নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই: চুন্নু

চন্দ্রদ্বীপ অনলাইন: পশ্চিমারা যেটা চায়, সেটা বাংলাদেশের জনগণও চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, বিশেষ করে ইউএস বলেন, অস্ট্রেলিয়া বলেন, তারা নির্বাচনের বিষয়ে যেসব কথা বলছে, সেগুলো বাংলাদেশের মানুষের মনের কথা এবং আমারও মনের কথা। যদিও আমরা চাই না বাইরের কেউ আমাদের বিষয়ে এভাবে কথা বলুক। আমার মনে হয়, এই সুযোগটা আমাদের মতো রাজনৈতিক দলগুলো করে দিয়েছে। এর জন্য আমরাই দায়ী। তবে তাদের বক্তব্যের সঙ্গে আমরা একমত।



নির্বাচনে শেষ পর্যন্ত জাপার থাকা নিয়ে প্রধানমন্ত্রীর সংশয়

 

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা এবং নির্বাচনী লড়াইয়ে থাকবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি আবারও বলেছেন, নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করার জন্য দলীয় স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তার সহকর্মীদের সঙ্গে স্বতন্ত্র ও প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ নেতাদের নির্বাচন নিয়ে অনির্ধারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের পর ডেইলি স্টারের যে চার মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তাদের মতে কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী নির্বাচন ও ‘আওয়ামী লীগের স্বতন্ত্র’ প্রার্থী বিষয়ে জাপার অবস্থানের প্রতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধানমন্ত্রী তখন বলেন, আগামী নির্বাচনে জাপা কী করবে তার কোনো নিশ্চয়তা নেই। শেখ হাসিনা বলেন, জাতীয় পার্টি রওশন এরশাদ, তার ছেলে রাহগীর আল মাহি এরশাদ (সাদ এরশাদ) এবং মশিউর রহমান রাঙ্গাকে নির্বাচন থেকে বাদ দিয়েছে এবং কেউ জানে না তারা কখন, কী করবে।

তিনি বলেন, দেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সবাইকে সেই পথে হাঁটতে হবে। তিনি বলেন, নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না।

৭ জানুয়ারির নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সম্প্রতি আওয়ামী লীগের দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছে জাতীয় পার্টি।

জাপা সূত্রে জানা গেছে, দলটি অন্তত ৩০ থেকে ৩৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ‘আওয়ামী লীগের স্বতন্ত্র’ প্রার্থী প্রত্যাহারের দাবিতে অটুট থাকবে। যাতে জাপা প্রার্থীরা সহজে জয়লাভ করতে পারে।

সূত্র আরও জানায়, দাবি পূরণ না হলে জাপার অনেক নেতা মনে করেন জাপার নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত।

গতকালের বৈঠকে কয়েকজন মন্ত্রী ‘আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী’ বিষয়ে শেখ হাসিনার অবস্থান জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

এক মন্ত্রী জানান, সবাইকে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

একজন মন্ত্রী তখন তাকে অনুরোধ করেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের পোস্টারে যেন তার ছবি ব্যবহার না করতে দিতে।

তার উত্তরে তিনি বলেছিলেন, এটা করার কোনো উপায় নেই। আমি কী করতে পারি?

 




বিএনপি-জামায়াতের ৩৬ ঘণ্টার অবরোধ চলছে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালন করবে দলটি।



কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে খাবার খেলেন কাদের সিদ্দিকী

বরিশাল অফিস :: সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে প্রার্থী হয়ে উজিরপুর উপজেলায় ঘর নির্মাণের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। ভক্তের উপহার দেওয়া জমিতে রোববার (১১ ডিসেম্বর) ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নকুল কুমার।
তার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। সেখানে গিয়ে এক দরিদ্র কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়েছেন তিনি।

নকুল কুমার বিশ্বাস বলেন, তার পূর্ব পুরুষের বাড়ি ছিল যশোর। সেখান থেকে তারা উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় এসেছিলেন। এখান থেকে মাদারীপুর গিয়ে বাড়ি করেছেন। তাই পূর্ব পুরুষের এলাকা বরিশাল-২ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে নির্বাচন করবেন তিনি। উপজেলার বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের বাসিন্দা তার ভক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু সিকদারের দান করা ২১ শতাংশ জমিতে ভবন নির্মাণ করবেন তিনি।

নকুল কুমার বিশ্বাস বলেন, আজ (রোববার) প্রাচীর দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বেলা ১১টার সময় তিনি উজিরপুর এসে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হরনাথ বাইনের বাসভবনে যান। সেখানে গিয়ে তার স্মৃতিচারণ করেন। পরে বঙ্গবীর হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামে এক দরিদ্র কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়েছেন।

খাবারের আয়োজন জানিয়ে তিনি বলেন, ডিম ভাজি, আলুর তরকারি ও সাদাভাত খেয়েছেন বঙ্গবীর। তার সঙ্গে থাকা সবাই পাটিতে খাবার খেয়েছেন তৃপ্তিভরে। সাধারণ মানুষের সঙ্গে বঙ্গবীরের পাটিতে খাবার খাওয়ার বিষয়টির প্রশংসা করেছেন সবাই।

নুকুল কুমার বিশ্বাস জানান, উজিরপুর উপজেলার বড়া কোঠা, ওটরা, হারতা, সাতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষক শ্রমিক জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবীর। বিকেল ৪টার দিকে বঙ্গবীর উজিরপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করেন।

এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে দলের যুব কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক হাবিবুর নবী সোহেল, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহধর্মিনী গৌরি রানী বিশ্বাসসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা ছিলেন।




বরিশালে বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

বরিশাল অফিস ::  বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

১০ ডিসেম্বর রবিবার রাতে নগরীর নূরিয়া স্কুল এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর শাকিল হোসেন পলাশের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপি ছেড়ে আওয়ামী লীগ যোগদান করেন তারা।

এ সময় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপুসহ অন্যরা উপস্থিত ছিলেন।




সাদিক আবদুল্লাহর আমেরিকার সম্পদের তথ্য চাইল ইসি

বরিশাল অফিস:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সম্পদের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ঢাকাr মার্কিন দূতাবাসের সহায়তা নিতে বলেছে সংস্থাটি।

ইসি সূত্রগুলো জানিয়েছে, সোমবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। নির্দেশনাটি ইসির আইন-শাখার দায়িত্বশীল কর্মকর্তারা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সংসদীয়ন আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা মনোনয়নপত্রের সাথে সংযুক্ত হলফনামায় তার নিজের ও স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে অবস্থিত সম্পদ সম্পর্কে তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক নির্বাচনী আপিল (আপিল নম্বর-০৮৬/২০২৩) নির্বাচন কমিশনে দায়ের করেন।

নির্বাচন কমিশন গত ১০ ডিসেম্বর আপিল শুনানিকালে এ প্রার্থীর ও তার স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে অবস্থিত সম্পদ সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দিয়েছে।

ওই আপিল সংক্রান্ত শুনানি মুলতবি করে চাওয়া তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর আপিলের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।

এ অবস্থায়, ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য বলে কমিশন।

গত ৬ ডিসেম্বর সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক।

এদিকে ৯ ডিসেম্বর জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন সাদিক আব্দুল্লাহ। তিনি জাহিদ ফারুকের বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ আনেন। তার আবেদনের শুনানি হবে আগামী ১৫ ডিসেম্বর।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছিলেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ।

আর বৈধ হয় এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ। আর বাতিলের খাতায় অধিকাংশই স্বতন্ত্র, ৪২৩ জন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।




হামলা হলে মামলা হবেই, ছাড়াছাড়ি নেই : কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, হামলা করলে মামলা হবে। আর মামলা হলে গ্রেপ্তার হবে, সাজা হবে। কোনো ছাড়াছাড়ি নেই।



৪০ আসনে ছাড় চায় জাতীয় পার্টি, থাকতে পারবে না স্বতন্ত্র প্রার্থীও

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। জাপার একটা বড় চাওয়া হলো, আসন কম হলেও তাদের ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারবে না। এমনকি সেসব আসনে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারবে না।



খুব সহসা শরিকদের সঙ্গে সমঝোতা হবে : তথ্যমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আসন ভাগাভাগি নিয়ে খুব সহসা শরিকদের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।



নিজের প্রতিষ্ঠিত দল থেকেই বহিষ্কার হলেন জেনারেল ইবরাহিম