পঞ্চগড়ে হেমন্তেই জেঁকে বসেছে শীত।

চন্দ্রদ্বীপ নিউজ :     হিমালয়কন্যা পঞ্চগড়ে  প্রতি বছর শীতের তীব্রতায় জনজীবনে দূর্ভোগ নেমে আসে ,আর তারই ধারাবাহিকতায়   এবার ও   হেমন্তেই  শুরুতেই জেকে      বসেছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রা। দিনের সূর্যের কড়া তাপ থাকলেও সন্ধ্যা নামলেই কমে তাপমাত্রা। সেই সঙ্গে রাতে ঝরে কুয়াশা।

হালকা থেকে মাঝারি কুয়াশা থাকে সকাল পর্যন্ত।

গত এক সপ্তাহের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা কমেছে অন্তত ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন ১৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

গত কয়েকদিন তাপমাত্রা কমে শীত বেশি অনুভূত হওয়ায় কাবু এ জনপদের মানুষ। তবে দুর্ভোগের শীত শুরু হতে এখনো বাকি বলে জানান স্থানীয়রা।




২০২৬ সালে ৭৮ হাজার বাংলাদেশির হ্বজ করার অনুমতি পাবে

চন্দ্রদ্বীপ নিউজ :  ইসলামের পাচ স্তম্বের মধ্যে হজ্ব একটি, আর সামার্থ্য বান প্রত্যেক নর ও নারীর জন্য হ্বজ ফরজ ।   তাই প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশী মুসলমান এই হ্বজ ব্রত পালন করে এবার ও তার ব্যতিক্রম নয় ।  সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের পবিত্র হজ নিয়ে চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি সইয়ের সময় ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে জানান।

এ ছাড়া মিনা, আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা খালিদ। এ সময় সৌদি মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করে বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এতে তিনি সম্মতি জানিয়েছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাসান মানাখারা, বাংলাদেশের ধর্মসচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্ম সচিব (হজ) মঞ্জুরুল হক ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।




অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত

চন্দ্রদ্বীপ নিউজ :  সোমবার সকাল ১০টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন (৫০) নিহত হয়েছেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সাইদ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন। ২০২৩ সালে কারাগার থেকে জামিন পাওয়া পরও তার উপর হত্যা চেষ্টার ঘটনা ঘটেছিল, যা তেজগাঁও শিল্পাঞ্চলে ঘটেছিল। সেই সময় একজন পথচারী ভুবন চন্দ্র শীল নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইজন ব্যক্তি হাসপাতালের প্রবেশমুখে এসে পেছন থেকে সাইদ মামুনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি করা হয় কয়েকবার, এরপর তারা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

 




পাথরঘাটায় পৃথক ঘটনায় দুই জনের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় পৃথক ঘটনায় দুই জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রথম ঘটনা ঘটে চারদুয়ানি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে, যেখানে ২০ বছর বয়সী যুবক প্রদীপ হালদার নিজ বাড়ির পেছনের বাগানে একটি গাছে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজির পর এ অবস্থায় পান। পুলিশ জানায়, প্রদীপ মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এর আগে তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

দ্বিতীয় ঘটনা ঘটে একই ওয়ার্ডে, যেখানে ফাতিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেন। শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে তিনি কীটনাশক পান করেন। দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। ফাতিমা বেগম চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের আলতাফ হাওলাদারের মেয়ে এবং মো. খলিলুর রহমানের স্ত্রী। জানা যায়, স্বামী ও শ্বশুরের সঙ্গে বিরোধের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় কুমার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ পর্যন্ত কেউ অভিযোগ দেননি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ফোনালাপে ট্রাম্প-মোদি: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেছেন এবং আলোচনায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করার বিষয়টি প্রধানত গুরুত্ব পেয়েছে।

ট্রাম্প বলেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে ভারত দাবি করেছে, যুদ্ধবিরতি কূটনৈতিক কারণেই সম্ভব হয়েছিল, বাণিজ্যিক চাপের কারণে নয়। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।

হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে ট্রাম্প আরও উল্লেখ করেন, মোদির সঙ্গে ফোনালাপে বাণিজ্য এবং শান্তি—দুই বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তিনি মোদিকে ‘অসাধারণ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, দীর্ঘদিন ধরে তিনি তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন।

ট্রাম্প জানান, মোদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন এবং যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা করছেন। এছাড়া, ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে এবং মধ্যপ্রাচ্যে ‘পূর্ণ শান্তি’ প্রতিষ্ঠিত হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরিশালে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে পালন করেছে বরিশালবাসী। বাংলা কবিতায় আধুনিকতার পথিকৃৎ এই কবির স্মৃতিকে স্মরণ করে আজ (বুধবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরজুড়ে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা ও আলোচনাসভা।

সকালে বরিশাল নগরীর সাহেবের হাট এলাকায় কবির পৈতৃক ভিটায় নির্মিত জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কবিপ্রেমীরা। পরে সেখানে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, “জীবনানন্দ দাশের কবিতা শুধু প্রকৃতির নয়, মানবমনের অন্তর্গত সৌন্দর্যের অনন্য প্রকাশ।”

পরে বরিশাল কবিতা পরিষদপ্রগতী লেখক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় কবি আড্ডা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা।
এছাড়া আগুনমুখা প্রকাশনীর উদ্যোগে ছিল দিনব্যাপী সাহিত্য ভ্রমণ ও কবি আলোচনা সভা।

এদিন উত্তরণ সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহরের বিভিন্ন স্থানে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথক কর্মসূচি পালন করে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে কবি জীবনানন্দ দাশের চিন্তা, চেতনা ও সাহিত্যকর্ম ছড়িয়ে দিতে এসব আয়োজন অব্যাহত থাকবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২১ জেলের কারাদণ্ড

সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরিচালিত বিশেষ অভিযানে ২১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত ১৫ অক্টোবর রাত থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার তেতুঁলিয়া নদীতে পরিচালিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ দল।

অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার অভিযোগে নয়জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৫) অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মতলব মাঝি (২৮), রুহুল আমিন (৩৬), রাসেল (২০), আসাদুল হক (২৫), কামাল হাং (৪৫), বিল্লাল হাং (২৬), রফিক মিয়াজী (৩৮), আরিফ বিশ্বাস (২৫) ও সায়েম মৃধা (২৭)।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে আরও ১২ জন জেলেকে পৃথকভাবে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩০ কেজি ইলিশ বিধি মোতাবেক বিতরণ করা হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, “মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও প্রজনন মৌসুমে কোনোভাবেই অবৈধভাবে মাছ ধরতে দেওয়া হবে না।”

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ কন্টিনজেন্ট বোরহানউদ্দিন এবং থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বেল্লাল মাদবরের মৃত্যুর বিচার দাবিতে মরিচবুনিয়ায় মানববন্ধন

পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে চতুর্থ শ্রেণির কর্মচারী বেল্লাল মাদবরের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সামনে এই মানববন্ধনে অংশ নেন এলাকার শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা মাদ্রাসা চত্বর ঘুরে প্রধান সড়কে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নিহত বেল্লাল মাদবরের স্ত্রী কোলে ছয় মাসের শিশু নিয়ে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি জানান। তিনি বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, বেল্লালের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়; এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দাবি করেন, ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে বেল্লাল মাদবরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও, পরিবার ও এলাকাবাসী শুরু থেকেই হত্যার অভিযোগ করে আসছেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রুনা খান হঠাৎ ট্রেন্ডিংয়ে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান নেটিজেনদের নজর কাড়তে আবারও সফল হয়েছেন। সবসময়ই তিনি নিজেকে ভক্তদের সামনে ভিন্নভাবে উপস্থাপন করেন এবং বিভিন্ন সময় খোলামেলা পোষাকে হাজির হন। তার প্রতিটি লুকই মানুষকে আকৃষ্ট করে।

অভিনয় ছাড়াও ফটোশুটে অংশ নেওয়া রুনাকে এবার ‘সূর্য দেবী’ রূপে তুলে ধরা হয়েছে। এই বিশেষ শো ও ফটোশুটের কারণে নেটিজেনদের মধ্যে রুনা খানকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার এই উপস্থিতি এতটাই আলোড়ন সৃষ্টি করেছে যে, হঠাৎ করে তিনি গুগল ট্রেন্ডিং-এ চলে এসেছেন। জানা গেছে, হাজার হাজার মানুষ তাকে নিয়ে গুগলে সার্চ করেছেন।

ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়েছিল গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি ফ্যাশন র‍্যাম্পে রূপান্তরিত হয়েছিল। অনুষ্ঠানে রুনা খান অংশগ্রহণ করেন এবং ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’ যৌথ উদ্যোগে আয়োজিত ফটোশুটে কর্সেট পোশাকে ‘সূর্য দেবী’ রূপে উপস্থিত হন। এই ফটোশুট নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রুনা খানের চলচ্চিত্র জীবন শুরু হয় টেলিভিশন নাটকের মাধ্যমে। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বিশেষ করে ‘ছিটকিনি’ ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারও লাভ করেন।

প্রশংসিত অভিনয় এবং অনন্য ফটোশুটের সমন্বয়ে রুনা খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছেন, যা তাকে নতুন ট্রেন্ডিং সংযোজন হিসেবে তুলে এনেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কাঁচা মরিচের দাম আকাশ ছোয়া

চন্দ্রদ্বীপ নিউজ :   পাঁচ দিন আগেও এক কেজি মরিচের দাম ছিল ২০০-২২০ টাকা তবে বর্তমানে  দাম আবার ৩০০ টাকা ছাড়াল। । অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ১০০-১২০ টাকা করে। গত আগস্টের মাঝামাঝি সময়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকা ছাড়িয়েছিল।

আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, বিজয় সরণিসংলগ্ন কলমিলতা বাজার ও কারওয়ান বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে কাঁচা মরিচের দামের এ তথ্য জানা গেছে।

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ১৫টির মতো সবজির দোকান রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই বাজারে গিয়ে দেখা গেল, কোনো সবজির দোকানেই ৩২০ টাকা কেজির নিচে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে না। আর মান একটু ভালো হলে সেই দাম আরেকটু বেশি রাখা হচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, গত তিন দিনে দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রায় একই সময়ে পূজার ছুটিতে পণ্য আমদানির পরিমাণ কমেছে। এতে সব মিলিয়ে বাজারে কাঁচা মরিচসহ সবজির সরবরাহ কমেছে। এ কারণে দাম বেড়েছে।

অন্য সবজির দামও বাড়তি

শুধু কাঁচা মরিচ নয়; বাজারে বেশির ভাগ সবজির দামও বাড়তি। এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা করে বেড়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের মাছ, মুরগি, ডাল ও চালের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, এখন এক কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়, যা সপ্তাহখানেক আগে ছিল ১০০ টাকার আশপাশে। আর ছয়-সাত দিন আগে ধরনভেদে এক কেজি বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছিল, যা আজ বৃহস্পতিবার বিক্রি হয়েছে ১২০-১৪০ টাকায়। যদিও সবচেয়ে চড়া দাম তাল বেগুনের; কেজি ২২০ টাকার ওপরে।

অন্যান্য সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা করে বেড়েছে। দাম বাড়ার পরে পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দুল, লাউ প্রভৃতি সবজি ৭০-৮০ টাকায় এবং কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স, বরবটি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ ৭০-৮০ টাকার নিচে তেমন কোনো সবজি কেনা যাচ্ছে না। টাউন হল বাজার ও কলমিলতা বাজার ঘুরেও কাছাকাছি দাম দেখা গেছে। অবশ্য কারওয়ান বাজারে এসব পণ্যের দাম কিছুটা কম থাকে।

কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আবু আকন্দ জানান, বর্তমানে বাজারে দেশে উৎপাদিত কাঁচা মরিচ ও টমেটো নেই বললেই চলে। যেসব কাঁচা মরিচ ও টমেটো বিক্রি হচ্ছে, তার প্রায় পুরোটাই ভারত থেকে আমদানি করা। কিন্তু পূজার ছুটির কারণে এসব পণ্যের আমদানি কমেছে। অন্যদিকে দুই-তিন দিন বৃষ্টির কারণে দেশীয় সবজির সরবরাহও কিছুটা কম। এসব কারণে সবজির দাম এতটা চড়া।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী নুরুল হুদা বলেন, সবজির দামে কোনো লাগাম নেই। তিন-চার পদের সবজি কিনলেই ৪০০ টাকার ওপরে চলে যাচ্ছে।