আফরান নিশো ফিরছেন শিহাব শাহীনের সিনেমা দিয়ে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর কোন খবর নেই। তাই সম্প্রতি অনেক গণমাধ্যম প্রচারও করেছে নিশো কি তবে হারিয়ে গেলেন শিরোনামের খবর।

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে। ফলে সিনেমায় নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এরপর এই নায়ককে আর কোন ছবিতে যুক্ত হতে দেখা যায়নি। নাটক আর ওটিটির কাজ থেকেও ছিলেন দূরে।

এই যখন পরিস্থিতি তখনই এই তারকার নতুন কাজের খবর সামনে এলো। এ বছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন নিশো। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী কোরবানির ঈদে।

এ বছরের মে মাসে ভারতের এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা আসে। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। নিশোর নতুন সিনেমাটি সেই দুই সিনেমার একটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

তবে সিনেমার নাম এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সপ্তাহখানেক পরেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম।

নিজের প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে সিনেমা পরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন। এবার তিনি হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমায়।

জানা গেছে, কয়েক মাস ধরে নতুন সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ও তার দল। যেকোনো সময় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা।

তবে সিনেমাটি নিয়ে তাদের কিছু পরিকল্পনা আছে জানিয়ে শিহাব শাহীন বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাব।’

জানা গেছে, এ বছর সিনেমার শুটিং শুরু হবে। শুটিং শেষ করেই পোস্ট প্রোডাকশনের কাজে নেমে পড়বেন নির্মাতা ও তার দল। কারণ, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান তারা।




দুমকিতে ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ‘২৪ উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর ‘২৪ পর্যন্ত উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ।

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিউর ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা ওলিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, পল্লীসেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার প্রমুখ। উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, অবরোধ চলাকালীন সময়ে প্রকৃত জেলেদের ২৫ কেজি করে চাল দেয়া হবে। যদি কারো কার্ড থাকে কিন্তু প্রকৃত জেলে না তাদেরকে চাল দেয়া হবে না।

তিনি আরো বলেন, অবরোধ চলাকালীন সময়ে প্রকৃত জেলেদের এনজিও’র কিস্তিও বন্ধ রাখার কথা উল্লেখ করেন। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




বরিশালে সমন্বয়ক পরিচয়ে হয়রানি, বসিক কর্মকর্তা-কর্মচারীদের আল্টিমেটাম

বরিশাল অফিস :: ছাত্র ও সমন্বয়ক পরিচয়ে হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বসিক) কর্মকর্তা-কর্মচারীরা।

বসিকের প্রশাসক বিভাগীয় কমিশনার শওকত আলী বরাবর সোমবার (৭ অক্টোবর) বিকেলে সকল বিভাগের ৩৪৮ জন কর্মকর্তা-কর্মচারী স্বাক্ষর দিয়ে ওই দাবি জানান। এর অনুলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও সেনা ক্যাম্প কমান্ডারকেও দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন। হয়রানি বন্ধে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হলে কর্মবিরতির ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ এসেছে। সহস্রাধিক ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ তৈরিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তান-স্বজনরা সহযাত্রী ছিল। কিন্তু গুটি কয়েক বিপথগামী ছাত্র পরিচয় দিয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করছে। সমন্বয়ক পরিচয় দেওয়া ওই ছাত্ররা নগর ভবনের বিভিন্ন শাখার প্রধানদের সঙ্গে খারাপ আচরণ ও আইন বর্হিভূত কাজের জন্য চাপ দিচ্ছে।

তারা হাট বাজারশাখার সুপারিটেনডেন্টকে রুপাতলী ও সাগরদী বাজারের খাজনা উত্তোলন করার জন্য সমন্বয়ক পরিচয় দেওয়া এক ছাত্রের আত্মীয়কে দেওয়ার জন্য চাপপ্রয়োগ করেন। সুপারিনটেনডেন্ট তাতে অস্বীকৃতি জানালে ভিত্তিহীন অভিযোগ দিয়ে সুপারিনটেনডেন্টকে হয়রানি করে। অবৈধ উচ্ছেদ শাখার শাখা প্রধানকে জলাশয়, পুকুর, ডোবা, বালু দিয়ে ভরাটের জন্য চাপ সৃষ্টি করছেন। আইনে জলাশয় পুকুর, ডোবা ভরাটের আইনগত বিধান নাই বলে জানালে সেই সমন্বয়ক পরিচয় দেওয়া ছাত্র টাকার বিনিময়ে হলেও ভরাট করার প্রস্তাব দেন।

সমন্বয়ক পরিচয় দেওয়া ওই চক্রটি বিভিন্ন শাখায় গিয়ে কর্মকর্তা-কর্মচারীর হাজিরা খাতা এবং গোপনীয় নথিপত্র দেখতে চান। বর্তমান প্রধান নির্বহী কর্মকর্তা ও প্রশাসককে জড়িয়ে বিভিন্ন দরণের কুরুচিপূর্ণ মন্তব্য করে বেড়াচ্ছেন। মূলত ছাত্র নামধারী সমন্বয়কদের অযৌক্তিক দাবি না মেনে নেওয়ায় প্রশাসক, প্রধান নির্বাহী এবং কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলে অপসারণের দাবি তোলা হচ্ছে।

এসব সুযোগসন্ধানী নামধারী সমন্বয়কদের হয়রানির বিরুদ্ধে ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন শুরু করবেন।

উল্লেখ্য, এর আগে সোমবার সকালে ছাত্র পরিচয় দিয়ে কয়েকজন তরুণ সিটি কর্পোরেশনের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও প্রধান নির্বাহীর অপসারন চেয়ে ওই অবস্থান কর্মসূচি পালন করেন।




সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি

চন্দ্রদ্বীপ নিউজ :: অস্থির ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সাময়িকভাবে সাতটি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৫০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, প্রতিদিন দেশে ডিমের চাহিদা ৫ কোটি পিস। সীমিত সময়ের জন্য দেশের সাতটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

৭টি প্রতিষ্ঠান হলো, দক্ষিণ যাত্রাবাড়ির মিম এন্টারপ্রাইজ ১ কোটি পিস, যশোরের তাওসিন ট্রেডার্স ১ কোটি পিস, সাতক্ষীরার সুমন ট্রেডার্স ২০ লাখ পিস, রংপুরের আলিফ ট্রেডার্স ৩০ লাখ পিস, ঢাকার মতিঝিলের হিমালয় ১ কোটি পিস, শান্তিনগরের প্রাইম কেয়ার বাংলাদেশ ৫০ লাখ পিস ও তেজগাঁওয়ের জামান ট্রেডার্স ৫০ লাখ ডিম আমদানি করতে পারবে।

ডিম আমদানির জন্য বেশকিছু শর্তও দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হলো—

>> বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বার্ড ফ্লু মুক্ত জোনিং বা কম্পার্টমেন্টালাইজেশনের স্বপক্ষে রফতানিকারক দেশের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জোনিং বা কম্পার্টমেন্টালাইজেশনের সার্টিফিকেট বা ঘোষণা দাখিল করতে হবে।

>> আমদানিকৃত ডিমের প্রতিটি চালানের জন্য রফতানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে।

>> সরকার কর্তৃক নির্ধারিত শুল্ক-কর পরিশোধ ও অন্যান্য বিধি-বিধান প্রতিপালন করতে হবে।

>> ডিম আমদানির প্রতি চালানের অন্যূন ১৫ দিন পূর্বে সংশ্লিষ্ট সংগনিরোধ কর্মকর্তাকে অবহিত করতে হবে।

>> আমদানির অনুমতি পাওয়ার পরবর্তী ৭ দিন পর পর অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে।

>> আমদানির অনুমতি এর মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য মন্ত্রনালয়ের দেওয়া ছয়টি শর্ত মানতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।




প্রধান উপদেষ্টাকে নিয়ে পোস্ট, যা বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মা

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির মা নাসরিন জাহান বলেন, আমার মেয়ে চাকরির বিধি লঙ্ঘন করছে। এটা তার ঠিক হয়নি। এটা একটা বড় অপরাধ। সব জায়গাতেই চাকরি বিধি মানতে হবে।

গতকাল সোমবার রাতে মুঠোফোনে তাপসী তাবাসসুম ঊর্মির মা নাসরিন জাহানকে নিজের মেয়ের বরখাস্তে বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

নাসরিন জাহান বলেন, ‘আমরা যুদ্ধ করি নাই, যুদ্ধ দেখি নাই, যে যুদ্ধ হয়েছে, সেটা ইতিহাস। ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের মা-বাবাকে অস্বীকার করতে পারবো কি?’

তিনি আরও বলেন, ‘ঊর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংঘঠনের সঙ্গে জড়িত ছিল না। তবে ২০১৮ সালে কোটা আন্দোলনের সম্পৃক্ত ছিল। তখন তার ৪০তম বিসিএস পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। সেখান থেকে মাস্টার্স করেছে। আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই। আমরা খুব সাধারণ জীবনযাপন করি।’

ঊর্মির মা নাসরিন জাহান বতর্মানে হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ মুক্তাগাছায় গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রসঙ্গত, গত শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম ঊর্মি। সেখানে তিনি লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

এরপর তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব‍্যাপক সমালোচনায় মুখে পড়েন ঊর্মি। এ ঘটনায় গত রবিবার ঊর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।




দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন ঘোষণা

চন্দ্রদ্বীপ নিউজ :: দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এনিয়ে আজ মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

সকালে ঢাকাশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের মাহফুজ আলম এ কথা জানান।

এর ফলে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এর মধ্যে বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর। তার আগে বৃহস্পতিবার, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও এ ছুটি থাকবে।




চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন




মাদক কারবারির আস্তানায় যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৫

চন্দ্রদ্বীপ নিউজ :: ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাত ১২ টার দিকে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তাদের বাড়ি ওই এলাকাতেই।

জব্দ করা মাদকের মধ্যে সাড়ে ২৮ কেজি গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল রয়েছে। এ ছাড়া রয়েছে ১৭ পিস ইয়াবা, একটি রাম দা, ছয়টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা।

ভোলা নৌ কন্টিনজেন্টের লে. মুফতাদি উল ইসলাম জানান, গোপন সংবাদে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে অভিযান চালায়। সেখানকার পাইলট সংলগ্ন মাদক কারবারি শহিদুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

মিডিয়া ব্রিফ করে যৌথ বাহিনী আরও জানায়, ভোলা সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি শহিদুলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। যার পরিপ্রেক্ষিতে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালায়।

রাতেই গ্রেফতারদের এবং জব্দ করা মাদক ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মামলা করা হয়েছে। ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় যৌথ বাহিনী।




বাংলাদেশে আসছেন নেইমার, দেখা করার সুযোগ পাবেন ভক্তরা




পাকিস্তানের ম্যাচসহ টিভি-অনলাইনে যেসব খেলা দেখবেন