দুমকিতে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ

 

 মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলার একটি গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।

শুক্রবার সকালে টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালে বসতঘরে একা পেয়ে মোক্তার হোসেন মৃধা ও তার সহযোগী ওই নারীকে ধর্ষণ করে।

ওই নারীর বাবা বাদী হয়ে শনিবার দুমকি থানায় অভিযুক্ত মোক্তার হোসেন মৃধা ও রাসেল হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পালিয়ে গেছে।

পুলিশ ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।




একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রাশিয়ার হামলা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: একসঙ্গে ইউক্রেনের ৬টি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ২১ জন। পুরো ইউক্রেনজুড়েই বিমান হামলার সতর্কতা সংকেত শোনা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গভর্নর ওলেকসান্দর প্রকুদিন বলেন, দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাশিয়ার হামলায় দুজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। একটি আবাসিক ভবনে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।

মেয়র ভিতালি ক্লিৎসচকো জানিয়েছেন, কিয়েভে হামলায় ৯ বছর বয়সী এক শিশুসহ সাতজন আহত হয়েছে। সেখানকার কিছু আবাসিক ও ব্যবসায়িক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

গভর্নর ওলেহ সিনিয়েউবোহ বলেন, খারকিভের স্লোবিদস্কি জেলায় কমপক্ষে ছয় দফা বিমান হামলা চালানো হয়েছে। সেখানকার বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানিয়েছেন, আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ইউক্রেনের চেরকাসি শহরে হামলার ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

অপরদিকে পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে একটি বাণিজ্যিক অঞ্চলেও হামলা চালানো হয়েছে। সেখানে বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন ধরে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা দেবে না বলে ঘোষণা দিয়েছে অন্যতম প্রধান মিত্র পোল্যান্ড। পরিবর্তে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করবে ওয়ারশ। শস্যচুক্তি নিয়ে বিবাদের জেরে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত নিলো পোল্যান্ড।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল যেসব দেশ, তাদের মধ্যে প্রতিবেশী পোল্যান্ড অন্যতম। এই দুঃসময়ে ইউক্রেনকে বহুভাবে সাহায্য করেছে পোলিশরা। ১৫ লাখের বেশি ইউক্রেনীয়কে আশ্রয় দেওয়ার পাশাপাশি যুদ্ধে টিকে থাকতে দিয়েছে বিপুল পরিমাণ সামরিক সহায়তা। কিন্তু আজ সেই পোল্যান্ডের সঙ্গে চরম বিবাদে জড়িয়েছে ইউক্রেন।

এ সপ্তাহে জাতিসংঘে দাঁড়িয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, কিছু দেশ তাদের সঙ্গে ‘প্রতারণা’ করেছে। জেলেনস্কির এই মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হয় ‘যুদ্ধের প্রথমদিন থেকে ইউক্রেনকে সাহায্য করা’ পোল্যান্ড। এটিকে পোল্যান্ডের ব্যাপারে ‘অযৌক্তিক নিন্দা’ বলে প্রতিবাদ জানায় ওয়ারশ।




সুন্নতে খাতনা করাতে গিয়ে অঙ্গ কেটে ফেলার অভিযোগ

বরিশাল অফিস : বরিশালে হাজামের মাধ্যমে সুন্নতে খাতনা করাতে গিয়ে এক শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে ঘটনাটি ঘটে।

তাহসিন (৭) পৌরসভার ৮ নং ওয়ার্ডের আল আমিন হাওলাদারের পুত্র।

মো. আল আমিন হাওলাদার বলেন, উপজেলা পাদ্রীশিবপুর ইউপির অরেচ আলী হাজামের পুত্র শাহজাহান হাজামকে ছেলের মুসলমানি করানোর জন্য ডাকা হলে তিনি বাড়ি এসে ছেলের সুন্নতে খতনা করার সময় গোপনাঙ্গের সামনের অংশ না কেটে পুরুষাঙ্গের অর্ধেক পরিমাণ কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষনিক তাহসিনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।




কলাপাড়ায় ভাতিজার হাত-পায়ের রগ কাটলেন চাচা

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর মৎস্যবন্দর আলীপুরে পূর্ব শত্রুতার জেরে মো. হালিম হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির হাত-পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে তার সৎচাচার বিরুদ্ধে।

বুধবার রাতে একটি রেস্তোরাঁয় তার সৎচাচা সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত হাওলাদারকে (৪৫) স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার মোশাররফ হোসেনের রেস্তোরাঁয় বসে নাস্তা খাওয়ার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ সৎচাচা সুমন হাওলাদারের নেতৃত্বে রিয়াজ (ভাইগ্না রিয়াজ), রুবেল মুসুল্লিসহ মুখোশধারী চার-পাঁচজনের একটি দল অতর্কিতভাবে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাত্র ১ মিনিটের মধ্যে তার বাম হাত এবং বাম পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে দ্রুত সটকে পড়ে।
হামলার শিকার মো. হালিম হাওলাদারের ডাক চিৎকারে তৎক্ষণাৎ কেউ এগিয়ে আসেনি।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মহিপুর থানার ওসি মো. ফেরদাউস আলম খান জানান, জমি জমা নিয়ে চাচা সুমন ও রাসেল হাওলাদারের মধ্যে বিরোধ চলছে। ইতোপূর্বে একাধিক হামলা-মামলার ঘটনাও ঘটেছে।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক এম সায়েম পুনম জানান, হালিম হাওলাদারে অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।




শেবাচিমে অগ্নিকান্ড: রোগীদের মাঝে আতঙ্ক

 

বরিশাল অফিস : বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের দ্বিতীয় তলার এক্সরে বিভাগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় তারা ছোটাছুটি শুরু করে। অনেকেই দৌঁড়ে হাসপাতালের বাহিরে চলে যায়।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এক্সরে বিভাগের করিডোরে। বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে একটি এসি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন হাসপাতালের ওইবিভাগ ছাড়া সবস্থানে বিদ্যুৎ সরবরাহ ঠিক আছে। তিনি আরও জানান, ঘটনার পিছনে কারও দায়িত্বে অবহেলা বা অন্য কিছু রয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, এক্সরে বিভাগের করিডোরে একটি বৈদ্যুতিক (ডিপি) বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার অথবা কোন গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছিলো। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।




নিশানবাড়িয়া বরগুনার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

 

বরিশাল অফিস: বরগুনার তালতলীতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ।  বরগুনা জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন ইউপি চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চুর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ১ রফিকুল ইসলাম জমাদ্দার।

এ সময় পুলিশ সুপার মো. আবদুস সালামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু বলেন, এই সম্মান প্রাপ্তি ইউনিয়নের সকল নাগরিকবৃন্দের।

তাদের পাশে সব সময় থেকে আগামী দিনে আরও ভালো কাজ করার চেষ্টা করব। উল্লেখ্য, গ্রাম আদালত পরিচালনা, অনলাইন জন্মনিবন্ধন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখায় এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।




বরগুনায় ডাকাতি টাকা ও স্বর্নলঙ্কার লুট, আহত ৭

বরিশাল অফিস : বরগুনার আমতলীর চালিতাবুনিয়া বাশতলা গ্রামে শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এ- কলেজের পূর্বপাশে সোমবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা দেড় লক্ষাধিক টাকা এবং ৩ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায়। এবং তাদের হামলায় গৃহকর্তা এবং তার মেয়েসহ ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে রামদার কোপে আহত নুসরাত জাহানকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া বাঁশতলা গ্রামের শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এ- কলেজের পূর্ব পাশে বাসিন্দা মৃত ছয়জদ্দিন খলিফার ছেলে ইউসুব জামান খলিফার বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ইউসুব জামান তার দুই মেয়ে নুসরাত জাহান ও তামান্না এবং স্ত্রী ফিরোজা বেগম ও নাতিদের নিয়ে ২ ইউনিটের বাসায় বসবাস করে আসছেন।

সোমবার রাত আনুমানিক আড়াইটার সময় ৪-৫ জনের একটি ডাকাত দল সামনের লোহার মুল গেট ও কাঠের দরজা শাবল দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের সকল লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ১লক্ষ ৬৬ হাজার টাকা এবং ৩ভরি স্বর্নলঙ্কার ও ৮টি মোবাইল ফোন লুট করে নেয়। টাকা ও স্বর্ন লুটের সময় গৃহকর্তা ইউসুব জামান ও তার মেয়েরা বাধা দিলে ডাকাতরা তাদের উপর রামদা এবং লোহার রড দিয়ে হামলা করে।  রামদার এলোপাতাড়ি কোপে নুসরাত জাহান (৩২) মাথা, হাত এবং পায়ে আঘাতের ফলে গুরুতর আহত হন।

আহত নুসরাতকে ওই রাতেই মুমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত অন্যরা হল গৃহকর্তা ইউসুব জামান (৬৬), স্ত্রী ফিরোজা বেগম (৫৫), মেয়ে তামান্না (২৫) তার স্বামী নাদিম হোসেন (৩০) ছোট মেয়ে ইন্নি (১৮) ও নাতি আড়শী (৮) তাদেরকে আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গৃহকর্তা ইউসুব জামান জানান, রাত আনুমানিক আড়াইটার সময় ৪-৫ জনের একটি ডাকাত দল বাড়ির লোহার গেট এবং ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমাদের সকলকে জিম্মি করে টাকা স্বর্নলঙ্কার এবং ৮টি মোবাইল সেট নিয়ে যায়।

তিনি আরো বলেন, আমাদের উপর হামলার সময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। ইউসুব জামান আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়ার বেয়াই এবং বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ উল হাসান এর শ্বশুর।

ডাকাতির খবর পেয়ে রাতেই আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু ও সোমবার সকালে ডিবির ওসি মো. বশির আলম ও বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখনো কোন মামলা হয়নি। তবে এঘটনার রহস্য উদঘাটন এবং সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।




১মাস নামাজ আদায় করে পেল ১৭০টি বাইসাইকেল

 

বরিশাল অফিস : ছোট ছোট শিশু শিক্ষার্থীরা রমজান মাসে একটানা একমাস নামাজ আদায় করে জিতে নিল ১৭০টি বাইসাইকেল। আর এ ব্যতিক্রমী আয়োজনটি ছিলো বরিশাল সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেনের।

এ জন্য মসজিদের ঈমাম ও মসজিদ কমিটির সাথে আলোচনা করে প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু কিশোরদের নাম রেজিষ্ট্রেশন ও নিয়মিত জামাত শেষে ঈমামের সাক্ষর সংগ্রহ বাধ্যতামূলক করে দেন।

এতে ১৬ নং ওয়ার্ডের ১৭০ জন শিশু কিশোর নগরীর ব্রাউন কম্পাউন্ডের মসজিদে জামাতে নামাজ আদায় করে ও সবাই বিজয়ী ঘোষিত হয়। এরপরে রমজান, ঈদ এবং ঈদের পরে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা, দৌড়ঝাঁপ ইত্যাদির কারণ দেখিয়ে এই পুরষ্কার প্রদান প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়।

অনেক অবিভাবক তখন এ নিয়ে অভিযোগ তুললে সে সময় কাউন্সিলর রাজিব হোসেন খান বলেছিলেন, ১২ জুন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী বিধিমালার কারণে আমি এই পুরষ্কার দিতে পারছিনা।

অবশেষে ১৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর হাত দিয়ে ১৭০ জন শিশু কিশোরের প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরষ্কার হিসেবে তুলে দেওয়া হয়। এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যত যাই ঘটুক, কথা দিলে তা রাখতে হবে। কোমলমতি শিশুদের সাথে করা ওয়াদা পূর্ণ হয়েছে। রাজিবের ওয়াদা পূরণ করতে সাহায্য করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড একেএম জাহাঙ্গীর হোসেন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী এতে উপস্থিত ছিলেন।




হিজলায় খাদ্য কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা

 

বরিশাল অফিস: উপজেলা পর্যায়ে খাদ্য কর্মসূচির আওতায় সুবিধাবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজে¦ব বেলায়েত হোসেন ঢালী।

উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ জোবায়ের আহমেদ, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।

উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম স্বপন চৌধুরী, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।




সরকারি অনুদানের ৯০ ভাগ কাজ সঠিকভাবে করা হয়েছে: এমপি টিপু

 

মো: আল আমিন, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু বলেছেন, বাবুগঞ্জ-মুলাদীতে সরকারের অনুদানের ৯০ ভাগ কাজ সঠিকভাবে করা হয়েছে। যা বাংলাদেশের আর কোনো জায়গায় হয় নাই। সরকারের এখন শেষ সময় আগামী নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা নির্বাচন করবো লাঙল প্রতীক নিয়ে। আপনাদের একটা জানতে হবে নির্বাচন কোন দ্বিতীয় তৃতীয় স্থান নেই। এখানে একটায় সিস্টেম ফাস্ট হতে হবে।

তিনি বলেন, কোনো দলের চারজন প্রার্থী, কোনো দলের পাঁচ জন্য প্রার্থী আছে। সবার নজর একটা চেয়ারের দিকে। কিন্তু সেই চেয়ারে আমি বসে আছি। আর অন্যদলের ১০ বা ১২ জন প্রার্থী যারা থাকবে তাদের সবার রাজনীতি ভাষার আক্রমণ আমার উপরে পড়বে। আপনারা ধৈর্য ধরে তা মোকাবেলা করবেন। রাজনীতির জবাব রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে।

শনিবার বিকালে মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা হাইস্কুল এন্ড কলজের হলরুমে জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীয় পাটির নেতা কর্মীদের নামে কোন মামলা নেই। কোন কর্মীদের নামে বদনাম নেই। বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন, জাতীয় পার্টি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবো। জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে। আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে এই আসনে আবার ক্ষমতায় আসবো।

এরআগে মাধবপাশা হাই স্কুল এন্ড কলজের সামনে থেকে একটি বিশাল প্রচার মিছিল বের হয়ে মাধবপাশা সড়কের তিনমঠ পর্যন্ত প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে বাবুগঞ্জ উপজেলার জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং মাধবপাশা ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক মো. মকিতুর রহমান কিসলু, উপজেলার জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক বাবুল আকন প্রমুখ।

পরে উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী বাজার জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ- মুলাদী) আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।