আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন’ হতে চলেছে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন। শনিবার (১৬ মার্চ) ওহিওর এক জনসভায় এ কথা বলেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এসময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে বাজে প্রেসিডেন্ট’ বলেও মন্তব্য করেছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি পুনর্নির্বাচিত না হলে দেশটিতে রক্তগঙ্গা বয়ে যাবে। যদিও ঠিক কোন বিষয়ে ইঙ্গিত করে এ কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

ট্রাম্প বলেন, ৫ নভেম্বর তারিখটা মনে রাখবেন। আমার বিশ্বাস, এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।

মেক্সিকোয় গাড়ি তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রির বিষয়ে চীনের পরিকল্পনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি পুনর্নির্বাচিত হলে ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না। এখন আমি যদি নির্বাচিত না হই, তাহলে রক্তগঙ্গা বইবে। অন্তত এটুকু হবে, দেশে রক্তগঙ্গা বইবে। কিন্তু ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না।

ট্রাম্পের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাইডেনের প্রচারণা দলের পক্ষ থেকেও এর তীব্র সমালোচনা করা হয়েছে।

২০২১ সালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার দিকে ইঙ্গিত করে ডেমোক্র্যাট শিবির বলেছে, তিনি আরেকটি ৬ জানুয়ারি দেখতে চান। কিন্তু মার্কিন জনগণ আগামী নভেম্বরে তাকে আবারও নির্বাচনী পরাজয় দিতে চলেছে। কারণ তারা তার চরমপন্থা, সহিংসতার প্রতি ভালোবাসা এবং প্রতিশোধের নেশা প্রত্যাখ্যান করছে।

পরে বাইডেন নিজেও এ বিষয়ে মুখ খুলেছেন। ওয়াশিংটনে এক নৈশভোজে তিনি বলেছেন, স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে… ২০২০ সালের নির্বাচন সম্পর্কে মিথ্যাচার, এর ফলাফল পাল্টে দেওয়ার চক্রান্ত, ৬ জানুয়ারির দাঙ্গা আমেরিকান গৃহযুদ্ধের পর থেকে আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০২০ সালে ওরা ব্যর্থ হয়েছিল, কিন্তু হুমকি রয়ে গেছে।

সূত্র: এএফপি, এনডিটিভি




ভারতে লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল, ফলাফল ৪ জুন

চন্দ্রদীপ ডেস্ক : এবারও সাত দফাতেই হচ্ছে লোকসভা নির্বাচন। উনিশের লোকসভা নির্বাচনও হয়েছিল সাত দফাতেই। আর এবারের লোকসভা নির্বাচনও সাত দফাতেই আয়োজন করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গে সাত দফাতেই নির্বাচন হচ্ছে।

বাংলা ছাড়াও উত্তর প্রদেশ ও বিহারেও সাত দফাতেই ভোট হবে। ভোটগ্রহণ পর্ব শুরু হবে ১৯ এপ্রিল থেকে। ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন। এরপর দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল।

তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭ মে। চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১৩ মে। ২০ মে হবে পঞ্চম দফায় ভোটগ্রহণ। ২৫ মে হবে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব এবং ১ জুন হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে ৪ জুন। খবর, টিভি নাইন অনলাইন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার এ ঘোষণা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিকিম, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্র প্রদেশ- এই চারটি রাজ্যে একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তালিকায় জম্মু-কাশ্মীরের নাম নেই।
১৮ তম লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি ভোটারের এবারের নির্বাচনে ভোট দেওয়ার কথা৷ এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ কোটির উপরে, মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটির কিছু বেশি৷   প্রায় ১ কোটি ৮২ লক্ষ ভোটার এবার প্রথম ভোট দেবেন৷ ভোট কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষেরও বেশি৷




জাপার ইফতারে যাননি আওয়ামী লীগ, বিএনপির কেউই




রাঙ্গাবালীতে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির স্বাক্ষরিত নতুন পাঁচ কমিটি প্রকাশ!

পটুয়াখালী প্রতিনিধি :

সকালে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাতে সেই কমিটির পেছনের তারিখের স্বাক্ষরে অনুমোদিত ইউনিয়ন পর্যায়ের পাঁচটি শাখার নতুন কমিটি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের।

তবে জেলা ছাত্রলীগ বলছে, বিলুপ্ত কমিটির স্বাক্ষরে করা কমিটিগুলোর সাংগঠনিক বৈধতা নেই।

সংগঠনটির সূত্র বলছে, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিয়াদ মৃধার নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি বিলুপ্ত করা হয়।

২০২৩ সালের ২২ মার্চ এক বছরের জন্য গঠন করা আরিফ-রিয়াদের এ কমিটি মেয়াদ শেষ হওয়ার ১২ দিন আগেই কেন কি কারণে বিলুপ্ত করা হলো, তা ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

তাৎক্ষণিক এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ বলেছিলেন, ‘এটা সংগঠনের জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমরা করেছি।’

এদিকে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি আরিফ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মৃধার পেছনের তারিখে স্বাক্ষরিত ইউনিয়ন পর্যায়ের একে একে পাঁচটি নতুন কমিটি প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরিফ-রিয়াদ নিজেরাই এ কমিটি প্রকাশ করেন। পরে ফেসবুকে সেই কমিটি ছড়িয়ে পড়ে।

আরিফ-রিয়াদের গত ৮ মার্চের যৌথ স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী এক বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট রাঙ্গাবালী সদর ইউনিয়ন, ৮ সদস্য বিশিষ্ট রাঙ্গাবালী ইউনিয়ন (দক্ষিণ), ১৩ সদস্য বিশিষ্ট ছোটবাইশদিয়া ইউনিয়ন, ৩ সদস্য বিশিষ্ট বড়বাইশদিয়া ইউনিয়ন এবং ৩ সদস্য বিশিষ্ট চরমোন্তাজ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়।

এবিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সদ্য বিলুপ্ত রাঙ্গাবালী উপজেলা কমিটির সাবেক সভাপতি আরিফ হোসেন বলেন, ‘ওই কমিটি আমাদের আগেই করা ছিল। কিন্তু তখন ফেসবুকে দিতে পারিনি। পরে (মঙ্গলবার) ফেসবুকে প্রচার হয়েছে। ওই কমিটির কাগজ আমরা নেতাকর্মীকে দিয়ে দিয়েছিলাম।’

জানা যায়, সকালে বিলুপ্ত ঘোষণা করা কমিটিই রাতে উপজেলাধীন নতুন পাঁচটি কমিটি প্রকাশ করার বিষয়টিকে অবৈধ বলছেন জেলা কমিটি। তাই ওই কমিটি ফেসবুকে প্রকাশ করার পরপরই মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের ফেসবুকে পোস্ট দিয়ে ওই কমিটির সাংগঠনিক বৈধতা নেই বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সুতরাং সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সবগুলো কমিটি অবৈধ। যার সাংগঠনিক কোন বৈধতা নেই। এ বিষয়ে আমার ফেসবুকে স্টাট্যাসও দেওয়া আছে।’

 




মার্কিন গুপ্তচরবৃত্তির প্রতিবেদন : ‘ক্রমবর্ধমান ভঙ্গুর বিশ্বব্যবস্থার’ মুখে যুক্তরাষ্ট্র

চন্দ্রদীপ ডেস্ক : ক্রমবর্ধমান ভঙ্গুর বিশ্বব্যবস্থার’ মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। প্রতিনিয়ই শক্তিশালী প্রতিযোগিতা, আঞ্চলিক সংঘাত এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে দেশটি। সোমবার কংগ্রেস কমিটিকে দেওয়া মার্কিন গুপ্তচরদের এক প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের হুমকি পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদনে সংস্থাগুলো নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। প্রতিবেদন অনুযায়ী, ‘একটি উচ্চাভিলাষী কিন্তু উদ্বিগ্ন চীন, একটি সংঘাতময় রাশিয়া, কিছু আঞ্চলিক শক্তি যেমন ইরানসহ আরও কিছু সক্ষম নন-স্টেট প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক ব্যবস্থার দীর্ঘস্থায়ী নিয়মকে চ্যালেঞ্জ করছে।’ রয়টার্স।

যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনটিতে প্রতিদ্বন্দ্বী চীন এবং রাশিয়ার ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এমনই একটি। প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে এ যুদ্ধ চলমান। যেখানে ইউক্রেনকে আর্থিকভাবে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীন রাশিয়াকে অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা দিচ্ছে। ধারণা করা হচ্ছে, চীন প্রযুক্তি ব্যবহার করে এই বছরের মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘(চীন) চীনের সমালোচকদের পাশে দাঁড়ানোর এবং মার্কিন সামাজিক বিভাজনকে বড় করার ইচ্ছার কারণে ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনকে কিছু স্তরে প্রভাবিত করার চেষ্টা করতে পারে।’ প্রতিবেদনে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা অনুমোদনের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। বলেন, ওয়াশিংটনের সাহায্য ছাড়া রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ভূখণ্ড ইউক্রেন কীভাবে ধরে রাখতে পারে তা কল্পনা করা কঠিন ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ২০২২ সাল থেকে সম্ভাব্য সামরিক ব্যবহারসহ চীনা পণ্যের রপ্তানি তিন গুণেরও বেশি বেড়েছে। অন্যদিকে ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলি হামলাও চলমান। সেখানেও ইসরাইলকে জোর সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে হেইনসের মন্তব্য, ইসরাইল এবং হামাসের মধ্যে গাজায় সংঘাত বিশ্বব্যাপী নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিতে পারে। হেইনস উদ্বেগের সঙ্গে বলেন, ‘গাজার সংকট কীভাবে আঞ্চলিক উন্নয়নের ব্যাপক এবং এমনকি বৈশ্বিক প্রভাবের সম্ভাবনা রয়েছে তার একটি উজ্জ্বল উদাহরণ।’ রিপাবলিকান হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন, যিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক, এখন পর্যন্ত ইউক্রেনের জন্য আরও ৬০ বিলিয়ন ডলার সরবরাহ করবে এমন একটি বিলের ওপর ভোট ডাকতে অস্বীকার করেছেন। বিলটি ডেমোক্র্যাট অধ্যুষিত সিনেটে পাশ হয়েছে।




দুই দিনের মাথায় রওশনকে বিদায় বললেন কো-চেয়ারম্যান সেন্টু!

চন্দ্রদীপ ডেস্ক : জাতীয় পার্টির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ঢাকার একটি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুকে জাতীয় নির্বাচনের পর বহিষ্কার করেন জিএম কাদের। পরে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে সক্রিয় করতে কাজ শুরু করেন তিনি। গত শনিবার অনুষ্ঠিত কাউন্সিলে জাপার রওশন অংশের কো-চেয়ারম্যান পদ পান সেন্টু। কিন্তু ৪৮ ঘণ্টা পার না হতেই নতুন পদ থেকে পদত্যাগ করলেন শফিুকল ইসলাম সেন্টু।

সোমবার (১১ মার্চ) বিকেলে রওশন এরশাদ বরাবর নিজ স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেন সেন্টু। বলেন, তাকে যে পদ দেওয়া হয়েছে এতবড় দায়িত্ব তার পক্ষে পালন করা সম্ভব নয়।

এর আগে বিভিন্ন অনিয়ম নিয়ে জিএম কাদেরের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বললে দলীয় পদ হারান সেন্টু। তাকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মহানগর উত্তরের ছয় শতাধিক নেতাকর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।

শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন।




পটুয়াখালীতে জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদ নাজনীন নাহারকে ফুলেল সংবর্ধনা

পটুয়াখালী প্রতিনিধি :

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাজনীন নাহার রশীদ ( লাইজু) এমপি’র পটুয়াখালীতে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১১ মার্চ) বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজনীন নাহার লাইজু এমপিকে ফুল দিয়ে সংবর্ধিত করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।

উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, পৌরসভার নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, সহ- সভাপতি আহসান মিয়া, কাজী রুহুল আমিন ও সৈয়দ বাবর, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশীদ, অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস ছালাম, কৃষি বিষয়ক সম্পাদক কেএম খায়রুল আহসান খায়ের, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট উজ্জ্বল বসু, জেলা কৃষক লীগের সভাপতি গাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এ্যাড. মো. শাহীন মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকিসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা-লীগ,স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী সমর্থক।

এর আগে এমপি নাজনীন নাহার লাইজু মুসলিম গোরস্থানে তার মরহুম পিতা সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিবুর রহমানের কবর জিয়ারত করেন।

 




প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই

চন্দ্রদীপ নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব  ইমরুল কায়েস যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

ইহসানুল করিমকে ২০১৫ সালের ১৫ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের মেয়াদ ২০১৬ সালের ১৬ জুন তিন বছরের জন্য বাড়ানো হয়।

২০১৯ সালের ১৮ জুন আরও তিনবছর তার নিয়োগের মেয়াদে বাড়ানো হয়। সর্বশেষ ২০২২ সালের জুনে আরও একদফায় তার নিয়োগের মেয়াদ দুবছরের জন্যে বাড়ানো হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে, তিনি রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৯-২০১৩ সালে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাসসে তিনি ১৯৭২ সালে স্টাফ রিপোর্টার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

ইহসানুল করিম তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) ও পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া)-সহ কয়েকটি বিদেশী সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) সদস্য হিসেবে দেশের পশ্চিমাঞ্চলের রণাঙ্গনে যুদ্ধ করেন।

ইহসানুল করিম কুষ্টিয়া জেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম ডিগ্রি লাভ করেন।

তিনি বাসসের নয়াদিল্লি সংবাদদাতা হিসেবে ভারতে পাঁচ বছর কাজ করেন।

ইহসানুল করিমের সহধর্মিণীর নাম মমতাজ শিরিন করিম। তাদের এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।




মার্কিন জোটের ওপর হাউছিদের বড় ধরনের হামলা

চন্দ্রদীপ ডেস্ক : ইয়েমেনভিত্তিক হাউছি যোদ্ধারা লোহিত ও এডেন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। মার্কিন পক্ষ দাবি করেছে তারা ইরান-সমর্থিত যোদ্ধাদের নিক্ষিপ্ত ১৫টি একমুখী ড্রোন ভূপাতিত করেছে।

ঘটনার কিছুক্ষণ পরই বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে নিয়ে জানায়, তারা একটি ‘আমেরিকান’ বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র এবং ‘লোহিত সাগর ও এডেন উপসাগরে’ যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

ইসরাইল-হামাসের যুদ্ধে, হামাসের সাথে সংহতি জানিয়ে আসছে ইরান। নভেম্বরের পর থেকে লোহিত সাগর অঞ্চলে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটিতে জাহাজে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখন পর্যন্ত এটিই হাউছিদের সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি ।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, ভোর হবার আগেই লোহিত সাগর ও তার-সংলগ্ন এডেন উপসাগরে হাউছিরা ‘বড় ধরনের’ হামলা চালায়।

জোট বাহিনী এবং সেন্টকম বলছে, ড্রোনগুলোই মূলত ‘এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং জোটের জাহাজগুলোর জন্য আসন্ন হুমকি স্বরূপ।’

সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ দেয়া এক পোস্টে তারা ‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ এবং বিমানের সাথে জোটের নৌবাহিনীর একাধিক জাহাজ ও বিমান ১৫টি ড্রোন ভূপতিত করেছে। নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক পানিসীমাকে নিরাপদ ও আরো সুরক্ষিত করতেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে।’

এদিকে, বিদ্রোহীরা দুটি পৃথক অভিযান চালিয়েছে বলে এক্স-এ জানিয়েছেন, হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি।

সারিয়ি বলেন, প্রথমটি এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ প্রোপেল ফরচুন, যেটি আমেরিকান জাহাজ বলে তিনি উল্লেখ করেন। আর দ্বিতীয় অভিযানে ‘৩৭ টি ড্রোন’ নিক্ষেপ করা হয় আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে।

গত ডিসেম্বরে, লোহিত সাগরে হাউছিদের হামলা থেকে জাহাজ রক্ষায় সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই সব আক্রমণের কারণে বানিজ্যিক জাহাজগুলি নির্ধারিত পথ পরিবর্তনে বাধ্য হয় যেখান থেকে সাধারণত বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ বহন করা হয়।

বিদ্রোহীদের হামলায় চলতি সপ্তাহেই প্রথম হতাহতের ঘটনা ঘটল।

জাহাজে হামলার জবাবে ইয়েমেনের হাউছির ঘাঁটিগুলোতে জানুয়ারি মাস থেকে বার বার হামলা চালাতে থাকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। কিন্তু এতেও দমে না গিয়ে ক্রমাগত আমেরিকান ও ব্রিটিশ বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েই যাচ্ছে হাউছিরা।
সূত্র : ভয়েস অব আমেরিকা




দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি