বরিশালে দ্বৈত নাগরিক নিয়ে প্রার্থীদের পাল্টা পাল্টি আপিল

এস এল টি তুহিন, বরিশাল :: দ্বৈত নাগরিকত্ব থাকায় প্রতিদ্বন্ধী প্রার্থীর দায়ের করা অভিযোগে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিক থাকার অভিযোগ এনে তার প্রার্থীতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এবার স্বতন্ত্র প্রার্থী দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ এনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছেন। পাশাপাশি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের প্রার্থীতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন প্রাথমিকভাবে বাতিলের পর আপিল করা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ।

সবমিলিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া নেতা ও তাদের সমর্থকরা দুইভাগে বিভক্ত হয়ে প্রকাশ্যে কোন্দলে জড়িয়ে পরেছে। এনিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে ওইসব নির্বাচনী এলাকায়। যা ভবিষ্যতে বড়ধরনের সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একইসাথে জেলার প্রতিটি আসনে আওয়ামী লীগ এককভাবে প্রার্থী ঘোষণা করার পর ছয়টি আসনেই কাজ শুরু করেছেন মনোনয়নপাওয়া প্রার্থী ও তাদের সমর্থকেরা। এরইমধ্যে মহাজোট টিকিয়ে রাখতে ছয়টি আসনের মধ্যে তিনটি আসন জাতীয়পার্টি এবং ওয়ার্কার্স পার্টির প্রভাবশালী (বর্তমানে তিনজনই সংসদ সদস্য) প্রার্থীদের ছেড়ে দেয়া হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। ফলে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ওই তিনটি আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এবারও যদি ওই তিনটি আসন মহাজোটের শরীক দলকে ছেড়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এ তিনটি আসনে আওয়ামী লীগের রাজনীতি শুন্যের কোঠায় নেমে আসবে বলেও জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূলপর্যায়ের নেতৃবৃন্দরা।

রবিবার ( ১০ ডিসেম্বার) সন্ধ্যায় বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল চন্দ্রদীপ নিউজকে বলেন, বরিশাল-৫ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম আমেরিকার নাগরিক এবং আমেরিকার বিলবার্ড এভিনিউর তিন নম্বর রোডে তার স্ত্রী লায়লা ফারুকের নামে ‘ফিলা ডেলফিয়া’ নামক বাড়ি রয়েছে। এছাড়া বরিশাল সদর আসনে এই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যাংকের মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ উল্লেখ করে ইতোমধ্যে তার (শামীম) মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রতিদ্বন্ধী প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি আরও জানান, সাদিক আব্দুল্লাহর আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামালের মাধ্যমে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল আবেদন করেছেন নৌকা মার্কার প্রাথী জাহিদ ফারুক শামীম। গত ৬ ডিসেম্বরের ওই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের দাবি করা হয়। একই আবেদনে সাদিক আব্দুল্লাহ হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে আপিল আবেদনটি করেছেন অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের আবেদনের পাল্টা পদক্ষেপ হিসেবে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম আমেরিকার নাগরিক এবং আমেরিকার বিলবার্ড এভিনিউর তিন নম্বর রোডে তার স্ত্রী লায়লা ফারুকের নামে ‘ফিলা ডেলফিয়া’ নামক বাড়ি রয়েছে। এছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাচারের অভিযোগ এনে তার (শামীম) মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন।

সাদিক আব্দুল্লাহর আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামাল অয়নের বরাত দিয়ে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেন, জাহিদ ফারুক শামীমের সন্তানের নামে আমেরিকায় একাধিক ফ্ল্যাট, স্ত্রীর নামে বাড়ি রয়েছে। একইসাথে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে টাকা পাচার ও প্রতারণা মামলার কথা হলফনামায় গোপন করা হয়েছে। এসব অভিযোগের প্রমাণসহ নির্বাচন কমিশনে আপিল আবেদন করা হয়েছে।

তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জাহিদ ফারুক শামীম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি কোনো তথ্য গোপন করিনি এবং হলফনামায় সবধরনের বৈধ কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে।

অপরদিকে বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ। যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে শাম্মি আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ করা হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর শাম্মি আহমেদের প্রার্থীতা বাতিল করেন। অবশ্য নির্বাচন কমিশনের কাছে প্রার্থীতা ফিরে পেতে শাম্মি আহমেদ আপিল করেছেন।

সূত্রমতে, এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মি আহমেদ ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের প্রার্থীতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন। গত ৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ আপিল আবেদনটি করেছেন। আপিল আবেদনে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।

 




নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিন

চন্দ্রদ্বীপ  ডেস্ক: ভারত, জাপান ও ফিলিস্তিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সেহেলী সাবরীন জানান, ভারত থেকে তিনজন, জাপান থেকে ১৬ জন এবং ফিলিস্তিন থেকে ছয়জনের প্রতিনিধিদল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে। তবে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি।

তিনি জানান, সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট মিশনের প্রতিনিধিদলটি আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এছাড়া ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগ থেকে পর্যবেক্ষক দল আসবে। জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। এর বাইরেও আরও কিছু আবেদন রয়েছে।

কোন কোন দেশ এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে- জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, ভারত, ফিলিস্তন, ওআইসি ও জাপান। ভারত থেকে তিনজন আসবেন, ফিলিস্তিন থেকে ছয়জন (তাদের মধ্যে কিছু বাইরে থেকে, কিছু দূতাবাস থেকেও থাকবে)। জাপানের ক্ষেত্রে যেটা শুনেছি ১৬ জন আসবেন। এছাড়া ওআইসি ও আরব লীগের কতজন আসবেন সে তথ্যটা এখন আমার কাছে নেই।

মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নিশ্চিত করেনি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যে আবেদনগুলো পাওয়া গেছে, সেগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, সংসদ নির্বাচন দেখেতে পর্যবেক্ষক হিসেবে ১৩১ জন আর সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন। মোট আবেদন করেছেন ১৭৯ জন। যাচাই-বাছাই শেষে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে, বিদেশি রাষ্ট্রগুলোর নির্বাচন কমিশনের সদস্যসহ ১১৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে ইসি।




সংসদ নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন

প্রার্থিতা নিয়ে পর্যায়ক্রমে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১টা নাগাদ ৩৫ জন প্রার্থী তাদের মনোয়ন ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত ৫৭টি আপিল নিষ্পত্তি হয়েছে, ৩৫টি মঞ্জুর, ১৮টি না মঞ্জুর এবং ৪ টির সিদ্ধান্ত পরে হবে।

অনেকে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশন মাঠে স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রার্থিতা ফিরে পাওয়া ৩৫ জনের মধ্যে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী মো. নজরুল ইসলাম, মাদারীপুর-২ আসনে ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আব্দুল মোতালেব, যশোর-৩ মো. মহিদুল ইসলাম, যশোর-৫ মো. হাবিবুর রহমান, ঢাকা-৫ মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ মোহাম্মদ গিয়াস উদ্দিন, যশোর-৫ শেখ নুরুজ্জামান, মুন্সিগঞ্জ-২ মো. বাছু শেখ, যশোর-৩ মোহিত কুমার নাথ, খুলনা-৪ এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহা. ফিরোজ আল মামুন প্রার্থিতা ফিরে পেয়েছেন।




এবার ৩৬ ঘণ্টার অবরোধ বিএনপির

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর থেকে আবারও টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে। বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।




ইসিতে প্রার্থীদের আপিলের যে রায় হলো

চন্দ্রদ্বীপ নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি নির্বাচন ভবনে শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়। আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দিচ্ছেন।



তালতলীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 বরিশাল অফিস:: বরগুনার তালতলীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার দুপুরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী ৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক খাদ্য উপমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র আগমনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দারের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, মোঃ ফজলুল হক জমাদ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, মনিরুজ্জামান নসা, ভুবন চন্দ্র হাওলাদার, আজিজুল হক স্বপন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা চলমান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।




স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিল চেয়ে শাম্মী আহমেদের আপিল

বরিশাল অফিস:: দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ।

শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ এ আপিল আবেদন করেন। এতে তিনি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন।

গত ৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের পাল্টাপাল্টি অভিযোগ থাকায় তাদের মনোনয়নপত্র স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরেরদিন তাদের ব্যাপারে শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথকে ভোটের লড়াইয়ের অনুমতি দেয় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এখন হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে পঙ্কজ নাথের বিরুদ্ধে আপিল করলেন ড. শাম্মী।




এ দেশে যা কিছু অর্জন আ.লীগের নেতৃত্বে হয়েছে: আমু

বরিশাল অফিস:: আওয়ামী লীগের উপদেষ্টা এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন,  বাংলাদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। পাকিস্তান আমলের পর থেকে এদেশে যা কিছুই হয়েছে তা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন হয়েছে, অন্য কেউ করেনি।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি মুক্ত দিবসে উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আজকে গ্রামের প্রতিটা মানুষ শেখ হাসিনা সরকারের সুবিধাভোগ করছে। এমন কোনো পরিবার নেই যে শেখ হাসিনা সরকারের সুবিধা ভোগ করে না। তাই দেশের উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। কথায় আছে নিয়তগুনে বরকত প্রধানমন্ত্রীর নিয়ত ভালো হওয়ায় আল্লাহ তার সব কাজে বরকত দেন। কোনো ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক তাকে দমাতে পারেনি আর পারবেও না। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে আরও
এগিয়ে যাবে।

বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান প্রমুখ।




শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে সিইসিকে চিঠি




গার্মেন্টস সেক্টর নিয়ে ষড়যন্ত্র চলছে : ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গার্মেন্টস সেক্টর নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। নিজেদের বাণিজ্যিক স্বার্থে একটি মহল শ্রমিকদের ব্যবহারের পাঁয়তারা করছে। আমাদের অর্থনৈতিক স্বার্থে গার্মেন্টসের শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে।