খালেদা জিয়ার গাড়িবহরে আহত বিএনপি নেতা সোহেল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া গাড়িবহরে পায়ে আঘাত পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশান অ্যাভিনিউতে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা উঠে যায় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পায়ের ওপর। এতে তিনি পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।

তাকে আগামী দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানান শায়রুল।




লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ (৭ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করেছেন। তিনি রাত ১১টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন। এর আগে, ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি বিমানবন্দরে পৌঁছায়।

বিমানের নির্ধারিত সময়ের পর পৌঁছান খালেদা জিয়া ::

খালেদা জিয়া বিমানে ওঠার পূর্বে সন্ধ্যা ১০টা ৪৮ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। এর আগেই সড়কে তার নেতাকর্মীদের বিপুল উপস্থিতির কারণে এক ঘণ্টা পরে বিমানবন্দরে পৌঁছান তিনি। খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানসহ বিমানবন্দরের পথে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা সাবেক প্রধানমন্ত্রীকে হাত নেড়ে বিদায় জানান।

বয়স-সীমিতের কারণে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ::

এতদিন পর মা-ছেলের পুনর্মিলন ঘটবে, কারণ সাড়ে সাত বছর পর খালেদা জিয়া তার ছেলে, বিএনপির অন্যতম নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করবেন।

চিকিৎসা পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ::

লন্ডনের চিকিৎসকরা যদি প্রয়োজন মনে করেন, খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি হসপিটালে স্থানান্তর করা হতে পারে। চিকিৎসা শেষে তিনি কবে দেশে ফিরবেন, সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে মাইকিং করেছে বিএনপি

পিরোজপুরের কাউখালী উপজেলার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং কর্মসূচি শুরু করেছে উপজেলা বিএনপি। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে উপজেলার ৫টি ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক ব্যবসায়ী এবং অসাধু ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় কিংবা প্রতিষ্ঠানের নামে মানুষের সঙ্গে মামলা-হামলা ও হয়রানি করছে। এমনকি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেনও হচ্ছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি লক্ষ্য করা হয়ে, এবং এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সতর্ক ও সচেতন করা হয়েছে। জনগণকে পুলিশের সাহায্য গ্রহণ করারও আহ্বান জানানো হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “ফ্যাসিবাদী সরকারের অধীনে দেশের প্রতিটি ক্ষেত্রে অপকর্ম বৃদ্ধি পেয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাউখালী উপজেলা বিএনপি এই অনৈতিক কার্যকলাপগুলো রোধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।” তিনি আরও জানান, “অনেক নামধারী রাজনীতিক মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের সঙ্গে যোগসাজশ করে জনসাধারণকে হয়রানি করছে, এই সব অপকর্মের বিরুদ্ধে কাউখালী বিএনপি কড়া পদক্ষেপ নেবে এবং এসব অপব্যবহার বন্ধ করার জন্য পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।”

“মো: তুহিন হোসেন,

স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




গোয়েন্দাজালে নৈশভোটের কুশীলব ১১৬ ডিসি-এসপি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভোটের মাঠের ‘মাস্টারমাইন্ড’ বলে তাঁদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। কখনো কখনো এমন অভিযোগ যে তাঁরা পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের আগের রাতেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এ নেতৃত্ব দিয়েছিলেন! গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী সরকারদলীয় প্রার্থীদের জিতিয়ে দিতে তাঁদের ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনই আলোচনার কেন্দ্রে। ওই সময় তাঁরা প্রার্থীদের কাছ থেকে ‘হ্যান্ডসাম অ্যামাউন্ট’ কামিয়েছিলেন বলেও প্রচার রয়েছে।

বিগত নির্বাচনে তৎকালীন সরকারদলীয় প্রার্থীদের জিতিয়ে দেওয়ার নেপথ্যের আলোচিত-সমালোচিত ওই ডিসি-এসপিরা আবারও আলোচনায়। এবার তাঁদের ফাইল ধরে টান দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের কর গোয়েন্দারা। রাতের ভোটের কারিগর বলে পরিচিত এসব ডিসি-এসপির বিপুল অঙ্কের অবৈধ আয়ের কর ফাঁকি অনুসন্ধানে সংস্থাটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট ব্যাপক আয়োজনে মাঠে নেমেছে। তাদের তৈরি ১১৬ ডিসি-এসপির তালিকা এখন কালের কণ্ঠের কাছে।

জানা গেছে, রাতের ভোটের সেই নির্বাচনে সরাসরি যুক্ত ছিলেন তৎকালীন সময়ের ৫৭ জন ডিসি ও পুলিশের ৫৯ জন এসপি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও ওই ডিসি-এসপিরা ঠিকই প্রশাসনে বহাল তবিয়তেই আছেন। আগের সরকার নির্বাচনের পর তাঁদের ভালো পদায়নও করেছিল। এখন অন্তর্বর্তী সরকারের সময়েও তাঁদের অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

আলোচিত ৫৭ ডিসি : ময়মনসিংহে ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, নেত্রকোনার মঈনউল ইসলাম, জামালপুরে আহমেদ কবীর, শেরপুরে আনার কলি মাহবুব, সিলেটে এম কাজী এমদাদুল ইসলাম, সুনামগঞ্জে মোহাম্মদ আব্দুল আহাদ, মৌলভীবাজারে মো. তোফায়েল ইসলাম, হবিগঞ্জে মাহমুদুল কবীর মুরাদ, ঢাকায় আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, গাজীপুরে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, নারায়ণগঞ্জে রাব্বী মিয়া, মুন্সীগঞ্জে সায়লা ফারজানা, কিশোরগঞ্জে মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, টাঙ্গাইলে মো. শহীদুল ইসলাম, নরসিংদীতে সৈয়দা ফারহানা কাউনাইন, মাদারীপুরে মো. ওয়াহিদুল ইসলাম, শরীয়তপুরে মো. কাজী আবু তালেব, ফরিদপুরে উম্মে সালমা তানজিয়া, মানিকগঞ্জে এস এম ফেরদৌস, গোপালগঞ্জে মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, রাজবাড়ীতে মো. শওকত আলী, চট্টগ্রামে মোহাম্মদ ইলিয়াস হোসেন, রাঙামাটিতে এ কে এম মামুনুর রশিদ, বান্দরবানে মোহাম্মদ দাউদুল ইসলাম, খাগড়াছড়িতে মো. শহিদুল ইসলাম, কক্সবাজারে মো. কামাল হোসেন, লক্ষ্মীপুরে অঞ্জন চন্দ্র পাল, চাঁদপুরে মো. মাজেদুর রহমান খান, ফেনীতে মো. ওয়াহিদুজ্জামান, নোয়াখালীতে তন্ময় দাস, কুমিল্লায় মো. আবুল ফজল মীর, ব্রাহ্মণবাড়িয়ায় হায়াত-উদ-দৌলা খান, রাজশাহীতে এস এম আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জে এ জেড এম নুরুল হক, নওগাঁয় মো. মিজানুর রহমান, নাটোরে মো. শাহরিয়াজ, পাবনায় জসিম উদ্দিন, বগুড়ায় ফয়েজ আহমেদ, সিরাজগঞ্জে কামরুন নাহার সিদ্দীকা, জয়পুরহাটে মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় মোহাম্মদ হেলাল হোসেন, বাগেরহাটে তপন কুমার বিশ্বাস, সাতক্ষীরায় এস এম মোস্তফা কামাল, যশোরে মো. আব্দুল আওয়াল, মাগুরায় মো. আলী আকবর, ঝিনাইদহে সরোজ কুমার নাথ, নড়াইলে আনজুমান আরা, কুষ্টিয়ায় মো. আসলাম হোসেন, মেহেরপুরে মো. আতাউল গনি, চুয়াডাঙ্গায় গোপাল চন্দ্র নাথ, বরিশালে এস এম অজিয়র রহমান, ঝালকাঠিতে মো. হামিদুল হক, পিরোজপুরে আবু আহমেদ সিদ্দিকী, পটুয়াখালীতে মো. মতিউল ইসলাম চৌধুরী, বরগুনায় কবীর মাহমুদ, ভোলায় মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দীক ও রংপুরে এনামুল হাবীব।

আলোচিত ৫৯ জন এসপি : পঞ্চগড়ের এস এম সিরাজুল হুদা, ঠাকুরগাঁওয়ের উত্তম প্রসাদ পাঠক, দিনাজপুরে শাহ ইফতেখার আহমেদ, নীলফামারীতে মোহাম্মদ গোলাম সবুর, লালমনিরহাটে মোহাম্মদ সাইফুল ইসলাম, রংপুরে মো. ফেরদৌস আলী চৌধুরী, গাইবান্ধায় মো. কামাল হোসেন, জয়পুরহাটে মোহাম্মদ নূরে আলম, বগুড়ায় সুদীপ কুমার চক্রবর্তী, চাঁপাইনবাবগঞ্জে মো. ছাইদুল হাসান, নওগাঁয় মুহাম্মদ রাশিদুল হক, রাজশাহীতে মো. সাইফুর রহমান, নাটোরে মো. তারিকুল ইসলাম, সিরাজগঞ্জে মো. আরিফুর রহমান, পাবনায় মো. আকবর আলী মুনসী, মেহেরপুরে মো. রফিকুল আলম, কুষ্টিয়ায় এ এইচ এম আবদুর রকিব, চুয়াডাঙ্গায় আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহে মো. আজিম-উল-আহসান, নড়াইলে মোসা. সাদিরা খাতুন, বাগেরহাটে আবুল হাসনাত খান, খুলনায় মোহাম্মদ সাঈদুর রহমান, সাতক্ষীরায় কাজী মনিরুজ্জামান, বরগুনায় মো. আবদুস ছালাম, পটুয়াখালীতে মো. সাইদুল ইসলাম, ভোলায় মো. মাহিদুজ্জামান, বরিশালে ওয়াহিদুল ইসলাম, ঝালকাঠিতে মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিরোজপুরে মোহাম্মদ শফিউর রহমান, গোপালগঞ্জে আল-বেলী আফিফা, মাদারীপুরে মো. মাসুদ আলম, শরীয়তপুরে মো. মাহবুবুল আলম, ফরিদপুরে মো. শাহজাহান, রাজবাড়ীতে জি এম আবুল কালাম আজাদ, মানিকগঞ্জে মোহাম্মদ গোলাম আজাদ খান, মুন্সীগঞ্জে মোহাম্মদ আসলাম খান, নরসিংদীতে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জে গোলাম মোস্তফা রাসেল, ঢাকা জেলায় মো. আসাদুজ্জামান, গাজীপুরে কাজী শফিকুল আলম, টাঙ্গাইলে সরকার মোহাম্মদ কায়সার, জামালপুরে মো. কামরুজ্জামান, শেরপুরে মোনালিসা বেগম, নেত্রকোনায় মো. ফয়েজ আহমেদ, কিশোরগঞ্জে মোহাম্মদ রাসেল শেখ, সুনামগঞ্জে মোহাম্মদ এহসান শাহ, সিলেটে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মৌলভীবাজারে মো. মনজুর রহমান, হবিগঞ্জে এস এম মুরাদ আলী, ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কুমিল্লায় আব্দুল মান্নান, ফেনীতে জাকির হোসেন, নোয়াখালীতে মো. শহীদুল ইসলাম, লক্ষ্মীপুরে মোহাম্মদ তারেক বিন রশিদ, চট্টগ্রামে এস এম শফিউল্লাহ, কক্সবাজারে মো. মাহফুজুল ইসলাম, রাঙামাটিতে মীর আবু তৌহিদ ও বান্দরবানে সৈকত শাহীন।

বিতর্কিতদের যাঁরা গুরুত্বপূর্ণ পদে : মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব হিসেবে আনারকলি মাহবুব, রাজউকের সদস্য (পরিকল্পনা) হিসেবে মোহাম্মদ আব্দুল আহাদ, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে ড. সাবিনা ইয়াসমিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে মো. হামিদুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে নিয়োগ দেওয়া হয়েছে মতিউল ইসলাম চৌধুরী, মাহমুদুল আলম ও হায়াত-উদ-দৌলা খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাজেদুর রহমান খান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাওনাইন, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবু তাহের, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. ফেরদৌস খান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম মামুনুর রশিদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আরিফ, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ফয়েজ আহমদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ জেড এম নুরুল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মোস্তফা কামাল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের গোপাল চন্দ্র দাস, বিপিসির পরিচালক হিসেবে আছেন কবির মাহমুদ ও আব্দুল মতিন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে মোহাম্মদ হেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এস এম অজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকী, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কাজী এমদাদুল ইসলাম, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ড. এনামুল হাবীব ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব এস এম আবদুল কাদের।




লন্ডনে খালেদা জিয়াকে দেওয়া হবে ভিআইপি প্রটোকল

চন্দ্রদ্বীপ ডেস্ক: দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবশেষ ২০১৭ সালের জুলাইয়ে তিনি বিদেশ সফর করেছিলেন। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে আজ (৭ জানুয়ারি) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা করবেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে বহন করার জন্য এরই মধ্যে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ-সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে।

জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টায় যুক্তরাজ্যের হিতথ্রো বিমানবন্দরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। সেখানে তিনি ভিআইপি প্রটোকল পাবেন।




খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রাক্কালে ফেসবুকে মাহী বি চৌধুরীর আবেগঘন পোস্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রাক্কালে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী। তাতে তিনি লিখেছেন, ‘রাজনীতি হয়তো আমাদের দূরে সরিয়ে রাখতে পারে। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ আরোগ্য দান করেন। এবং তাঁকে তাঁর প্রিয়জনদের সঙ্গে হাসি-আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ দেন।’

সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মাহী বি চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই পোস্ট দেন।

মাহী বি চৌধুরী লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অচিরেই লন্ডন যাচ্ছেন। অতীতের সকল রাজনৈতিক পার্থক্য ও ভুল–বোঝাবুঝি সত্ত্বেও এই পুনর্মিলনের আনন্দে আমার হৃদয় এক অনির্বচনীয় শান্তি ও তৃপ্তিতে ভরে উঠেছে। কিছু সময়ের মধ্যেই একটি মায়ের সঙ্গে তার সন্তানের পুনর্মিলন, একজন দয়ালু দাদির সঙ্গে তাঁর আদরের নাতনি ও পুত্রবধূর পুনর্মিলন ঘটতে যাচ্ছে। আমি কল্পনা করে আনন্দিত হই, তাদের প্রথম পারিবারিক নৈশভোজ, যেখানে হাসি-আনন্দ, গল্প আর স্মৃতিচারণায় মুখরিত হবে তাদের পরিবেশ।’




মাগুরায় শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

মাগুরায় ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বির সদ্য জন্মানো কন্যা শিশুর দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাব্বির পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সোমবার (৬ জানুয়ারি ২০২৫) মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান এবং ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।

প্রতিনিধি দল শহীদ রাব্বির কন্যা শিশুর জন্য প্রয়োজনীয় উপহার সামগ্রী নিয়ে যান এবং তার মাসিক ভাতার ঘোষণা দেন। শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন এবং ছাত্রদলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি (খালেদা জিয়া) তার চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি, সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তা




তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিল রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

গত ৫ জানুয়ারি, রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। শুনানির জন্য আসন্ন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে শুনানি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, হাইকোর্টের ২৩ অক্টোবরের রায়টি সঠিক ছিল না। ওই রায়ে, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চারটি চাঁদাবাজির মামলা বাতিল করে দেন।

২০০৭ সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় তারেক রহমানের বিরুদ্ধে এসব চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। এরপর, ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় মামলা দায়েরের বৈধতা প্রশ্নে হাইকোর্টে আবেদন করা হয়েছিল।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




‘হাসিনার প্রত্যার্পণ নিয়ে নতুন কিছু বলার নেই’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়ার বিষয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি শুক্রবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ভারতীয় গণমাধ্যম *টাইমস অব ইন্ডিয়া* জানায়, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য সপ্তাহখানেক আগে একটি বার্তা পাঠানো হয়েছে। তবে রণধীর জয়সওয়াল বলেন, “শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে নতুন কোনো মন্তব্য করার প্রয়োজন নেই।” তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে, ভারত সরকার এ বিষয়ে কোনো নতুন মন্তব্য করতে চায় না।

এছাড়া, সাবেক ইসকন নেতা চিন্ময় দাস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “চিন্ময় দাস ন্যায় বিচার পাবেন, আমরা তার জন্য আশাবাদী।”

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার ভারতের কাছে একটি চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিল, যা এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম