শ্বশুরের পক্ষে ভোট চাইতে ভোলায় অস্ট্রেলিয়ান পুত্রবধূ

বরিশাল অফিস:: শ্বশুরের পক্ষে ভোট চাইতে সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন ভোলা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মুকুলের পুত্রবধূ (ছেলের বউ) ফাহমিনা আক্তার হক সারা।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় নারী ভোটারদের মধ্যে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করতে দেখা যায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্টেলিয়ান নাগরিক সারাকে।

এ সময় উঠান বৈঠকে অংশ নিতে আসা বিভিন্ন বয়সী নারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন সারা তার শ্বশুর আলী আজম মুকুলের পক্ষে ভোট চান। তার স্বামী রায়হান আবিদ অমি, শাশুড়ি জাহানারা বুলুসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি নারী ভোটারদের নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকেও বক্তব্য রাখেন।

সারা অস্ট্রেলিয়ান নাগরিক। বসবাস করেন সিডনিতে। তার পূর্ব পুরুষের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। বছর দুয়েক আগে ভোলা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুলের একমাত্র ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী রায়হান আবিদ অমির সঙ্গে তার বিয়ে হয়।

জানা গেছে, ফাহমিনা আক্তার হক সারা গত এক সপ্তাহ শ্বশুরের নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানে গণসংযোগ করে নৌকা প্রতীকে ভোট চান। বিশেষ করে নারী ভোটারদের কাছে বেশি যাচ্ছেন সারা। বিদেশিনীর এমন ভোট চাওয়াকে বেশ উপভোগ করছেন সবাই।

সারা জানান, শ্বশুরের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গত ২২ ডিসেম্বর স্বামীর সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। অস্ট্রেলিয়ার নির্বাচনে এমন প্রচারণা হয় না। সম্পূর্ণ আলাদা ক্যাম্পিং হয়। ভোটারদের সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে তার। নির্বাচনী প্রচারণার পাশাপশি প্রান্তিক মানুষের সঙ্গে গল্প করেন তিনি।

এ সময় সারা ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।

সারার স্বামী অমি জানান, বাবার নির্বাচনের প্রচারণা জন্য স্ত্রী সন্তান নিয়ে দেশে এসেছেন। এবার তিনি প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচন দেখতে যাচ্ছেন। এটাকে তিনি ইনজয় করছেন।

এ দিকে সারার নির্বাচনী প্রচারণায় খুশি তার শাশুড়ি জাহানারা বুলু। ভোলা-২ আসনকে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে তারা সপরিবারে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

 




নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।



নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

চন্দ্রদ্বীপ ডেস্ক:   প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আজ আমরা যে সময়কে পেছনে ফেলে নতুন দিনের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছি, সে সময়ের যাবতীয় অর্জন আমাদের সম্মুখ যাত্রার শক্তিশালী সোপান হিসেবে কাজ করছে। তাই নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের সোপান রচনা করার অনুপ্রেরণা।’



পটুয়াখালীতে বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর প্রচার গাড়ি ভাঙচুর

মো: আল-আমিন (পটুয়াখালী): দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদারের ডাব মার্কার প্রচার গাড়ি ভাঙচুর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এই ঘটনার জন্য জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন হাওলাদারকে দায়ী করেছেন নাসির উদ্দিন।

শনিবার বিকেলে দুমকি উপজেলার চারটি ইউনিয়নের ডাব প্রতীকের চারটি প্রচার গাড়ি ভাঙচুর ও ড্রাইভারের মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আক্রান্তরা জানায়, ডাব প্রতীকের প্রচার গাড়ির অটোরিক্সা ড্রাইভার বলু প্রতিদিনের মত মাইক নিয়ে প্রচারকালে দুমকি উপজেলার পাংগাসিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় পৌঁছালে কিছু দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে মাইক ভাঙচুর করে চলে যায়।

লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় এলাকায় প্রচার গাড়িতে থাকা সোহাগের মাইকের মেশিন ভেঙে ফেলা ও জীবননাশের হুমকি দেয় দুর্বৃত্তরা।

আঙ্গারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় প্রচার গাড়ির সুমনের ব্যানার ও মেশিন ভেঙে ফেলা হয়। রাকিব নামে আরেক অটোচালক শ্রীরামপুর ইউনিয়নের তালতলী এলাকায় গেলে প্রচার গাড়ি থামিয়ে অটোরিক্সা ভাঙচুর ও তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।

অটোরিক্সা চালক রাকিব বলেন, মোটর সাইকেলে করে আসা ১০ থেকে ১৫ জন আমার গাড়ি থামায় এবং তারা বলে ডাব মার্কার কোনো প্রচার এই এলাকায় চলবে না। এসময় তারা গাড়ির ব্যানার ও মাইকের মেশিন ভেঙে ফেলে এবং আমার কাছের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

প্রচার গাড়ির দায়িত্বে থাকা অটোরিক্সাচালক সুমন বলেন, আমাকে প্রচার বন্ধ করার হুমকি দেওয়া হয়। দুর্বৃত্তরা মাইক ভাঙে এবং ব্যানার ছিঁড়ে ফেলে।

বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার বলেন, দুমকিতে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার সমর্থকরা আমার চারটি প্রচার মাইক ভাঙচুর করেছে এবং প্রচার গাড়ির দুইজন ড্রাইভারকে মারধর করেছে৷ আমি এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।

দুমকি থানার ওসি আব্দুল হান্নান বলেন, লোকমুখে ভাঙচুরের সংবাদ পেয়েছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সে অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।




উঠান বৈঠকে বিরিয়ানি, স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

মো: আল-আমিন (পটুয়াখালী): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের এক সমর্থক আচরণবিধি লঙ্ঘন করে উঠান বৈঠকে বিরিয়ানি বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী সূত্রে জানা যায়, হাজীপুর বাজারের কলাপাড়া-কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের কিছু অংশ ব্লক করে উঠান বৈঠক শেষে বিরিয়ানি বিতরণ করছিলেন স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থক ইসমাইল। এ অপরাধে তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, প্রচারণা শুরুর পর থেকে নির্বাচনি পরিবেশ শান্ত রাখতে আমরা মাঠে রয়েছি। আচরণবিধি লঙ্ঘন করে বিরিয়ানি বিতরণ করায় এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।




পটুয়াখালীর দুটি আসনে হবে হাড্ডাহাড্ডি লড়াই

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনে মধ্যে দুটিতে আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন।

একটিতে নৌকার প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। গলাচিপা দশমিনায় স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক চ্যালেঞ্জ জানাচ্ছেন নৌকার প্রার্থীকে।

বাসুদেব চন্দ্র মিস্ত্রী, দীর্ঘ ১৫ বছর যাবত পটুয়াখালীর দশমিনা উপজেলা বেতাগী-সানকিপুর বাজারে জিলাপী বিক্রি করছেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাসুদেবের ব্যবসা এখন জমজমাট।
কেমন হবে নির্বাচন? বাসুদেবের মতে এখানে ভোটের পরিবেশ জমে উঠেছে।

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩, সংসদীয় আসনে আসছে সংসদ নির্বাচনে প্রার্থী ৬ জন। বর্তমান সাংসদ এস এম শাহজাদা এবারও নৌকার প্রার্থী। তবে স্বতন্ত্র প্রার্থী বিজিবির সাবেক মহাপরিচালক আবুল হোসেন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়েছেন। তার সঙ্গে আছেন উপজেলা আওয়ামী লীগের বড় একটি অংশ।

কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহিববুর রহমান মুহিব। তার বড় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে প্রচারণার মাঠে সহিংসতাও হয়েছে।

পটুয়াখালী সদর আসনের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, এই আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করেছে। আর পটুয়াখালী ২ বাউফল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। তার শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এখানকার নির্বাচনী মাঠ নিরুত্তাপ।




ভোলার গ্যাস কাজে লাগাতে চান নৌকা প্রার্থী মুকুল

বরিশাল অফিস :: ভোলার গ্যাসকে কাজ লাগিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সার কারখানা নির্মাণসহ ছোট ছোট শিল্প কারখাানা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করতে চান ভোলা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল। আজ রবিবার (৩১ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের এ আশ্বাস দেন তিনি।

ভোটারদের আলী আজম মুকুল বলেন, আমাদের এলাকার গ্যাস দিয়ে আমরা সাড়ে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে দিচ্ছি। ভোলার গ্যাস ঢাকার শিল্প কারখানায় ব্যবহার হচ্ছে- এজন্য আমরা গর্বিত।

আগামীতে ভোলার গ্যাস ভোলাবাসী যাতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে সেই সুযোগ তৈরি করা হবে বলেও জানান আলী আজম মুকুল।




দেশের জনগণ সন্ত্রাসের পক্ষে নয়: হাসানাত আবদুল্লাহ

বরিশাল অফিস :: বরিশাল-১ আসনের নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, দেশের জনগণ সন্ত্রাসের পক্ষে নয়; উন্নয়নের পক্ষে। শেখ হাসিনার সরকার চার বার ক্ষমতায় থেকে দেশের সকল সেক্টরের সার্বিক উন্নয়ন করেছেন। বাংলাদেশ দেশ আজ বহিঃবিশ্বে উন্নয়নের রোল মডেল।

রোববার ( ৩১ ডিসেম্বর) বিকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া ঈদ গাঁ মাঠে উঠান বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। তাই আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোটদিয়ে পুণরায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল জেলা আ. লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়,স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেরগের নেতৃবৃন্দরা।




আর নয় প্রতিশ্রুতি, বরিশালের দুটি আসনে পরিবর্তনের হাওয়া

এস এল টি তুহিন,বরিশাল :: প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে মধ্যরাত অবর্ধি জেলার ছয়টি আসনে নির্বাচনী প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের মনজয় করে ভোট বাগিয়ে আনতে যে যার মতো করে প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন ভোটারদের সামনে। প্রতিশ্রুতিগুলোয় গুরুত্ব পাচ্ছে সংসদীয় এলাকার উন্নয়নের বিষয়টি।

ভোটাররা বলছেন, প্রতিবারের ন্যায় এবার আর প্রার্থীদের প্রতিশ্রুতি নয়; প্রয়োজন অনুযায়ী এলাকায় বাস্তবসম্মত উন্নয়ন করতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেওয়া হবে। আর নির্বাচিত হওয়ার পর এলাকায় থেকে সুখে দুঃখে জনগণের পাশে থাকবে এমন প্রার্থীকে নির্বাচিত করা হবে। সেমতে বরিশাল-৩ ও ৬ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন সাধারণ ভোটাররা।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের মুলাদী উপজেলা সদরের বাসিন্দা কামাল হোসেন বলেন, গোটা বরিশালই নদী বেষ্টিত। সেই নদী বেষ্টিত বরিশালের তিনটি উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে মাত্র একটি সেতু। কিন্তু মীরগঞ্জ খেয়াঘাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মানে অতীত সংসদ সদস্যরা সবাই মুখে প্রতিশ্রুতি দিয়ে আসলেও আজ পর্যন্ত কিছুই দৃশ্যমান হয়নি। পাশাপাশি বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার অভ্যন্তরীণ রাস্তাঘাট, আয়রন ব্রিজ-কালভার্টের অবস্থা চরম বেহাল। বরাবরেই এ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী না থাকায় দুর্ভোগ অবস্থা থেকে বিগত দিনের সংসদ সদস্যরা কোনধরনের উন্নতি করতে পারেননি। তারা ভোট আসলে নানা প্রতিশ্রুতি দিয়ে আসলেও ভোটের পর আর তাদের খুঁজে পাওয়া যায়নি। তাই আমার মতে এবার নতুনদের মাঝে আওয়ামী লীগ ঘরোয়ানা যে প্রার্থী এসব উন্নয়ন কাজগুলো করতে পারবে তাকে সকলের একজোট হয়ে ভোট দিয়ে নির্বাচিত করা উচিত।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোঃ আতিকুর রহমান বলেন, দক্ষিণাঞ্চলে যতো উন্নয়ন হয়েছে তা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পদ্মাসেতু, পায়রা বন্দরসহ নানান উন্নয়ন এ সরকারের আমলেই হয়েছে। তবে বিগত ১৫ বছর ধরে রহস্যজনক কারণে নদীবেষ্টিত বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার এই আসনের গ্রামীণ জনপদগুলোর অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি।

নদী ভাঙ্গন আর গ্রামীণ জনপদের ভাঙাচোরা রাস্তাঘাট নিয়ে এখনও বিপাকে সাধারণ মানুষ। তিনি আরও বলেন, এসব অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমি নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎস্বর্গ করবো। এ অঞ্চলে ব্যবসার প্রসার ঘটাতে শিল্প-কারখানা গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতা করবো। আর ব্যবসা কিংবা শিল্প কারখানার উন্নয়ন মানেই স্থানীয় যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ। যার মধ্যদিয়ে এ আসনের বেকার যুবকদের কর্মসংস্থান নিজ এলাকাতেই হবে।

মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া বরিশাল-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও লাঙল মার্কার প্রার্থী গোলাম কিবরিয়া টিপু নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন। পরিসংখ্যান বলছে এ আসনে ট্রাকের সাথে লাঙ্গলের ভোটের লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ভোটার তানভির ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলে যতো উন্নয়ন হয়েছে তা গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই হয়েছে। সরকারের দেওয়া বরাদ্দে আমাদের এলাকায় অবকাঠামোগত উন্নয়ন হয়েছে কিন্তু অজানা কারণে বাকেরগঞ্জের অভ্যন্তরীণ রাস্তাঘাটের বেহাল দশা। সেতুর অভাব এবং সেতু নির্মাণের ধীরগতিতে ভোগান্তি বাড়ছে এ অঞ্চলের মানুষের। নতুন প্রতিষ্ঠান বা অবকাঠামোগত উন্নয়ন হয়নি।

এতোদিন বরিশাল-৬ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য না থাকায় এলাকার চাহিদা মতো উন্নয়ন হয়নি দাবি করে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক বলেন, মানুষের প্রয়োজন বুঝে উন্নয়ন করা উচিত। আমি বিজয়ী হলে সেটাই করবো। যদিও এ আসনের বর্তমান সাংসদ ও লাঙল প্রতীকের প্রার্থী নাসরিন জাহান রতনার দাবি তার আমলেই বাকেরগঞ্জে সর্বোচ্চ উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে।

সদ্য অব্যাহতি নেওয়া বাকেরগঞ্জ উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু বলেন, এলাকার যে উন্নয়ন প্রয়োজন ছিল তা গত কয়েকবছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে করেছি। এখন পদ্মা সেতু ও পায়রা বন্দর কেন্দ্রীক সুযোগকে কাজে লাগিয়ে বাকেরগঞ্জে শিল্প কারখানা স্থাপন ও বাকেরগঞ্জ কেন্দ্রীক ব্যবসায়ীদের ব্যবসায়ীক পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। যাতে বাকেরগঞ্জ ও তার পাশ্ববর্তী এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। আর শিল্প-কারখানা গড়ে তোলার মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থান এবং নিজস্ব অর্থায়নে বছরের বারো মাস বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন রিপন।

নৌকায় ভোট চাইলেন বঙ্গবন্ধুর ভাগ্নে :: স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি আগামী ৭ জানুয়ারি সকল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান করেন।

 




বরিশালে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন জাপার ২ প্রার্থী

বরিশাল অফিস :: জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বানারীপাড়া-উজিরপুর বরিশাল (-২) আসনের মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেছেন,এই নির্বাচন অবাধ সুষ্ট নিরপেক্ষভাবে এগিয়ে যাচ্ছে প্রতিয়মান হচ্ছে না।

আজ রোববার (৩১) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর কালিবাড়ি রোডস্থ রজনী গন্ধা কমিউনিটি সেন্টার হল রুমে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি কেন্দ্রীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাপা আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে তিনি একথা বলেন।

তিনি বলেন, যে নির্বাচন সম্পূর্ন অবাধ সুষ্ট নিরপেক্ষভাবে আগাচ্ছে এই নির্বাচন কমিশন সম্পূর্নভাবে সরকারের পক্ষ পথ অবলম্ভন করে সরকারে পক্ষে ভোট ডাকাতী জালিয়াতির প্রমান পাওয়ার পরও উনি বলছে কোন অনিয়ম হচ্ছে না।

তিনি আরো বলেন,তাই জনগেণের মতামত আমাদের মতামত এই নির্বাচন আরো একটি ভাগাভাগি প্রহসনের দিকে যাচ্ছে সুতারাং আমরা এই নির্বাচনে স্বাক্ষি থাকতে চাই প্রতিযোগীতায় থাকতে চাই না।

তিনি বলেন,আপনারা জানেন আমার দল নির্বাচনে ২৬টি আসনে আছে সেখানে আওয়ামী লীগ তাদের প্রার্থী ফিরিয়ে নেওয়ার পরও আমাদের প্রার্থীরা দাঁড়াতে পারছে না তাদের প্রতি অণ্যায় অবিচার করা হচ্ছে বলে তাই এই প্রহসনের নির্বাচন করে লাভ কি তাই শুধু এই প্রহসনের নির্বাচন আমরা অংশ গ্রহন করতে চাই না।

তিনি আরো বলেন, আমার দলের চেয়ারম্যান পরিস্থিতির শিকার সেই পরিস্থিতির শিকারে তিনি এই নির্বাচনে বাধ্য কিনা এটা এখন প্রশ্নবিদ্ধ এবং সাধারন মানুণের মাঝে ঘুড়পাক খাচ্ছে। তাই আমি আমার দলের নেতা কর্মী ও সাধারন মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নির্বাচন বরিশাল (২) ও বরিশাল ৫ আসন থেকে সরে দাঁড়াছি ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বরগুনা (১) আমতলী-তালতলী আসনের জাতীয় পার্টি প্রার্থী খলিলুর রহমান তিনি নিজেও তার আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে সংবাদ কর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনিও স্বিকার করেন।

এছাড়া সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলে বরিশাল মহানগর ও জেলা জাতীয় পার্টি বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও সাধারন কর্মী গণ।