পঞ্চমবার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা

চন্দ্রদীপ নিউজ : দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য নজির স্থাপন করে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন তিনি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেবেন। এরপরপরই শপথ নেবেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এরই মধ্যে তিনি চার মেয়াদে ২০ বছর সরকারপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার সন্ধ্যায় তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন। এ সময় আওয়ামী লীগের সংসদীয় দলের সিদ্ধান্তের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন শেখ হাসিনা। এদিন সকালে সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো সংসদ নেতা নির্বাচিত করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের সম্মতি দেন রাষ্ট্রপতি। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে।’ নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন বলে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।




৯ মামলায় মির্জা ফখরুলের জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাজধানীর রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।

তবে পল্টন ও রমনা থানার নাশকতার দুই মামলায় কারাগারে থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না ফখরুল।

গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। একই সঙ্গে অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

ওইদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মির্জা ফখরুলকে। এরপর রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয়টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তার আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

গত ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত ফখরুলের রমনার তিন ও পল্টন থানার ছয়টি মামলায় গ্রেফতার এবং জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ এবং বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানায় আট মামলা ও রমনা মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেফতার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ১৮ ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় গ্রেফতার দেখানোর পর জামিন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়।




বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস  : আওয়ামী লীগের জনসভা মঞ্চে শেখ হাসিনা 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৪টার দিকে তিনি সেখানে উপস্থিত হন।



নির্বাচনের খেলা শেষ, এবার শুরু ভিন্ন খেলা : কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক: ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনের খেলা শেষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা নির্বাচনের খেলা শেষ করেছি। এবার শুরু হবে আমাদের খেলা।



নির্বাচনে সব দলের অংশ নিতে না পারা দুঃখজনক: অস্ট্রেলিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল এবং অংশীজনরা অর্থবহ ও উল্লেখযোগ্যভাবে অংশ নিতে পারেনি বলে মন্তব্য করেছে অস্ট্রেলিয়া। সদ্য সমাপ্ত নির্বাচনে সব পক্ষের অংশ নিতে না পারার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে দেশটি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই মন্তব্য করা হয়েছে।



শপথ নিলেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন। বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১২টায় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে তাদের শপথ-গ্রহণ অনুষ্ঠিত হয়।



নির্বাচন শেষ, ভুটানের নতুন প্রধানমন্ত্রী শেরিং তোবগে




শপথ নিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শপথবাক্য পাঠ করেছেন দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেন।



নতুন মন্ত্রিসভায় আসতে পারেন যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। নিরঙ্কুশ এই জয়ের ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল শপথ নেবেন সংসদ সদস্যরা। আর বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা ।



বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বুধবার (১০ জানুয়ারি)। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর পাকিস্তানের কারাগারে তিনি এর আগে ৮ জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লি হয়ে ঢাকা ফেরেন।