প্রচার-প্রচারণায় জমে উঠেছে পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী মাঠ

মো: আল-আমিন (পটুয়াখালী): ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, প্রচার-প্রচারণায় ততই জমে উঠেছে পটুয়াখালী-৪ আসনের নির্বাচনের মাঠ।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেছেন তিনি।

আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ্দুজামান মামুন খান, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন ফরাদ,মৌডুবি ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ। চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জল।

এদিন সন্ধ্যার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারে নির্বাচনী সভা করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের ছেলে ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক। বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট চাইছেন তিনি। তার পক্ষে মাঠে নেমেছেন রাঙ্গাবালী উপজেলা ।




বর্তমান সরকারকে লালনপালন করা পবিত্র দায়িত্ব – রুহুল আমিন হাওলাদার

মো: আল-আমিন (পটুয়াখালী): বর্তমান সরকারকে লালন পালন করা পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-১ আসনের (সদর-মির্জাগঞ্জ-দুমকি) প্রার্থী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘নেত্রী আমাকে স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতার ফসল যাঁদের হাতে, সেই নেতা-কর্মীদের কাছে পাঠিয়েছেন। আমি আবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি না হলে পদ্মা সেতু হতো না, তিনি না হলে আমাদের পায়রা বন্দর হতো না, পাওয়ার প্ল্যান্ট হতো না। আমাদের এই সরকারকে লালনপালন করা পবিত্র দায়িত্ব।’

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমার মা না-ও হতে পারেন। কিন্তু তিনি আমার মায়ের মর্যাদায় আছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে আধুনিক বাংলা গড়ে তুলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তিনি অনেক পথ অতিক্রম করেছেন। এবার শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশকে প্রতিযোগিতায় সিঙ্গাপুর ও ইউরোপের যেকোনো দেশের সঙ্গে তুলনা করতে পারবেন।’

মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে জুয়েল ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সহসভাপতি সুলতান আহম্মেদ মৃধা, মো. শাহজাহান খান, মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা প্রমুখ বক্তৃতা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। বার্ধক্যের কারণে শাহজাহান মিয়ার মৃত্যুর পর উপনির্বাচনে দলীয় মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। তবে আফজাল হোসেনের শপথ গ্রহণের তিন দিনের মাথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার কারণে সরে দাঁড়ান আফজাল হোসেন।

বর্তমানে আসনে লাঙ্গল প্রতীক নিয়ে জাপার এ বি এম রুহুল আমিন হাওলাদার ছাড়াও মাঠে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কে এম আনোয়ারুজ্জামান (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুন (ছড়ি), বাংলাদেশ তরিকত ফেডারেশন মো. খলিল (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো. নজরুল ইসলাম (আম) ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. নাসির উদ্দিন তালুকদার (ডাব)।




আ. লীগের ইশতেহার ঘোষণা আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বেকারত্ব নিরসনে কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার দিতে যাচ্ছে আওয়ামী লীগ। ইশতেহার প্রণয়নে কর্মসংস্থান বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ জোর, স্মার্ট অর্থনীতি গড়তে ক্যাশলেস সোসাইটি, উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবননির্ভর বিষয়গুলো ইশতেহারে দেখা যাবে।

দলীয় সূত্র মতে, এবারের ইশতেহারের থিম হবে ‘স্মার্ট বাংলাদেশ’ এবং স্লোগান হবে ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে কর্মসংস্থান’। তবে, ইশতেহারের সর্বশেষ পাতায় একটি লেখা থাকবে, সেটি হলো- ‘সাথে আছি থাকব কাল, শেখ হাসিনা ধরবে হাল’।




মুলাদীতে ডাকাতির অভিযোগ, পুলিশের অস্বীকার, গ্রেপ্তার ১

বরিশাল অফিস :: বরিশাল মুলাদীতে গ্রিল কেটে ঘরে প্রবেশ করে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজান মল্লিকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নারী-পুরুষকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছালাম আকন নামের একজনকে গ্রেপ্তার করেছে। ছালাম আকন কাজিরচর গ্রামের খাসেরহাট এলাকার ফজলু আকনের ছেলে।

মিজান মল্লিকের স্ত্রী মুন্নী বেগম জানান, সোমবার রাত দেড়টার দিকে ৮-১০ জন সশস্ত্র ডাকাত বাসভবনের দক্ষিণ দিকের একটি জানালার গ্রিল কেটে প্রবেশ করে। শব্দ পেয়ে জেগে উঠলে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। এতে মুন্নী বেগ, মুকুল বেগম, ফারজানা, রবিউল এবং স্বপন মল্লিক আহত হন।

এসময় ডাকাত দলের সদস্যরা আলমারি ভেঙে ৩ লাখ ৮৩ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন মুন্নী বেগম। ডাকাতরা চলে গেলে তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে এবং মুলাদী থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে রাতেই মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় মিজান মল্লিকের ভাই স্বপন মল্লিক বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ মঙ্গলবার সকালে খাসেরহাট এলাকা থেকে ছালাম আকনকে আটক করে। পরে তাকে ডাকাতি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া ডাকাতির কথা অস্বীকার করে বলেন জানান, ছিঁচকে চোর প্রবাসীর ঘরে ঢুকে ফ্রিজে থাকা মাছ, মাংশ এবং কিছু মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।




আগৈলঝাড়ায় জার্তীয় পাটির প্রার্থীর উঠান বৈঠক

বরিশাল অফিস :: বরিশাল-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী এ্যাড.ছেরনিয়াবাত সেকেন্দার আলী মঙ্গলবার সারা দিন গনসংযোগ শেষে বিকেলে উঠান বৈঠক করেছেন আগৈলঝাড়া উপজেলাল বাগধা ইউনিয়নের আস্কর পুরাতর কালি বাড়ি মাঠে।

মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার সমর্থনে স্থানীয় জাতীয় পার্টির নেতা কালী কান্ত মন্ডলের সভাপতিত্বে বরিশাল-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার উঠান বৈঠন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বরিশাল-১ আসনে জাতীয় পার্টির নাঙ্গল মার্কার প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এ্যাড.ছেরনিয়াবাত সেকেন্দার আলী তিনি তার বক্তব্যে বলেন, নিজ হাতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের অধিকার তা নিচ্ছিদ করা সরকারে দায়িত। আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো, ইরি মৌসুমে খাদ্যের বিনিময়ে খাল খনন করে পানি সরবরাহের ব্যবস্থা করাসহ ৩৭ টি প্রস্থাবনার কথাবলেন। ইরি ধান না হলে দেশে খাদ্য সয়ন সম্পূর্ণ হতো না। এরশাদ সরকার ক্ষমতায় থাকার কালে বন্যা হয়েছে।

তিনি নিজে ঘরে ঘরে খাদ্য পৌছে দিয়েছে। কাউকে খুদায় কষ্টপেতে দেয়নি। আমারা সরকার গঠনকরতে পাললে দেশে কোন মানুষ কষ্টে থাকবে না। আসনার আমাকে একটি করে নাঙ্গলে ভোট দিবেন। এ সময় আরোবক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পাটির ভব রঞ্জন বৈদ্য, জাফর বখতিয়ার, বাদশা আকন ও ঝুনু বিশ্বাস প্রমুখ।




বরিশালে নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নের পথসভা

বরিশাল অফিস :: উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করার জন্য নিজ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আহবান করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব  আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

মঙ্গলবার সন্ধায় গৌরনদীর মাহিলাড়া বাজারের দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মী উদ্দেশ্যে আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা প্রমুখ।




পটুয়াখালীর বাউফলে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: পটুয়াখালী-২ আসন ,বাউফল উপজেলার আসনে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ও আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে উপজেলা যুবলীগের আয়োজনে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ ।

গত ২৫.১২.২৩ইং তারিখ রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে এ সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা আ.লীগ যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লার সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও সাবেক চীফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।

এসনয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ ।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হাসান সুপ্ত, কার্যনির্বাহী সদস্য বিকাশ হাওলাদার,মোঃ হুমায়ন কবির, মাকসুদুর রহমান,জেলা যুবলীগের সভাপতি অ্যাড.শহিদুল ইসলাম ,সাধারন সম্পাদক অ্যাড. সৈয়দ সোহেল ।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ.লীগের আস্তর্জাতিক বিষয়ক উপ কমিটর সদস্য রায়হান সাকিব, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত আনিচুর রহমান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক,পৌর যুবলীগের সভাপতি মামুন খান প্রমুখ ।




মুলাদীতে মাঠে নেই তৃণমূল বিএনপি ও মুক্তিজোট প্রার্থী

বরিশাল অফিস :: মুলাদীতে ভোটে থাকলেও মাঠে নেই বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের একমাত্র নারী প্রার্থী তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন। ভোটাররা পোস্টার দেখেননি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. আজমুল হাসান জিহাদের। এই দুই প্রার্থী গণসংযোগ কিংবা মাইক দিয়ে প্রচারণা করছেন না বলে জানান সাধারণ ভোটাররা। তবে এই দুই প্রার্থী ২/১ দিনের মধ্যে প্রচারণার মধ্য দিয়ে ভোটের মাঠে ফিরবেন বলে জানিয়েছেন তারা।

মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুস সালাম খান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ প্রার্থী এসএম খালেদ হোসেন স্বপন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাকের পার্টি প্রার্থী মো. মিজানুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে জাতীয় পার্টি প্রার্থী গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টি প্রার্থী টিপু সুলতান (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান (ট্রাক), ড. মোহাম্মদ আমিনুল হক (ঈগল), তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন (সোনালী আঁশ) এবং মুক্তিজোট প্রার্থী মো. আজমুল হাসান জিহাদ (ছড়ি) ভোটে রয়েছেন। ভোটাররা জানান, মুলাদী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। জাতীয় পার্টি প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কার্স পার্টির শেখ মো. টিপু সুলতান, স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান এবং ড. মো. আমিনুল হক পোস্টার, মাইকিং ও গণসংযোগ করে প্রচারণা চালালেও বাকী দুই প্রার্থীকে ভোটের মাঠে দেখা যাচ্ছে না। এই দুই প্রার্থীকে তৃণমূলের ভোটারা চেনে কিনা এনিয়ে সন্দেহ করেছেন তারা।

এ ব্যাপারে তৃণমূল বিএনপির প্রার্থী শাহানাজ হোসেন জানান, ‘পোস্টার-লিফলেট করে ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে। এই আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোটারদের সহানুভুতি পাবো বলে আশা করছি। ২/১ দিনের মধ্যে গণসংযোগ এবং ভোটারদের কাছে গিয়ে প্রচারণা শুরু করা হবে।’ মুক্তিজোট প্রার্থী মো. আজমুল হাসান জিহাদ বলেন, ‘জয়ের লক্ষ্যে বাংলাদেশে সাংস্কৃতিক মুক্তিজোট থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। শীঘ্রই প্রচারণা শুরু করা হবে।’




নৌকা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে- জাহিদ ফারুক 

বুখাইনগরে সতন্ত্র প্রার্থী ও স্থানীয় গণ মাধ্যম কর্মী নৌকার সমর্থকদের লাঞ্ছিত
বরিশাল অফিস :: বরিশাল ৫ আসনের নৌকা মার্কার পদপ্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন একটি সুখি সমৃদ্ধ দেশ। একটি সোনার বাংলাদেশ। কিন্তু তিনি তা  বাস্তবায়ন করে যেতে পারেননি। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  নেতৃত্বে আজ দেশ অর্থনৈতিকভাবে সয়ংসম্পূর্ন। যখন শেখ হাসিনার সরকার  ছিলোনা তখন আমরা অনেক কষ্টে জীবন যাপন করেছি।
মঙ্গলবার ( ২৬ ডিসেম্বার)  বিকালে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে নৌকা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,আজ আমরা উন্নয়নশীল দেশে  পৌছেছি। আমরা দক্ষিনাঞ্চলের মানুষ আজ পদ্মা সেতু ব্যবহার করে ৩ ঘন্টায় ঢাকা থেকে  বরিশাল পৌছাচ্ছি। এ অঞ্চলে পায়রা বন্দর হয়েছে। ভোলা থেকে গ্যাস আনা হবে। এতে  বরিশালে শিল্প কারখানা গড়ে উঠবে।
তিনি আরো বলেন, আগামীতে শেখ হাসিনার নৌকা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই  নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।
অন্যদিকে বরিশাল সদর আসনের সতন্ত্র সংসদ সদস্য নির্বাচনের পদপ্রার্থী সালাউদ্দিন রিপনকে বরিশাল সদর উপজেলার চরমোনই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিধ্যালয় মাঠে  মহিলাদের সাথে উঠান বৈঠক শেষে বেড় হয়ে আসার সময় স্কুলে প্রবেশ মুখে নৌকা  প্রতীকের অফিসে বসা সমর্থক কর্মীরা সালাউদ্দিন রিপনকে কুটুক্তি করে এতে  সালাউদ্দিন রিপন নৌকার সমর্থকদের সাথে কথা বলতে গেলে এক প্রর্যায়ে কথাকাটি শেষে সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের উপর মারমুখি হয়ে উঠে তাকে ধাক্কা ধাক্কি করে।
এঘটনার সময় বরিশালের স্থানীয় আলোকিত পত্রিকার আলোকচিত্র মোঃ নাসির ছবি ধারন  করার অপরাধে তাকেও লাঞ্ছিত করে সেই সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে  বলে নাসির অভিযোগ করে একই সময় সালাউদ্দিন রিপনকে জীবন নাশের হুমকি দেয়।  এসময় উপস্থিত পুলিশ সদস্যরা রিপনকে উওপ্ত পরিস্থিতি থেকে সরিয়ে এনে গাড়িতে  উঠিয়ে দেয় বলে প্রার্থী রিপন অভিযোগ করেন।



সংসদে বিরোধী দল কে হবে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।