বাউফলে বিএনপি নেতা গাজী গিয়াসের সাংবাদিক সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা গাজী মো. গিয়াস উদ্দিন সাংবাদিক সম্মেলন করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালাইয়া বন্দরের প্যাদা রোডে নিজ বাসভবনে এ সাংবাদিক সম্মেলন করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে গিয়াস উদ্দিন বলেন, ‘গতকাল (রোববার) কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন ও দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সাংবাদিক সম্মেলন করেছেন। আমি ওই সাংবাদিক সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গিয়াস উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে স্বচ্ছতার সাথে রাজনীতি করে আসছি। প্রায় ১২ বছর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অত্যাচার নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছি। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপি নামধারীদের চাঁদাবাজি, লুটপাট ও ব্যবসায়য়ীদের রক্ষায় কাজ করে যাচ্ছি। এতে বিএনপি নামধারী একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে কালাইয়া হাটের ইজারাদার ছিলেন স্থানীয় এমপি আসম ফিরোজের ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা। সরকার পতনের পর তিনি পালিয়ে যান। তখন কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তুহিন ইজারাদার ফয়সাল আহম্মেদ মনির মোল্লার সাথে সমঝোতা করে হাট বাজার নিয়ন্ত্রণে নেন। আওয়ামী লীগের সাথে সমঝোতা করে হাট বাজার দখলের জন্য আমাকেও প্রস্তাব দেওয়া হয় । আমি এ প্রস্তাব প্রত্যাখান করি। এতে তারা (তুহিন ও আজম) আমার ওপর ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করেন।

তিনি আরও বলেন,‘ আওয়ামী লীগ ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন। সেই আওয়ামী লীগের সমঝোতা করে বিএনপি হাটবাজারের খাজনা আদায় করতে পারেন না। হাটের মূল ইজারাদার মনির মোল্লা। তার প্রতিনিধি হিসেবে তুহিন ও আজম হাট-বাজার পরিচালনা করে আসছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ওপর একাধিকবার হামলা চালায়। আমার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে। আমার মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। তারপরেও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ছিলাম। কিন্তু যারা তখন ঢাকা চাকরি করেছেন তারা এখন টাকার বিনিময় পদ-পদবী নিয়ে বিএনপি দাবি করছেন। আমিসহ ত্যাগী বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, আওয়ামী লীগের সাথে সমঝোতা করে হাট বাজার দখল ও ত্যাগী বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠিনক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন গাজী গিয়াস উদ্দিন।

ওই সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সদস্য নুর হোসেন খান, কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মো. শাহজাহান মাতব্বর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান রিফাতসহ শতাধিক বিএনপির ত্যাগী নেতাকর্মী।




দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে ইনু

চন্দ্রদ্বীপ নিউজ :: রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ডের পর মোহাম্মদপুরে ট্রাকচালক সুজন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এ রিমান্ড আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সবুজ রহমান ইনুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ২৫ আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। পরদিন রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধে হয়ে মারা যান ট্রাক চালক সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম হত্যা মামলা করেন।

আরও গত ৫ জুলাই এর পর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা আরোপ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু করে সারাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরা। এই আন্দোলন নিয়ে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা গত ১৪ জুলাই আন্দোলরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ সম্বোধন করলে শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে এর প্রতিবাদে দেশব্যাপী সর্বাত্মক শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেয়।

গত ১৯ জুলাই বিকেল ৫টার সময় নিউমার্কেট থানাধীন নীলক্ষেত মোড়ের পশ্চিম পাশে নিউমার্কেট ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি করলে আব্দুল ওয়াদুদ (৪৫) তার বাবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় গুলিতে মারা যান।




চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের ঘণ্টাব্যাপী বৈঠকে যে কথা হলো

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার রাজধানী ঢাকার মগবাজার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

জামায়াতের আমির বলেন, ‘আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিকান অব চায়না। আমরা অনুরোধ করেছি, তারা যেন বাংলাদেশে আরও বেশি ইনভেস্ট করেন। রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য আমরা তাদেরকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছি। আমরা আশা করছি তারা এটা সক্রিয় বিবেচনায় নিবেন।’

জামায়াতের পক্ষে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ, নূরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন ও মোবারক হোসাইন।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা একসাথে দীর্ঘ এক ঘণ্টা যাবৎ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি। উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্টসহ সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলোতে দুই দেশের জনগণ, দুই দেশের সরকার, পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাব। আপনাদের মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দকে এখানে আসার জন্য আরেকবার অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এ ধরনের মিউচুয়াল ডায়ালগ দুই দেশের স্বার্থে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। চায়নার জনগণ বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আমরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাব।’




আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিল পুলিশ

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছে পুলিশ। আজ সোমবার রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবির একটি সূত্র  জানায়, অসুস্থ ও বয়স্ক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিচারিক ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে আজ বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেছিলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিবিদ ছাড়াও একজন ব্যবসায়ী ও সাংবাদিক। পিরোজপুর-২ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিন মেয়াদে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ার হোসেন মঞ্জু গত নির্বাচনে হেরে যান।

আনোয়ার হোসেন মঞ্জু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরে তিনি জাতীয় পার্টি (জেপি) গঠন করে এর চেয়ারম্যান হন।

আনোরয়ার হোসেন মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ ও সাংবাদিক ছিলেন। বাবার মৃত্যুর পর ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন তিনি। এ ছাড়া পত্রিকাটির প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মঞ্জু।




পটুয়াখালীতে ড্রোনের মাধ্যমে ভূমি জরিপ বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ক্রটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল (ড্রোন দ্বরা) ভূমি জরিপ বন্ধ করার জন্য সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকার শত শত ভুক্তভোগী কৃষকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে ইটবাড়িয়া দুই নম্বর ব্রিজ থেকে শত শত ভুক্তভোগী বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনকালে ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রুটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে বক্তব্য রাখেন ভূক্তভোগী মো. ইউসুফ আলী তোতা, শাহ আলম গাজী, নাসির গাজী, গিয়াস উদ্দিন হাওলাদার, মো. নিয়াজ ফরাজী, মোশারেফ হোসেন, কামাল হাওলাদার, বাকি বিল্লাহ, নিয়াজ ফরাজী প্রমুখ।




আয়না ঘর, গুম-খুনসহ সমস্ত অপরাধের বিচার এই বাংলায় হবে – এবিএম মোশাররফ হোসেন

পটুয়াখালী প্রতিনিধি :: কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তবে দুর্নীতিবাজ সহ পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর যেসব সদস্যরা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী এমপি যারা টাকা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় এনে ওই টাকা ফেরত আনতে হবে।

রবিবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির আয়োজনে প্রেসক্লাবের সামনে উপজেলা প্রশাসনের মাঠে তাকে গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোশাররফ হোসেন আরো বলেন, দীর্ঘ ১৭ বছর পর মুক্ত সাধীনভাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। দীর্ঘ সময় দেশটাকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্র-জনতার ভয়ে পালিয়ে যাওয়া খুনি হাসিনা। আর তাকে অবৈধ ভাবে টিকিয়ে রেখেছিল সম্প্রতি আমাদের পানিতে ডুবিয়ে দেয়া দেশ ভারত। আয়না ঘর, গুম খুন সহ সমস্ত অপরাধের বিচার এই বাংলায় হবে।

পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাশু সরকার কুট্টি ও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মো.মোশতাক আহম্মেদ পিনু সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে এই বিএনপি নেতাকে নিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় পুরো শহর জনসমুদ্রে পরিনত হয়।




পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের একই দিনে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান ও গনতন্ত্র ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। যাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে নসাৎ করতে না পারে। এ গণঅভ্যুত্থানকে নসাৎ করতে স্বৈরচারের দোসররা এবং বিএনপির মধ্যে থাকা বর্ণচোরারা নানা ষড়যন্ত্র করছেন। এদেরকে প্রতিহত করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেলা বিএনপির একাংশের উদ্যোগে রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় তাঁর নিজ বাস ভবন সুরাইয়া ভিলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না মিয়া, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. গোলাম রহমান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন ও সাবেক সাধারণ সম্পাদিকা জেসমিন জাফরসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এর আগে বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের ডক্টর আতহার উদ্দিন মিলনায়তনে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর বিরুদ্ধে দলীয় শৃক্সখলা ভঙ্গে অভিযোগ আনা হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দকে অবগত না করে বিএনপির নামে প্রকাশ্যে সমাবেশ করা সম্পূর্ণ অসাংগঠনিক কাজ এবং তাঁর (আলতাফ চৌধুরী) ছত্রছায়ায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে দলের মধ্যে বিশৃক্সখলা করার পাঁয়তারা করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুন্নু-কুট্টি গ্রুপের পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন। এ সময় জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া আহম্মেদ, মৎস্য দলের সভাপতি মো. শাহীন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশীদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে দুটি প্রোগ্রামের একটিতেও দেখা যায়নি।




পুরুষত্ব হারানোর আশঙ্কা গুলিবিদ্ধ সুমনের, চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন পরিবার

পটুয়াখালী প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুমনের ডান উরুতে গুলি লেগেছে। গুলি লেগেছে অন্ডকোষেও। গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে গুলি বের করে অন্ডকোষের একাংশ কেটে ফেলা হয়। এরপর বাড়ি এসে সুস্থ হওয়ার জন্য ওষুধ সেবন করে যাচ্ছেন। কিন্তু সফল হননি।

তাই উন্নত চিকিৎসার জন্য এক প্রতিবেশীর কাছ থেকে শতকরা ৫ টাকা হারে ৪ হাজার টাকা ঋণ নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সামান্য টাকায় কীভাবে চিকিৎসা করাবেন তিনি তাই বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন সুমন বেপারী।

সুমনের বাবার নাম মৃত. আব্দুল গনি বেপারী। পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউপির মঠবাড়িয়া গ্রামে তার বাড়ি। মা সুমি বেগম (৬০), স্ত্রী শিরিনা (২৭) ছাড়াও তৃতীয় শ্রেণিতে পড়ুয়া জিদান (৯) ও আড়াই বছর বয়সী মীম নামে দুইটি ছেলে-মেয়ে রয়েছে। বাবা মারা গেছে এক যুগ আগে। ছয় ভাই-বোন তারা। বসতভিটা ছাড়া আর কিছুই নেই তাদের।

তাই জীবন জীবিকার আশায় ছয় বছর আগে বাড়ি ছেড়ে ঢাকা চলে যান। কাজ নেয় রায়েরবাগ এলাকার জামিল কঞ্জুমার লিমিটেড নামে এক মশার কয়েল তৈরির কারখানায়।

গত ১৯ জুলাই বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে অংশ নিয়ে কদমতলী থানার কাছে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। তাকে শনির আখরায় হাসপাতালে নিয়ে যায় ছাত্ররা। ওই হাসপাতালে চিকিৎসকরা প্রথমে তার চিকিৎসা করতে রাজি হননি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তার অপারেশন করা হয়। কেটে ফেলা হয় তার অন্ডকোষের একাংশ। এরপর ২৭ জুলাই ঢাকা মেডিকেল রিলিজ নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন তিনি।

সুমন বেপারী আরো জানায়, তার গ্রামের স্থানীয় সিকদারের বাজারে এক ফার্মেসিতে গিয়ে ক্ষতের স্থানে ড্রেসিং করতে হয় প্রতিদিন। তীব্র জ্বালা যন্ত্রণা হয়। প্রশ্রাব করতে হয় তলপেট ছিদ্র করে বের করা পাইপের সাহায্যে। কেটে ফেলে দেয়া হয়েছে অন্ডকোষের একাংশ। সেখানে সেলাইয়ের দিকে তাকালেই নিস্তেজ হয়ে যায় শরীরের সব শক্তি। রোজ ৪শ টাকার ইনজেকশন ছাড়াও ওষুধপত্র আর ডেসিং নিয়ে ১৪-১৫শ’টাকা খরচ হয়। ব্যথার কারণে ডান পা নড়চড় করতে পারছেন না।

আরো পড়ুন : পটুয়াখালীতে জোরপূর্বক ভাবে জমি দখলের অভিযোগ

ফার্মেসিতে ড্রেসিং করতে গেলে সেখানে গ্রাম্য ডাক্তার অবস্থা দেখে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু উন্নত চিকিৎসার সমর্থ নেই তার।

কয়েক দিন আগে ঢাকা মহানগর দক্ষিনের জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ ১১ হাজার টাকা সাহায্য দেন তাকে। এ টাকা দিয়েই এতো দিন চিকিৎসা চালিয়েছেন।

এরপর প্রতিবেশি একজনের কাছ থেকে শতকরা ৫টাকা হারে সুদে ৪ হাজার টাকা ঋন নিয়েছেন। আরো কিছু টাকা ম্যানেজের চেষ্টা চালাচ্ছেন। ২-৪ দিনের মধ্যে টাকা পেয়ে গেলে চিকিৎসার জন্য ঢাকার চলে যাবেন।

সুমন বেপারীর স্ত্রী শিরিনা বেগম বলেন, ‘ঘরে বৃদ্ধা শাশুড়ি, দুইটা ছেলেমেয়ে। কামাই বন্ধ। এ্যাহন তার (স্বামী সুমন বেপারী) চিকিৎসা চালানোর কোন টাহা-পয়সা আমাগো নাই। সারাটা জীবন কস্ট কইরা চলছি। চিকিৎসা চালামু কিভাবে। রক্তের দাগ যায় নাই। রাজনৈতিক নেতারা এ্যাহনই এলাকায় ভোটের চিন্তা শুরু কইরা দিছে। আমাগো খবর কেডা নেয়?

এক প্রতিবেশির থাইক্কা মাসিক ৫টাহা সুধে ৪হাজার টাকা আইন্না ঢাকা যাইতেছে। কত ঋণ করমু আর পরিশোধই বা করমু কেমনে?’এখন তার চিকিৎনা উদ্বিগ্ন হয়ে পরেছি।




আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ




গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৮৯