নতুন স্বাধীনতা উপভোগ করছেন সঙ্গীতশিল্পী ন্যান্সি

দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এখন নতুন স্বাধীনতার স্বাদ উপভোগ করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই ন্যান্সির ভেরিফায়েড ফেসবুক পেজের প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লেখা ‘স্বাধীন’ শব্দটি। ন্যান্সির দাবি, বিএনপি সমর্থক হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে পেশাগত জীবনে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে।

বর্তমান সময়ের রাজনৈতিক পরিবর্তনকে সামনে রেখে ন্যান্সি ইতোমধ্যে একাধিক নতুন গান রেকর্ড করেছেন এবং স্টেজ শোতে পারফর্ম করেছেন। তিনি জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ গেয়ে সমসাময়িক শিল্পীদের সঙ্গেও স্টেজ মাতিয়েছেন। ন্যান্সি এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের মেম্বার হিসেবে কাজ করছেন।

আজ ন্যান্সি তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রশংসা করা হয়েছে। পোস্টে বলা হয়, “রাজনীতি কীভাবে করতে হয়, এই মানুষটা আমাদের সামনে সেই উদাহরণ স্থাপন করেছেন।” তিনি আরও বলেন, “খালেদা জিয়া বিদেশে নিরাপদ জীবন ছেড়ে দেশের কারাগারে ফিরে এসেছেন। তিনি কখনও আপোস করেননি, বরং দেশের মাটিতে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছেন।”

পোস্টের মাধ্যমে ন্যান্সি খালেদা জিয়ার দৃঢ় মনোবলের প্রশংসা করে বলেন, “এই দেশ হাসিনাকে মনে রাখবে একজন স্বৈরাচারী শাসক হিসেবে, আর খালেদা জিয়াকে মনে রাখবে আপোষহীন গণতন্ত্রের নেত্রী হিসেবে।”

সূত্র : মূল পোস্ট সাদিকুর রহমান খানের
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান না করতে দলের নির্দেশনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আগামী ২০ নভেম্বর (বুধবার)। তার জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী কোনো অনুষ্ঠান না করতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ এ নির্দেশ দেওয়া হয়।

তিনি বিজ্ঞপ্তিতে বলেন, ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে ওইদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।

এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে হুঁশিয়ারি দেন রিজভী।




জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেছেন আদালত।

আজ (সোমবার) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।




দেশে ফিরলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রাজনীতিতে সক্রিয় থাকার ঘোষণা

দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। রবিবার (১০ নভেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপিকর্মী ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এ সময় বিএনপির কর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানালেও বেবী নাজনীন কারো কাছ থেকে কোনো ফুলের তোড়া গ্রহণ করেননি। তিনি জানান, “ফুল নয়, শুভেচ্ছাই যথেষ্ট।”

ইমিগ্রেশন সম্পন্ন করার পর গণমাধ্যম ও বিএনপিকর্মীদের ঘিরে ধরলে বেবী নাজনীন বলেন, “আমি রাজনীতির সঙ্গেই আছি, মিডিয়াকর্মী হিসেবে আছি।” তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ছাত্রজনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ এখন মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে স্বাধীনভাবে।”

বেবী নাজনীন স্মরণ করিয়ে দিয়ে বলেন, “যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, সেই স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বপ্নের বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে।” তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বেবী নাজনীন বলেন, “তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি।”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেবী নাজনীন জানান, “আমি সবসময় রাজনীতির সঙ্গেই আছি। মিডিয়াকর্মী হিসেবে আপনাদের সঙ্গেও আছি। দেশে ফিরে আসার পর পরিকল্পনার কথা পরে জানাব।”

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অ্যালবামে গান গেয়েছেন। প্রবাস জীবনে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন আয়োজনে বাংলা গান গেয়ে প্রবাসী বাঙালিদের মন জয় করেছেন তিনি। ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও তার একাধিক অ্যালবাম রয়েছে। শ্রোতাদের কাছে ‘ব্লাক ডায়মন্ড’ নামে সমাদৃত এই শিল্পী বাংলাদেশ অডিও ইন্ডাস্ট্রিতে এক অনন্য নাম।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি

পটুয়াখালীতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পটুয়াখালী পিডিএস ময়দানে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী রঙ্গিন ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা, ও অঙ্গসংগঠনের গেঞ্জি ও ক্যাপ পরে জমায়েত হতে থাকেন।

সকাল ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া র‍্যালির উদ্বোধন করেন। এরপর জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে র‍্যালিটি পিডিএস ময়দান থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনানী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এছাড়া বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, সদর থানা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম, ও পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন।

সরকার পতনের পর পটুয়াখালীতে দীর্ঘদিন পর বিএনপির এই বিশাল র‍্যালিকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত একাধিক ভ্যান ও শেখ হাসিনার প্রতীকী খাঁচাবন্দী দৃশ্য, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কলাপাড়ায় আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

কলাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

এ বিক্ষোভে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দলসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি কলাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। তারা আওয়ামী সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সরকারের সমালোচনা করেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজনকে বেধড়ক পিটুনি

চন্দ্রদ্বীপ নিউজ::রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে । তাঁদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে ও ছিঁড়ে যায়। আজ রোববার বেলা ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে।

‘জিয়ার সৈনিক এক হও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়ে একদল লোক তাঁদের পেটায়। একজনকে পেটানোর সময় পুলিশকে উপস্থিত থাকতে দেখা যায়। যাঁদের পেটানো হয়েছে, তাঁদের কয়েকজনকে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।


এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান। ১৯৮৭ সালে এ ঘটনা ঘটে। আজ শহীদ নূর হোসেন দিবসে বেলা তিনটায় ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল শনিবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

অন্যদিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির শিরোনারাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে । তাঁদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে ও ছিঁড়ে যায়। আজ রোববার বেলা ১১টার কিছু আগে এ ঘটনা ঘটে।

‘জিয়ার সৈনিক এক হও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়ে একদল লোক তাঁদের পেটায়। একজনকে পেটানোর সময় পুলিশকে উপস্থিত থাকতে দেখা যায়। যাঁদের পেটানো হয়েছে, তাঁদের কয়েকজনকে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়।

এরশাদবিরোধী আন্দোলনে যুবলীগের কর্মী নূর হোসেন বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে তিনি মারা যান। ১৯৮৭ সালে এ ঘটনা ঘটে। আজ শহীদ নূর হোসেন দিবসে বেলা তিনটায় ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দলটির ওই কর্মসূচির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে গতকাল শনিবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ফেসবুক পোস্টে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজপথে কোনো মিছিল-সমাবেশ বা কর্মসূচি পালন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

অন্যদিকে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিম পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত।




আ. লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সেখানে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। আধা ঘণ্টা পরপর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।




শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারি করছে সরকার

চন্দ্রদ্বীপ নিউজ::সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (১০ নভেম্বর) সকালে তিনি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, ‘দেশের মর্যাদা ক্ষুণ্ন করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই।’




পটুয়াখালীতে সাবেক এমপি রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওসমান গনী নামের এক ভুক্তভোগী। শনিবার (৯ নভেম্বর) সকালে কুয়াকাটা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ওসমান গনী বলেন:
জিরো পয়েন্ট এলাকায় আমাদের পরিবারের বাড়ির মোট জমির মধ্যে ১/৪ শতাংশ জমি এবিএম রুহুল আমিন হাওলাদার ক্রয় করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আমাদের বাকি জমি কিনতে আগ্রহ প্রকাশ করেন, যা আমরা প্রত্যাখ্যান করি। এরপর, সংসদ সদস্য থাকার ক্ষমতার অপব্যবহার করে মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়। ফলে, ২৮ শতাংশ জমি থেকে ২৩ শতাংশ জমি জোর করে দখল করে নেন। আমরা বহু চেষ্টা করেও জমি উদ্ধার করতে ব্যর্থ হয়েছি।

তিনি আরও অভিযোগ করেন, জমি উদ্ধারের চেষ্টা করলে রুহুল আমিন হাওলাদার মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের হয়রানি করেন। বর্তমানে জমি উদ্ধারের মামলা আদালতে চলমান রয়েছে। প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে ওসমান গনী বলেন, “আমাদের জমি ফেরত পেতে সহায়তা করুন।”

অভিযোগের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন:
তিনি অভিযোগ অস্বীকার করে জানান, “আমি ওসমান গনীসহ সংশ্লিষ্ট এলাকার ২২ শতাংশ জমি ক্রয় করেছি। বায়না রেজিস্ট্রি সম্পন্ন করে তাদের বিক্রির অনুমতিপত্র (পারমিশন) আনতে বলেছি। কিন্তু তারা সেই পারমিশন আনতে না পারায় সাব কবলা দলিল দিতে পারেনি। যখনই পারমিশন এনে দলিল দিতে পারবে, আমি বাকি টাকা পরিশোধ করব। ওসমান গনীর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম