সংসদের ৩৮টি স্থায়ী কমিটি গঠন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিন মঙ্গলবার আরো ১০টি কমিটি গঠিত হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে, রোববার অধিবেশনের দ্বিতীয় দিনে ১২টি ও সোমবার ১৬টি কমিটি গঠিত হয়। এ নিয়ে এখন পর্যন্ত ৩৮টি স্থায়ী কমিটি গঠন করা হলো।



সংসদ রাঙাতে চান তারা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিনই ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ নেত্রীদের পাশাপাশি ৭ অভিনেত্রীও রয়েছেন।



অনুপ্রবেশ ঠেকানো চ্যালেঞ্জ সীমান্তজুড়ে ভয়-আতঙ্ক

চন্দ্রদীপ ডেস্ক : মিয়ানমার সীমান্তের কাছাকাছি এপারে রহমতবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির প্রাচীরের বাইরে কয়েকশ উৎসুক মানুষের জটলা। ফটকে সতর্ক পাহারায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিদ্যালয়ের ছোট আঙিনায় সারি করে বসিয়ে রাখা হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনা, শুল্ক ও সেনা সদস্যদের। এ সংখ্যা শতাধিক।

নাইক্ষ্যংছড়ি ও উখিয়ার সীমান্তসংলগ্ন অন্তত ২০টি গ্রাম এখন আতঙ্কের জনপদ। প্রায় বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসা ও ক্ষেত-খামারের কাজ। অনেকে নিদারুণ কষ্টে দিন পার করছেন। অপেক্ষা করছেন কখন পরিস্থিতি স্বাভাবিক হবে। এমন প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবারও মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে আরও ১৬১ জন। সব মিলিয়ে এ সংখ্যা ২৬৭। এর আগে শুধু বিজিপি সদস্য ঢুকলেও গতকাল উখিয়ার রহমতবিল সীমান্ত এলাকা দিয়ে দেশটির সেনা, শুল্ক কর্মকর্তা ও অন্য সংস্থার সদস্যরাও ঢুকেছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এসে পড়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মধ্যমপাড়ায়। মর্টার শেলটি ওই এলাকার নুরুল ইসলামের বাড়ির উঠানের আমগাছে লেগে মাটির নিচে ঢুকে যায়। এতে কেউ হতাহত না হলেও বসতঘরের কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গতকাল দুপুরে ঘুমধুমের তুমব্রুর পশ্চিমকুল এলাকায় মর্টার শেলের আঘাতে ছৈয়দ আলম (৩৫) নামে এক ইজিবাইকচালক আহত হয়েছেন।




প্রধানমন্ত্রীকে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অভিনন্দন

চন্দ্রদীপ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সম্প্রতি ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস তাঁর শুভেচ্ছাপত্রে প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদ শুরু করায় শেখ হাসিনাকে শুভকামনা জানান। খবর বাসসের।

মেলিন্ডা ফ্রেঞ্চ লিখেছেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে কতটা মূল্যায়ন করি, তা প্রকাশের জন্য আমি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সবার সঙ্গে যোগ দিয়েছি। আমরা এসডিজি এবং সরকারের অষ্টম-পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যগুলোকে সমর্থন অব্যাহত রাখার আশা করছি। বাংলাদেশ প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণের ক্ষেত্রে আঞ্চলিক এবং বৈশ্বিক উদাহরণ হতে প্রস্তুত। আমরা দূরদর্শী ডিজিটাল বাংলাদেশ উদ্যোগসহ আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যগুলোর জন্য চলমান সহায়তা দানে প্রতিশ্রুতিবদ্ধ। একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম বিকাশে এটুআই ও আইসিটির সঙ্গে আমাদের ফাউন্ডেশনের অংশীদারিত্ব রয়েছে। আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ ভিশনে অবদান রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সহযোগিতা করছি।’

ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি পুষ্টি বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন করা এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি ২০২০-২০৩০ পাস করায় শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানান। প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সুষম করার জন্য শেখ হাসিনার প্রতিশ্রুতিরও প্রশংসা করেন তিনি।




সংরক্ষিত নারী আসনে ভোট ১৪ মার্চ

চন্দ্রদীপ নিউজ: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তপশিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তপশিলে বলা হয়েছে, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল ২২ ফেব্রুয়ারি, নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি।

সংরক্ষিত ৫০ নারী আসনের বণ্টন প্রশ্নে ইসি সচিব জানান, সংসদে আওয়ামী লীগ জয় পাওয়া ২২৫ এমপির হিসাবে ক্ষমতাসীন দলটি আনুপাতিক হারে পাচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র এমপি তাদের অংশের ১০ আসন আওয়ামী লীগকে দিয়েছে। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে জাতীয় পার্টি।




সংরক্ষিত আসনের ভোট ১৪ মার্চ




চার ধাপে উপজেলা ভোট, শুরু ৪ মে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সারাদেশে চার ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী ৪ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে তা শুরু হবে বলে জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে ২৭তম কমিশন সভা শেষে তিনি এসব তথ্য জানান।

ইসি সচিব জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা, পবিত্র রমজান মাস ও বর্ষাকাল— এ তিনটি বিষয় নিয়ে ভাবছে ইসি। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। চার ধাপে হবে ভোটগ্রহণ। এরমধ্যে প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ তথা শেষ ধাপের ভোট হবে ২৫ মে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়।

ইসি সচিব আরও জানান, প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ও উপজেলার নাম জানানো হবে।

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত বছরের জুন মাসে।

বিদ্যমান আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচনসহ আরও কিছু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে ইসিকে। সারাদেশে উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এ নির্বাচন হয়। এবারও ধাপে ধাপে নির্বাচন করার চিন্তা করছে ইসি।

বিদ্যমান আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। বর্তমানে দেশে ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্পসংখ্যক ছাড়া প্রায় সবগুলো উপজেলা নির্বাচন উপযোগী হবে।




বরিশালে যুবলীগ নেতার পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ

বরিশাল অফিস :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলার গৌরনদী উপজেলার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর পক্ষে গণসংযোগকালে রাশেদ হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখমসহ বাম পা ভেঙে দিয়েছে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

মূমূর্ষ অবস্থায় আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাশেদ গৌরনদী পৌরসভা ২নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গৌরনদী উপজেলা শাখার যুগ্ন সম্পাদক। মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত রাশেদ হাওলাদার অভিযোগ করে বলেন, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সমর্থনে সোমবার সন্ধ্যায় গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় গণসংযোগ করছিলাম।

এ সময় উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নির্দেশে ছাত্রলীগ কর্মীরা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা আমার বাম পা ভেঙে দিয়েছে।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান নায়িকা নিপুণ




ভিসা নীতি বহাল আছে, কোনও পরিবর্তন হয়নি: যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে গত বছর ভিসা নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার কাজে দায়ী ব্যক্তিরা এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলেও সেসময় জানানো হয়েছিল।