নির্বাচন নিয়ে জাতিসংঘের বিবৃতিকে ‘পক্ষপাত’ বলছে সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) দেওয়া বিবৃতির প্রতিবাদ জানিয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে, ‘বিবৃতি ভুলভাবে উপস্থাপন করেছে এবং মানবাধিকার নিয়ে রাজনীতীকরণ ও পক্ষপাত করেছে ওএইচসিএইচআর।’

গত ৮ জানুয়ারি নির্বাচন ইস্যুতে ওএইচসিএইচআরের দেওয়া বিবৃতি নিয়ে রোববার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিষয়ে সম্প্রতি ওএইচসিএইচআরের যে বিবৃতি প্রকাশিত হয়েছে, সেটি সরকারের নজরে এসেছে। ওএইচসিএইচআর দুর্ভাগ্যবশত তাদের নিয়ম লঙ্ঘন করেছে। বিবৃতিতে বাস্তবকে ভুলভাবে উপস্থাপন করার পাশাপাশি মানবাধিকার নিয়ে রাজনীতীকরণ ও পক্ষপাতমূলক মূল্যায়নের পুনরাবৃত্তি হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সঠিক পর্যবেক্ষণ তুলে ধরছে।

এতে আরও বলা হয়, গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখার জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি অনুযায়ী ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কয়েকটি ভোটকেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের দিন শান্তিপূর্ণ ছিল, যেটা অনেক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীরা তুলে ধরেছেন।

সরকার একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে বিশ্বাস করে। তবে দুঃখজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের বিধানের অসাংবিধানিক দাবির অজুহাতে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে সহিংসতা ও নিরপরাধ মানুষ হত্যার আশ্রয় নিয়েছিল। যেমন দলটি জাতীয় নির্বাচনের আগে করেছিল। শুধু গত ২৮ অক্টোবর থেকে বিএনপি কর্মীরা নিরীহ নাগরিক ও কর্তব্যরত আইন প্রয়োগকারী কর্মীসহ ২৪ জনকে হত্যা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বিচারে গণগ্রেপ্তার, হুমকি, জোরপূর্বক গুম, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা ব্ল্যাকমেইলিং সংক্রান্ত যে অভিযোগ ওএইচসিএইচআরের, তা ভিত্তিহীন। গ্রেফতারের সংখ্যা নিছক অতিরঞ্জন। যারা সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত বা উসকানি দিয়েছিল, তাদের বিরুদ্ধেই গ্রেফতারি এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনের শাসন বজায় রাখতে ও সব নাগরিকের অধিকার রক্ষার জন্য এ ব্যবস্থা প্রয়োজনীয় ছিল।

পাবলিক স্টেটমেন্টে তথ্য ব্যবহারের আগে অফিস থেকে সত্যতা যাচাই করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সংবিধানের চেতনা, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি ও মানবাধিকার সমুন্নত রাখতে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট দ্বারা পরিচালিত হবে। বাংলাদেশ গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং যেকোনো বৈধ উদ্বেগের বিষয় সমাধান করতে সর্বদা প্রস্তুত থাকে। বাংলাদেশ জাতিসংঘ ও এর মানবাধিকার ব্যবস্থার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।




দশমিনায় ‘মিথ্যাচারের’ প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

 

মো:আল-আমিন, পটুয়াখালী : স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি প্রধান লে. জেনারেল (অব.) আবুল হোসেন পরাজিত হয়ে পটুয়াখালী-৩ আসনে (দশমিনা) নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। এমন অভিযোগ তুলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে দশমিনা উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আবুল কালাম লিখিত বক্তব্যে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম শাহজাদা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়। এ বিজয়ে ঈর্ষান্বিত হয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লে. জেনারেল (অব.) আবুল হোসেনের কর্মী-সমর্থকরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন। গত ১০ই জানুয়ারি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল মাহামুদ লিটনের বাসভবনে সংবাদ সম্মেলন করে বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মারধর ও হুমকি-ধমকির যে বর্ণনা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমরা এ ধরনের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঈগলের কর্মী-সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, উল্টো ঈগলের কর্মী-সমর্থকরা পরাজিত হয়ে উপজেলার বিভিন্ন স্থানে নৌকার সমর্থক নেতাকর্মীদের মারধর ও হুমকি ধমকি দিচ্ছেন।

এসময়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায় , উপদেষ্টামণ্ডলীর  সদস্য ফোরকান সিকদারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন  জানান, একটা পরিস্থিতিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনটা উন্মুক্ত করে দিয়েছেন, তাই জানুয়ারির ৭ তারিখে নির্বাচন শেষে সকল দলাদলি ও বিভেদ শেষ হয়ে গেছে। এখন এটাকে জিইয়ে রেখে দলের মধ্যে কেউ সংঘাত হানাহানির অপচেষ্টা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।




সৈন্য প্রত্যাহারে ভারতকে মালদ্বীপের প্রেসিডেন্টের আল্টিমেটাম

চন্দ্রদ্বীপ ডেস্ক : দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ব্যাপক টানাপোড়েনের মাঝে এবার ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নিতে নয়াদিল্লিকে আল্টিমেটাম দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দ্বীপ দেশটি থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নিতে নয়াদিল্লিকে চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছেন তিনি। মোহাম্মদ মুইজ্জু বলেছেন, আগামী ১৫ মার্চের মধ্যে ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছেড়ে চলে যেতে হবে। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।




বিএনপি গণতন্ত্রের নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি গণতন্ত্রের নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে। ওদের ভোট চুরি জনগণ মেনে নেয়নি। ১৯৯৬ সালে ভোট চুরির অপরাধে নাকে খত দিয়ে বিদায় নিতে বাধ্য হয় খালেদা জিয়া। তারা এখন গণতন্ত্রের নামে আন্দোলন করছে, অথচ গণতন্ত্রর ‘গ’ ও জানে না।




জাপার নেতারা বিক্ষুব্ধ

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় পার্টির নির্বাচনের ভরাডুবির জন্য দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়ী করেছেন দলটির বিক্ষুব্ধ নেতারা। তাদের দাবি, নির্বাচন উপলক্ষ্যে সরকার জাতীয় পার্টিকে ভরপুর টাকা দিয়েছে। নির্বাচনে বেশি আসন ছাড় দিতেও রাজি ছিল। কিন্তু নিজেদের ব্যর্থতার কারণে জাতীয় পার্টি সেটা আদায় করতে পারেনি। তার জন্য দলের মহাসচিব চুন্নু বেশি দায়ী বলেও মনে করেন তারা। দলটির বিক্ষুব্ধ নেতারা জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে চান বলে জানিয়েছেন।




সবাই মিলে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব: জাহিদ ফারুক

এস এল টি তুহিন,বরিশাল :: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তার স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশের।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন একটি সমৃদ্ধশালী উন্নত স্মার্ট বাংলাদেশের।

আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় মেয়াদে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তার প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বিগত পাঁচ বছরের আপনাদের নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কর্মতৎপরতা মন্ত্রণালয়কে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।

আগের ধারাবাহিকতা বজায় রেখে মন্ত্রণালয়ের ভাবমূর্তি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। নির্ধারিত বাজেট বরাদ্দের মধ্যে সবোর্চ্চ সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কাজ ধীর গতিতে করা যাবে না, যথাযথ গতি ও প্রক্রিয়া কাজ সম্পাদন করতে হবে। প্রকল্পের কাজ ঠিকাদাদের দেওয়ার সময় তাদের আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে হবে। বছরের শুরুতে যার যার এলাকার প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধান প্রকৌশলীদের আরও আন্তরিক হতে হবে। প্রত্যেকে যার যার অধীনস্থদের কাজ তদারকি করবেন। শুধুমাত্র প্রয়োজনীয় প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠাতে হবে। এ বছর এপিএতে (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) পানিসম্পদ মন্ত্রণালয় চার নম্বরে রয়েছে। আগামীতে লক্ষ্য হতে হবে এক অথবা দুই নম্বর অর্জনের।




ষষ্টবারের মতো এমপি নির্বাচিত রাশেদ খান মেনন

এস এল টি তুহিন, বরিশাল :: ষষ্টবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

এর আগে ১৯৯১ সালে তিনি (মেনন) এ আসনের সংসদ সদস্য ছিলেন। এরপর তিনি ঢাকা-৮ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে ষষ্টবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলার নাতী এ কে ফাইয়াজুল হক রাজু পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেদ খান মেননের শতভাগ বিজয় নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর জোটের ভাগাভাগির কারণে দলের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। শুরু থেকে তিনি (ইউনুস) দিন-রাত সমানতালে রাশেদ খান মেননকে সাথে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়িয়েছেন। ফলে তার (মেনন) জয় পেতে অনেক সহজ হয়েছে।

বামপন্থী সংশোধনবাদী ধারার রাজনৈতিক নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ১৯৯১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রীসভায় তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ২০১৮ সালের জানুয়ারি মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপূর্বে ২০০৮ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পীকার বিচারপতি আবদুল জব্বার খানের ছেলে রাশেদ খান মেনন ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংগঠনে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশেদ খান মেনন অংশগ্রহণ করে বীরত্বের ভূমিকা পালন করেন। পাকিস্তান আমলে বাংলার কথা বলার জন্য তাকে সাত বছর সশ্রম কারাদ- ভোগ করতে হয়েছিল।

 




নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামীকাল




আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেপ্তার 

চন্দ্রদ্বীপ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।




জিএম কাদেরের স্ত্রী মনোনয়ন পাওয়ায় সমালোচনায় জাপার বিক্ষুব্ধরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী শেরিফা কাদের। ঢাকার ২০টি আসনের মধ্যে এই আসনটিতে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয় জাপার। যে কারণে এই আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রত্যাহার করা নেওয়া হয়। তারপরও নির্বাচনে পরাজিত হন শেরিফ কাদের, ৬ হাজারের কিছু বেশি ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয় তার। আর বিষয়টি নিয়ে সমালোচনা করেন জাপার বিক্ষুব্ধ অংশের নেতারা।