বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নিয়ে আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে : রাশেদ খান মেনন

এস এল টি তুহিন, বরিশাল :: বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকার প্রার্থী রাশেদ খান মেনন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দৌড়ে বেড়িয়েছেন যেন এই নির্বাচন তাঁদের মনমতো হয়। যখন তাঁরা দেখলেন সেটা করতে পারছেন না, তখন তাদের (যুক্তরাষ্ট্রের) একটাই লক্ষ্য, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া।

আজ সোমবার বিকেলে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) এক উঠান বৈঠকে মেনন এসব কথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও বলেন, ‘তাঁরা বঙ্গোপসাগরে ঘাঁটি চান, আমার দেশে অস্ত্র বিক্রি করতে চান, আমার দেশের গ্যাস চান। যখন তা-ও পারলেন না, তখন ভিসা নীতি ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী জবাবে সংসদে বলেছেন, সাত সমুদ্র পেরিয়ে আমেরিকা যাওয়ার দরকার নাই।’

রাশেদ খান মেনন বলেন, ‘এই নির্বাচনে বিএনপি-জামায়াত অংশ নেয়নি। ২০১৪ সালেও অংশ না নিয়ে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এবারও একই কাজ করছে। বিএনপি যাদের খুঁটির জোরে নড়ছে, তারা হচ্ছে পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তারা এক বছর আগে আমাদের মানবাধিকার লঙ্ঘনের নামে স্যাংশন দিয়েছে।’

তিনি বানারীপাড়াবাসীকে প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে প্রথমেই শেখ হাসিনার কাছ থেকে এখানকার সন্ধ্যা নদীতে সেতু নির্মাণ আদায় করে নেবেন।

বানারীপাড়া সদর ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ছানা, পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল জলিল ঘরামী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক নজরুল হক নিলু প্রমুখ।

 




বরিশালে ৬ আসনে ৩৫ প্রার্থী প্রচারণায় ব্যস্ত

এস এল টি তুহিন ,বরিশাল :: বরিশালে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বরিশালের ছয়টি আসনের ৩৫ জন প্রার্থী। ছয়টি আসনের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। এ আসনে জাতীয় পার্টি ও এনপিপির প্রার্থী থাকলেও এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের করা রিট সরাসরি খারিজ হওয়ায় বর্তমান এমপি পঙ্কজ নাথ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। তার সঙ্গে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিরোধ থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় চিন্তামুক্ত রয়েছেন তিনি। এ আসনে জাতীয় পার্টি ও মুক্তিজোটের প্রার্থী রয়েছে।

বাকি চারটি আসনের মধ্যে ১৪ দলের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ছেড়ে দেওয়া বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী থাকলেও আওয়ামী লীগ নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। ইতিমধ্যেই সেখানকার দুটি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সেখানকার স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম ও ফায়াজুল ইসলাম নির্বাচনি মাঠে রয়েছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে সমর্থন দেওয়ায় সেখানে নৌকার প্রার্থী নেই। তবে লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমান এমপি জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাফিজ মল্লিকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল আলম। মনোনয়ন না পেয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছে শামসুল আলম। আগে একাধিক বার জাতীয় পার্টিকে ছাড় দেওয়ায় এ আসনে বারবার মনোনয়নপ্রত্যাশী হাফিজ মল্লিক এবার নৌকা পেলেও চ্যালেঞ্জের মুখে রয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি দীর্ঘদিন এখানকার মানুষের পাশে থাকা জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ মহসীনও রয়েছেন শক্ত অবস্থানে। মশাল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া জাসদ নেতা মহসীনের প্রচার-প্রচারণায় বাড়ছে জন সম্পৃক্ততা। তবে বিগত নির্বাচনে জাপাকে ছেড়ে দেওয়া বর্তমান এমপি নাসরিন জাহান রতনা লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন এ আসনে।

এদিকে জেলার ছয়টি আসনের মধ্যে মর্যাদাপূর্ণ আসন বরিশাল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন স্থগিত হওয়ায় চিন্তামুক্ত রয়েছেন এ আসনের বর্তমান এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। নির্বাচন কমিশন থেকে বাতিল হওয়া সাদিক আবদুল্লাহর পক্ষে গত ৬ ডিসেম্বর বৈধ ঘোষণা করে হাইকোর্ট। ১৯ ডিসেম্বর হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সাদিক আব্দুল্লাহর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ বন্ধ হয়ে যায়। প্রার্থিতা ফেরত চেয়ে ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। আবেদনে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার চাওয়া হয় বলে সাদিক আব্দুল্লাহর আইনজীবী জানিয়েছেন।

নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে থাকা জাহিদ ফারুকের পাশে জেলা কিংবা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা না থাকলেও সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও তার স্ত্রী লুনা আবদুল্লাহসহ কর্মী-সমর্থকরা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। বর্তমানে এ আসনে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন।

উল্লেখ্য, বরিশাল জেলার ছয় আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যার মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে আপিলে গিয়ে আরো এক জনের প্রার্থিতা বাতিল হয় এবং দুই জন প্রার্থিতা ফিরে পেলে চূড়ান্ত প্রার্থী ছিলেন ৪৬ জন। সবশেষ ১১ জন প্রত্যাহার করে নিলে এখন প্রার্থী রয়েছেন ৩৫ জন।

 




পিরোজপুরে স্বরুপকাঠির বাবোরিয়া মসজিদ ভগ্নদশায়

বরিশাল অফিস :: সম্রাট বাবরের আমলের তৈরি স্বরুপকাঠির (নেছারাবাদ) চারটি প্রাচীন মসজিদ ভগ্নদশায়। পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার  ইন্দেুর হাট বেপারী বাড়ি সংলগ্ন একটি, এর দেড় কিলোমিটার পশ্চিমে সোগদল বরছাকাঠির সরদার বাড়ি ও মৃধা বাড়ি দুইটি ও ছারছীনা দরবার শরীফ সংলগ্ন একটি,এ চারটি মসজিদই ঝরাজীর্ণ অবস্থায় রয়েছে। ধারনা করা হচ্ছে  ১৫২৮ সালে বাবরি মসজিদ তৈরির আগে ১৫২৬ সালের দিকে প্রথম মুঘল সম্রাট বাবরের শাসনামলে এ মসজিদ চারটি একই ডিজানে তৈরি হরা হয়।

প্রতিটি মসজিদের দৈর্ঘ্য ২২ ফুট ও প্রস্থ ১২ ফুট ও ভিতরের মেঝে ৮ ফুট প্রস্থর রয়েছে। মসজিদগুলোর তিনটি দরজা ও ওপরে কারুকার্যের গোলাকার ছোট-ছোট তিনটি গম্বুজ রয়েছে যা লতা-পাতায় আগাছাপূর্ণ। তবে মসজিদের ভিতরে তিনটি মিহরাবসহ চার কোণে রয়েছে চারটি কর্নার মিনার যা সম্রাট বাবর আমলকেই স্বাক্ষ্য প্রমান করে। এসব স্থাপনাগুলো মাটিতে দেবে যাওয়ার কারণে মসজিদগুলোর উচ্ছতার সঠিক তথ্য পাওয়া যায় নি। প্রায় পাঁচ শ” বছর আগে মসজিদগুলোর অলঙ্কৃত দেয়ালের ফলক খষে পড়ে গেছে শত বছর আগেই।

যার কারণে খোঁদাই করা নামের কোনো চিহ্নি না থাকলেও স্থানীয়রা অনেকে এসব মসজিদকে “বাবোরিয়া মসজিদ” নামেও বলেন। প্রাচীন এসব মসজিদে নামাজ পড়ার উপযোগী না থাকলেও সৃষ্টিকর্তা সন্তুষ্টির জন্য স্থানীয়রা প্রতিবছর পৌষ- মাঘে সিন্নী-পায়েসর আয়োজন করেন। অযতেœ আর অবহেলা মসজিদগুলো তিন থেকে চার স্তার মাটির নিচে দেবে গেলেও গম্বুজগুলো স্মৃতিচরণে ভগ্নদশায় দাঁড়িয়ে রয়েছে। তবে মসজিদে কোনো নির্দেশক শিলালিপি পাওয়া না গেলেও মুঘল আমলের প্রথম সম্রাট বাবরের বহু স্থাপণার গঠনরীতির সাথে এর মিল রয়েছে।

যা সম্রাট বাবরের শাসণামলের স্বাক্ষ্যদেয়। মসজিদের পাশে বাঁধাই করা একটি কবর রয়েছে। ধারনা করা হয় মসজিদটি যিনি রক্ষণা-বেক্ষণ করতেন তারই এ কবরটি। অযতেœ-অবহেলা মাটির নিচে সেটিও দেবে গিয়ে একফুটের মত উঁকি দিয়ে দাঁড়িয়ে আছে এ কবরটি। প্রাচীন এ নিদর্শনগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় রক্ষা করা গেলে অঞ্চলটি পর্যটক আকর্ষণের পাশাপাশি ইতিহাসসমৃন্ধ হওয়ার সম্ববনা রয়েছে।

সরকারিভাবে স্থাপণাগুলো টিকিয়ে রাখলে ভবিষাৎ প্রজম্ম এ থেকে উপকৃত হবে এবং প্রাচীন ইতিহাস সর্ম্পকে জ্ঞান অর্জনের সম্ববনা রয়েছে বলে স্থানীয়রা মনে করেন।




‘শেখ হাসিনার মতো মমতাময়ী মানবিক প্রধানমন্ত্রী আর পাবেন না’

বরিশাল অফিস :: জীবনে অনেক প্রধানমন্ত্রী দেখেছেন এবং দেখবেন কিন্তু শেখ হাসিনার মতো এমন মানবিক প্রধানমন্ত্রী আর পাবেন না। জাতির পিতার রক্ত প্রবাহিত সেই মমতাময়ীকে আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় এনে দেশের উন্নয়ননের ধারা অব্যাহত রেখে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার সুযোগ দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। নিজ নির্বাচনী এলাকাসহ গোটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের মাধ্যমে আমি এলাকার উন্নয়ন করেছি। আপনাদের ভোটে আমি একাধিকবার নির্বাচিত হয়েছি। আপনাদের কাছে আমি ঋণী হয়ে আছি।

সেই ঋণ শোধ করার সুযোগ আপনারা আমাকে আবারও দিবেন বলে আমি বিশ্বাস করি। এ সময় উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় জনতা হাত উঁচিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার  (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পরে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা ২নং ওয়ার্ডের কল্লোল ক্লাব মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়া।




সিইসিকে এমপি পঙ্কজের চিঠি

বরিশাল অফিস :: ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনী কার্যালয়সহ বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনকে (সিইসি) চিঠি দিয়েছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এ আসনে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পরেও তার কতিপয় সশস্ত্র অনুসারিরা প্রায় প্রতিদিন নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে মিছিল করে হামলা, ভাংচুরসহ ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনী মাঠ উত্যপ্ত করে রাখছে।

সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে সাংসদ পঙ্কজ দেবনাথ বলেন, রোববার  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর তিনি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে পঙ্কজ দেবনাথ উল্লেখ করেন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ইসির বরাদ্দ প্রতীকধারী প্রার্থী আমরা তিনজন। এরমধ্যে আমার প্রতীক ঈগল এবং মিজানুর রহমানের লাঙল ও হৃদয় ইসলাম চুন্নুর ছড়ি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থীতা হারিয়েছেন। ফলে এ আসনে নৌকা প্রতীকের কোনো প্রার্থী নেই। অথচ হিজলা-মেহেন্দীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক পদধারী কতিপয় দুর্বৃত্ত নির্বাচনী পরিবেশকে বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় মেহেন্দীগঞ্জের উলানিয়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মিলন চৌধুরীর নেতৃত্বে লালগঞ্জ বাজারে সন্ত্রাসীরা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে শাম্মি আহমেদের পক্ষে মিছিল দিয়ে ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে স্থানীয় নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দিয়েছে। এরপর ২২ ডিসেম্বর উলানিয়া উত্তর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লার নেতৃত্বে শাম্মী আহমেদের পক্ষে মিছিল করে ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এরপর ২৩ ডিসেম্বর রাতে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ট্যাকের বাজারে ঝন্টু বেপারী, সালাউদ্দিন রাঢ়ী, আবদুল করিম কবির, তানভীর মীর, কাউসারসহ তাদের সহযোগিরা ঈগলের কর্মী অহিদ সরদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। একইসাথে ঈগল মার্কার অফিস ভাঙচুর করা হয়।

এর আগে একইদিন চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মুকিম তালুকদারের নেতৃত্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনি বাজারে নৌকার মিছিল করে মোটরসাইকেল মহড়া দিয়ে ঈগল মার্কার সমর্থকদের নির্বাচনী প্রচারে বাঁধা ও ভয়ভীতি দেখিয়ে শান্ত ও উৎসবমুখর পরিবেশকে অস্থীতিশীল করে তুলছে। একইভাবে গত ২২ ও ২৩ ডিসেম্বর উল্লিখিত একই সন্ত্রাসীরা মাঝকাজি বাজারে শাম্মী আহমেদের পক্ষে মিছিল করে ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ছাড়া রোববার  (২৪ ডিসেম্বর) সকালে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজারে ঈগল মার্কার প্রচারণা ও লিফলেট বিতরণ করার সময় জামাল ঢালী, রবি ঢালী, সালাউদ্দিন, নিজামসহ তাদের সমর্থকরা হামলা চালিয়ে আলিগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রামপ্রসাদের বাড়ি ভাঙচুর করে। এ অবস্থায় এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পঙ্কজ দেবনাথ।

সার্বিক বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইর আহমেদ জানান, ধুলখোলার ঘটনায় দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। পাশাপাশি রাম প্রসাদের বাড়িতে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




নৌকা জয়ী হলে বরিশালে দেশি বিদেশি শিল্প কারখানা হবে-কর্নেল (অবঃ) জাহিদ ফারুক

এস এল টি তুহিন, বরিশাল :- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের নৌকা মার্কার নির্বাচনী জনসভা রায়পাশা কড়াপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

তিনি বলেন, আমরা একটি স্বাধীন দেশে জাতীয় সংসদ নির্বাচন করছি। এদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনারবাংলা করতে। কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হয়নি। পাকিস্থানির দোসররা তাকে মির্মমভাবে হত্যা করে। তবে জাতির পিতার স্বপ্ন হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা দক্ষিানাঞ্চলের মানুষ অবহেলিত ছিলাম।

প্রধানমন্ত্রী তা উপলব্দি করে এ অঞ্চলে উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। পদ্মা সেতুর কারনে আজ মানুষ সকাল বেলা সবজি নিয়ে ঢাকা গিয়ে তা বিক্রি করে বিকালে বরিশালে ফিরে আসে। করেছেন পায়রা বন্দর। ভোলা থেকে বরিশালে গ্যাস সংযোগের পাইপলাইন স্থাপন কাজ শুরু হয়ে গেছে। এদ্বারা বরিশালে শিল্প কারখানা বাড়বে।

বেকারদের কর্মসংস্থান বাড়বে।  বরিশাল সদর আসনে নৌকা জয়ী হলে লামচরীতে ইপিজেড নির্মান হবে। সেখানে দেশি বিদেশি শিল্প কারখানা হবে। নৌকা মার্কার প্রার্থীরা জয়লাভ করতে না পারলে এসব উন্নয়ন থেমে যাবে। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরদার। উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচনী সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কেবিএস আহমেদ কবির, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম,

কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াইল রহমান বিপ্লব, এনামুল হক বাহার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহামুদুর রহমান মধু,

রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান শাহারিয়ার কবির বাবুসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে জাগুয়া ইউনিয়নে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।




আমি বেঁচে থাকলে ভোলা-বরিশাল ব্রীজ হবে -তোফায়েল আহমেদ

বরিশাল অফিস -ভোলা: আমি বেঁচে থাকলে ভোলা-বরিশাল ব্রীজ হবেই। আর সেই ব্রীজ দিয়ে আমরা কয়েক ঘন্টার মধ্যে দিয়ে ভোলা-বরিশাল ব্রীজ দিয়ে ঢাকা যেতে পারবো। আমি ভোলার মানুষের জন্য অনেক কিছু করেছি। আমার জীবনের বাকি দিনগুলোও যেন ভোলার মানুষের জন্য কাজ করতে পারি বলে জানান আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের আ’লীগের মনোনিত প্রার্থী তোফায়েল আহমেদ। রবিবার (২৪ ডিসেম্বর) ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ভোলার মানুষের কল্যাণে কাজ করেছি। ভোলাকে নদীর ভাঙ্গন রোধে, সড়ক নির্মাণসহ সকল ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদনও কাজ করেছি। এই বাপ্তা ইউনিয়নের জন্য আমি অনেক কিছু করেছি। ভোলার প্রায় কাঁচা রাস্তাগুলো পাকা করে দিয়েছি এবং বাড়ি বাড়ি বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি পান করার জন্য টিউবওয়েল দিয়েছি। আগামী ৭ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে আ’লীগ সরকারকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে, তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিএনপির নষ্ট রাজনীতি ও মানুষ পোড়ানোর নামে যে কর্মকান্ড করছে বাংলাদেশের মানুষ তা পছন্দ করে না।

তোফায়েল আহমদ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বড় বড় মেগা প্রকল্প, যেমন-পদ্মা সেতু, মেট্রোরেল প্রকল্পেরসহ অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বে মর্যাদা লাভ করেছেন।

এ সভায় বাপ্তা ইউনিয়ন আ’লীগের সভাপতি আজাহার উদ্দিন কালুর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোলা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা-উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।




ঈগল প্রতীক নিয়ে প্রচারণা শুরু করলেন পঙ্কজ নাথ

বরিশাল অফিস :: বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে ঈগল প্রতীকের প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উঠান বৈঠক ও সন্ধ্যা ৭টায় পথসভার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি।

বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪নং শ্রীপুর ইউনিয়নের আনন্দ বাজারে উঠান বৈঠক ও ১০নং আলিমাবাদ মাছকাজিরচর বাজারে পথসভা করেনউঠান বৈঠক ও পথসভায় স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বলেন, বিগত দিনের মতো আপনাদের পাশে থেকে এই অঞ্চলের উন্নয়ন করতে চাই। আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে মেহেন্দিগঞ্জের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে চাই। পথসভায় ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ বলেন, পঙ্কজ নাথ বিগত দিনে মেহেন্দিগঞ্জের মানুষের কথা ভেবেছেন। এবারও সময় এসেছে তাকে সুযোগ করে দেওয়ার। যাতে করে সে এলাকার মানুষের কথা ভাবতে পারে, বরিশাল-৪ আসনের উন্নয়ন করতে পারে। তিনি ঈগল মার্কায় ভোট দিয়ে পঙ্কজ নাথকে জয়যুক্ত করার আহ্বান জানান।

পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সোহেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় সাবেক ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিন ব্যাপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজী উপস্থিত ছিলেন।

অপরদিকে শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।




নির্বাচন পর্যবেক্ষণ কর‌তে যুক্তরাষ্ট্রের কারিগরি দল বাংলাদেশে

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় নির্বাচন পর্য‌বেক্ষণ কর‌তে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পাঁচ সদস্যের এক‌টি প্রতিনিধিদল বাংলাদেশ অবস্থান করছেন। তারা ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে।



৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরো তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।