নির্বাচন নিয়ে ৬ আন্তর্জাতিক সংস্থার বিবৃ‌তি প্রত্যাখ্যান সরকারের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক ছয়টি নাগরিক সংগঠনের বিবৃ‌তি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিবৃতিতে উত্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।



সংরক্ষিত নারী আসনে ১০ জন নির্বাচিত হবেন স্বতন্ত্রদের ভোটে

চন্দ্রদীপ নিউজ : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল চলতি মাসেই ঘোষণা করা হবে। সংসদের প্রথম অধিবেশনে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক ১০ জন সংরক্ষিত নারী এমপি স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেতেও জোর তদবিরে নেমেছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের পদধারী, ছাত্রলীগের সাবেক নেত্রী, আইনজীবী, উদ্যোক্তা, উন্নয়ন সংস্থার কর্মকর্তা, শিক্ষক, অভিনেত্রীসহ বিভিন্ন মাধ্যমের তারকারা।

দলীয় ও স্বতন্ত্র জোটের মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। এ ক্ষেত্রে সদ্যঃসমাপ্ত সংসদের নারী এমপিদের অনেককে বাদ দিয়ে আনা হতে পারে নতুন মুখ। বর্তমান নারী এমপিদের আমলনামা এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য নারী নেত্রীরা গণভবনে যাওয়া-আসা বাড়িয়ে দিয়েছেন।

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে ৭১ জন এমপিকে দলীয় মনোনয়ন না দিয়ে যে সংস্কার শুরু হয়েছে, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১১টি আসনে বিজয়ী জাপার দুটি সংরক্ষিত আসনে দলের দুই কো-চেয়ারম্যান শেরীফা কাদের ও সালমা ইসলামের মনোনয়ন অনেকটা নিশ্চিত। এর বাইরে ৪৮ জনের মনোনয়ন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তাই আওয়ামী লীগের সাবেক এমপিদের পাশাপাশি অনেকেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টায় আছেন।

সাধারণ নির্বাচনের মতো এই নির্বাচনেও বেশ কিছু নতুন মুখ আসবে বলে জানা গেছে।



বরিশালে ১১ বার প্রতিদ্বন্দ্বিতায় আমু তোফায়েল,আটবার আবুল হাসানাত

এস এল টি তুহিন,বরিশাল:: দক্ষিণাঞ্চলে অন্যান্য রাজনৈতিক নেতাদের চেয়ে বেশিবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বর্ষীয়ান দুই আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত যতগুলো জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে তার সবগুলোতে দলের মনোনয়ন পেয়েছেন আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ মোট ১১ বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এরমধ্যে আমির হোসেন আমু সাতবার আর তোফায়েল আহমেদ নয়বার বিজয়ী হয়েছেন।

দলীয় সূত্রমতে, এ দুই বর্ষীয়ান নেতা ষাটের দশকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রনেতা হিসেবে ছাত্রসমাজকে নেতৃত্ব দিয়ে রাজনীতিতে হাতেখড়ি। আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদের সমকক্ষ রাজনীতিবিদ এখন আর দক্ষিণাঞ্চলে নেই। দুজনেরই রাজনীতির সূচনা হয়েছিল বিএম কলেজের ছাত্রলীগের হাত ধরে।

আমির হোসেন আমু ষাটের দশকে বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। প্রায় একই সময়ে ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তোফায়েল আহমেদ। আমির হোসেন আমু ১৯৭০ সালের প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বরিশাল সদর আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পরিষদেও তিনি নির্বাচিত হন ১৯৭৩ সালে। তখন তিনি ঝালকাঠি-২ (সদর-নলছিটি) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

একই আসনে ৭৯, ৮৬, ৯১ ও ৯৬ সালে নির্বাচন করে পরাজিত হন। ১৯৯৮ সালে ঝালকাঠি-২ এর উপনির্বাচনে আমির হোসেন আমু এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আবারও তিনি পরাজিত হন। ২০০৮ সালে ঝালকাঠী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আমির হোসেন আমু সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ঝালকাঠি-২ এর পাশাপাশি বরিশালের বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠি সংসদীয় আসনে এবং ১৯৯৬ সালে ঝালকাঠি-২ এর সঙ্গে ১ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমির হোসেন আমু।

একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝালকাঠি-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এ নিয়ে আমির হোসেন আমু সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তোফায়েল আহমেদ। তিনি দ্বীপজেলা ভোলা-১ (সদর) থেকে নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৭৩, ’৯১, ’৯৬, ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে। ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভোলা-২ আসন থেকে। ওই আসন থেকে ৯১ ও ৯৬ সালেও বিজয়ী হন তোফায়েল আহমেদ।

অর্থাৎ ওই বছরগুলোতে তিনি দুটি করে আসনে বিজয়ী হয়েছিলেন। তোফায়েল আহমেদ ভোলা-১ আসন থেকে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

আটবার আবুল হাসানাত আব্দুল্লাহ: জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনসহ আটবার অংশগ্রহণ করেছেন বঙ্গবন্ধুর ভাগ্নে বর্তমান বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ। ১৯৭৩ সালে মাত্র ২৬ বছর বয়সে স্বাধীন বাংলাদেশে বরিশাল পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন আবুল হাসানাত আব্দুল্লাহ। ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে আবুল হাসানাত আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

’৮৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বরিশাল-১ আসন থেকে তিনি এমপি নির্বাচিত হন। ’৯৬ সালে বরিশাল-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।




তাইওয়ানে চীনবিরোধী নেতা প্রেসিডেন্ট নির্বাচিত

চন্দ্রদীপ ডেস্ক: তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীনবিরোধী নেতা হিসেবে পরিচিত উইলিয়াম লাই। তিনি তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী ছিলেন। শনিবার দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উইলিয়াম লাইয়ের প্রধান বিরোধী প্রতিদ্বন্দ্বী দল কুমিংতাংয়ের প্রার্থী হো ইই-ইহ নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন।

উইলিয়াম লাইয়ের দল তাইওয়ানকে একটি স্বাধীন ও স্বায়ত্ত শাসিত অঞ্চল হিসেবে উপস্থাপন করে। তারা চায় তাইওয়ান যেন চীনের প্রভাব মুক্ত থাকে। এবারের নির্বাচনে জয়ের মাধ্যমে দলটি  টানা তৃতীয়বারের মতো তাইওয়ানের ক্ষমতায় আসল।

প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম লাইয়ের বিরুদ্ধে লড়াই করেছেন কুমিংতাংয়ের হো ইহ-ইহ এবং রাজধানী তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জে।

তিনি ২০১৯ সালে প্রতিষ্ঠিত তাইওয়ান্স পিপলস পার্টির হয়ে নির্বাচন করেছেন।

তাইওয়ানকে নিজেদের অঞ্চল দাবী করা চীন— নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম লাইকে ‘ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করে থাকে। লাই চীনের সঙ্গে তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে একাধিকবার কথা বলতে চাইলেও; তার এ আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি।

লাই নির্বাচনের আগে জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে তাইওয়ান প্রণালীর স্থিতিশীলতা এবং এটির প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধি নিয়ে কাজ করবেন।

তাইওয়ানের নির্বাচন ঘিরে সরব ছিল চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, নির্বাচনের দিনও তাদের ভূখণ্ডে বেলুন উড়িয়েছে বেইজিং।




নতুন মন্ত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা




ইয়েমেনে সামরিক হামলা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের, যে সতর্কবার্তা দিল রাশিয়া

চন্দ্রদীপ ডেস্ক :ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগর নিয়ে গঠিত জোটগুলোর করা হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘দুঃসাহসিক কাজ’ বলে মন্তব্য করেছে রাশিয়া।

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। খবর রয়টার্সের।

মস্কো বলেছে- এটি একটি দায়িত্বজ্ঞানহীন দুঃসাহসিক কাজ, যা সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

রাশিয়ার রাজধানী মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের এই দায়িত্বহীন পদক্ষেপকে কঠোর নিন্দা জানাচ্ছি। ইয়েমেনে শান্তি স্থাপনের জন্য গত কয়েক বছর ধরে চেষ্টা চালানো হচ্ছে। লোহিত সাগর অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি পেলে তা মুখ থুবড়ে পড়বে। এ ধরনের হামলা গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত-সহিংসতা উস্কে দিতে পারে।’




দুই দিনের সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী




ডিগ্রি কলেজের অধ্যক্ষ থেকে প্রতিমন্ত্রী মহিববুর রহমান

মো: আল-আমিন (পটুয়াখালী): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া – রাঙ্গাবালী) আসন থেকে নির্বাচিত মো. মহিববুর রহমান।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসারের আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করেন।

মুহিব্বুর রহমান মুহিব পটুয়াখালী জেলার কলাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব জালাল উদ্দিন।
এর আগে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।




সামনে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে : কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অদূর ভবিষ্যতে সরকারের সামনে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



জাপার দুই নেতাকে অব্যাহতি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ পার্টির কো- চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়কে অব্যাহতি দেওয়া হয়৷ দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ অব্যাহতি দেন৷