নদী। শিরা-উপশিরার মধ্য দিয়ে রক্তধারা আমাদের শরীরকে বাঁচায়, আর বাংলাদেশকে বাঁচায় এ পানি ও নদী। এ কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে।

বিগত বছরগুলোতে নদী দূষণ-দখল বন্ধ এবং নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর আমাদের সব সময় একটা প্রচেষ্টা ছিল নদীগুলোকে কীভাবে সুরক্ষিত করা যায়, কীভাবে নাব্যতা ফিরিয়ে আনা যায়।

তিনি বলেন, একসময় বাংলাদেশের নৌপথটাই ছিল পণ্য পরিবহনের একমাত্র বাহন, একমাত্র জায়গা। সেই নৌপথগুলো কমতে কমতে অনেক জায়গায় এখন নদী পথ নেই, এমন একটা জায়গায় চলে এসেছে।

একটা সময় নদীর নাব্যতা ঠিক রাখার বিষয় গুরুত্ব দেওয়া হতো না জানিয়ে শেখ হাসিনা বলেন, নদী শাসনের নামে শুধু বাঁধ নির্মাণে ছিল সবার নজর। আর বাঁধ নির্মাণ করতে গিয়ে ফসলি জমি নষ্ট করা। নদীকে রক্ষা করা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা বা দূষণ থেকে নদীকে রক্ষা করার দিকে নজর ছিল না।

অপরিকল্পিত নিচু ব্রিজ নৌ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু এখানে নয় সারা বাংলাদেশের স্থানীয় সরকারের পক্ষ থেকে কতগুলো ব্রিজ করা হলো সে সময় ব্রিজগুলো মানুষের খুব উপকারে এসেছে কিন্তু কিন্তু ব্রিজগুলো করার সময় এটা মাথায় রাখা হয়নিযে এগুলোতে নৌ চলাচল ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য এখন সমস্যা হয়ে গেছে। এ ব্রিজগুলো একটা প্রতিবন্ধকতা।

রাজধানীর বাইরে অন্য শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাইরে অন্য শহরগুলোর ক্ষেত্রেও এখনই পরিকল্পনা নিতে হবে। আমরা যে পরিকল্পনাই করি না কেন সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পানির প্রবাহ ঠিক থাকে। নদীগুলোর ড্রেজিং করা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।




আ.লীগের আসন ছাড় : কপাল খুলছে শরিকদের

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। জোটকে বাদ রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ১৪ দলের শরিকরা। তাদের কেউ কেউ বেশ হতাশ হয়ে পড়েন।