মেসিকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ জেতানোর অভিযোগ ফন গালের
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের সেই ম্যাচ এখনো মুছে যায়নি দর্শকদের স্মৃতি থেকে। আগুন লড়াইয়ে রূপ নেওয়া সেই ম্যাচ এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে রেফারিকে কার্ড দেখাতে হয়েছে ১৮ বার। এমনকি সেই ম্যাচে লিওনেল মেসির অন্য রকম এক রূপ দেখেছিলেন সবাই। সাধারণত শান্ত মেজাজের জন্য পরিচিত মেসিও সেদিন রুদ্রমূর্তি ধারণ করেন। এমনকি গোলের পর ফন গালের উদ্দেশে দুই কানে হাত দিয়ে মেসির করা উদ্যাপনটিও পরে ‘ট্রেডমার্কে’ পরিণত হয়।
সেই ম্যাচের পর মেসি জানান, ফন গালের কথায় অপমানিত হয়ে এমনটা করেছিলেন। সেই ম্যাচের আগে ফন গাল বলেছিলেন, ‘আর্জেন্টিনার পায়ে যখন বল থাকে না, মেসি তখন কিছুই করেন না।’
মেসি কথাটা মোটেই ভালোভাবে নেননি। ডাচ্দের গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেন এবং জিতে মাঠ ছাড়েন। তবে মেসি-ফন গালের সেই দ্বৈরথের রেশ এখনো ফুরিয়ে যায়নি। এবার মেসিকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ জেতানোর অভিযোগ এনে আবার সেই বিতর্কে ঘি ঢাললেন ফন গাল। বলেছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল। মেসিকে বিশ্বকাপ জেতাতে এমনটা করা হয়েছিল।





প্রতি ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে জন ৯ জনই বিশ্বাস করেন ‘যুক্তরাষ্ট্র মানসিক স্বাস্থ্য সংকটে’ ভুগছে। দেশটিতে রেকর্ড পরিমান আত্মহত্যা বৃদ্ধির কারণ খুজঁতে কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি পরিচালিত এক জরীপে এ তথ্য উঠে এসেছে।