বিমানবন্দরে আটকে গেলেন হাছান মাহমুদ

বরিশাল অফিস :: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এর আগে, ভারতের দিল্লিতে পালানোর সময় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরিস্থিতি বেগতিক দেখে গত এক সপ্তাহ ধরেই সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী-এমপি গা-ঢাকা দিতে শুরু করেন। এর মধ্যে অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়েন অনেক মন্ত্রী-এমপিরা। তারা দেশে থাকলেও কোথায় আছেন খোঁজ পাচ্ছেন না কেউ। বন্ধ পাওয়া যাচ্ছে মোবাইল ফোনও।

মূলত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হঠাৎ পদত্যাগ ও পালিয়ে ভারত যাওয়ার পর থেকেই বেকায়দায় পড়েন আওয়ামী লীগের প্রভাবশালী এসব মন্ত্রী-এমপিরা। তবে এর আগে যারা পরিস্থতি আঁচ করতে পেরেছিলেন তারা শনিবার থেকেই বিভিন্ন দেশে পাড়ি জমাতে শুরু করেন। এসময় অনেক মন্ত্রী-এমপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও খোঁজ মেলেনি কারো।

তবে শনিবার বিকেল থেকেই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শেষবারের মতো সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি। আরেকটি সূত্র জানায় বর্তমানে নয়াদিল্লিতে আছেন দলটির প্রভাবশালী এই নেতা।

আলোচিত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে সোমবার সকালের পরে আর খোঁজ পাওয়া যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের। এদিন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবন ভাঙচুর হলেও তিনি ঠিক কোথায় ছিলেন জানা যায়নি।

এর আগে, রোববার আওয়ামী লীগ সরকারের বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থমন্ত্রী মাহমুদ আলী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানযোগে দেশ ছাড়েন। তবে তারা কে কোন দেশে গেছেন তা জানা যায়নি।




দেড় যুগ পর কাঠালিয়ায় জামায়াতের বিজয় মিছিল

বরিশাল অফিস :: দেড় যুগ পর ঝালকাঠির কাঠালিয়ায় বিজয় মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বাসস্টান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্টান্ডে গিয়ে শেষ হয় মিছিলটি।

বিজয় মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাস্টার মো: মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো: সাঈদুর রহমান, সাবেক সেক্রেটারি ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাসির উদ্দিন, আমুয়া ইউনিয়ন আমির মো: আবদুর রহিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: মেহেদী হাসান প্রমুখ।

সভায় বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আওয়ামী সন্ত্রার্সীদের দুঃশাসনে ছিলাম। জালিম সরকার আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে।




উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ আটক

বরিশাল অফিস :: ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।




বরিশালে নেতাকর্মীদের পদচারণায় সরগরম বিএনপির কার্যালয়, বিজয় মিছিল

বরিশাল অফিস :: বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের এসেছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল ১১টায় কার্যালয়ের সামনে জড়ো হয় তারা। শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বরিশাল বিএনপির কার্যালয়। সকাল থেকেই সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হয়েছেন।

মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন অনেকে। কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা। সবার মুখে বিজয়ের স্লোগান। তাদের ভাষায়, দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ মুক্ত হয়েছে। নেতা-কর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে বরিশাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

বরিশাল জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন এর সভাপতিত্বে বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিজ জাহান শিরিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলার সাবেক সভাপতি এবায়েদুল হক চান, সহ অনন্য নেতাকর্মীরা। এছাড়াও নগরীতে মটরসাইকেল নিয়ে বিজয় মিছিল করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 




আমির হোসেন আমুর বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধার

বরিশাল অফিস :: ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন। শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকালে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমু ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে।

কিন্তু রাত ১২টার দিকে স্থানীয়রা ওই ভবনের তিন তলায় আবার আগুন দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বের হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এরমধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া, ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা হবে বলেও জানায় পুলিশ।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেড়িয়ে আসে। এর সঙ্গে কয়েকটি লাগেজও পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসককে জানাই। সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে।




হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ৬ ঘন্টা বন্ধ থাকবে

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিমান বন্দর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য বন্ধ থাকবে।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।




দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক : গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা প্রথমে ভারতের আগরতলা যান। সেখান থেকে তাকে বহনকারী বিমান ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছে। খবর এনডিটিভি ও ডয়চে ভেলে।

স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৩৬ মিনিটে শেখ হাসিনা ভারতের দিল্লির পার্শ্ববর্তী হিনডেন এয়ারবেসে পৌঁছেছেন।

এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন ছেড়ে যান শেখ হাসিনা।

বিকেলে জনগণের উদ্দেশে ভাষণ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তখন শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেন তিনি।

নিউজ১৮ জানিয়েছে, শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শেখ হাসিনাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে গেছেন এয়ার কমোডর আব্বাস। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য।




গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণজোয়ার, হাজার হাজার মানুষের উল্লাস

চন্দ্রদ্বীপ ডেস্ক : কোটা বৈষ্যম দূরীকরণে আন্দোলন। এরপর আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় অসংখ্য মানুষের প্রাণহানি। পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। অবশেষে আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুর আড়াইটায় তিনি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন।

সোমবার সকাল থেকেই ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাজির হন হাজার হাজার বিক্ষোভকারী। দুপুরের পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ও তার তেজগাঁওয়ের কার্যালয়ে প্রবেশ করেন জনতা। তারা এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে উঠে উল্লাস করেন। কেউ তুলে ধরেন জাতীয় পতাকা। আবার কেউবা তোলেন স্লোগানের সুর।

আন্দেলনকারীরা গণভবন দখল নিয়ে উল্লাসের পাশাপাশি সেখানকার নানা দ্রব্যাদি ভাগাভাগি করে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, কেউ পুকুরের মাছ নিয়ে যাচ্ছেন। কারও হাতে হাঁস-মুরগি আবার কারও হাতে শেখ হাসিনার বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র।

আবার কোনো ছবিতে দেখা গেছে মানুষ গণভবনের নানা আসবাবপত্রও নিয়ে যাচ্ছেন। আর বাকি সকলেই উল্লাস করছেন। কেউ কেউ বিজয়সূচক ‘ভি’ চিহ্নও প্রদর্শন করেন।




ভারত থেকে লন্ডনে যাবেন শেখ হাসিনা?




অন্তর্বর্তীকালীন সরকার : আলোচনায় যারা