বিকাশকর্মীকে কুপিয়ে সাড়ে ১৬ লাখ টাকা ছিনতাই

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে হিরন (৩০) নামে এক বিকাশকর্মীকে কুপিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত হিরনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশকর্মী মামুন ও হিরন ঘটনার দিন পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে বাউফল আসার পথে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় ৫ জন অস্ত্রধারী মোটরসাইকেলের গতিরোধ করে ১৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে হিরনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে বাউফল, দশমিনা থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে প্রিন্স (২৩) ও সোহাগ (১৮) নামে দুই ছিনতাইকারীকে আটক করে। তাদের বাড়ি বাউফল সদর ইউনিয়ননের সোমবাড়িয়রা বাজার এলাকায় ।

পটুয়াখালী বিকাশের ম্যানেজার গোবিন্দ চন্দ্রপাল জানান, দুপুরে পটুয়াখালীর একটি ব্যাংক থেকে সাড়ে ১৬ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে বিকাশকর্মী হিরন ও মামুন এজেন্টদের মধ্যে টাকা বিতারণের জন্য যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে বিকাশকর্মী হিরনকে কুপিয়ে আহত করে।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।




পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কর্তৃক এলএমএফ, ডিএমএফ ও ম্যাটস ৬ মাসের ট্রেনিং করে ডাক্তার পদবি ব্যবহারের প্রতিবাদে এবং তাদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।

মানববন্ধনে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনুরুজ্জামান শাহীন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক ডা. আলমগীর, প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার, শিশু বিশেষজ্ঞ ডা. শিদ্ধার্থ শংকরসহ ছাত্র নেতারা বক্তব্য দেন।

এ সময় মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব স্বল্প মেয়াদি প্রশিক্ষণার্থীদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার এবং রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। অন্যথায় স্বাস্থ্য খাত বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন তারা।




বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিশুরি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নেছার উদ্দিন সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে আদালতে মামলা করেন আল মামুন নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য। নেছার উদ্দিন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (১৯ আগস্ট) ওই অভিযুক্ত চেয়ারম্যানের কাম কলেজ অধ্যক্ষর বিচারের দাবিতে কালিশুরী বাজারে মানববন্ধনও করেন স্থানীয় ব্যবসায়ীরা।

জানা গেছে, উপজেলা প্রশাসন ২০২২ সালে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থায়নে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্দ্যোগ নেয়। কিন্তু আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলে তা আত্মসাৎ করেন।

মামলার বাদী আল মামুন মামলার এজাহারে উল্লেখ করেন, ওই বছর ২৫ মে অস্ত্রের ভয় দেখিয়ে সিসি ক্যামেরা স্থাপনের নামে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারে কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা তোলে ইউপি চেয়ারম্যান। এমনকি নেছার উদ্দিন সিকদার তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। রোববার (১৮ আগস্ট) দায়েরকৃত এই মামলায় একমাত্র আসামি করা হয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদারকে ও সাক্ষী হিসাবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা রাখা হয়েছে ২১ জন।

এ বিষয়ে কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন সিকদারকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক অবস্থায় রয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, শুনেছি তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে। এজাহার থানায় আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




লঘুচাপের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টিপাত – পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সোমবার সকাল নয়টা থেকে আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ১৫৩.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

গত ৫ দিনের মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের কারনে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে খাল বিল বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন কৃষকরা। ক্ষতিগ্রস্থ হয়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা।

এদিকে লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন




বিসিসির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী

বরিশাল অফিস :: বরিশাল সিটি করপোরেশন এলাকায় চলমান সকল উন্নয়নমূলক কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী। সোমবার বিকেলে প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণের পর মুঠো ফোনে তিনি এ কথা বলেন।

প্রশাসক শওকত আলী বলেন, সিটি করপোরেশনের দুটি কাজ একটি হচ্ছে উন্নয়ন এবং অপরটি হচ্ছে সেবা প্রদান। আমি এই দুটি কাজকেই প্রাধান্য দিতে চাই। সিটি করপোরেশনের অধীনে যত উন্নয়নমূলক কাজ চলমান ছিলো চা চলমান থাকবে। এ বিষয়ে যা যা পদক্ষেপ দরকার হবে তা গ্রহণ করা হবে।

এছাড়া সিটি এলাকার নাগরিকদের সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার পাবে বলে মন্তব্য করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরপরই করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। এসময় তিনি কর্মরত সবাইকে সঠিক সময়ে অফিসে আসা এবং ত্যাগ করার নির্দেশনা দেন। এছাড়া যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান।

তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করে বলেন, আপনারা আমাকে সহযোগীতা না করলে আমার দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে পড়বে। এসময় সকল কর্মকর্তা-কর্মচারী তাকে সর্বাত্মক সহযোগীতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোমবার দুপুরে বরিশাল সিটি মেয়রকে দায়িত্ব থেকে অপসারন করে প্রজ্ঞাপন জারী করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। পরক্ষনেই বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী কে প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারী করা হয়। এতে বলা হয় ‘নিয়োগকৃত প্রশাসকগন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ আইন ২০২৪ এর ধারা ২৫ক এর উপ ধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

প্রসঙ্গত বর্তমানে সরকারী ও বিদেশী অর্থায়ন মিলিয়ে নগরীতে অন্তত আড়াইশ কোটি টাকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। যা ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে থমকে যায়। মেয়র আবুল খায়ের আবদুল্লাহ আত্মগোপনে চলে যান। পাশাপাশি এসব উন্নয়নমূলক কাজের অধিকাংশ ঠিকাদার আত্মগোপনে চলে যান। ফলে বন্ধ হয়ে যায় সকল উন্নয়নমুলক কাজ।

 




ডাক্তার বদলির কারণে বরিশালে বার্ন ইউনিট সেবা বন্ধ!

বরিশাল অফিস :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) প্লাস্টিক সার্জারি ইউনিটের একমাত্র চিকিৎসক ডা. মো. মারুফুল ইসলাকে ঢাকায় বদলি করার কারনে বন্ধ হতে যাচ্ছে হাসপাতালটির বার্ন ইউনিটের সেবা কার্যক্রম।

সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি শেবাচিমের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। তাকে বদলি করে ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিটউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারীর যুগ্ম পরিচালক করা হয়েছে।

বরিশাল বিভাগে বার্ন ও প্লাস্টিক সার্জারির আর কোন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এই ইউনিটের রোগীদের সেবা নিয়ে বিপাকে পড়েছে হাসপাতালটি। আগুন কিংবা গুরতর কোনো সমস্যা দেখা দিলে দীর্ঘপথ পাড়ি দিয়ে রোগীদের নিয়ে আসতে হবে ঢাকাতে।

এ বিষয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, তিনি শুধু এই হাসপাতাল নয় পুরো বরিশাল বিভাগে বার্নের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তিনি চলে যাওয়ার ফলে চিকিৎসকের অভাবে হাসপালের বার্ন ইউনিটটি বন্ধ হয়ে যাবে। আমাদের বার্ন ইউনিট ৩০ বেডের হলেও এখানে সব সময় এক থেকে দেড়শ রোগী ভর্তি থাকে। বরিশাল বিভাগ ছাড়াও অন্য ২-৩ টি জেলা থেকে আমাদের এখানে বার্ন রোগী আসে।

উল্লেখ্য, ২০২১ সালে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান লঞ্চে আগুন লাগার পর জরুরী ভিত্তিতে পুড়ে যাওয়া যাত্রীদের চিকিৎসা করার জন্য ঢাকা থেকে ডা. মো. মারুফুল ইসলাকে বরিশালে বদলি করে আনা হয়েছিলো।




পবিপ্রবিতে ছাত্রলীগের রুম থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হল গুলোতে প্রক্টরিয়াল টিমের অভিযানে ছাত্রলীগ নেতাকর্মীদের বসবাসরত রুম থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানের নেতৃত্বে শিক্ষকদের একটি টিম রাতভর এ অভিযান পরিচালনা করে। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. জিল্লুর রহমান সহ আবাসিক হলের প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।

এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দের রুমগুলো থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ লাঠিসোঁটা, রড ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।একইসাথে মাদক বেচাকেনার হিসাব সম্বলিত একটি ডায়েরিও উদ্ধার করা হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই সারা দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ক্যাম্পাস সংস্কারের দাবি ওঠে। এরই প্রেক্ষিতে ক্যাম্পাস গুলোর প্রশাসনে ব্যপক রদবদল হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো পবিপ্রবিতেও অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে হলের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, মাদকের যে ভয়াবহ বিস্তার লক্ষ করছি, এককথায় বলা যায় ছাত্র রাজনীতির এরকম চেহারা আগে কখনো দেখিনি। ভেতর বাইরের রাজনৈতিক যোগসূত্রে মাদক ব্যবসায় ও সেবনের যে চিত্র আমরা দেখলাম, আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সত্যিই শঙ্কিত। ছাত্রছাত্রীদের ভবিষ্যত সুরক্ষায় আমরা মাদকের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবো।




পুরোনো স্মার্টফোনের গতি বাড়ানোর উপায়

চন্দ্রদ্বীপ বিজ্ঞান প্রযুক্তি  :: বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন দেখা যায়। কলিং, চ্যাটিং বা গেমিং ছাড়াও এখন এটি ব্যাংকিং, ব্যক্তিগত ও পেশাগত কাজেও ব্যবহৃত হয়। কিন্তু, আমরা দেখে থাকি নতুন ফোন কেনার পর কয়েক সপ্তাহ বেশ ভালোভাবেই চলে। তারপর হঠাৎ করে স্লো হতে শুরু করে সাধের অ্যান্ড্রয়েড ফোন। এই সমস্যা প্রায় সব মানুষেরই সঙ্গেই হয়ে থাকে। তবে সময়ের সঙ্গে ফোনের গতি কমে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু, অনেক সময় এটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

তবে আপনি কি জানেন পুরোনো স্মার্টফোনকেও নতুনের মতো ফাস্ট করা যায়। এই সমস্যা সমাধানে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট পিসিম্যাগের এক প্রতিবেদনে কিছু টিপস দেওয়া হয়েছে। চলুন সেসব কি কি জেনে নেওয়া যাক:

ফোন রিস্টার্ট দেওয়া

ফোন দীর্ঘ সময় ধরে চললে এর ‘ব্যাকগ্রাউন্ড’-এ থাকা বিভিন্ন প্রক্রিয়া ফোনের গতি কমিয়ে দিতে পারে। তাই মাঝেমধ্যে ফোন রিস্টার্ট করুন। যা ব্যাকগ্রাউন্ডে চলা বিভিন্ন প্রক্রিয়া থামানোর জন্য যথেষ্ট। এমনকি এতে ফোনের কার্যকারিতা বেড়ে যাওয়ার সম্ভাবনাও আছে।

অ্যাপ আনইনস্টল করা

ফোন থেকে বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন। অনেকেই ধারণা করতে পারেন, অ্যাপ বন্ধ থাকলে ফোনের ওপর তেমন প্রভাব পড়ে না। তবে, ফোনের ‘ব্যাকগ্রাউন্ড’-এ বিভিন্ন অ্যাপ সক্রিয় থাকলে ফোনের গতি কমাতে পারে। তাই যে অ্যাপসগুলোর প্রয়োজন নেই সেগুলো আনইনস্টল করে দিতে পারেন।

অ্যাপ ক্যাশে ফাইল মুছে ফেলা

এই উপায়টা দারুণ কাজে আসে। বিশেষ করে ওয়েব ব্রাউজ করার সময় ফোনের গতি কমে যাওয়ার ক্ষেত্রে। এর সম্ভাব্য কারণ হতে পারে সংশ্লিষ্ট অ্যাপে জমে থাকা ডেটার পরিমাণ। ব্যবহারকারী কেবল প্রতি ব্রাউজারের ভিত্তিতে ক্যাশে ফাইল মুছতে পারেন, যা খুবই সহজ একটি প্রক্রিয়া। আইফোনের ক্ষেত্রে সেটিংস অ্যাপে থাকা সাফারি অপশনে যেতে হবে। এরপর ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ওয়েবসাইট ডেটা অপশনে চাপ দিতে হবে। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, সেটিংস অ্যাপে থাকা ‘স্টোরেজ’ অপশনে যান। এরপর ‘অ্যাপস’ অপশনটি চাপুন। এখানে প্রতিটি অ্যাপ একত্রে বেছে নিয়ে ‘ক্লিয়ার ক্যাশে’ নামের অপশনে চাপ দিলেই সব তথ্য মুছে যাবে।

ফোন আপডেট দেওয়া

ফোনের সব অ্যাপ ও অ্যান্ড্রয়েড ভার্সন নিয়মিত আপডেট করুন। অনেক সময় পুরোনো ভার্সন ব্যবহারের কারণে ফোন স্লো হতে থাকে। গুগল প্লে স্টোর থেকে সব অ্যাপ আপডেট করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করার জন্য ফোনের সেটিংস থেকে সিস্টেম সিলেক্ট করে সিস্টেম আপডেট অপশন বেছে নিতে হবে।

ফোন সাধারণ অবস্থায় রাখুন

ফোনের গতি কমছে এমন মনে হলে ডিভাইসে বিভিন্ন নতুন ফিচারের ব্যবহার কমিয়ে ফেলতে পারেন। এতে ডিভাইসটির ওপর চাপ কমবে। আইফোনের ক্ষেত্রে এর সম্ভাব্য মানে, হোম স্ক্রিন বা লক স্ক্রিন থেকে সব উইজেট সরানো। যেখানে এগুলোকে ঠিকঠাক রাখতে ক্রমাগত রিফ্রেশ করার প্রয়োজন পড়ে। যার ফলে ফোনের গতি কমে যেতে পারে।

এছাড়া, ফোনে সর্বশেষ আপডেট রাখাও গুরুত্বপূর্ণ, যেখানে নতুন সফটওয়্যার আপডেট এলে তা ইনস্টল করার পরামর্শ দিয়েছে ইনডিপেন্ডেন্ট। এতে ফোনের নিরাপত্তার পাশাপাশি সফটওয়্যার আপডেট করার পর ফোনের কার্যকারিতাও বেড়ে যেতে পারে।

অ্যানিমেশন স্পিড কমানো

অ্যান্ড্রয়েড ফোন অ্যানিমেশনের জন্য অনেকটা স্লো হয়। বিশেষ করে বাজেট সেগমেন্টের ফোনে এই সমস্যা বেশি। ফোন সেটিংস থেকে অ্যানিমেশন বন্ধ করলে পারফরম্যান্সে উন্নতি পাবেন।

 




মৌমিতার ময়নাতদন্ত রিপোর্ট, যা জানা গেল

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার শিকার মৌমিতার ময়নাতদন্ত রিপোর্ট সামনে এনেছে। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই ময়নাতদন্ত রিপোর্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল আরজি করে মৌমিতা নামে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখছে ভারত। দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

মৌমিতার ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়, তার দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন। ‘যৌন হেনস্থা’র প্রমাণও মিলেছে।

ময়নাতদন্তের রিপোর্ট বলছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এমনকি, তার যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল।

নিপীড়নের শিকার হয়ে প্রাণ হারানো মৌমিতার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বাঁ হাত, বাঁ কাঁধ, বাঁ হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্ন মিলেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, তার ফুসফুসে রক্ত জমাট (হেমারেজ) বেঁধেছিল। শরীরে আরও কিছু অংশেও জমাট বেঁধে ছিল রক্ত। তাকে যে শ্বাসরোধ করে ‘খুন’ করা হয়েছে রিপোর্টে লেখা রয়েছে তা-ও।

একাধিক মহল থেকে অভিযোগ তোলা হয়েছিল, নির্যাতিতার দেহে ‘১৫০ গ্রাম সিমেন’ মিলেছে। কলকাতা হাইকোর্টে তার পরিবার যে পিটিশন দায়ের করেছে, সেখানেও এই বিষয়টির উল্লেখ রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে ‘সিমেন’ সংক্রান্ত কোনও উল্লেখ নেই। রিপোর্টে

রিপোর্টে ‘এক্সটারন্যাল ও ইন্টারন্যাল জেনিটালিয়া’ কলমে লেখা হয়েছে, ওজন ‘১৫১ গ্রাম’। প্রসঙ্গত, ময়নাতদন্তের রিপোর্টে নিয়ম মেনে মৃতদেহের বিভিন্ন অংশের ওজন উল্লেখ করা হয়। এ

বিভিন্ন মহল থেকে নির্যাতিতার শরীরের একাধিক হাড় ভাঙার যে সব কথা উঠে আসছিল, ময়নাতদন্তের রিপোর্টে তেমন হাড় ভাঙার কোনও উল্লেখ নেই। রিপোর্টে লেখা হয়েছে, ‘শ্বাসরোধ করার কারণে মৃত্যু। মৃত্যুর ধরন খুন। যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানোর মেডিক্যাল প্রমাণও রয়েছে। যৌন হেনস্থার সম্ভাবনা।’

গত ৯ আগস্ট সকালে আরজি কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে মৌমিতার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ, যিনি পেশায় ছিলেন সিভিক ভলান্টিয়ার। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই।