আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে ব্রাজিলের ঘরে ফুটসাল বিশ্বকাপ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিচ সকারের পর এবারে ফুটসালেও বিশ্বকাপের হেক্সা পূরণ করলো ব্রাজিল। সেটাও আবার নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে। ফুটসালে এর আগে দুইবার ব্রাজিল ও আর্জেন্টিনা একে অন্যের মুখোমুখি হয়েছিল। সবশেষ আসরে ব্রাজিলকে হারিয়েই সেমিফাইনালে গিয়েছিল আর্জেন্টিনার ফুটসাল টিম। এবার সেই প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিয়েছে সেলেসাওরা। 

ফিফার ফুটবল বিশ্বকাপ বাদে বাকি দুই আসরেই হেক্সার চক্রপূরণও তাই হয়ে গেল ব্রাজিলের জন্য। রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় বসে এবারে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ৪০ মিনিটের হাড্ডাহাড্ডির ফাইনালে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে সেলেসাওরা। দুর্দান্ত আক্রমণে ম্যাচে পঞ্চম মিনিটে মার্সেনিওর বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। এর খেলায় ফিরতে আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তারা। কিন্তু ১২তম মিনিটে রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিতে থাকে আর্জেন্টিনা। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। খেলার শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষক রোসার নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে। তবে তাতে ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।

উল্লেখ্য, এবারের আসরে কোনো ম্যাচই হারেনি ব্রাজিল। নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে হারায় দলটি। দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে পরাজিত করে তারা। তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় ব্রাজিল।

শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে ৫-০ গোলে হারায় তারা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে আর সেমিফাইনালে ইউক্রেনের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় ব্রাজিল।

 




ভোলায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ঢেঁকি

বরিশাল অফিস :: কালের বিবর্তন আর আধুনিক প্রযুক্তির ফলে দ্বীপ জেলা ভোলা থেকে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি শিল্প। আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখন দেশের প্রতিটা অঞ্চলে পৌঁছে গেছে । বদলে যেতে বসেছে শহর থেকে গ্রামাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান। মানুষের জীবনযাত্রাকে সহজ করতে তৈরি করা হয়েছে নানা আধুনিক যন্ত্রপাতি, ব্যবহার হচ্ছে নানা রকম প্রযুক্তি।

বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে সেসব পুরোনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। কালের বিবর্তনে ঢেঁকি এখন শুধু ঐতিহ্যের স্মৃতিবহন করে। দিন দিন ঢেঁকি শিল্প বিলুপ্ত হলেও একে সংরক্ষণের কোন উদ্যোগ নেই।

প্রযুক্তি ব্যবহারের ফলে হারিয়ে যেতে বসেছে এক সময়ের গ্রাম-বাংলার এই ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প। পাল্টে যেতে বসেছে গ্রামের সেই নিত্য দিনের চিত্র।

জেলার বিভিন্ন গ্রামে এখন আর ঢেঁকিতে ধান ভাঙার দৃশ্য চোখে পড়ে না, তেমনি শোনা যায় না ঢেঁকির ধুপধাপ শব্দ। শহরে তো বটেই আজকাল অনেক গ্রামের ছেলে মেয়েরাও ঢেঁকি শব্দটির সঙ্গে পরিচিত হলেও বাস্তবে দেখেনি।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি এখন আর চোখে পড়ে না। ঢেঁকিই ছিল এক সময়ের গ্রামীণ জনপদে চাল, চালের গুঁড়া ও আটা তৈরির একমাত্র মাধ্যম। বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কারের ফলে ঢেঁকি এখন শুধু ঐতিহ্যের স্মৃতি বহন করে। দিন দিন ঢেঁকি শিল্প বিলুপ্ত হলেও একে সংরক্ষণের আর কোনো উদ্যোগ নেই বললেই চলে। এখন ঢেঁকির আর দেখাই মেলে না। আধুনিক যুগে সেই ঢেঁকির জায়গা দখল করে নিয়ে বিদ্যুৎচালিত মেশিন, যার মাধ্যমে মানুষ এখন অতি সহজেই অল্প সময়ে ধান থেকে চাল পাচ্ছে। গ্রামে গ্রামে বসছে চাল তৈরির কল। হাতের কাছে বিভিন্ন যন্ত্র আর প্রযুক্তি সহজলভ্য হওয়ায় ঢেঁকির মতো ঐতিহ্যবাহী অনেক কিছুই এখন হারিয়ে যাচ্ছে।

ভোলা সদর পূর্ব ইলিশার স্থানীয় ব্যক্তিরা জানান, আগে প্রায় সবার বাড়িতে ঢেঁকি ছিল। সেই ঢেঁকিছাঁটা চাল ও চালের পিঠার গন্ধ এখন আর নেই। পিঠার স্বাদ ও গন্ধ এখনো মনে পড়ে। আধুনিক প্রযুক্তির ফলে গ্রামবাংলায় ঢেঁকির ব্যবহার কমে গেছে।

ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের গুলুনুর বেগন বলেন, আগে আমরা ঢেঁকি দিয়ে বিভিন্ন খাদ্যদ্রবাদী মাড়াই করেছি। আগে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন ঢেঁকিতে চালের আটা তৈরি করতে আসত। কিন্তু এখন আর তেমন কেউ আসে না। এখন সবাই মেশিনে চাল মাড়াই করে।

মনপুরা উপজেলার সাকুচিয়া গ্রামের সাফিয়া খাতুন বলেন, ঢেঁকি চাটা চাল খুবই সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। এখন ডাক্তাররা আমাদের এ চালের ভাত খাওয়ার পরামর্শ দেন। ঢেঁকি চাটা চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠা অনেক সুস্বাদু হতো। যদিও এখন আর আগের মতো প্রতি বাড়িতে কাঠের ঢেঁকি পাওয়া যায় না, যার কারণে একটু কষ্ট করে হলেও কয়েক বাড়ি পেরিয়ে নিজেদের ইচ্ছে মত প্রয়োজনের সময় আমাদের ঢেঁকিতে চাল ও পিঠার গুঁড়ো ভানতে হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছে আগামী প্রজন্ম যাতে বাংলার এসব সংস্কৃতির সঙ্গে নিজেদের মেলবন্ধন স্থাপন করতে পারে, সে জন্য সরকারি বা বেসরকারিভাবে উদ্যোগ নিতে হবে।




সরকারের প্রধান লক্ষ্য বেকারত্ব হ্রাস: উপদেষ্টা নাহিদ

চন্দ্রদ্বীপ নিউজ :: কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রোববার (৬ অক্টোবর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

ইচিগুছি তোমোহিদে বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে বড় সম্ভাবনাময় দেশ। কিন্তু বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে ভালো চাকরির সুযোগ না থাকায় আমরা বাংলাদেশে নতুন চাকরির সুযোগ তৈরি করার পাশাপাশি বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এক হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চাই।

নাহিদ ইসলাম বলেন, কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। কারণ এ কর্মসংস্থানের কারণেই আন্দোলন গড়ে উঠেছিল। কর্মসংস্থান তৈরিতে জাইকার যে কোন বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা বিবেচনা করা হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাপান এবং জাইকার কাছে আরও বেশি বিনিয়োগ প্রত্যাশা করে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

ইচিগুছি তোমোহিদে বলেন, বিনিয়োগ বৃদ্ধি ও জনপ্রশাসন সংস্কার এই দু’টি এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে আগ্রহী। অবকাঠামো উন্নয়নেও আগ্রহ প্রকাশ করেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চান এবং বাংলাদেশ জাইকার দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ বলেও মন্তব্য করেন ইচিগুছি তোমোহিদে।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো নিয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা মেধাবী। জাইকার সঙ্গে কাজ করলে তা তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। তাই বাংলাদেশ জাইকার সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও সরকার কাজ করছে।

এ সময় তারা বিভিন্ন পাস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।

সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাইকা বাংলাদেশের ঊর্ধ্বতন প্রতিনিধি কমোরি তাকাশি, প্রতিনিধি কুককামী মিনামি এবং জাইকা বিশেষজ্ঞ সোজি আকিহিরো উপস্থিত ছিলেন।




সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলে ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। পরে অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।




পিরোজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

বরিশাল অফিস :: পিরোজপুরে নুপুর রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ রোববার ওই গৃহবধূর বাবা থানায় হত্যার অভিযোগ দিয়েছেন।

মৃত নুপুর রানী সদর উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের শিকারপুররের হারিদাস কুন্ডের স্ত্রী।

অভিযোগে জানা গেছে, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ছিকটী বাড়ি গ্রামের কালিদাস বিশ্বাসের মেয়ে নুপুর রানীর সঙ্গে শিকারপুররের মান্তি কুন্ডের ছেলে হারিদাস কুন্ডের সঙ্গে বিয়ে হয়। গত ১৩ দিন আগে তাঁদের একটি কন্যা সন্তান হয়। রোববার ভোরে তাঁর মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফোনে নুপুরের অসুস্থতার কথা জানান। অসুস্থ অবস্থায় নুপুরকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা কালিদাস বিশ্বাস বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরে নাটক সাজানো হয়েছে সে মারা গেছে। আমি এই পরিকল্পিত হত্যার বিচার চাই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবহান হোসেন বলেন, মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও নিহতের পিতার অভিযোগে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে শিক্ষার্থীদের বাধা

বরিশাল অফিস :: বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেনকে যোগদানে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা দাবি করেন, ফাতেমা হেরেন আওয়ামী লীগ আমলে সরকারের পক্ষে কাজ করেছেন। তিনি যখন বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসের সুপারিন্টেনডেন্ট ছিলেন তখন ছাত্রীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করেছেন। শিক্ষার্থীরা ফাতেমা হেরেনকে নাস্তিক বলে অভিহিত করেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তাদের কথা শুনেছি। বিষয়টির যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে।

অধ্যাপক ফাতেমা হেরেন বলেন, আমি শিক্ষক। শিক্ষার্থীদের সঙ্গে আমার কোনো বৈরিতা নেই। শিক্ষার্থীদের কেউ ভুল বোঝাচ্ছে। আগামী ৯ অক্টোবর সাবেক উপাধ্যক্ষ এখান থেকে অবমুক্ত হবেন, আমার ওই দিন পর্যন্ত যোগদানের সময় রয়েছে।




বরিশালে চাকরী স্থায়ী করণ করার দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস :: ওজোপাডিকোর অধীনে বিক্রয় ও বিতরণ বিভাগে ২১ জেলায় পিচরেট কর্মরত পাঁচ শতাধীক কর্মচারীর বয়স শিথিল করে শূণ্য কোঠায় কর্মচারীর চাকুরি স্থায়ী করণ করার দাবিতে মানববন্ধন অসুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ওজোপাডিকোর অধীনে বিক্রয় ও বিতরণ বিভাগে ২১ জেলায় পিচরেট কর্মচারীবৃন্দ বরিশাল সার্কেলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওজোপাডিকো পিচরেট শ্রমিক এর সভাপতি মো. মনির হোসেসের সভাপতিত্বে বক্তব্য রাকেন সাধারণ সম্পাদক মো. সুজন আহমেদ, সমনন্বয় রেজাউল হক সহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়ন বোর্ড তথা বর্তমান ওজোপাডিকোতে পিচরেট কর্মচারী শ্রমিক হিসেবে বিগত ২০/২৫ বছর যাবৎ নিরবিচ্ছিন ভাবে কর্মরত থেকে মিটার রিডিং গ্রহন, বিল প্রস্তুত, বিল বিতরণ, ক্রেডিট পোষ্টিং সহ লাইন সাহায্যকারী হিসেবে এবং বকেয়াধারি গ্রাহকের আঙ্গীনা চিহ্নিত করে বকেয়া আদায় এবং নন ভেন্ডিং এর কাজ করাসহ অন্যান্য কাজ সর্তকতার সাথে পালন করে আসছি।

কিন্তু আমাদের চাকুরি স্থায়ী করন করানহচ্ছনা। তাই তারা তাতের চাকুরী স্থায়ী করনের দাবি জানান তানা হলে তাদের ধর্মঘট চলমান থাকবে বলে জানান।

উল্লেখ, গত ২২ সেপ্টেম্বর থেকে বরিশাল সার্কেল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী পালন করছে।




এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’ – শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আজ থেকে ১৭ বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন। আলোচিত সেই ঘটনা নিয়ে চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ। গেল ৩ বছর ধরে দৃশ্যধারণসহ নানা কাজ সেরেছেন তিনি, কিন্তু কাজ শেষ করতে পারছিলেন না। বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে।

আগামী ১০ অক্টোবর দেশের একটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে সেই আলোচিত ঘটনা নিয়ে তৈরি ওয়েব সিরিজ ‘চক্র’। এ সিরিজে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তাসনিয়া ফারিণ।

এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ

ফারিণ বলেন, ‘এ কাজটি করার সময় বেশকিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে—কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের। তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলব—এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়।’

এরপর বলেন, ‘শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না। সবশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি হতাশ হবেন না।’

সিরিজটিতে প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।




অমিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রায়হান রাফী!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নাটক প্রেমীরা কাজল আরেফিন অমি সম্পর্কে জানেন। বলা যেতে পারে, গত ৫ বছরে ইউটিউবে রীতিমতো ঝড় তুলে চলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ কর্তা। সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ‘হোটেল রিলাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ মুক্তি দিয়ে ভালোই প্রশংসা কুড়ান অমি।

বঙ্গ কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে, অমির প্রতিটি কনটেন্ট একটি থেকে অন্যটি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমে রেকর্ড ভেঙেছে! অমিকে সেই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সময়ের আরেক সুপারহিট নির্মাতা রায়হান রাফী।

জানালেন, নির্মাতা অমির গড়া ওটিটি রেকর্ড ভেঙে ফেলবেন রাফী। আর সেই কাজটি করবেন তার ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ দিয়ে।

বঙ্গের প্রযোজনায় ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ সম্পর্কে জানাতে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে পরিচালক রাফী বলেন, ‘আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায়। অমি আমার বন্ধু। সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে, সেগুলো অনেক রেকর্ড গড়েছে। আমি বঙ্গের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। অমিকে ছাড়িয়ে যাওয়ার জন্য এই কাজটি (ব্ল্যাক মানি) আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম!’

তিনি আরও বলেন, ‘অমির সঙ্গে রেকর্ড ভাঙার যুদ্ধ হবে। এই যুদ্ধটা হোক কাজ দিয়ে। প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছি। গল্পটি এমনভাবে তৈরি করেছি একেবারে শেষ দৃশ্যের আগ পর্যন্ত দর্শক বুঝতে পারবে না কী হতে যাচ্ছে।’

এদিকে রাফীর ‘ব্ল্যাক মানি’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন নায়ক রুবেল। এছাড়াও আছেন পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ।

নির্মাতা জানান, ৭ অক্টোবর থেকে সৈয়দপুরে ‘ব্ল্যাক মানি’র শুটিং শুরু হবে, নভেম্বরের শেষ এটি বঙ্গ অ্যাপে মুক্তি দেয়া হবে।




বিরল সফরে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী