কলাপাড়ায় ০৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি :: জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল সড়যন্ত্রসহ ০৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের আট জন সনাতন ধর্মাবলম্বী মানুষ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

রবিবার বিকাল চার টায় প্রেসক্লাব চত্বর মাঠে গণ সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কলাপাড়া শাখার সভাপতি মুফতি মোঃ হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ’এই দল সকল ধর্মের, সকল মানুষের জন্য নিরাপদ। সে জন্য আজ হিন্দু, খ্রিস্টানসহ সহস্রাধিক মানুষ চরমোনাই পীরের দলে যোগ দিচ্ছেন।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, সকল বৈষম্যের মোকাবেলা ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি সহ ৯ দফা দাবি বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে প্রধান অতিথি আরও বলেন, ’বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ক্ষমতার পালাবদলে এক দল অন্য দলের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন।’

গনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্য মাওলানা সিরাজুল ইসলাম। এছাড়া বরিশাল, পটুয়াখালী, কলাপাড়ার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

গনসমাবেশ শেষে ইসলামী শিল্পী গোষ্ঠী কলরব এর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।




ছাত্রলীগের বিরুদ্ধে মামলা ও গণতদন্ত কমিশন গঠন করা হবে : হাসনাত




৯ দফা দাবিতে পটুয়াখালী ইসলামী আন্দোলনের গণসমাবেশ আজ

পটুয়াখালী প্রতিনিধি :: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, অবৈধ দখল, চাঁদাবাজি ও নৈরাজ্যসহ সকল বৈষম্য দূরীকরণ ও ভোটাধিকার রক্ষার্থে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ হচ্ছে।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রশাসন খেলার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সহ-সভাপতি মাও. কাজী গোলাম সরোয়ার ও হাওলাদার মো. সেলিম মিয়া, সেক্রেটারি মাও. মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুল হাকিম, সদস্য মাও. আব্দুর রহমান আব্বাসী, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহা. রফিকুল ইসলাম রশিদী। এছাড়া উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমাদের উপজেলার বিভিন্ন জায়গায় বিএনপি কর্তৃক মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। এই বৈষম্য দূরীকরণসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এ সমাবেশের আয়োজন করেছি। আশা করছি আমাদের সাথে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে।’




কাল আত্মসমর্পণ করবেন সাংবাদিক মাহমুদুর রহমান, যেতে হবে কারাগারে

চন্দ্রদ্বীপ নিউজ ::দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। আত্মসমর্পণের পর তাকে কারাগারে যেতে হবে।

মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ তথ্যটি নিশ্চিত করে বলেন, রবিবার বেলা ১১টার দিকে আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান। আত্মসমর্পণ করার পর তাকে (মাহমুদুর রহমান) কারাগারে যেতে হবে। কারণ যে আদালত শাস্তি দিয়েছেন সেই আদালতের সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে জামিন দেওয়ার এখতিয়ার নেই। মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর পর মহানগর দায়রা জজ আদালতে আপিল করা হবে।

গত বছর ১৭ আগস্ট মাহমুদুর রহমানসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

দণ্ডবিধির দুইটি ধারায় একটিতে পাঁচ বছর এবং অপরটিতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় আসামিদের। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাসের কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। রায় ঘোষণার সময় সবাই পলাতক ছিলেন।

রায়ে আরও বলা হয়, সাজাপ্রাপ্ত সবাই পলাতক থাকায় তারা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে।

মামলার অভিযোগ ছিল, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় থেকে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে পরস্পর যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। তাকে হত্যার চেষ্টার ষড়যন্ত্রের ঘটনার বিচার দাবি করেন তিনি।

সজীব ওয়াজেদ জয় তার জবানবন্দিতে বলেন, সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ বেশ কয়েকজন এবং বিএনপির নেতৃস্থানীয় কয়েকজন তাকে হত্যার ষড়যন্ত্র করে। তিনি বিষয়টি ‘ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ থেকে জানতে পারেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর একজন সদস্যকে শফিক রহমান, মাহমুদুর রহমান, মামুন ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান এবং বিএনপির আর এক নেতা মামুনের ছেলে রিজভী আহমেদ ওরফে সিজারের মাধ্যমে ঘুষ দেন।

তিনি দাবি করেন, এফবিআইর ওই সদস্যকে ৪০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন সিজার। সজীব ওয়াজেদ জয়ের গতিবিধি লক্ষ্য রাখার এবং প্রতিটি মুহূর্তের খবরা খবর দেওয়ার জন্য এফবিআই সদস্যকে ঘুষ দেওয়া হয়। জয় যতদিন থাকবেন ততদিন প্রতিমাসে আরও ৩০ হাজার ডলার করে ঘুষ দেওয়ার চুক্তিও হয়েছিল ওই এফবিআই সদস্যের সঙ্গে।

জয় বলেন, এফবিআই সদস্যকে ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা হয়। ওই মামলায় জাসাস সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার ও এফবিআই এক সদস্যকে সাজা দেওয়া হয়।

এদিকে, গত শুক্রবার সকালে তুরস্ক থেকে দেশে ফিরেছেন মাহমুদুর রহমান। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার এ সাজা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এই আমলে আমার ৫ মাস কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না। একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন। আমাকে আমার মতো করে লড়াই করতে দিন।




ফ্যাসিষ্ট আ.লীগের মতো কোন কিছু চাপিয়ে দিলে আপনারাও গদিতে থাকতে পারবেন না : রেজাউল করিম

বরিশাল অফিস :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অন্তর্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, যেহেতু আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাপিয়ে পড়েছি এখানে লালনের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকা-ভারতের অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়। এসব চাপিয়ে দিলে বাংলাদেশের মানুষ তা মানবে না।

শনিবার ( ২৪ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখা সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে ও হাফেজ মুহাম্মাদ আসাদুল্লাহ এর সঞ্চালনায় আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির হিসাবে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

তিনি বলেন,এই দেশের মাটি ও মানুষের সাথে সম্পর্কিত আছে এই মাটি। শিক্ষা ও সংবিধান সংস্কারে যারা এসব চিন্তা লালন করে না, এর বাহিরে বিচ্ছিন্ন কোন চিহ্নিত ব্যক্তিদের আপনি শিক্ষা ও সংবিধান সংস্কারের এর জন্য যদি গ্রহণ করেন তা বাংলাদেশের মানুষ মানবে না।

প্রত্যেকটি সংস্কারে বাংলাদেশের আলেম সমাজ অন্তর্ভুক্ত থাকবে। যোগ্য আলেম ছাড়া আপনারা কোন কিছু সংস্কার করতে পারবেন না। যদি আপনি আমাদের উপরে সেই ফ্যাসিষ্ট আওয়ামীলীগের মতো কোন কিছু চাপিয়ে দিতে চান তাহলে মনে করবেন ক্ষতি এই দেশের হবে, ক্ষতি এই জাতির হবে, মানবতার হবে। তাহলে আপনারাও সরকারের গদিতে থাকতে পারবেন না।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন,আপনারা দেখেছেন সোনার বাংলা, সবুজ বাংলা দেখছেন নতুন বাংলা দেখছেন ডিজিটাল বাংলা কোন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই এবার আসুন আমরা বাস্তবায়ন করি ইসলামী বাংলা। ইসলামী বাংলায় একমাত্র মানুষকে শান্তি দিতে পারে। ইসলামের মাধ্যমে প্রতিটা শ্রেণি মানুষের অধিকার বাস্তবায়ন হবে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে গড়ি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি নেছার উদ্দিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুল রহমান, আগৈলঝাড়া সভাপতি রাসেল সরদার মেহেদী প্রমুখ।




আন্দোলনে হত্যাকারীদের বিচার ছাড়া সংস্কার সম্ভব নয়: রিজভী

চন্দ্রদ্বীপ নিউজ :: গণঅভ্যুত্থানে যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে তাদের বিচার ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার সরকার সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। তাদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দক্ষিণখানে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘বিভিন্ন দফতরে এখনো হাসিনার দোসররা রয়েছে। যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছেন, তারাই ক্ষমতায় রয়ে গেছেন।

এসময় তিনি তাদেরকে বিভিন্ন পদ থেকে অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান।




এক পর্যায়ে ফোনে গান গাওয়া শুরু করেন শেখ হাসিনা




সুষ্ঠু নির্বাচন হলে ২৫০টির বেশি আসন পাবে বিএনপি : রুমিন ফারহানা

চন্দ্রদ্বীপ নিউজ :: সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গণি শাহ মাজার প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ ভোট পাগল। ৯০-১০০ বছর বয়সে নাতির কাঁধে চড়ে মানুষ ভোট দিতে যায়।

বিএনপির এই নেত্রী বলেন, গত ২০ বছরে মানুষ ভোট দিতে পারেনি। তারা উন্মুখ হয়ে আছে কবে একটা ভোট দিতে পারবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয়, যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়। তাই আমি আহ্বান জানাব যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




‘বিদেশি প্রভুদের নিয়ে বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা’

চন্দ্রদ্বীপ ডেস্ক : পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। দীর্ঘ ৬ বছর পর তুরষ্ক থেকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এ কথা বলেন।

এ সময়টায় সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান।

উদ্ভট মামলায় তাকে অন্যায়ভাবে ৭ বছরের সাজা দিয়েছে হাসিনা সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘শতাধিক মামলা রয়েছে আমার নামে। এসব মামলার আইনি মোকাবেলা করা হবে। ’

হাসিনার আমলে ৫ বছর জেল খাটার কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘এ সরকারের আমলে আরও ৫ মাস জেল খাটলেও অসুবিধা নেই। জেল থেকে বের হয়ে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। ’

এ সময় যে বিপ্লব অর্জিত হয়েছে, তা যেন দীর্ঘমেয়াদি হয় এমন প্রত্যাশা করেন মাহমুদুর রহমান।




আ.লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না: হানিফ

‘চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার নীলনকশা হচ্ছে’ দাবি করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের ‘আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে’ এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে ১০ বছর দূরে রাখার ষড়যন্ত্র আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানাচ্ছি।