আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক : আইপিএলে আছে একটি ম্যাচ। সকালে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি আর্জেন্টিনা–ব্রাজিল।

ফিফা বিশ্বকাপ বাছাই
আর্জেন্টিনা–ব্রাজিল
সকাল ৬টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

ক্রিকেট

মেয়েদের ৩য় টি–টোয়েন্টি
নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়া
সকাল ৭–৪৫ মি., সনি স্পোর্টস টেন ৫

৩য় টি–টোয়েন্টি
নিউজিল্যান্ড–পাকিস্তান
দুপুর ১২–১৫ মি., সনি স্পোর্টস টেন ৫

আইপিএল
রাজস্থান রয়্যালস–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস

ফুটবল
মেয়েদের চ্যাম্পিয়নস লিগ
অলিম্পিক লিওঁ–বায়ার্ন মিউনিখ
রাত ১১–৪৫ মি., ডিএজেডএন ইউটিউব চ্যানেল

আর্সেনাল–রিয়াল মাদ্রিদ
রাত ২টা, ডিএজেডএন ইউটিউব চ্যানেল




জামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরি

চন্দ্রদ্বীপ ডেস্ক : দুইটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী।

সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার একেএম মাসুম। তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান।

কারাগার সূত্রে জানা যায়, শমসের মুবিন চৌধুরী একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে। গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী গ্রেপ্তার হন।

আরও জানা যায়, শমসের মুবিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরদিন তাঁকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।




১৫ লাখ আয়কর বিবরণীর ১০ লাখই ‘শূন্য রিটার্ন

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলতি করবর্ষে অনলাইনে জমা পড়া ১৫ লাখ আয়কর বিবরণীর ১০ লাখই ‘শূন্য রিটার্ন’ বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

অর্থাৎ ১০ লাখ করদাতা তাদের আয়কর বিবরণীতে যে বার্ষিক আয় দেখিয়েছেন, তার বিপরীতে কোনো কর তাদের দিতে হয়নি।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় আয়কর আদায়ের ওই তথ্য দেন চেয়ারম্যান।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে ব্যক্তি করদাতাদের কর ছাড়ের সীমা সাড়ে তিন লাখ পাঁচ লাখ টাকা করার প্রস্তাব করেন।

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, দাবিটা অযৌক্তিক না হলেও তাতে কিছু সমস্যা আছে।

“যেমন ধরেন এখন ডিজিটালি রিটার্ন সাবমিশন হওয়ায় সব তথ্যগুলো আমার হাতে চলে আসছে। আজকে দেখলাম ১৫ লাখ ১৫ হাজার (রিটার্ন জমা) হইছে। প্রতিদিন কিন্তু ২-৩ হাজার করে রিটার্ন পাচ্ছি এখন। আমাদের অনলাইন রিটার্ন এখনও চালু আছে। অনলাইন রিটার্ন বন্ধ নাই, আবার অনেকে রিভাইজড রিটার্ন দিতে পারছেন অনলাইনে, এটা একটা বড় সুবিধা হয়েছে।

“তো সেখানে দেখলাম ১৫ লাখ রিটার্নের মধ্যে ১০ লাখ রিটার্নই জমা পড়েছে সাড়ে তিন লাখ টাকার নিচে। এরা এক টাকাও ট্যাক্স দেয় নাই। টু থার্ড। এটা কিন্তু পেপার রিটার্নের ক্ষেত্রেও একই চিত্র। মফস্বলে যান, ইয়েতে যান, চিত্র কিন্তু একই।”

এখন করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা করলে শূন্য রিটার্নের সংখ্যা আরও এক লাখ বেড়ে যাবে বলে ধারণা দেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, “আসলে কোয়ালিটি ট্যাক্সপেয়ারের সংখ্যা খুবই কম। এখন যদি আমরা এই সিলিংটাকে একটু বাড়িয়ে দিই, আমরা আলোচনা করব, দেব না এটা বলছি না। শুধু এতটুকু বলছি, আরও বড় একটা গ্রুপ যারা মিনিমাম কর দিত, তারাও ওই যে জিরো ট্যাক্সে চলে যাবে। এইটা হল অসুবিধা।”




বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে উন্নয়ন সহযোগীদের অর্থছাড়

চন্দ্রদ্বীপ ডেস্ক চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) উন্নয়ন সহযোগীদের অর্থছাড় ও প্রতিশ্রুতি উল্লেখযোগ্য হারে কমেছে। অপরদিকে, বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই-ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীদের ঋণের প্রতিশ্রুতি ৬৭.৩ শতাংশ কমে ২.৩৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭.২০ বিলিয়ন ডলার।

সোমবার (২৪ মার্চ) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এসব জানা গেছে।

এ সময়ের মধ্যে উন্নয়ন সহযোগীরা ঋণ ও অনুদান মিলিয়ে ৪.১৩ বিলিয়ন ডলার ছাড় করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪.৯৯ বিলিয়ন ডলার। অর্থাৎ অর্থছাড় ১৭.৩ শতাংশ কমেছে।

অপরদিকে, বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে ২৯.৯ শতাংশ। গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে যেখানে ২.০৩ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল, এবার সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২.৬৩৬ বিলিয়ন ডলারে। এর মধ্যে ঋণের আসল পরিশোধ ১.৯৬২ বিলিয়ন ডলার এবং সুদ ৯৪৪ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় যথাক্রমে ৬৩.৪ শতাংশ ও ১৭.১ শতাংশ বেশি।




তামিম ইকবালের সুস্থতার জন্য দোয়া চাইলেন তাসকিন, শরিফুল ও শাকিব

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তামিমের সুস্থতার জন্য তার সাবেক সতীর্থ তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও চিত্রনায়ক শাকিব খান সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় দোয়া চেয়েছেন।

ফেসবুকে তাসকিন আহমেদ লিখেন, “তামিম ইকবাল ভাই সাভারে বিকেএসপিতে ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা আরও খারাপ হয়েছে। সে এখন লাইফ সাপোর্টে। দয়া করে তার জন্য প্রার্থনা করুন, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক।”

চিত্রনায়ক শাকিব খান তার পেইজে লিখেন, “বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।”

শরিফুল ইসলাম তার ফেসবুক পেইজে লিখেন, “তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।”

এর আগে, তামিম ইকবালের শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় আনার পরিকল্পনা করে তার ক্লাব মোহামেডান। এই উদ্দেশ্যে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল, তবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




এবারের নববর্ষে আয়োজনের চমক, কি কি থাকছে জানালেন ফারুকী

চন্দ্রদ্বীপ ডেস্ক : সকলের অংশগ্রহণে এবারের নববর্ষের শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে রোববার (২৩ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

‘চল্লিশ বছর ধরে কাজ করছি, এই প্রথম এরকম একটা সভায় আমন্ত্রণ পেলাম’- কথাগুলা আজকে বলতেছিলেন মাইলসের হামিন ভাই, নববর্ষ উদযাপন বিষয়ক প্রস্তুতি সভায়। ভাবা যায়?

আজকে শুধু হামিন ভাই না, অনেকের জন্যই অভিজ্ঞতাটা ছিলো নতুন। এরকম সভায় ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহন প্রথমতো বটেই, বাঙালিদের মধ্যেও অনেক ঘরাণা থেকে কেউ প্রথম অংশ নিলো। ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি তকমা দিয়ে দুরে সরিয়ে রাখা হয়েছিলো আমরাতো জানিই। আবার কোনো জিনিসকে দুরে রাখা হয়েছিলো ইসলামী সংস্কৃতি তকমা দিয়ে।

আজকে সচিবালয়ের একই ঘরে ব্যান্ড, সুরের ধারা, ছায়ানট, সাইমুম, গারো, মারমা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতিনিধি বসেছিলো। আমরা খুবই আনন্দ নিয়ে ব্রেনস্টর্মিং করেছি এবং আমাদের প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করে দিয়েছি।

এবারের কেন্দ্রীয় শোভাযাত্রা কেবল আরো ইনক্লুসিভ হবে তা না, আরো কালারফুল, আরও মিউজিক্যাল হবে।

এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে শিল্পকলা একাডেমীর আয়োজনে রক কনসার্ট হবে। যেখানে চাকমা, গারো, মারমা ব্যান্ডের পাশাপাশি বাংলা ভাষায় গান গায় এমন বিখ্যাত ব্যান্ডগুলা থাকবে।

বেসরকারি উদ্যোগে হবে বাউল-ফকিরি গান। আর সুরের ধারা, ছায়ানট, এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিয়মিত আয়োজনতো থাকছেই!

এর মধ্য বিশেষ করে বলতে চাই, সুরের ধারার কথা। তারা এবার ইনক্লুসিভ উৎসবের ডাকে সাড়া দিয়ে বাংলা গানের পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের দিয়ে তাদের ভাষায় তাদের গান পরিবেশনের পরিকল্পনাও করেছে।

চৌদ্দ তারিখ শেষ হবে মানিক মিয়া এভিনিউতে বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাতে ‘জুলাই এবং নববর্ষ’ নিয়ে ড্রোন শো দিয়ে। এই শো-টা হচ্ছে চীন দূতাবাসের সহযোগিতায়।

সারাদেশে প্রতিটা জেলা-উপজেলাতেও নববর্ষ উদযাপন হবে। এর জন্য মন্ত্রণালয় বরাদ্দ দ্বিগুন করছে। যে জেলাগুলোতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস বেশী, সেখানে আমাদের বিশেষ অংশগ্রহণ এবং নজর থাকছে। আমি নিজেও বান্দরবানের বৈসাবি এবং শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের ফাগুয়া উৎসবে থাকছি। চলো বাংলাদেশ, এক সাথে।




৫০ কোটি টাকায় কুকুর কিনলেন যুবক, উলফডগের কেন এত দাম?




৫ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক: : মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫ লাখের বেশি অভিবাসীর বৈধতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসন বলেছে, বৈধতা বাতিল হয়ে যাওয়ার পর এই অভিবাসীরা যুক্তরাষ্ট্র ত্যাগের জন্য কয়েক সপ্তাহ সময় পাবেন।

গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকান দেশগুলো থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন ইতিহাসের বৃহত্তম প্রত্যাবাসন অভিযান পরিচালনা এবং অভিবাসন রোধ করার প্রতিশ্রুতি দেন।

ট্রাম্পের এই আদেশের ফলে কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলার প্রায় ৫ লাখ ৩২ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এই অভিবাসীরা ২০২২ সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা সিএইচএনভি নামের একটি প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

পরের বছরের জানুয়ারিতে এই প্রকল্পের আওতা আরও সম্পসারিত করেছিল বাইডেন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই প্রকল্প বন্ধ করে দিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার নির্ধারিত ফেডারেল রেজিস্টারে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আদেশ প্রকাশিত হবে। আদেশ প্রকাশের ৩০ দিন পর ওই অভিবাসীরা যুক্তরাষ্ট্রে বসবাসের আইনি অধিকার হারাবেন।




নাইজারে মসজিদে হামলায় নিহত অন্তত ৪৪

চন্দ্রদ্বীপ ডেস্ক পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি মসজিদে স্থানীয় জঙ্গিগোষ্ঠীর হামলায় অন্তত ৪৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুরকিনা ফাসো এবং মালি লাগোয়া নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলের কোকোরো শহরের ফোমিতা গ্রামের মসজিদে শুক্রবার নামাজের সময় হামলার ঘটনা ঘটেছে। পশ্চিম আফ্রিকার সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী ইআইজিএস এই হামলা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় এই গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী ইআইজিএস গোষ্ঠীকে হামলার জন্য দায়ী করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে গোষ্ঠীটির মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।




গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা আওয়ামী লীগকে চিনতে পারেননি। এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদের এর মূল্য দিতে হয়েছে। যদি ১০টা ফেরাউন আর ১০টা নমরূদ একসঙ্গে করা হয় তাও হাসিনার সমান হবে না। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যারা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে তাদেরকে পুনরায় নির্বাচনে আসার সুযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে আমার-আপনার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের আয়োজনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা- ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই’; ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।