‘বরিশাল-৬ আসনে জনপ্রিয়তায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী চুন্নুর ট্রাক’

বরিশাল অফিস :: “সুখে দুঃখে যাকে পাই, সে আমাদের চুন্নু ভাই’ ‘চুন্নু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ ‘সাত তারিখে কেন্দ্রে যান, ট্রাক মার্কায় ভোট দেন’ ‘ উন্নয়নের সুযোগ দিন, ট্রাক মার্কায় ভোট দিন” সহস্রাধিক জনগণের হর্ষধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ‘আউলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ’ সংলগ্ন এলাকার আকাশ-বাতাস। ৩ জানুয়ারী বুধবার বিকেলে বরিশাল-৬ আসনের ট্রাক মার্কা স্বতন্ত্র প্রার্থী বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নুর উঠান বৈঠকে এ ঘটনা ঘটে। রঙ্গশ্রী ইউনিয়ন বাসিন্দাদের আয়োজিত এ উঠান বৈঠকে চারদিক থেকে প্রায় দু’ ডজন মিছিল নিয়ে আসে স্থানীয় জনগণ।

উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থী বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি জনগনের সেবা করে যাবো। এখানে এসে আমার আশা নয়, বিশ্বাস হল- আগামী সাত তারিখে আপনার ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি সব-সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত জনগণের কাছে এটা আমার ওয়াদা। জনগণের সেবার মধ্যেই নিজের অস্তিত্ব বিলীন করতে চাই।

বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক মো. লোকমান হোনে ডাকুয়া বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে প্রার্থী হবার পূর্বে বীর-মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু বাকেরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতিসহ টানা তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২২ সালে বরিশাল বিভাগের উপজেলা পর্যায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ ও ২০১৪ সালে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে তিনি বিনাপ্রতিদ্বদ্বিতায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। রানিং ওই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে এই নির্বাচনে অংশ নিয়েছেন। জনগন সব-সময়ই তার পাশে আছে এবং থাকবে। সে জন্যই ৭ তারিখ ট্রাক মার্কার জয় হবে।

বাকেরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও থানা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, শামসুল আলম চুন্নু একজন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সমাজ সেবক মানুষ। তার জনপ্রিয়তার জন্যই তিনি বারবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। জনগণের পাশাপশি অনেক নেতাও তার সাথে আছে।

এছাড়া আরো বক্তব্য রাখেন, আ. কুদ্দুস মন্টু, শওকত হোসেন, মজিবুর রহমান, আবুল হোসেন ও আনোয়ারুল হক ভূইয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা ও ইউনিয়নের আ.লীগসহ অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরা।

 




বিএনপি জামাত বিদেশি শক্তির উপর নির্ভর করে দেশবিরোধী প্রপাগাণ্ডায় লিপ্ত: মেনন

বরিশাল অফিস :: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের নৌকা প্রতিকের প্রার্থী জননেতা রাশেদ খান মেনন বলেছেন,বিএনপি জামাত চক্রের নির্বাচন বানচালের ষড়যন্ত্র ভেস্তে গেছে। এখন তারা শুধুমাত্র বিদেশি শক্তির উপর নির্ভর করে দেশবিরোধী প্রপাগাণ্ডায় লিপ্ত।

তিনি আজ বিকেলে গুঠিয়া ইউনিয়ন আয়োজিত বটতলায় নির্বাচনী উঠান বৈঠকে মেনন এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথ পেড়িয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের লক্ষে এগোচ্ছে। আগামি ৭ জানুয়ারি নির্বাচনে তরুন ভোটাররা মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিক নৌকায় ভোট দিয়ে সে লক্ষ্যকে এগিয়ে নিবে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাসের কথা ব্যক্ত করে মেনন বলেন,

উঠান বৈঠকে নৌকা প্রতিকে সমর্থন আহ্বান করে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো: ইউনুস বলেন উজিরপুর বানারীপাড়া মুক্তিযুদ্ধের চেতনার ঘাটি, এখানে কোনো সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না। নির্বাচনের যে স্বতঃস্ফূর্ততা চলছে তার ধারাবাহিকতায় নৌকা প্রতিক বিপুলভাবে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন,সকল ষড়যন্ত্রেকারীদের সকল অপচেষ্টা রুখে দিয়ে আওয়ামী লীগ তথা ১৪ দলের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল প্রমূখ। এছারাও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




জামায়াত ইসলামের নামে ভাওতাবাজি করে বেড়ায় আর বিএনপি মিথ্যাবাদী দল: আবুল হাসানাত

বরিশাল অফিস :: বরিশাল-১ আসনে নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, জামায়াত ইসলামের কোন প্রতিষ্ঠিত নেতা হজ্ব পালন করেননি। তারা ইসলামের ফরজের পালন করেনা। অথচ ইসলামের নামে ভাওতাবাজি করে বেড়ায়। তাদের নেতা মওদুদী, নিজামী, কামরুজ্জামান কেহই হজ্ব পালন করেননি। তারা মওদুদিবাদে বিশ্বাসী।

বুধবার সন্ধ্যায় গৌরনদী শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট মাঠে প্রধান তিনি এ কথা বলেন।

তিনি বলেন,বিএনপি এতোটাই মিথ্যাবাদী দল যে, অতিরিক্ত মিথ্যে বলার কারণে তাদের তিনজন মহাসচিব গলায় ক্যান্সার হয়ে মারা গেছেন। এইসব ভন্ড, মিথ্যাবাদী, আগুন সন্ত্রাসী ও জঙ্গীবাদীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এজন্য ৭ জানুয়ারির নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেন।

চাঁদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেরনিয়াবাত মঈন উদ্দীন আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।




দুমকিতে লাঙ্গলের পক্ষে আ.লীগের নির্বাচনি সভা

 

 মো:আল-আমিন, পটুয়াখালী: দুমকিতে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে সোমবার সভা করেছে মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ, কেন্দ্রীয় জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সালাম, আলমগীর হোসেন, সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ফরিদা ইয়াসমিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদ আল মামুন প্রমুখ।




ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ৭৬ বছর পূর্ণ করতে চলেছে ৪ জানুয়ারি (বৃহস্পতিবার)। এ উপলক্ষ্যে বৃহস্পতিবারের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঐতিহ্যবাহী এ ছাত্রসংগঠনটি।



ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না : শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল খালেদা জিয়া। থাকতে পারেনি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়। তারপর পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু ওদের শিক্ষা হয়নি। তাই আবারও ২০০১ সালে ভোট কারচুপি, ভোট চুরি, জনগণের ভাগ্য নিয়ে খেলা শুরু করে। তাদের দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি (জরুরি অবস্থা জারি) হয়।



বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত এই সংবাদ সম্মেলন করেন তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের শেষ জনসভা হতে যাচ্ছে। এদিন শেষার্ধে জাতির উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।




সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটার উপস্থিতি নিশ্চিত করতে রিট

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদানে বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।



দুমকিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার (লাঙ্গল) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেএম আনোয়ারুজ্জামান (মশাল) কর্মী-সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শনিবার বিকেলে উপজেলা কমপ্লেক্সের সামনে সড়কে মোটরসাইকেল শোডাউন দেয়ার অপরাধে লাঙ্গল মার্কার সমর্থকদের এবং রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুমকি নূতন বাজার এলাকায় মশাল মার্কার কর্মী-সর্ম্থকদের ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে লাঙ্গল ও মশাল মার্কার কর্মী-সমর্থকদের মোটরসাইকেল শোডাউন দেয়ার অপরাধে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান বলেন, যারা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করবেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।




সরে দাঁড়ালেন জাতীয় পার্টির ১০ প্রার্থী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। সর্বশেষ মঙ্গলবার দলটির পাঁচজন প্রার্থী নির্বাচনে না থাকার ঘোষণা দেন। এর মধ্যদিয়ে সবমিলিয়ে গত তিনদিনে জাতীয় পার্টির ১০ প্রার্থী নির্বাচন থেকে সরে গেলেন।