পটুয়াখালী পৌর নির্বাচন: আপিলে দুই ভাইয়ের পার্থীতা বৈধ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও তাঁর ভাইয়ের প্রার্থীতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার মধ্য দিয়ে উত্তাপ ছড়িয়েছিল ভোটের মাঠে যা নগর ছাপিয়ে চায়ের কাপে ঝড় তোলে দেশজুড়ে।

তবে আপিল শুনানিতে প্রার্থীতা বহাল থাকায় স্বস্তি ফিরেছে মেয়রের শিবিরে। আর স্বভাবতই আশাহত হয়েছেন সাবেক মেয়র ও তার অনুসারীরা।

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের বাতিল করা প্রার্থী ও প্রার্থিতা চ্যালেঞ্জের আপিল শুনানিতে ৫ জনের মধ্যে ৪ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম এ শুনানি করেন।

শুনানিতে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বাতিল হওয়া দুজন মেয়র ও একজন সাধারণ কাউন্সিলরের মধ্যে মেয়র মহিউদ্দিন আহমেদের সহধর্মিণী মার্জিয়া আক্তারের প্রার্থিতার বাতিল আদেশ বহাল রেখে অপর একজন মেয়র ও একজন কাউন্সিলরের প্রার্থিতা বহাল রাখেন।

এরা হলেন: মেয়র প্রার্থী মো. এনায়েত হোসেন ও কাউন্সিলর প্রার্থী মো. নিজাম উদ্দীন।

অপর দিকে বর্তমান মেয়র ও তার ভাই আবুল কালাম আজাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে অভিযোগেরও শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম এ দুজনের প্রার্থিতা জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন।

শুনানিতে প্রার্থীসহ আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও তার ভাই আবুল কালাম আজাদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

উল্লেখ্য, পটুয়াখালী পৌরসভায় নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ। ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




আভদিভকা দখলের বিস্তারিত প্রকাশ করলো মস্কো

চন্দ্রদীপ ডেস্ক : ইউক্রেনের দোনেৎস্কের উত্তরাঞ্চলীয় শহর আভদিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেখানকার পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, শহরটির নিয়ন্ত্রণ নিতে গিয়ে রাশিয়ান সৈন্যরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর থেকে ইউক্রেনীয় সেনারা পালানোর সময় তারা অনেক আহত সৈন্য ও সামরিক সরঞ্জাম ফেলে গেছে।

আরটির এক প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রসিডেন্ট পুতিন আভদিভকা দখলের সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী অভিনন্দন জানিয়েছিলেন।

পুতিন বলেন, ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর আক্রমণের মুখে পালাতে বাধ্য হয়েছে; তবে পালানোর সময় তারা এটা কৌশলগত পশ্চাৎপসারণের কথা বলে তাদের সত্যিকারের অবস্থান ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

আলোচনার সময় পুতিন মন্ত্রীকে বলেন, আভদেভকার দখলে আমরা সফল, কিন্তু এটিকে আরও এগিয়ে নিতে হবে। তিনি বলেন, এটাকে আরও এগিয়ে নিতে কর্মী, অস্ত্র-সরঞ্জাম ও গোলাবারুদ সঠিকভাবে সরবরাহ করতে হবে।

আভদেভকা দোনেৎস্কের উত্তরের একটি উপশহর।

তৎকালীন ইউক্রেনীয় ডানবাস সংঘাতের প্রথমদিকে এটি কিয়েভের জন্য একটি দুর্গ হিসাবে কাজ করেছে। গত ৯ বছরে ইউক্রেনীয় বাহিনী সেখানে বিশাল ভূগর্ভস্থ বাঙ্কার এবং টানেল নির্মাণসহ শক্তিশালী ঘাঁটি গেড়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত শরতের পর থেকে আভদিভকা শহর দখলে জেনারেল স্টাফরা প্রস্তুত ছিলেন। রাশিয়ান কমান্ড ইউক্রেনীয় অবস্থানে নির্ভুল হামলার পরিকল্পনা করেছিল। অপারেশনের পর থেকে প্রতিদিন ৪৫০টিরও বেশি হামলা পরিচালনা করেছে রুশ বাহিনী।

গত শনিবার আভদেভকার দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। যুদ্ধে ইউক্রেনীয় সৈন্যদের পশ্চাৎপসারণের পাশপাশি বড় ক্ষয়ক্ষতি করেছে রাশিয়া। তবে ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, কিয়েভের সদ্য-নিযুক্ত শীর্ষ জেনারেল আলেকসান্দ্র সিরস্কির আদেশে তারা সংঘবদ্ধভাবে প্রত্যাহার করেছে।




ঢাকা আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

কূটনেতিক সূত্র জানিয়েছে, গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফরে এসেছিলেন। এবার ২৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী তিন দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।

জানা গেছে, তিন দিনের ঢাকা সফরের সময় আফরিন আক্তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।




পটুয়াখালী পৌর নির্বাচনে দুই ভাইয়ের ভাগ্য নির্ধারণ আজ

চন্দ্রদীপ নিউজ: পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও তাঁর ভাই আরেক প্রার্থী আবুল কালাম আজাদের আজ মঙ্গলবার ভাগ্য নির্ধারণ হবে। ঋণখেলাপির অভিযোগে তাদের মনোনয়ন বাতিল চেয়ে জেলা প্রশাসকের দপ্তরে আপিল করেছেন আরেক মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তরে দু’পক্ষের শুনানি শেষে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম রায় দেবেন।

এর আগে যাচাই-বাছাইয়ে মহিউদ্দিন ও আবুল কালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। এরপরে দু’জনকে ঋণখেলাপি অভিযুক্ত করে মনোনয়ন বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে চিঠি দিয়েছেন পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন দি ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) পটুয়াখালী শাখা থেকে ২৪ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন আবুল কালাম আজাদ। তাঁর ছোট ভাই মহিউদ্দিন আহমেদ জামিনদার। ২০২২ সালের ১৬ অক্টোবর ঋণ পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আবুল কালামকে ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার তাগাদা দিলেও সাড়া পাননি। আইন অনুযায়ী, জামিনদার হিসেবে ঋণের দায় মহিউদ্দিন আহমেদের ওপর পড়েছে। ঋণ খেলাপির অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ দুই ভাইয়ের মনোনয়ন বাতিল চেয়েছে।




তালেবান ছাড়া কাতারে আফগান সম্মেলন

চন্দ্রদীপ ডেস্ক : আফগানিস্তানের সাথে কিভাবে সম্পর্কের উন্নতি ঘটানো যায়, সেই লক্ষ্যে এই সম্মেলন শুরু হয়েছে। প্রাথমিকভাবে তালেবান প্রতিনিধিদেরও এই সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা জানিয়েছেন, ‘সম্মেলনে যোগ দেয়া সম্ভব নয়।’

জাতিসঙ্ঘের দাবি, ‘তালেবানের পক্ষ থেকে একটি শর্ত দেয়া হয়েছিল। সম্মেলনে তাদের সমালোচনা করা যাবে না। কিন্তু জাতিসঙ্ঘ এই শর্ত মানতে রাজি হয়নি।’

পাশাপাশি তালেবানের শর্ত ছিল, আফগানিস্তান থেকে কেবলমাত্র তারাই প্রতিনিধিত্ব করবে, অন্য কোনো সংগঠন এই সম্মেলনে যোগ দিতে পারবে না। জাতিসঙ্ঘ সেই শর্ত মানতেও রাজি হয়নি। ফলে শেষ মুহূর্তে তালেবন জানিয়ে দেয়, ‘তারা এই সম্মেলনে যোগ দেবে না।’

নরওয়ের রিফিউজি কাউন্সিলের প্রধান জ্যান অ্যাগেল্যান্ড এক্স-এ লিখেছেন, ‘দোহার সম্মেলনে তালেবানের যোগ নেয়া দেয়া অত্যন্ত দুঃখজনক। সমস্ত পক্ষের কাছে আমার আর্জি, আফগানিস্তানের জনগণের কথা ভেবে সকলে একটি মতৈক্যে পৌঁছান।’

তালেবান যোগ না দিলেও আফগানিস্তানের বেশ কিছু মানবাধিকার সংগঠন এই সম্মেলনে যোগ দিয়েছে। সম্প্রতি জাতিসঙ্ঘ আফগানিস্তানের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে। সম্মেলনে তা নিয়ে আলোচনা হওয়ার কথা।

আফগানিস্তানের মানবাধিকার গোষ্ঠীগুলো নারীর উপর তালেবানের ‘অত্যাচারের বিষয়টি সামনে নিয়ে আসতে পারে। তবে তালেবান এই সম্মেলনে যোগ না দেয়ায়, শেষপর্যন্ত লাভ কতটা হবে, তা নিয়ে বহু বিশেষজ্ঞই সন্দেহ প্রকাশ করেছেন।

সূত্র : ডয়চে ভেলে।




পটুয়াখালীর যুবলীগ নেতার আপত্তিকর ভিডিও ঘিরে তোলপাড়

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক যুবলীগ নেতার আপত্তিকর ভিডিও প্রকাশ হওয়ার পরে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

আপত্তিকর ওই ভিডিও ঘিরে সমালোচিত ব্যাক্তি হলেন উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ও সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মাহমুদ হাসান।

রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়ালে নেতিবাচক মন্তব্য যুক্ত করেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। ভিডিও প্রকাশের পরে তার নেতৃত্বগুন নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীরা।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, লাল রঙের টি-শার্ট পরিহিত উপজেলা যুবলীগের সাবেক ওই নেতা বাথরুমে ভিডিও কলে আপত্তিকর কাজে লিপ্ত ছিলেন। তবে ওই কলে যুক্ত থাকা অপরব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

উল্লেখ্য, উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ওই নেতার প্রায় দেড় মিনিটের ভিডিও ঘিরে সমালোচনা শুরু হলেও এটি নতুন কিছু নয়। এর আগেও জনৈক নারী সাথে একাধিক ছবি ভাইরাল হয়েছিল তার। এছাড়াও তার পরকীয়া আসক্তি ওপেন সিক্রেট।

এ বিষয়ে উপজেলা যুবলীগের একাধিক নেতাকর্মী জানায়, যেকোনো সংগঠনের নেতা হলো পথপ্রদর্শক। নেতা নির্বাচিত হন কর্মীদের ভালবাসায়। কিন্তু সম্প্রতি তিনি (মাহমুদ হাসান) যে ধরনের অনৈতিক কার্যকলাপে যুক্ত হচ্ছেন এতে শুধু তিনি নন সংগঠন তথা কর্মীরাও বিতর্কিত হচ্ছে। তার এসব কর্মকাণ্ডের দায়ভার উপজেলা যুবলীগ গ্রহণ করবে না। এ ঘটনার জন্য নিন্দা জানাচ্ছি।’

সমালোচিত ভিডিও ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী মো: মাহমুদ হাসানের কাছে জানতে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: রিয়াজ হাওলাদার বলেন, ‘ব্যক্তিগত যেকোনো বিষয়ে সংগঠন দায়বদ্ধ নয়। আর এসবের দায়ভায় কেউ নিবে না। যে যারটা বহন করবেন।’




জাতীয় পার্টি থেকে বাবলাকে বহিষ্কার




মিয়ানমার ইস্যুতে ঢাকা-দিল্লিকে যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র

চন্দ্রদীপ ডেস্ক : রোহিঙ্গা সংকট ও মিয়ানমারে চলমান অস্থিরতায় নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হবে। ফলে প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব অব্যাহত থাকবে বলে ঢাকা ও দিল্লিকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের থিঙ্কট্যাঙ্ক ইউএস ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি)—এ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ইন্দো-প্যাসিফিক কৌশলের দুই বছর পূর্তি উপলক্ষে স্টেট ডিপার্টমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও পেন্টাগনের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন লু।

মিয়ানমারের পরিস্থিতি শিগগিরই উন্নতি হচ্ছে না এবং বাংলাদেশ ও ‘সম্ভবত ভারতের জন্যও’ যে শরণার্থী সংকট ও নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছে তা আরও গভীর হতে পারে বলে মনে করেন তিনি।

ইন্দো-প্যাসিফিক কৌশলের উদাহরণ হিসেবে শ্রীলংকার সফলতার প্রশংসা করেছেন ডোনাল্ড লু। এক্ষেত্রে ভারতের মতো অন্যান্য অংশীদারদের সহযোগিতাের কথাও উল্লেখ করেন তিনি। ভারতের প্রতিবেশী সম্পর্কে ওয়াশিংটনের চিন্তা-ভাবনার বিষয়ে তিনি জানান, সম্প্রতি মালদ্বীপ সফরকালে তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন, বেইজিং যদি অন্যান্য দেশের সঙ্গে ‘সত্যিকারের প্রতিযোগিতার’ সম্মুখীন হয়, তাহলেই চীন তাদের ভালো অংশীদার হতে পারে।

আফ্রিকার উপকূলীয় রাষ্ট্রগুলোতে একসঙ্গে কী করা যেতে পারে, সে বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠেয় আলোচনার দিকে ইঙ্গিত করে ডোনাল্ড লু ভারত মহাসাগরের ভারতীয় নেতৃত্ব এবং এই অঞ্চলে কাজ করার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মতানৈক্যের বিষয়ে জানতে চাইলে ভারত-চীন সীমান্ত সংঘাত এবং ভারত ও পাকিস্তানের মধ্যে ‘ঐতিহাসিক ও গভীর সংঘাতের’ কথা উল্লেখ করে তিনি জানান, মিয়ানমার পরিস্থিতি দক্ষিণ এশিয়া অঞ্চলে কীভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়ে আলোচনার জন্য তিনি যথেষ্ট সময় ব্যয় করেছিলেন।

লু বলেন, ‘আমি বাংলাদেশ, সেখানে থাকা রোহিঙ্গা শরণার্থী ও বার্মার অস্থিরতা এই অঞ্চলের জন্য কীভাবে প্রভাব ফেলতে পারে, তা নিয়ে অনেক সময় ব্যয় করেছি। এক মিলিয়নেরও বেশি লোকের জন্য ঢাকা যে উদারতা দেখিয়েছে তা সমর্থনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে উল্লেখযোগ্যভাবে কাজ করেছে। অনন্য এই উদারতা দেখার জন্য বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজার পরিদর্শনের সুযোগ হয়েছিল আমার। এসব শরণার্থীকে ঘরে ফেরানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রত্যক্ষ করেছি।’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে এবং এই অঞ্চলে আমাদের অংশীদারদের, বিশেষ করে বাংলাদেশ ও ভারতকে সমর্থন করতে হবে, যাতে তারা তাদের দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা বাড়তে না দিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারে।’

বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের ইন্দো-প্যাসিফিক কৌশল প্রণয়নের বিষয়ে এবং যুক্তরাষ্ট্র কীভাবে এই নতুন বিশ্বকে পরিচালনা করছে এমন প্রশ্নের জবাবে মালদ্বীপের উদাহরণ টেনে তিনি বলেন, ‘এটি এমন জায়গা যেখানে চীন, যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্যান্য দেশ নিজেদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা করছে। আমরা আরও ভালো প্রস্তাব দেওয়ার মাধ্যমে জয়লাভ করব….আমার মত হলো চীন তখনই একটি ভাল অংশীদার হবে যখন সেখানে যথার্থ ও সত্যিকারের প্রতিযোগিতা থাকবে।’




ইউক্রেনের আভদিভকার নিয়ন্ত্রণ নিল রাশিয়া, যুদ্ধে বড় সাফল্য

চন্দ্রদীপ ডেস্ক : ইউক্রেনের শহর আভদিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। ইউক্রেন শহরটি থেকে সেনা প্রত্যাহারের পর গতকাল রবিবার এ ঘোষণা দিয়েছে দেশটি। যদিও মস্কো বলেছে, ইউক্রেনের কিছু সেনা এখনো সেখানকার সোভিয়েত আমলের একটি বড় জ্বালানির কারখানায় আত্মগোপন করে আছে। দুই বছর ধরে চলমান এই যুদ্ধে যেসব জায়গায় সবচেয়ে তীব্র লড়াই হয়েছে, সেগুলোর একটি হলো এটি।

গত বছর মে মাসে রুশ বাহিনী ইউক্রেনের বাখমুত শহর দখলে নেওয়ার পর এই আভদিভকা শহরের পতন রাশিয়ার জন্য সবচেয়ে বড় বিজয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করার দুই বছর পূর্তির প্রাক্কালে দেশটি এই সাফল্য পেল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বর্তমানে এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে যুদ্ধ চলছে। তার মধ্যে ৮.৬ কিলোমিটার এলাকায় তাদের সেনারা এগিয়ে গেছে।

কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর আভদিভকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ইউক্রেন বলেছে, সেনাদের যেন আত্মসমর্পণ করতে না হয় সে জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আভদিভকার পতনকে গুরুত্বপূর্ণ বিজয় অভিহিত করে রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন।ইউক্রেন বাহিনী গত বছর তুমুল পাল্টা আক্রমণ চালিয়েও রুশ বাহিনীর অবস্থানে ফাটল ধরাতে ব্যর্থ হয়। এর পর থেকে ইউক্রেন বাহিনীকে ধরাশায়ী করার চেষ্টা চালিয়ে আসছে মস্কো।

কিয়েভ যখন সেনাবাহিনীর নতুন সদস্য অন্তর্ভুক্ত করা এবং দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুদ্ধ পরিচালনার জন্য নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন, সে সময় যুদ্ধক্ষেত্রে তাদের এই ব্যর্থতার ঘটনা ঘটল। 

ইউক্রেন যুদ্ধ রাশিয়ার জন্য ‘জীবন-মরণ প্রশ্ন’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যুদ্ধের মাধ্যমে রাশিয়ার ভবিষ্যত্ নির্ধারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ইউক্রেনকে ছয় হাজার কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পুতিন গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি মনে করি এটি (ইউক্রেন যুদ্ধ) এখনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আভদিভকা পতনের জন্য কংগ্রেসের অনুমোদনের অভাবে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধকে দায়ী করেছে হোয়াইট হাউস। সূত্র : এএফপি, বিবিসি

 




সরকার গঠনে একমত হতে পারেনি নওয়াজ ও বিলাওয়ালের দল, বৈঠক আজ

চন্দ্রদীপ ডেস্ক : পাকিস্তানে জোট সরকার গঠন নিয়ে এখনো একমত হতে পারেনি কোনো দল। ক্ষমতা ভাগাভাগির ফর্মূলা নিয়েও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি। শনিবার দুই দলের মধ্যে যোগাযোগ ও সমন্বয় কমিটির (সিসিসিএস) তৃতীয় বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানিয়েছে ডন ডট কম।

সূত্রের বরাতে ট্রিবিউন এক্সপ্রেস বলেছে, পিএমএল-এন ও পিপিপি জাতীয় নির্বাচনে বিভক্ত ম্যান্ডেটের পরে সরকার গঠনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। উভয় দলই জোট সরকার গঠনের জন্য প্রথমে ১২ ফেব্রুয়ারি বৈঠক করার সিদ্ধান্ত নেয়। একমত হওয়ার জন্য আজকের বৈঠকটি হবে চতুর্থ।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে। কারণ পিএমএল-এন আগামীকাল পিপিপি, পিএমএল-কিউ, এমকিউএম-পি এবং পিটিআই-পার্লামেন্টারিয়ানদের সঙ্গে বৈঠক করতে চলেছে৷