বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বুধবার (১০ জানুয়ারি)। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তানের কারাগারে তিনি এর আগে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন।



দশমিনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত এস এম শাহজাদা এমপি

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও দশমিনার সর্বস্তরের মানুষের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এস এম শাহজাদা।

দশমিনার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ ফুল ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।

এ সময় উপস্থিত ছিলেন এমপিপত্নি আয়েশা সিদ্দিকা সিলভিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান কাজী আবুল কালামসহ উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে এস এম শাহজাদা এমপি বলেন, প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকে ভোট দিয়ে যারা আমাকে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। গত ৫ বছর গলাচিপা-দশমিনা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ, ভূমি দখল, মাদকমুক্ত ছিল। ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করছিল। আগামীতেও আমি শান্তিশৃঙ্খলা বজায় রেখে আপনাদের সেবা করে যাবো।




পটুয়াখালীর চারটি আসনে প্রার্থী ২২, জামানত নেই ১৫ জনের

মো: আল-আমিন (পটুয়াখালী):  জেলার চারটি আসনের তিনটিতে আওয়ামী লীগ ও অপরটিতে মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন।

এসব আসনে ২২ জন প্রার্থীর মধ্যে পরাজিত ১৫ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এর মধ্যে পটুয়াখালী সদরে চারজন, বাউফলে তিনজন, গলাচিপায় চারজন, কলাপাড়ায় চারজন।

পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সরবরাহ করা ফলাফলে বিশ্লেষণে এসব তথ্য দেখা গেছে। এর মধ্যে পটুয়াখালী-১, পটুয়াখালী-২ ও পটুয়াখালী-৩ আসনেই ছিল হেভিওয়েট প্রার্থীরা। জামানত হারানোদের প্রাপ্ত ভোটের চিত্র অত্যান্ত করুন। নির্বাচনী আইন অনুসারে প্রদত্ত ভোটের ৮ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। প্রার্থীরা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় এই জামানত জমা দেন।




জাহাঙ্গীর কবির নানক জাহিদ ফারুক সহ মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় আছেন যারা

বরিশাল অফিস :: টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর গঠন হবে মন্ত্রীসভা। নির্বাচন শেষ হওয়ার পর সবার নজর এখন মন্ত্রীসভার দিকে। সবার মুখে একটাই আলোচনা কে বা কারা হতে যাচ্ছেন নতুন মন্ত্রীসভার সদস্য। বরিশালেও এ আলোচনা সভার মুখে মুখে। এবারের মন্ত্রীসভা গঠনে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান মন্ত্রীসভার ৩ জন সদস্য নির্বাচনে মনোনয়ন পাননি। আবার মনোনয়ন পেয়েও ৩ জন নির্বাচনে বিজয়ী হতে পারেননি। ফলে এই ৬ পদে স্বাভাবিক কারণেই দেখা যাবে নতুন মুখ।

এছাড়া পুরনো মন্ত্রীসভার অনেকের কর্মকান্ডে বিরক্ত প্রধানমন্ত্রী। তাদের বিষয়েও নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে পুরনো অনেক মন্ত্রীই ছিটকে পড়তে পারেন। এছাড়া প্রমোশন পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হবেন অনেকে। এই প্রমোশনের তালিকায় আছেন ঢাকা-১৩ আসনের এমপি জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

নির্বাচনের আগে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জাহিদ ফারুক কে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমান করেছে প্রধানমন্ত্রী তাকে কতটা ভালবাসেন ও পছন্দ করেন। দলের হাই কমান্ড ও নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছেন জাহিদ ফারুকের উপর প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ^াস শতভাগ। যে কারনে জাহিদ ফারুক মন্ত্রীসভা থেকে বাদ পড়ার কোন সম্ভাবনা তো নেই বরং তার প্রমোশন হতে পারে।  সূত্রটি আরো জানিয়েছে জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে তার সার্বিক কাজে প্রধানমন্ত্রী বেশ সন্তুষ্ট। তাই মন্ত্রণালয় পরিবর্তন না করে এই মন্ত্রণালয়েই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। মন্ত্রীপরিষদে নতুন মুখ হিসেবে আসছেন  আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামীলীগের একাধিক নেতা বলেন, জাহাঙ্গীর কবির নানক দলের সাধারন সম্পাদক হওয়ার তালিকায় সর্বাগ্রে ছিলেন। কিন্তু ওবায়দুল কাদের বহাল থাকায় বঞ্চিত হন নানক। আওয়ামী লীগের এ নেতার উপর প্রধানমন্ত্রীর আস্থা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুড লিষ্টে আছেন তিনি।  এ কারণে তিনি যে মন্ত্রী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত।

 

 

এর বাইরে মন্ত্রীসভায় যুক্ত হতে পারেন বর্ষীয়ান রাজনীতিবিদ ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, পটুয়াখালীর আ স ম ফিরোজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, পিরোজপুরের শ ম রেজাউল করিম। শারিরিক অসুস্থতার কারনে ভোলার তোফায়েল আহমেদ কে মন্ত্রী সভায় আনার সম্ভাবনা অনেকটাই কম। আগামী ১১ জানুয়ারী মন্ত্রীসভা গঠন হবে।




নিজের প্রতীকে ভোট না দিয়ে নৌকায় সিল মারলেন প্রার্থী,পটুয়াখালীতে সমর্থকদের ক্ষোভ

বরিশাল অফিস :: পটুয়াখালী-২ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে প্রার্থী হয়েছিলেন জোবায়ের হোসেন ওরফে রাসেল। প্রতীক ছিলো টেলিভিশন। তবে নিজের প্রতীকে ভোট না দিয়ে নৌকায় সিল মেরে আলোচনার জন্ম দিয়েছেন এই প্রার্থী।

নৌকা প্রতীকে সিল মারা একটি ব্যালট পেপার হাতে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন টেলিভিশন প্রতীকের প্রার্থী রাসেল। এ ঘটনায় হাস্যরসের পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন কয়েকজন ভোটার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার ক্ষোভের সঙ্গে বলেন, ‘ভাবতে পারেন, টেলিভিশন মার্কায় ভোট দিলাম আমি, কিন্তু যাকে দেখে ভোট দিলাম সে কিনা ভোট দেয় নৌকায়। একে কি বলা যায়?’

এর আগে জোবায়ের রাসেল প্রচার-প্রচারণার জন্য নিজেকে অনিরাপদ ভেবে প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছিলেন। সেই প্রেক্ষিতে পুলিশ নিয়ে প্রচারণাও চালিয়েছেন তিনি।

নৌকায় ভোট দিলেন কেন- এমন প্রশ্নের জবাবে জোবায়ের হোসেন রাসেল বলেন, ‘আমি তো নৌকার লোক। আমার রক্তে আওয়ামী লীগ। আমি নির্বাচন করেছি দেশের স্বার্থে।’

জানা গেছে, আসনটিতে প্রার্থী হয়েছিলেন চারজন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আ স ম ফিরোজ (নৌকা প্রতীক), জাতীয় পার্টি মনোনীত মো. মহসিন হাওলাদার (লাঙ্গল প্রতীক), তৃনমূল বিএনপি মনোনীত মাহবুবুল আলম (সোনালী আঁশ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট জোবায়ের হোসেন রাসেল (টেলিভিশন প্রতীক)।

নৌকার প্রার্থী আ সম ফিরোজ ১ লাখ ২৪ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। টেলিভিশন প্রতীক পায় ২ হাজার ২৩১ ভোট।

 




নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার সন্ধ্যায়

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।



বরিশালে বাম জোটের বিক্ষোভ

বরিশাল অফিস :: নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার দাবিতে আজ (৯ জানুয়ারি) সকাল ১১ টায় মহাত্মা অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়ে বক্তারা বলেন,গত ৭ জানুয়ারি এক তরফা নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আর একটি কলঙ্ক রচিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ,সদস্য বীরেন রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী।




আবার সিদ্ধান্ত বদল বুধবার শপথ নেবে না জাতীয় পার্টি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য আগামীকাল বুধবার শপথ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নেতারা বলছেন, তারা বুধবার দলের বৈঠক করে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেবে।




বিরোধী দল জাতীয় পার্টি, নাকি স্বতন্ত্র?




পটুয়াখালী জেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি মহাজোট প্রার্থী ও জাতীয় পার্টির এবং ৩টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তা নাম ঘোষণা করেছেন।

সোমবার দুপুরে জেলা পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন পরবর্তী ফলাফল ও সামগ্রিক বিষয় নিয়ে আয়োজিত প্রেসব্রিফিং এ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম বিজয়ীদের নাম, নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী ও তাদের ভোটোর পরিসংখ্যান তুলে ধরেন।

জেলা প্রশাসক জানান, জেলায় মোট ভোটার ছিল ১৪ লক্ষ ৯ হাজার ৫৩০ জন এর মধ্যে ভোট দিয়েছেন ৫ লক্ষ ৯ হাজার ৭৬ টি ভোট, যা মোট ভোটের শতকরা ৩৬ শতাংশ।

প্রেসব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, জেলায় ২/১টি বিছিন্ন ছোট খাটো তুচ্ছ ঘটনা ছাড়া, সুষ্ঠু ও শান্তি পূর্ণ এবং নিরেপক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এরপরও সকল ঘটনা, দূর্ঘটনা এবং অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইননানুক ব্যবস্থা গ্রহণ করবো। যেকোন বিষয়ে লিখিত অভিযোগ প্রদানের জন্যও অনুরোধ জানান জেলা রিটানিং অফিসার।