ইমরান ছাড়াও পাকিস্তানের যেসব প্রধানমন্ত্রী কারাগারে গিয়েছিলেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এমন ব্যক্তিদের কারাগারে যাওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে।

সবশেষ গতকাল শনিবার রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) কেনাবেচাসংক্রান্ত দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ইমরান খানের মতো গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফকে।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

হোসেন শহীদ সোহরাওয়ার্দী
হোসেন শহীদ সোহরাওয়ার্দী

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী। তিনি ১৯৫৬ সালের সেপ্টেম্বর থেকে ১৯৫৭ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জেনারেল আইয়ুব খানের ক্ষমতা দখলে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এর জেরে সোহরাওয়ার্দীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। তাঁকে ১৯৬২ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়। বিনা বিচারে তাঁকে করাচির কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়।

জুলফিকার আলী ভুট্টো

জুলফিকার আলী ভুট্টো
জুলফিকার আলী ভুট্টো

পাকিস্তানের নবম প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তিনি ১৯৭৩ সালের আগস্ট থেকে ১৯৭৭ সালের জুলাই পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৭ সালের সেপ্টেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ১৯৭৪ সালে এক রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি ছাড়া পান, তবে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। এবার তিনি সামরিক আইনে গ্রেপ্তার হন। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৭৯ সালের ৪ এপ্রিল তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বেনজির ভুট্টো

বেনজির ভুট্টো
বেনজির ভুট্টো

জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো। তিনি দুই দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার ১৯৮৮ সালের ডিসেম্বর থেকে ১৯৯০ সালের আগস্ট পর্যন্ত। দ্বিতীয়বার ১৯৯৩ সালের অক্টোবর থেকে ১৯৯৬ সালের নভেম্বর পর্যন্ত। তিনি তাঁর রাজনৈতিক জীবনে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। ১৯৮৫ সালের আগস্টে তিনি প্রথমবার আটক হন। এ দফায় তাঁকে ৯০ দিন গৃহবন্দী রাখা হয়। সবশেষ ২০০৭ সালের তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন জেনারেল পারেভজ মোশাররফকে ক্ষমতা থেকে হটাতে উত্তাল হয়ে উঠেছিল পাকিস্তান। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক নির্বাচনী সভায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির।

নওয়াজ শরিফ

নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

নওয়াজ শরিফ পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী। তবে তিনি কোনোবারই তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেননি। ১৯৯০ সালের নভেম্বরে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন। ১৯৯৩ সালের জুলাই পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। ক্ষমতায় ছিলেন ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত। সবশেষ তিনি ২০১৩ সালের জুনে প্রধানমন্ত্রী হন। ২০১৭ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। জেনারেল পারভেজ মোশাররফের ক্ষমতা দখলের পর ১৯৯৯ সালে নওয়াজকে গ্রেপ্তার করা হয়েছিল।

পরে তাঁকে নির্বাসিত করা হয়। ২০০৭ সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। পরে তিনি পাকিস্তানে ফেরেন। ২০১৮ সালের জুলাইয়ে আবার গ্রেপ্তার হন নওয়াজ। দুর্নীতির মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই মাস পর তাঁর সাজা স্থগিত হয়। তিনি কারামুক্ত হন। একই বছরের ডিসেম্বরে তিনি আবার গ্রেপ্তার হন। একটি মামলায় তাঁকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বরে দেশত্যাগের অনুমতি পান তিনি। এর পর থেকে নওয়াজ বিদেশে আছেন।

শহীদ খাকান আব্বাসি

শহীদ খাকান আব্বাসি
শহীদ খাকান আব্বাসিফাইল ছবি: এএফপি

২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন পিএমএল-এন নেতা শহীদ খাকান আব্বাসি। দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের জুলাইয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামিন পাওয়ার পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি কারামুক্ত হন।

ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
সবশেষে এই তালিকায় যুক্ত হলেন ইমরান খান।



পিরাজপুরের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী: ভর্তি আছে ৬০ জন

এস এম পারভেজ (পিরোজপুর): জেলার ৭ উপজেলায় আবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

সিভিল সার্জন অফিস জানায়, রবিবার পর্যন্ত জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৬০ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৪৫ জন। নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে সবচেয়ে বেশী ভর্তি আছে ৩১ জন।

পিরোজপুর জেলা হাসপাতালের হাসপাতালর আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, প্রতিদিনই রোগী বাড়ছ, তবে আমরা নিজেরা সচেতন না হলে শুধুমাত্র চিকিৎসকের কাছে নিয়ে আসলেই হবেনা।




রেকর্ড ভেঙেছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, বিভিন্ন দেশে দেখা দিচ্ছে প্রচণ্ড দাবদাহ

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড ভেঙেছে, মারাত্মক প্রভাবের আশঙ্কাচলতি সপ্তাহে সমুদ্রপৃষ্ঠ রেকর্ড পরিমাণ উষ্ণ হয়ে উঠেছে। সম্প্রতি পৃথিবীর বিভিন্ন দেশে শুরু হয়েছে প্রচণ্ড দাবদাহ। জলবায়ু পরিবর্তনের কারণে পুরো পৃথিবী উষ্ণ হয়ে উঠেছে, আর সেই উষ্ণতা শোষণ করে সমুদ্রপৃষ্ঠও উষ্ণ হয়ে উঠেছে। যা আমাদের গ্রহের স্বাস্থ্যের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পরিষেবা ‘কোপার্নিকাস’-এর মতে, চলতি সপ্তাহে গড়ে দৈনিক বিশ্বসমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২০.৯৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা বছরের এই সময়ের গড় থেকে অনেক বেশি।

মহাসাগরগুলো পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ জলবায়ু নিয়ন্ত্রক।
মহাসাগরগুলো তাপ শোষণ করে, পৃথিবীর অর্ধেক অক্সিজেন উৎপন্ন করে এবং আবহাওয়ার ধরন পরিবর্তন করে। কিন্তু উষ্ণ পানি কার্বন ডাই-অক্সাইড শোষণ করার ক্ষমতা কমিয়ে দেয়। যার অর্থ উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলে বেশি গ্যাস থাকবে। যা সমুদ্রে থাকা হিমবাহের গলনকেও ত্বরান্বিত করতে পারে, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরো বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, মহাসাগর উষ্ণ হয়ে উঠলে সামুদ্রিক প্রাণী যেমন- বিভিন্ন প্রজাতির মাছ ও তিমির জন্য পরিবেশ প্রতিকূল হয়ে উঠবে। তখন তারা চলে যাবে শীতল পানির সন্ধানে। এর প্রভাবে খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হবে। তাই বিশেষজ্ঞরা সমুদ্রে মাছের মজুদ কমে যেতে পারে বলে সতর্ক করেছেন। এ ছাড়া গরম তাপমাত্রার কারণে হাঙরসহ কিছু শিকারি প্রাণী আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন।

মেক্সিকোর উপসাগরে সামুদ্রিক তাপপ্রবাহ পর্যবেক্ষণকারী ডা. ক্যাথরিন লেসনেস্কি বলেছেন, ‘আপনি যখন ঝাঁপ (সমুদ্র) দেন তখন পানি স্নানের উপযোগী মনে হয় না। ফ্লোরিডায় অনেক প্রবাল ইতিমধ্যেই মারা গেছে।’

যুক্তরাজ্যের প্লাইমাউথ মেরিন ল্যাব থেকে ডা. ম্যাট ফ্রস্ট বলেছেন, ‘দূষণ এবং অতিরিক্ত মাছ ধরা সমুদ্রকে প্রভাবিত করছে। ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন সমুদ্রকে বেশি চাপের মধ্যে রেখেছি।’

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড ভাঙার কারণে বিজ্ঞানীদের কপালেও পড়েছে চিন্তার ভাঁজ। কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবার ডা. সামান্থা বার্গেস বলেছেন, ‘মার্চ মাসে এমন উষ্ণ হওয়া উচিত, তখন বিশ্বব্যাপী মহাসাগরগুলো সবচেয়ে উষ্ণ থাকে, আগস্ট বা সেপ্টেম্বর নয়। আমরা যে রেকর্ডটি দেখতে পাচ্ছি, তাতে আগামী মার্চের মধ্যে পানি কতটা উষ্ণ হতে পারে তা চিন্তা করে ভয় পাচ্ছি।’

স্কটিশ সমুদ্র উপকূলে প্রভাব পর্যবেক্ষণকারী প্রফেসর মাইক বারোজ বলেছেন, ‘এই পরিবর্তন এত দ্রুত ঘটতে দেখাটা খুবই দুঃখজনক। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে ২৪৭ দিনব্যাপী সামুদ্রিক তাপপ্রবাহ ছিল।’

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন সমুদ্রগুলোকে উষ্ণ করে তুলছে। কারণ সমুদ্র গ্রিনহাউসের গ্যাস নির্গমন থেকে বেশির ভাগ উত্তাপ শোষণ করছে। এ বিষয়ে অধ্যাপক সামান্থা বার্গেস ব্যাখ্যা করে বলেছেন, ‘আমরা যত বেশি জীবাশ্ম জ্বালানি পোড়াব, সমুদ্রগুলো তত বেশি অতিরিক্ত তাপ বের করে দেবে। যার অর্থ সমুদ্র স্থিতিশীল হতে এবং যেখানে ছিল সেখানে ফিরিয়ে আনতে তত বেশি সময় লাগবে।’

এদিকে সাম্প্রতিক সময়ে ‘এল নিনো’-এর কারণে উপকূলে অনেক সামুদ্রিক মাছ মরে ভেসে ওঠার ঘটনা ঘটেছে। ‘এল নিনো’ ঘটে যখন সমুদ্রের উষ্ণ পানি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের উপরিভাগে উঠে যায়। যা বিশ্বের তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রার ওপর নির্ভর করে এদের সংজ্ঞা দেওয়া হয়েছে। দীর্ঘকালীন গড় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেলে তাকে বলা হয় ‘লা নিনা’ আর ওপরে গেলে বলা হয় ‘এল নিনো’। তবে তাপমাত্রার এই ওঠা বা নামা পাঁচ মাসের বেশি স্থায়ী হলে তাকে বলা হয় ‘এল নিনো বা লা নিনা এপিসোড’। সম্প্রতি আরেকটি এল নিনো এখন শুরু হয়েছে কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এটি এখনো দুর্বল। এর অর্থ আগামী মাসগুলোতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে আরো বাড়বে। চলতি বছর যুক্তরাজ্য, উত্তর আটলান্টিক, ভূমধ্যসাগর এবং মেক্সিকো উপসাগরে সামুদ্রিক তাপপ্রবাহের রেকর্ড ভাঙতে পারে।

বিবিসি অবলম্বনে




জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তি আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। চলবে আগামী ৩০ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে। এরপর ওই ফরমসহ আবেদন ফি জমা দিতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের অপশন থেকে জানা যাবে।




শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসায় জাপানের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ যাওয়ার আহ্বান

জাপানের দক্ষিণাঞ্চলের দিকে মঙ্গলবার একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসায় শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কর্মকর্তারা এ অঞ্চলের হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, প্রশান্ত মহাসাগর অতিক্রম করার সময় ‘খানুন’ নামের এ ঘূর্ণিঝড়ের ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ছিল ১৬২ কিলোমিটার। এটি মঙ্গলবার রাতে জাপানের ওকিনাওয়া অঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থা ওকিনাওয়ার দ্বীপপুঞ্জে ১২ মিটার (৩৯ ফুট) উচ্চতার সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি করায় এ অঞ্চলের বিভিন্ন নগরীর প্রায় ৩৭০,০০০ লোককে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি তাদের সর্বশেষ হালনাগাদ করা তথ্যে বলেছে, ঝড়টি আঞ্চলিক রাজধানী নাহা থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। তারা এটিকে ‘অনেক শক্তিশালী’ একটি ঝড় হিসেবে বর্ণনা করে।

নাহার কর্মকর্তারা জানান, এ ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এ কারণে তারা ঝুঁকির মুখে থাকা বাসিন্দাদের আরও নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ওকিনাওয়া আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপি’কে বলেন, ‘এ অঞ্চলের অনেক মানুষের বাড়ি কংক্রিটের তৈরি বলে তারা তাদের বাড়িতেই অবস্থান করে থাকে।’

‘কিন্তু যারা একাকী বা নিচু এলাকায় কাঠের বাড়িতে বাস করে আমরা তাদেরকে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা বিবেচনা করতে বলেছি।’

এদিকে জাপানের জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মঙ্গলবার ৫শ’টিরও বেশি ফ্লাইট বাতিল এবং আঞ্চলিক ফেরি ও বাস পরিষেবা স্থগিত করা হয়েছে।




জয়ের ধারায় উজ্জীবিত সাকিব

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির মত লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গল টাইটান্সের হয়ে প্রথম খেলতে নেমে ব্যাট হাতে  ২৩ ও বল হাতে  ১ উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের দল গল টাইটান্স সুপার ওভারে হারিয়েছে ডাম্বুলা আউরাকে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডারে শেভন ড্যানিয়েলের ৩৩ ও ভানুকা রাজাপাকসে ৪৮ রান করে আউট হন।   ১৩তম ওভারে ৯৫ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন সাকিব।
উইকেটে সেট হবার চেষ্টায় প্রথম ৪ বলে ৪ তুলেন সাকিব। ১৫তম ওভারে ব্যাট হাতে চড়াও সাকিব। স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা মারার পর পঞ্চম বলে বাউন্ডারি আদায় করেন তিনি। ১৮তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানী  শাহনাওয়াজ দাহানির শিকার হওয়ার আগে  ১৪ বল খেলে ১টি চার ও ২টি ছক্কায় ১৬৪ স্ট্রাইক রেটে ২৩ রান করেন সাকিব।
সাকিব ফেরার পর অধিনায়ক দাসুন শানাকার ঝড়ো ২১ বলে অপরাজিত ৪২ রানের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে গল।
জবাবে ডি সিলভার ৪৩, কুশল পেরেরার ৪০ ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রসের অপরাজিত ৩৯ রানে শেষ পর্যন্ত  ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ করে টাই করে করে তারা। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানে ১০ রানের টার্গেটে জয় তুলে নেয় সাকিবের গল।
ডাম্বুলা ইনিংসে বল হাতে ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন সাকিব।
সদ্যই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলে এসেছেন  সাকিব। গ্লোবাল টুর্নামেন্ট পুরোপুরি শেষ না করেই এলপিএলে যোগ দেন তিনি। গ্লোবাল টুর্নামেন্টে চার ম্যাচ খেলে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব।
এর আগের রাতে শুরু হয় এলপিএল। উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জাফনা কিংসের হয়ে খেলতে নামেন অরেক বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। জাফনার ২১ রানে জয়ের ম্যাচে ৩৯ বলে ৫৪ রানের নান্দনিক ইনিংস খেলেন হৃদয়।




পটুয়াখালীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে জেলায় আজ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জেলা প্রশাসকের দরবার হলে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেখ আবদুল্লাহ সাদিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এমপি।
সভায় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ কাজী আলমগীর, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান আহমেদ মৃধা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রংপুর

ধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার রংপুর সফর করবেন।

প্রধানমন্ত্রীর রংপুর জিলা স্কুল মাঠে ১০ লাখ মানুষের বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে। ১২ বছর আগে ২০১১ সালে তিনি এখানে শেষবার ভাষণ দেন।

সমাবেশে তিনি সাতাশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

প্রধানমন্ত্রী ২০১৮ সাল থেকে প্রায় পাঁচ বছর পরে রংপুর বিভাগীয় সদর দফতরে আসছেন এ খবরে পুরো রংপুর উৎসবমুখর হয়ে উঠেছে।
আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে চলছে নানা প্রস্তুতি।
রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, আগামী ২ আগস্ট তাদের ভাগ্যনির্মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
মহাসমাবেশে দশ লাখের বেশি লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বাসসকে বলেন, আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন তারা।
তিনি বলেন, এ লক্ষ্যে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহাসমাবেশ সফল হবে এবং রংপুরের জনগণ খুশি হবে কারণ প্রধানমন্ত্রী ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

 




শোকের মাস শুরু

শোকাবহ আগস্টের প্রথম দিন কাল। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনকের কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড ছুঁড়ে হত্যার চেষ্টা হয়েছিল। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিনী, আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং ৫ শতাধিক নেতা-কর্মী আহত হন।

পঁচাত্তরের পনেরই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানীর নেতা উইলি ব্রানডিট বলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে, তারা যেকোন জঘন্য কাজ করতে পারে। ভারত বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও  বিশিষ্ট সাহিত্যিক নীরদ শ্রী চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে।
টাইমস অব লন্ডন এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয়- ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত্ব নেই।’ একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’

প্রতিবারের মত এবারও ১৫ আগস্টকে সামনে রেখে আগস্টের প্রথম দিন থেকেই শুরু হবে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর  মাসব্যাপি কর্মসূচি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে।