কারা হচ্ছেন সরকারের ‘ছায়ামন্ত্রী’

নির্বাচনের পর নতুন সরকার ৩৯টি মন্ত্রণালয়ের বিপরীতে ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কাছে রেখেছেন তিন মন্ত্রণালয়। বাকি ২৫টিতে মন্ত্রী ও ১১টিতে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মূলত চলবে মন্ত্রণালয়। তবে রেওয়াজ অনুযায়ী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজের তদারকি করবে সংসদীয় স্থায়ী কমিটি।

বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদের দফা (১)-এর নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যদের নিয়ে সংসদ (ক) সরকারি হিসাব কমিটি, (খ) বিশেষ অধিকার কমিটি এবং (গ) সংসদের কার্যপ্রণালি বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি গঠন করবে।

নির্বাচনের পর নতুন সরকার ৩৯টি মন্ত্রণালয়ের বিপরীতে ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কাছে রেখেছেন তিন মন্ত্রণালয়। বাকি ২৫টিতে মন্ত্রী ও ১১টিতে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে।

দফা (২)-এ সংসদীয় কমিটির ক্ষমতা ও কার্যাবলির বর্ণনা রয়েছে। এতে বলা হয়েছে, কমিটি সংবিধান ও অন্য কোনো আইন সাপেক্ষে (ক) খসড়া বিল ও অন্যান্য আইনগত প্রস্তাব পরীক্ষা করতে পারবে; (খ) আইনের বলবৎকরণ পর্যালোচনা এবং অনুরূপ বলবৎকরণের জন্য ব্যবস্থাদি গ্রহণের প্রস্তাব করতে পারবে; (গ) জনগুরুত্বসম্পন্ন বলে সংসদ কোনো বিষয় সম্পর্কে কমিটিকে অবহিত করলে সে বিষয়ে কোনো মন্ত্রণালয়ের কাজ বা প্রশাসন বিষয়ে অনুসন্ধান বা তদন্ত করতে পারবে।

কোনো মন্ত্রণালয়ের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে প্রাসঙ্গিক তথ্যাদি সংগ্রহ এবং প্রশ্নাদির মৌখিক বা লিখিত উত্তর লাভের ব্যবস্থা করতে পারবে। এবং (ঘ) সংসদ কর্তৃক অর্পিত অন্য যেকোনো দায়িত্ব পালন করতে পারবে। সংসদের কার্যপ্রণালি বিধিতে সব কমিটির কাজের বিস্তারিত বর্ণনা রয়েছে।

একাদশ জাতীয় সংসদে সংসদীয় কমিটি আছে ৫০টি। এরমধ্যে ৩৯টি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি। বাকিগুলোর মধ্যে রয়েছে- কার্য উপদেষ্টা কমিটি, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, পিটিশন কমিটি, লাইব্রেরি কমিটি, সংসদ কমিটি, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি।

মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে কারা আসছেন, এ নিয়েও এখন আলোচনা হচ্ছে। অতীত পর্যালোচনায় দেখা গেছে, এই কমিটিগুলো করেন সংসদ নেতা নিজেই। চিফ হুইপ বা স্পিকার সংসদ নেতার অনুমোদনক্রমে এগুলো সংসদে উপস্থাপন করেন। পরে তা গ্রহণ করে সংসদ। স্বভাবতই সাবেক মন্ত্রী বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অথবা জ্যেষ্ঠ সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়।

কারা হচ্ছেন ছায়ামন্ত্রী
এবারে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন সাবেক মন্ত্রী এম এ মান্নান। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বা সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার অথবা জ্যেষ্ঠ সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন মোহাম্মদ সাদিক বা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন সাবেক প্রতিমন্ত্রী বীরেন শিকদার বা জাহিদ আহসান রাসেল। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আসতে পারেন। সাবেক মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আসতে পারেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

অতীত পর্যালোচনায় দেখা গেছে, এই কমিটিগুলো করেন সংসদ নেতা নিজেই। চিফ হুইপ বা স্পিকার সংসদ নেতার অনুমোদনক্রমে এগুলো সংসদে উপস্থাপন করেন। পরে তা গ্রহণ করে সংসদ। স্বভাবতই সাবেক মন্ত্রী বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ অথবা জ্যেষ্ঠ সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আসতে পারেন সাবেক মন্ত্রী শাজাহান খান। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বা প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু আসতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে বর্তমান সভাপতি আ ফ ম রুহুল হকই থাকছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ফের আসতে পারেন বর্তমান সভাপতি রওশান আরা মান্নান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বা রাজিউদ্দিন আহমেদ রাজু। সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু আসতে পারেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বা টিপু মুনশি। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বা উপমন্ত্রী এনামুল হক শামীম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন বর্তমান সভাপতি শাজাহান খান বা সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমে

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে দেওয়া হতে পারে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমানকে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আনা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বা কাজী কেরামত আলী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে স্থান পেতে পারেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বা সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার হতে পারেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি থাকতে পারেন বর্তমান সভাপতি বেনজির আহমেদ বা বর্তমান কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সাবেক মন্ত্রী জাহিদ মালেক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সাবেক মন্ত্রী শাহাবউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সাবেক মন্ত্রী এ কে আব্দুল মোমেন বা সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সাবেক মন্ত্রী ইমরান আহমেদ। সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার হতে পারেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে বর্তমান সভাপতি এ বি এম ফজলে করিম বা সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজন অথবা মুজিবুল হককে রাখা হতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসতে পারেন এম এ লতিফ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সাহাদারা মান্নান বা উম্মে কুলসুম স্মৃতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন অ্যাডভোকেট আবু জাহির। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হতে পারেন সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জায়গা পেতে পারেন মহিউদ্দিন আহমেদ।




গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

চন্দ্রদীপ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিজে এ আদেশ দেন। তবে গাজায় ইসরালের সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেননি আদালত। খবর আল জাজিরা

অন্তবর্তীকালীন রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু বলেন, গাজায় গণহত্যা ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা  নিতে ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে আদালত। একই সঙ্গে দেশটিকে গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে ব্যবস্থা নিতে হবে।

রায়ে আরও বলা হয়, গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে ও গাজার সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। এছাড়া ইসরায়েলকে এক মাসের মধ্যে গাজায় ত্রাণ পৌঁছানো ও গণহত্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে আদালতের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

আইসিজের রায়ে আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ তুলেছে, সেসব অভিযোগের সঙ্গে কিছু বিষয়ের মিল রয়েছে। এ কারণে মামলাটি চলবে।

তবে গাজায় ইসরালের সামরিক অভিযান বন্ধের যে আদেশ দক্ষিণ আফ্রিকা চেয়েছিল, সে ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

গত ডিসেম্বরে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুদিনের শুনানি হয়। এরপর আজ আদালত সাময়িক এ আদেশ দিলেন।




সংরক্ষিত এমপি: বরিশালে এক ডজন নারী নেত্রী তৎপর

বরিশাল অফিস::  দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বরিশালে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। একাদশ জাতীয় সংসদে বিভাগের ছয় জেলায় তিনজন সংরক্ষিত এমপি ছিলেন। তবে এবার এক ডজন ক্ষমতাসীন দলের নেত্রীর নাম শোনা যাচ্ছে।

এদের মধ্যে কেউ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতার স্বজন, কেউ জনপ্রতিনিধির পত্নী কিংবা কেউ ছাত্রলীগের সাবেক নেত্রী। বর্তমানে সংরক্ষিত আসনের এমপি হতে বিভাগের নারী নেত্রীরা প্রধানমন্ত্রীসহ দলের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন।

সূত্রে জানা গেছে, সাধারণত ছয়টি সংসদীয় আসনের বিপরীতে সংরক্ষিত আসনে একজন এমপি হন। সে হিসাবে বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসনের বিপরীতে কমপক্ষে তিন থেকে চারজন এমপি পাওয়ার সুযোগ রয়েছে।

বিভাগের রাজনীতির কেন্দ্রস্থল হলো বরিশাল। একাদশ সংসদে জেলায় সংরক্ষিত এমপি ছিলেন দুজন। এরা হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেত্রী রুবিনা আক্তার মীরা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির পত্নী লুৎফুন্নেছা খান।

তবে জাতীয় দ্বাদশ সংসদে বরিশাল সিটি মেয়রের পত্নী লুনা আব্দুল্লাহ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নাম শোনা গেছে।

এ বিষয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, ‘মেয়র পত্নী লুনা আব্দুল্লাহ নারী নেত্রী হিসেবে গত ১২ জুনের সিটি নির্বাচন ও ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে যে ভূমিকা রেখেছেন, তা হাইকমান্ডের নজরে এসেছে। বিভিন্ন জরিপেও লুনা আব্দুল্লাহর নাম শোনা যাচ্ছে। দ্বৈত নাগরিকত্বে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের নামও শোনা যাচ্ছে।

দ্বীপ জেলা ভোলায় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন ও জেলা পরিষদের প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না তৎপরতা শুরু করেছেন।

উপকূলীয় এলাকা পটুয়াখালীতে সংরক্ষিত এমপি ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী কাজী কানিজ সুলতানা। এবার জেলা থেকে মনোনয়ন চেয়েছেন আরেক সাবেক ছাত্রলীগ নেত্রী ঢাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তানজিদা খালেক তুলি।

তিনি ৮০’ র দশকে গলাচিপা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত আওয়ামী লীগ নেতা খ. ম জাহাঙ্গীর হোসাইনের স্ত্রী সেলিনা হোসাইনও সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী।

বরগুনায় সংরক্ষিত আসনে এমপি হতে সাবেক দুজন এমপির স্ত্রীসহ মোট পাঁচজনের তৎপরতা দেখা গেছে। তারা হলেন-জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিয়া এলিট, সংরক্ষিত সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, হোসনে আরা রাণী এবং বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা সুমী।

পিরোজপুরে সংরক্ষিত আসনে তৎপর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন। তিনি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের স্ত্রী। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিনের নামও শোনা যাচ্ছে এ তালিকায়।




ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে: ভোলায় শিল্পমন্ত্রী

বরিশাল অফিস::  ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, কুটির শিল্পকে ধরে রাখতে উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে সরকার।

এ শিল্পকে বঙ্গবন্ধু ১৯৫৭ সালে নেতৃত্ব দিয়েছেন। তাই উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতায় আমরা প্রস্তুত।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ভোলার বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে গ্যাসের মজুদ আছে, তাই এখানে সার কারখানার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার, যোগ করেন মন্ত্রী।

ভোলা বিসিক শিল্পনগরীর চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এসময় আরও বক্তব্য দেন- শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান ও বিসিক উদ্যোক্তা সমিতির সভাপতি মো. জুয়েল।

আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. ইউনুসসহ অনেকে।

১৯৯৩ সালে ভোলা শহরের চরনোয়বাদ চৌমুহনী সংলগ্ন এলাকায় ১৪ একর জমির ওপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) স্থাপিত হয়। ২০০০ সালের দিকে ৮৯টি প্লটে ৫০টি কারখানা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিসিক শিল্পনগরী। ‘সি’ ক্যাটাগরির এ বিসিকে গ্যাস সংযোগ দেওয়ার ঘোষণার পর থেকেই উদ্যোক্তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। অবশেষে সে স্বপ্ন বাস্তবায়ন হলো।




সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শাজাহান মিয়ার স্ত্রীর মৃত্যু

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার স্ত্রী শাহজাহান মমতাজ মারা গিয়েছেন।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্বজনরা জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শাহজাহান মমতাজের শোক প্রকাশ করেছেন পটুয়াখালীর বর্তমান সংসদ সদস্যবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজ বিকেল ৩টায় শাহজাহান মমতাজের জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার সংসদ সদস্য ভবন নং-৪ এ।
এছাড়া আগামীকাল শনিবার তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সকাল ১১টায় পটুয়াখালী শেখ রাসেল স্কয়ারে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই মারা গিয়েছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।




বাংলাদেশে ডামি বিরোধী দল বিএনপি : ওবায়দুল কাদের




গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে আইসিজের সিদ্ধান্ত সন্ধ্যায়

চন্দ্রদীপ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় সামরিক হামলায় নির্বিচার হত্যাকাণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কিনা, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) শুক্রবার সে সিদ্ধান্ত দেবেন।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এ সিদ্ধান্ত ঘোষণা করবে জাতিসংঘের সর্বোচ্চ এ আইনি সংস্থা। আপিল ছাড়াই আইসিজের এর সিদ্ধান্ত মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানার জন্য কোনো দেশের ওপর শক্তি খাটাতে পারেন না এ আদালত। এটি অস্থায়ী ব্যবস্থার জন্য দক্ষিণ আফ্রিকার আটটি অনুরোধের কিছু বা সব মঞ্জুর করলেও ইসরায়েল তা মেনে চলবে কিনা, তা স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধান্ত ইসরায়েলের বিপক্ষে গেলে ভীষণ চাপে পড়বে ইহুদিবাদী দেশটি। আন্তর্জাতিক অঙ্গনে তাদের মর্যাদা আরও ভূলুণ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেডি পান্ডর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে উপস্থিত থাকবেন।

ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে কিনা, সে প্রশ্নের সুরাহা আজ করবেন না বিশ্ব আদালত হিসেবে খ্যাত আইসিজে। শুধু জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।




কাল আওয়ামিলীগের শান্তি সমাবেশ

চন্দ্রদীপ নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও বিএনপিকে রাজপথে কোনো ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ। ভোটের আগের মতো বিএনপির সামনের দিনের কর্মসূচির দিনগুলোতে নিজেরাও নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই অংশ হিসাবে আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) বিএনপির কালো পতাকা মিছিলের দিন শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে এদিন রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ডে এবং পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা বলছেন, কর্মসূচি ঘিরে বিএনপি অতীতের মতোই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করতে পারে। এ কারণে আওয়ামী লীগ নেতাকর্মীরা সামনের দিনগুলোতেও রাজপথে সজাগ ও সতর্ক থাকবে।

বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ যুগান্তরকে জানান, শান্তি সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি রয়েছে তাদের। তিনি বলেন, বেলা ২টা থেকে প্রতি থানা ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ দলে দলে সমাবেশে যোগ দেবেন। বেলা তিনটায় প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।




নির্বাচনের আগে আটক ২৫ হাজার বিরোধী নেতাকর্মী‌কে মুক্তির আহ্বান 

whatsapp sharing button

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলা‌দে‌শের দ্বাদশ জাতীয় নির্বাচ‌নের আগে আটক ২৫ হাজার বিরোধী নেতাকর্মীর মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই স‌ঙ্গে সংস্থা‌টি নির্বাচনকালীন সময়ে সংঘটিত সব সহিংসতার সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।



কুমিল্লা-ময়মনসিংহ সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ মার্চ

বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

জাহাংগীর আলম বলেন, এই ২৩৩টি নির্বাচনের মধ্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পতি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ।

জাহাংগীর আলম আরও বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।