সবাই কে সতর্ক থাকতে বললেন জামায়াত আমির

চন্দ্রদ্বীপ নিউজ : চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী সহ তিনজনকে গুলি এবং তাতে একজনের মৃত্যুর ঘটনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তার সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে। এ ঘটনাটি একান্তই নিন্দনীয়
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া একান্ত প্রয়োজন উল্লেখ করে তিনি আরও লেখেন, অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।








