‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশ’

চন্দ্রদ্বীপ বিনোদন :: দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটতে না কাটতেই, কলকাতাতেও শুরু হয় গণ-আন্দোলন। কোটা নিয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ‘দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ’র আদলে ওপার বাংলায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ‘দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ’ দাবি তোলা হয়েছে। এর আগে, পাকিস্তানের সংবিধান পুনরুদ্ধার ও উজ্জীবিত কারার লক্ষ্যে বিক্ষোভ করছে দেশটির শিক্ষার্থীরা।

এক কথায় বলা যায়, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানেও। আর সেখানকার বিপ্লবীদের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম ও স্লোগান।

খবর মিলছে, পকিস্তানের করাচিতে বিপ্লবীদের কণ্ঠে স্লোগান উঠেছে ঢাকার সুরে, ‘তুমি কে? আমি কে? বাংলাদেশ! বাংলাদেশ!’ একইভাবে কলকাতার আরজি কর কাণ্ডে ফুঁসে ওঠা নাগরিকরাও যেন ঢাকার ছাত্র আন্দোলনকে অনুসরণ করছে। আর এই বিষয়টি নজরে এনে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাংলাদেশ নামটার একটি বিশেষণ বা ট্যাগ লাইন ঘোষণা করেছেন। সেটি হলো ‘বীরের দেশ’ কিংবা ‘দ্য ল্যান্ড অব ব্রেইভ’।

চমকের কথায়, ‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশের স্লোগান। বাংলাদেশীদের বীরত্বে যুগে যুগে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। আর কিছু থাকুক আর না থাকুক, আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে। আরও আছে বাঘের মতো একটা কলিজা।’

অভিনেত্রী আরও বলেন, ‘১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪- ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। বীরেরাও আসে নতুন রূপে নতুন পরিচয়ে, কিন্তু কলিজা সেই একই! বীরের কলিজা। আর তাই আমি আমার দেশকে একটা বিশেষণ দিতে চাই। সেটি হলো “বীরের দেশ”। ইংরেজিতে “দ্য ল্যান্ড অব ব্রেইভ”।’

বলা দরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাঠে ও সোশ্যাল হ্যান্ডেলে বেশ সরব ছিলেন চমক।




যারা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন, তারা রাজনীতি বোঝেন না: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন, তারা রাজনীতি বোঝেন না। তারা রাজনীতি করেন না। তারা একটা অল্প সময়ের জন্য এসে- এই রাষ্ট্রকে যে ধ্বংস করে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এই সময়ে নেতিবাচক কথা বা কাজ করে- প্রচেষ্টাকে ভণ্ডুল করে দেওয়া ঠিক হবে না।’

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমীগর বলেন, ‘ছাত্ররা আমাদের নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা নেওয়া উচিত। আমরা স্বাধীন হয়েছি, এখনো স্থিতিশীল হতে পারিনি। এখনো গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সমর্থন দিয়ে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগনের একটি প্রতিনিধিত্বমূলক সংসদ গঠন করতে পারব এবং সেটা সরকার গঠন করবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, ছাত্ররাও সংস্কারের কথা বলছেন। এই সংস্কারকে আমরা স্বাগত জানাই। ধৈর্য্য ধরতে হবে। আওয়ামী লীগ দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে।’ এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং চলমান আন্দোলনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আসুন আমাদের ছোট-খাটো বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হই। গণতন্ত্রের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাকে কীভাবে কাজে লাগাতে পারি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি সে জন্য একসঙ্গে কাজ করি। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সালাম তালুকদারকে স্মরণ করে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘২২ পরিবারের এক পরিবারের সদস্য ছিলেন আবদুস সালাম তালুকদার। তার সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারেনি। বড় উদাহরণ- তার নাতনিকে নিয়ে তার মেয়েকে স্কুলে আনা-নেওয়া করে রিকশায়। অথচ, সালাম তালুকদারের চামচা হওয়ার যোগ্যতাও যাদের ছিল না, তারা কয়েক কোটি টাকা দামের গাড়িতে ঘুরে বেড়ান।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশ্যে দেশ ও দেশের মানুষকে শান্ত থাকতে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমাদেরকেও নানা নির্দেশনা দিয়েছেন। আমরা তাদের নির্দেশনা কতটা মেনে চলছি, বুকে হাত দিয়ে স্মরণ করেন।’

শামসুজ্জামান মেহেদির পরিচালনায় আরও স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি নেতা এ এস এম আবদুল হালিম, আবদুস সালাম, রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, সুলতান সালাউদ্দিন টুকু, নিলোফার চৌধুরী মনি, রেজাবুদ্দৌলা চৌধুরী, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের জামাতা মাহমুদুল হাসান প্রমুখ।




সিসিলিতে বিলাসবহুল প্রমোদতরী ডুবে একজনের মৃত্যু

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ইতালির সিসিলিতে এক ব্রিটিশ বিলাসবহুল প্রমোদতরী ডুবে একজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ছয়জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোররাতের দিকে দক্ষিণ ইতালির সিসিলি দ্বীপের উপকূলের কাছে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি জাহাজ ঘূর্ণিঝড়ের কবলে ডুবে গেলে জাহাজে থাকা ২২ ব্যক্তি সাগরে ভেসে যান।

কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ৭ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

জাহাজে থাকা ২২ জনের মধ্যে বেশির ভাগই যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া ছাড়া জাহাজে ২ জন মার্কিনি, ১ জন কানাডিয়ান, নিউজিল্যান্ডের ১ জন, শ্রীলঙ্কার ১ জন, ফ্রান্সের ২ জন এবং একজন আয়ারল্যান্ডের নাগরিক ছিলেন।



ববিতে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি বাতিল

চন্দ্রদ্বীপ নিউজ ::শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি বাতিল করার ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ পাঠানো ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই অফিস আদেশে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া গত ১৭ আগস্ট থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন।

এরমধ্যে শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ফি বাতিল করা; তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রাদি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সরবরাহ করা; পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে জনবল সংকট নিরসনে চার জন কর্মকর্তাকে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা; উন্নতমানের সনদ ছাপানো; ১৭ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে মাদকমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

এই দাবিগুলোসহ অন্যান্য দাবি শিগগিরই পূরণের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।




গুলিবিদ্ধ বরিশালের ছাত্রদল কর্মীর পাশে বিএনপি নেতা

বরিশাল অফিস :: কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী রুহুল আমিনের (২১) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নগর বিএনপির সাবেক সদস্য মীর জাহিদুল কবির জাহিদ।

তিনি গত ৪ আগস্ট নগরের করিম কুটির এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন।

এরপর তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ব্যয়ভার মেটাতে ব্যর্থ হওয়ায় চিকিৎসা খরচ বহনের দায়িত্ব নেন এ বিএনপি নেতা।

গুলিবিদ্ধ রুহুল নগরের ১১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কর্মী এবং মেট্রোপলিটন কলেজের ছাত্র। এছাড়া তিনি নগরের দক্ষিণ আলেকান্দার আর্শেদ আলী কন্টাকটার গলির বাসিন্দা।

ছাত্রদল কর্মী রুহুল আমিন বলেন, ‘সংঘর্ষের সময় আমার ডান পায়ের হাটুর ওপরে রানে গুলিবিদ্ধ হই। এরপর খরচ জোগাড় করতে না পেরে চিকিৎসা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল।

এ বিষয়টি মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জানতে পারেন। তিনি বিষয়টি বিএনপি নেতা জাহিদকে জানালে তিনি আমার চিকিৎসার সব খরচ বহনের দায়িত্ব নেন।

এ বিষয়ে বিএনপি নেতা মীর জাহিদুল কবির জাহিদ বলেন, দেশ সংস্কারের আন্দোলনে ওই গুলিবিদ্ধ শিক্ষার্থীর দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে।




ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মাঝে জাগোনারীর নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি সাড়াদান কার্যক্রম ২০২৪ এর আওতায় শর্তবিহীন নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে এনজিও জাগোনারীর ব্যবস্থাপনায় এবং সেভ-দ্য চিলড্রেনস’র আর্থিক সহায়তায় চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের ১৫২ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।

বিশেষ অতিথি ছিলেন চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তোফাজ্জেল হোসাইন বাবুল, জাগোনারীর প্রজেক্ট ম্যানেজার ইয়াছিন মনজু, গলাচিপা থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিকেশন কো-অর্ডিনেটর ডিউক ইবনে আমিন, প্রকল্প সমন্বয়কারী গোপাল বিশ্বাস ও সেভ-দ্য-চিলড্রেন এর প্রোগ্রাম অফিসার রাসেল মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার (১৮ আগস্ট) চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করা হয়।




পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: ‘চিকিৎসা হবে জনতার, হাসপাতাল হবে মানবতার’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ (সোমবার) বেলা ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, হাসপাতালে যে সকল দুর্নীতি ও অনিয়ম রয়েছে তার অবসান ঘটিয়ে চিকিৎসকদের রোগীদের সেবায় কাজ করতে হবে।

হাসপাতালের ফ্রি ওষুধ রোগীদের প্রদান করতে হবে। টেষ্টের সরঞ্জামাদি আধুনিকায়ন করে সকল টেষ্ট হাসপাতালে করতে হবে। খাবারের মান উন্নত করতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তত্বাবধায়কের কাছে ১০ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।




পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১৮ আগস্ট রোববার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের নিউমার্কেট গোল চত্বর প্রাঙ্গণে সমাবেশ শেষে পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট গিয়ে শেষ হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নিউমার্কেট চত্বরে জমায়েত হন।




১৪ জন অফিসার নিয়োগ দেবে বরিশাল সার্জিক্যাল

চন্দ্রদ্বীপ নিউজ :: বেসরকারি প্রতিষ্ঠান বরিশাল সার্জিক্যাল লিমিটেডে ‘মার্কেটিং অফিসার এবং অ্যাকাউন্ট অফিসার’ পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বরিশাল সার্জিক্যাল লিমিটেড

পদের নাম: মার্কেটিং অফিসার এবং অ্যাকাউন্ট অফিসারপদসংখ্যা: মার্কেটিং অফিসার ১০ জন এবং অ্যাকাউন্ট অফিসার ০৪ জনশিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং অফিসার পদের জন্য স্নাতক এবং অ্যাকাউন্ট অফিসার পদের জন্য স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০৫-১০ বছরবেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, ৩৫ বছরেও আবেদন সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, সাড়ে ১৬ বছরেই আবেদন নৌবাহিনীতে বেসামরিক পদে ৩৯ জনের নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের ঠিকানা: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, বরিশাল সার্জিক্যাল লিমিটেড, ১৫/২ তোপখানা রোড, বিএমএ ভবন (৪র্থ তলা), কক্ষ নং ৪০৫, ঢাকা-১০০০। অথবা আগ্রহীরা barisalsurgical@gmail.com এই ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৪

সূত্র: প্রতিষ্ঠানটির নিজস্ব বিজ্ঞপ্তি




ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিরপুরে তামিম ইকবাল

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: রবিবার (১৮ আগস্ট) থেকেই শোনা যাচ্ছিল যে আজ (সোমবার) ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয় পরিদর্শনে আসবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাকে সাদরে বরণ করার জন্য এদিন সকাল ১১টা থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে ছিল ছাত্র-জনতার ভিড়। ব্যানার-প্ল্যাকার্ড হাতে সকাল থেকেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাদের।

তবে উপদেষ্টা এসে পৌঁছানোর আগেই স্টেডিয়ামে পা রাখেন বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল। এরপর দুপুর ১টার দিকে বিসিবি কার্যালয়ে আসেন আসিফ।

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম। আজ এসেছেন মিটিংয়ে। সাবেক এই টাইগার অধিনায়ককে আবারও জাতীয় দলের জার্সিতে দেখতে চান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সে প্রসঙ্গেই আলোচনা করতে মিরপুর স্টেডিয়ামে এসেছেন তামিম।

তামিমকে নিয়ে প্রথমে প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবি সিইও নিজামউদ্দিন সুমনও তাদের সঙ্গে ছিলেন। এরপর ড্রেসিংরুম পার করে মিডিয়া রুমে প্রবেশ করেন আসিফ। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও সঙ্গে ছিলেন। সবশেষে একাডেমি ভবনে যান তারা।