মেননকে সাথে নিয়ে বরিশাল-২ আসনের মনোনয়ন বঞ্চিত তালুকদার মো: ইউনুস

বরিশাল অফিস :: ছিলেন টানা দু বারের একজন পরিচ্ছন্ন সংসদ সদস্য। নৌকা প্রতিকের মনোনয়ন তালিকায় পর পর দুইবার ছিলো তার নাম। আবার মনোনয়ন পেয়ে বঞ্চিত হলেন টানা দু’বার। এ রাজনৈতিক নেতা হলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস। বরিশাল -২ (উজিরপুর – বানারীপাড়া) আসনে তার ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও জোটের কারনে তিনি বার বার মনোনয়ন বঞ্চিত হচ্ছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল -২ আসনে প্রথমে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছিলো।
শেষ মুহুর্তে ১৪ দলের র্শীষ নেতা ওয়াকার্স পাটির সভাপতি রশেদ খান মেননকে এ আসনে মনোনয়ন দেয়া হয়। রোববার তিনি তার মনোনয় পত্র প্রত্যাহারের মধ্যদিয়ে নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ওইদিন সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নৌকা প্রতিকের প্রার্থী রাশেদ খান মেননকে নিয়ে হাজির হন। দলের কার্যালয়ে উপস্থিত শতশত নেতাকর্মীদের সামনে নৌকা প্রতিকের প্রার্থী রাশেদ খান মেননকে দলীয় প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিতে গিয়ে নিজে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের হাসতে অনুরোধ করেন। মনোনয়ন বঞ্চিত বরিশাল জেলা আওয়ামী লীগের সাধানর সম্পাদক তালুকদার মো: ইউনুস তার দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। তিনি আজ মাঠে নেমেছেন। এ বারের যুদ্ধে জয় লাভ করতে হলে মেনন ভাইকে জয়ী করতে হবে। মেননের প্রশংসা করে তালুকদার মো. ইউনুস বলেন, তিনি এ আসনে আসতে চাননি। দেশের স্বার্থে তাকে এ আসনে দেয়া হয়েছে।
তিনি একজন ভাল মানুষ। তাকে জয়ী করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে তার এ ত্যাগ। ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আপনাদের প্রার্থী ছিলেন তালুকদার মো. ইউনুস। প্রধানমন্ত্রী দেশের স¦ার্থে এ আসনে আমাকে প্রার্থী করেছে। আমি ইউনুসকে সাথে নিয়ে কাজ করবো। প্রচার প্রচারনা শুরু হলে মাঠে নামবো। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্তিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব বাইন রন্টু,
পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর হেমায়েত উদ্দিন প্রমূখ। উপস্থিত নেতাকর্মিরা সকলে তালুকদার মো. ইউনুসের রাজনৈতিক উদারতাকে বিরল দৃষ্টান্ত আখ্যা দেন। উল্লেখ্য, নবম সংসদ নির্বাচনে বরিশাল -১ আসনে দশম সংসদ নির্বাচনে বরিশাল -২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তালুকদার মো. ইউনুস। একাদশ সংসদ নির্বাচনে বরিশাল -২ আসনে নৌকা প্রতিকের মনোনয়ন পেলেও জাপা’র সাথে আসন ভাগাভাগির কারনে মনোনয়ন বঞ্চিত হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনেও বরিশাল- ২ আসনে প্রথমে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। শেষ মুহুর্তে জোটের লড়াইয়ে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন।








