চার ধাপে উপজেলায় ভোট, জেলায় ভোট হবে তিন পর্বে: সিইসি

চন্দ্রদীপ নিউজ: ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ভোট শুরু হচ্ছে। এবার দেশের ছয়টি নির্বাচনি অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে তা আনুষ্ঠানিকভাবে জানাল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চারটি ধাপে কোন জেলার কোন উপজেলার ভোট কবে হবে বুধবার সন্ধ্যার দিকে ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তালিকায় রয়েছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের উপজেলাগুলো। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলার তালিকা পরবর্তীতে জানাবে কমিশন।

এবারই প্রথমবারের মতো প্রতি জেলায় তিন পর্বে ভোট করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আমার সহকর্মীরা চমত্কার কাজ করেছেন, একটা জেলার মধ্যে তিনটা পর্বে উপজেলা নির্বাচন করব। ভারতে যেমন তিন মাস ধরে হয়, আর এখানে তিনটা পর্বে হবে, একই জেলায়। একই ডিসি, একই পুলিশ সুপারের অধীনে নির্বাচন করা যায়, তাহলে নির্বাচনকে অনেক সহজ করে দেবে। একই জেলার মধ্যে হওয়ার কারণে প্রশাসনের জন্য এটা সহজ হয়ে যাবে। ভোটার আসছে কি না, সহিংসতার সম্ভাবনা আছে কি না, এমন বিষয় পর্যালোচনা করে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। এবারই প্রথম বারের মতো উপজেলায় এটা প্রয়োগ হচ্ছে।

সম্প্রতি ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি ঘোষিত তালিকা অনুযায়ী, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১, তৃতীয় ধাপে ৭৭ ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরে প্রকাশ করা হবে। বর্তমানে নির্বাচন উপযোগী উপজেলার সংখ্যা ৪৫২টি। আজকালের মধ্যে উপজেলা পরিষদের নির্বাচনের বিস্তারিত তপসিল ঘোষণা করবে ইসি।

প্রথমধাপে যে ১০৮ উপজেলায় ভোট :জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুর; বগুড়ার সারিয়াকান্দা, সোনাতলা ও গাবতলী; চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর ধামইরহাট, পত্নীতলা, মহাদেবপুর ও বদলগাছী; রাজশাহীর গোদাগাড়ী ও তানোর; নাটোরের নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া; সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সদর, কাজীপুর ও বেলকুচি; পাবনার সাঁথিয়া, সুজানগর ও বেড়া; পঞ্চগড়ের পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোরিয়া; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপুর; নীলফামারীর ডোমার ও ডিমলা; দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর; লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা; রংপুরের কাউনিয়া ও পীরগাছা; কুড়িগ্রামের রৌমারী, চররাজিবপুর ও চিলমারী; গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি; মেহেরপুরের মেহেরপুর সদর ও মুজিবনগর; কুষ্টিয়ার খোকসা, কুষ্টিয়া সদর ও কুমারখালী; চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা; ঝিনাইদহের ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ; যশোরের মনিরামপুর ও কেশবপুর; মাগুরার মাগুরা সদর ও শ্রীপুর; নড়াইলের কালিয়া; বাগেরহাটের বাগেরহাট সদর, রামপাল ও কচুয়া; সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর; বরিশালের বরিশাল সদর ও বাকেরগঞ্জ; পিরোজপুরের মঠবাড়ীয়া ও ভাণ্ডারিয়া; ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ; গোপালগঞ্জের গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গীপাড়া; নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ সদর ও বন্দর; গাজীপুরের গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া; রাজবাড়ীর কালুখালী ও পাংশা; মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর; ফরিদপুরের চরভদ্রাসন, মধুখালী ও ফরিদপুর সদর; মাদারীপুরের মাদারীপুর সদর, শিবচর ও রাজৈর; শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ; নরসিংদীর নরসিংদী সদর ও পলাশ; টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর; মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া; কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া; ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর; জামালপুরের জামালপুর সদর ও সরিষাবাড়ী; শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী; নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা।

দ্বিতীয় ধাপে যে ১২১ উপজেলায় ভোট :জয়পুরহাটের জয়পুরহাট সদর ও পাঁচবিবি; বগুড়ার দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর; রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর; নাটোরের লালপুর ও বাগাতিপাড়া; সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ; পাবনার চাটমোহর, ভাংগুড়া ও ফরিদপুর; পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ; ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল; নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা; দিনাজপুরের বিরল, কাহারোল, বীরগঞ্জ ও বোচাগঞ্জ; লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী; রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ; কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও কুড়িগ্রাম সদর; গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও গাইবান্ধা সদর; মেহেরপুরের গাংনী; কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর; চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা; ঝিনাইদহের হরিণাকুণ্ড ও শৈলকুপা; যশোরের চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা; মাগুরার শালিখা ও মহম্মদপুর; নড়াইলের নড়াইল সদর ও লোহাগড়া; বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী; খুলনার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা; সাতক্ষীরার তালা, দেবহাটা ও আশাশুনি; বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর ও বানারিপাড়া; পটুয়াখালীর দশমিনা, গলাচিপা ও বাউফল; পিরোজপুরের কাউখালী ও নেছারাবাদ; ভোলার বোরহানউদ্দিন, ভোলা সদর ও দৌলতখান; ঝালকাঠির ঝালকাঠি সদর ও নলছিটি; বরগুনার বেতাগী ও বরগুনা সদর; ঢাকার সাভার ও ধামরাই; গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর; নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার; গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর; রাজবাড়ীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি; মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর; ফরিদপুরের নগরবান্দা ও সালথা; মাদারীপুরের কালকিনি ও ডাসার; শরীয়তপুরের শরীয়তপুর সদর ও জাজিরা; নরসিংদীর বেলাবো ও মনোহরদী; টাঙ্গাইলের ভূঞাপুর, কালিহাতি ও ঘাটাইল; মুন্সীগঞ্জের লৌহজং ও টুঙ্গিবাড়ী; কিশোরগঞ্জের কটিয়াদি, নিকলী ও অষ্টগ্রাম; ময়মনসিংহের ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর; জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; শেরপুরের নালিতাবাড়ী ও নকলা; নেত্রকোনার নেত্রোকোনা সদর, পূর্বধলা ও বারহাট্রা।

তৃতীয় ধাপে যে ৭৭ উপজেলায় ভোট : বগুড়ার বগুড়া সদর, শাজাহানপুর, শিবগঞ্জ; নওগাঁর আত্রাই ও রাণীনগর; রাজশাহীর পবা ও মোহনপুর; নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম; সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী; পাবনার পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী; ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ; নীলফামারীর নীলমাফামী সদর, দিনাজপুরের দিনাজপুর সদর, খানসামা, চিরিরবন্দর; লালমনিরহাটের লালমনিরহাট সদর; রংপুরের রংপুর সদর ও গংগাচড়া; কুড়িগ্রামের ফুলবাড়ী, ভুরুঙ্গমারী ও নাগেশ্বরী; গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ; যশোরের যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া; বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; সাতক্ষীরার কলারোয়া ও সাতক্ষীরা সদর; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী; পিরোজপুরের পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী; ভোলার তজুমদ্দিন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা; মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া; ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর, শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট; নরসিংদীর শিবপুর ও রায়পুরা; টাঙ্গাইলের টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর; মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর; কিশোরগঞ্জের ইটনা, তাড়াইল, করিমগঞ্জ ও মিঠামইন; ময়মনসিংহের ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল; জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ; নেত্রকোনার মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি।

চতুর্থ ধাপে যে ৩৮টি উপজেলায় ভোট : বগুড়ার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট; নওগাঁর নওগাঁ সদর ও মান্দা; রাজশাহীর চারঘাট ও বাঘা; সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জ; দিনাজপুরের ফুলবাড়িয়া, পার্বতীপুর ও নবাবগঞ্জ; রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ; খুলনার রূপসা, দাকোপ ও বটিয়াঘাটা; বরিশালের মুলাদী ও হিজলা; পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী; ভোলার মনপুরা ও চরফ্যাশন; বরগুনার আমতলী ও তালতলী; ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী; টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল ও সখিপুর; কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব; ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও ও নান্দাইল এবং নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলা।




পটুয়াখালীর সংরক্ষিত আসনে আওয়ামী লীগের এমপি নাজনীন নাহার

চন্দ্রদীপ নিউজ: পটুয়াখালী ১ আসন থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম হাবিবুর রহমানের কন্যা নাজনীন নাহার লাইজুকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে।

দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। স্বতন্ত্র প্রার্থীরাও আওয়ামী লীগকে সমর্থন দেয়ায় দলটির আসন দাড়াঁয় ৪৮-এ। বাকী দুটো পায় জাতীয় পার্টি।




ফখরুল-খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এ সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। আহত হন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য। এছাড়া কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হন।

ঘটনার পর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গত ২ নভেম্বর দিনগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরুকে আটক করে ডিবি। পরদিন ৩ নভেম্বর সমাবেশ চলাকালীন সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের পর মির্জা ফখরুল বিরুদ্ধে ১১ মামলা ও আমীর খসরুর বিরুদ্ধে ১০ মামলা দায়ের করা হয়।




পটুয়াখালী পৌরসভা নির্বাচনে স্বামী-স্ত্রীর মনোনয়ন দাখিল

মো: আল-আমিন (পটু্য়াখালী): উৎসব মুখর পরিবেশে পটুয়াখালী পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শেষ দিনে মেয়র পদে ৬ জন, সাধারণ সদস্য কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ১৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদের পরিবার থেকে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

এরা হলেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ, তার বড় ভাই আবুল কালাম আজাদ ও তার স্ত্রী মার্জিয়া আক্তার। এ ছাড়া অপর প্রার্থীরা হলেন, সাবেক মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনায়েত হোসেন এবং নাসির উদ্দিন খান।

অপর দিকে নির্বাচনী আচরণ বিধি না মেনে শো-ডাউন করে মনোনয়নপত্র দাখিলের অভিযোগে কাউন্সিলর প্রার্থী মোঃ আলাউদ্দিন আলাল ও মোঃ চাঁনু খা কে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। যা আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী পৌরসভায় ১৩ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৫ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই। ১৬-১৮ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত। আপিল নিস্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারী। ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ।

৯ মার্চ সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।

এবারের নির্বাচনে পটুয়াখালী পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৯৪৭ জন ও মহিলা ভোটার ২৬ হাজার ৭৫০ এবং দুই জন তৃতীয় লিঙ্গের ভোটার। এর আগের ২০১৯ সালে অনুষ্ঠিত পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৫ হাজার ১৪৪ জন।

এর মধ্যে পুরুষ ২১ হাজার ৮২২ জন এবং নারী ২৩ হাজার ৩২২ জন ভোটার। সে হিসাবে এবার নতুন ভোটার সংখ্যা ৫ হাজার ৫৫৫ জন। যারা প্রথমবারের মত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




কে হবেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট : আজ ভোট

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র এবং জনসংখ্যার হিসেবে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ১৭ হাজার দ্বীপে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ।



ইসরায়েল-ইউক্রেন-তাইওয়ানের জন্য সিনেটে সহায়তা বিল পাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইসরায়েল-ইউক্রেন ও তাইওয়ানের জন্য বহুল প্রতিক্ষিত ৯৫ বিলিয়ন বা নয় হাজার ৫০০ কোটি ডলারের বিল পাস হয়েছে মার্কিন সিনেটে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে কংগ্রেসের উচ্চ কক্ষে এই বিলের অনুমোদন হয়। এখন এই বিলের গন্তব্য রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ধারণা করা হচ্ছে, সেখানে এই বিল পাস হওয়ার সম্ভাবনা কম।

এই বিলটি ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হলে তাদের এই সহায়তা দরকার। কিন্তু রিপাবলিকানদের কঠোর অবস্থানের কারণে এই বিল দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

এদিকে ইউক্রেনে প্রায় দুই বছর ধরে হামলা চলাচ্ছে রাশিয়া। কিন্তু সম্প্রতি প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে তা ভূ-পাতিত করা প্রায় অসম্ভব।

সরকারচালিত কিয়েভ সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব ফরেনসিক এক্সপার্টাইজ একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ইউক্রেনের রাজধানীতে ৭ ফেব্রুয়ারি হামলার পরে উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে বোঝা যাচ্ছে রাশিয়ান সামরিক বাহিনীর অত্যাধুনিক একটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।




পটুয়াখালী পৌর নির্বাচনে মেয়র মহিউদ্দিন আহম্মদের মনোনয়নপ্রত্র জমা 

মো: আল-আমিন (পটুয়াখালী):  আসন্ন পটুয়াখালী পৌর নির্বাচন আগামী ৯ মার্চ উপলক্ষে বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা  দিয়েছেন জেলা নির্বাচন অফিসে ।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শহীদ, বিশিষ্ট রাজনীতিবিদ তসলিম সিকদার।

মহিউদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন পটুয়াখালী পৌরসভা অর্থাৎ পৌর এলাকা বাংলাদেশের ভিতরে একটা রোল মডেল। পটুয়াখালী পৌরসভা বাংলাদেশের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, নান্দনিক, উন্নত, দৃষ্টিনন্দন পৌরসভা। এতে পটুয়াখালী পৌরবাসী যেমন গর্বিত তেমনি আমিও গর্বিত ও আনন্দিত। আমাকে আর একবার ভোটে নির্বাচিত করলে পৌর এলাকাকে একটি স্মার্ট নগরী অর্থাৎ উন্নত বিশ্বের আদলে পরিণত করবেন বলে তিনি বিশ্বাস করেন।




বরিশাল জেলার পৌর নির্বাচনে একই পরিবারের তিনজনের মনোনয়ন দাখিল

বরিশাল অফিস :: বরিশাল জেলার পৌরসভা নির্বাচনে মেয়র পদে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়ন জমার শেষ দিন বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর হক এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম। বেলা আড়াইটায় মনোনয়ন জমা দেন বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ, তার স্ত্রী মারজিয়া আখতার ও তার বড় ভাই আবুল কালাম আজাদ। এছাড়া মনোনয়ন দাখিল করেন নাসির উদ্দিন খান নামের আরেক প্রার্থী।

সোমবার পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি এনায়েত হোসেন মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। ২২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রার্থী আচরণ বিধি লঙ্গন করতে পারবে না এ মর্মে সকল প্রার্থীকে চিঠি দেয়া হয়েছে। আপনারা জানেন গতকাল ১২ তারিখ সোমবার দুইজন প্রার্থীকে আচরণ বিধিমালা লংঘন (শো-ডাউন) করে মনোনয়ন পত্র জমা দিতে আসায় তাদেরকে শোকজ করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে তারা জবাব দিয়েছে তাদের পরবর্তী করনীয় সম্পর্কে আইনগত দিক খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন হবে ইভিএম-এ।

ইতোমধ্যে বিভিন্ন স্থানে ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে ভোটারদের ধারণা দেয়া হচ্ছে।




কারচুপি স্বীকার করে পিটিআই প্রার্থীকে আসন ছেড়ে দিলেন জামায়াত নেতা

চন্দ্রদীপ ডেস্ক : জামায়াতে ইসলামী (জেআই) করাচির প্রধান হাফিজ নাঈম-উর-রহমান ঘোষণা করেছেন, তিনি কথিত কারচুপির জন্য প্রাদেশিক পরিষদের আসনটি পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে ছেড়ে দিয়েছেন।

পাকিস্তানের নির্বাচন কমিশনের সরবরাহ করা ‘ফরম ৪৭’ অনুযায়ী, হাফিজ নাঈম করাচির পিএস-১২৯ নম্বরধারী ওই আসনে ২৬ হাজার ২৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারির ভোট দেখানো হয়েছে ১১ হাজার ৩৫৭টি।

করাচিতে গণমাধ্যমের উদ্দেশে দেওয়া একটি বক্তব্যে জেআই নেতা হাফিজ নাঈম দাবি করেন, পিটিআই সমর্থিত সাইফ বারির ভোট পাকিস্তানের নির্বাচন কমিশনের সরবরাহ করা ‘ফরম ৪৭’-এ কম দেখানো হয়েছে। এ অবস্থায় ‘ফরম ৪৫’ থেকে প্রাপ্ত তথ্যে যে ফলাফল দেখা গেছে, সেটিকে মেনে নিয়েছেন বলেও দাবি করেছেন নাইম।

জামায়াতে ইসলামী নেতা বলেন, আমি এ আসনটি ছেড়ে দিচ্ছি। স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি সত্যিকারের পদ্ধতিতে জয়ী হয়েছেন। তার ভোট ৩১ হাজার থেকে কমিয়ে ১১ হাজার দেখানো হয়েছে।

জেআই নেতা জানান, বারির ভোট হ্রাস করে নির্বাচন কমিশন ওই আসনের এমকিউএম-পি প্রার্থীর ভোট ৬ হাজার থেকে ২০ হাজারে উন্নীত করে। তারপরও আসনটিতে শেষ পর্যন্ত রানারআপ হন এমকিউএম-পি প্রার্থী।

এদিকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আসন ছেড়ে দেওয়ায় করাচির জামায়াতে ইসলামীর প্রধান হাফিজ নাঈমের প্রশংসা করেছে পিটিআই।

কারাবন্দি নেতা ইমরান খানের দল পিটিআইয়ের এক্স অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে এক বিবৃতিতে হাফিজ নাঈমের সিদ্ধান্তের প্রশংসা করে অন্য রাজনৈতিক প্রার্থীদের কাছ থেকে একই ধরনের সততা দেখানোর আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘স্বচ্ছতা ছাড়া গণতন্ত্র হয় না।’




ন্যাটো নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, প্রতিবাদ বাইডেনের

চন্দ্রদীপ ডেস্ক : ন্যাটো নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজ।

ট্রাম্প শনিবার বলেছেন, ন্যাটোর যে সব দেশ তাদের আর্থিক দায়বদ্ধতা পালন করছে না, তাদের আক্রমণ করার জন্য তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। হোয়াইট হাউজ বলেছে, এই মন্তব্য ভয়ংকর ও পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।

সাউথ ক্যারোলিনায় একটি প্রচারসভায় ট্রাম্প বলেন, ‘একটা বড় দেশের প্রেসিডেন্ট বলেছেন, আমরা যদি অর্থ না দিই এবং রাশিয়া যদি আক্রমণ করে, তাহলে আপনারা কি আমাদের বাঁচাবেন?’

ট্রাম্পের জবাব হলো, ‘না, আমরা আপনাদের বাঁচাব না। বরং আমরা রাশিয়াকে আরও উৎসাহিত করব, যাতে তারা যা চায়, করতে পারে। আপনাদের অর্থ দিতেই হবে। নিজেদের বিল নিজেদেরই দিতে হবে।’

ন্যাটোর চুক্তিতে বলা হয়েছে, প্রতিটি সদস্য দেশ তাদের জিডিপি-র দুই শতাংশ প্রতিরক্ষাখাতে খরচ করবে। কিন্তু অধিকাংশ দেশই এই লক্ষ্যমাত্রা পূরণ করে না বা করতে পারে না।

বাইডেনের প্রতিক্রিয়া

৩১ দেশের সামরিক জোট নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই সন্দেহ প্রকাশ করছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ট্রাম্পের মন্তব্য ভয়ংকর ও পাগলের প্রলাপ। সাবেক প্রেসিডেন্ট আদতে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনকে যুদ্ধ ও সহিংসতার জন্য ছাড়পত্র দিচ্ছেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, তিনি আরও যুদ্ধ ও সহিংসতার জন্য, ইউক্রেনের ওপর আগ্রাসন বাড়ানোর জন্য, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোকে আক্রমণ করতে রাশিয়াকে ছাড়পত্র দিচ্ছেন। এটা ভয়ংকর এবং পাগলের প্রলাপ।’

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্ল মিশেল বলেছেন, ‘ন্যাটো নিয়ে এরকম হঠকারী মন্তব্যে প্রেসিডেন্ট পুতিনের স্বার্থ রক্ষিত হবে।’

ন্যাটোর ধারায় বলা হয়েছে, চুক্তিতে থাকা কোনো দেশ আক্রান্ত হলে, সব সদস্য দেশ মনে করবে, এটা তাদের ওপরেও আক্রমণ এবং তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

ন্যাটোর প্রধান স্টলটেনবার্গ বলেছেন, ‘এই ধরনের মন্তব্যের ফলে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর দেশগুলোর সুরক্ষা ক্ষুন্ন হচ্ছে।’ ডয়েচে ভেলে।