ইউক্রেনে যা যুদ্ধাপরাধ, গাজার ক্ষেত্রে সেটি একই নয় কেন: জর্ডান

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত আরও বাড়লে তা পুরো অঞ্চলের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে বলে জানিয়েছে জর্ডান। এছাড়া ইউক্রেনে যেটি যুদ্ধাপরাধ, গাজার ক্ষেত্রেও সেটি একই কেন হবে না, সেই প্রশ্নও তুলেছে দেশটি।



সেনা মোতায়েন হবে সংসদ নির্বাচনে: ইসি আলমগীর

চন্দ্রদ্বীপ নিউজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবেন।

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশনার মো. আলমগীর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। সেটাই তিনি (প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল) বলেছেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোতায়েন করা হয়েছিল স্ট্রাইকিং ফোর্স হিসেবে। সেসময় সেনাবাহিনীর (প্রতি প্লাটুনে ৩০ জন) ৩৮৯টি উপজেলায় ৪১৪ প্লাটুন, নৌবাহিনীর ১৮টি উপজেলায় ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছিল।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও সশস্ত্র বাহিনীর ৫০ হাজার সদস্য নিয়োজিত ছিল স্ট্রাইকিং ফোর্স হিসেবে।

সশস্ত্র বাহিনীকে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষে ইন এইড টু সিভিল পাওয়ার আইনের অধীনে এর আগের দুই নির্বাচনে নামানো হয়েছিল। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে নিয়োজিত করা হয়েছিল সশস্ত্র বাহিনীকে। তবে ২০০৯ সালে আইন সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজ্ঞা থেকে আলাদা করা হয়।




বাবুগঞ্জে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

বরিশাল অফিস: বরিশালের বাবুগঞ্জে আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার  ফাউন্ডেশনের   উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার এসএসসি ২০২৩ পরীক্ষায় জিপিএ ৫ (এ+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বরিবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুসরাত শিমুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ আতিকুর রহমান আতিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন (কলা অনুষদ) অধ্যাপক ড. আবদুল বাছির, ডিন (আর্থ এ- এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ) অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ডিন (জীববিজ্ঞান অনুষদ) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন, ডিআইজি আবুল কালাম আজাদ, বরিশাল ক্যাডেট কলেজ অধ্যক্ষ লেঃ কর্নেল রাইহান আহমেদ (পিএসস), মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল হাসান খান মিঠু,

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




বিশ্ব হাত ধোয়া দিবসে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বরিশাল অফিস: আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১1 টায় কলাপাড়া উপজেলা পরিযদ প্রাঙ্গণে শিক্ষার্থী সমাবেশ ও শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিযদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পরিষদের সামনে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সচেতনতা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল খান, নারী ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী জিহাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ। সচেতনতা সভায় শিক্ষার্থীদের হাত দেওয়ার প্রশিক্ষণ ও কৌশল এবং হাত ধোয়ার উপকারিতা বিষয়ে শেখানো হয়।




চাকুরীতে মুক্তিযোদ্ধাদের কোটার পুনঃবহালের দাবীতে স্মারকলিপি প্রদান

বরিশাল অফিস: বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনীদের চাকুরীতে মুক্তিযোদ্ধাদের কোটা পুনঃবহাল রাখার দাবীতে সারাদেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড প্রধানমন্ত্রীর বরাবারে স্মারকলিপি প্রদান করে আসছে। তারই ধারা বাহিগতায় রোববার সকালেবরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে ইমামা বানিনের কাছে স্মরকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা কমিটির সভাপতি লিটন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে কমান্ডের নেতৃবৃন্দগণ।

আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি লিটন আব্দুল্লাহ বলেন, আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকুরিতে সর্বেক্ষেত্রে কোটা পূণঃবহাল রাখার দাবীতে বর্তমান সরকারের প্রধানের কাছে আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তার কমান্ড এই স্মরক লিপি প্রদান করা হয়েছে। আমাদের দাবি সরকার না মানলে কেন্দ্র থেকে যে নিদের্শ ও কর্মসূচিদিবে তা আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সন্তার কমান্ড পালন করবে।




অর্থ আয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদো

শুধু ফুটবলার হিসেবে নয়, ক্রীড়াঙ্গনে সর্বাধিক আয় করা ফুটবলারও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালে তার আয়ের পরিমাণ ২৬০ মিলিয়ন ডলার। গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। ক্লাব থেকে তার আয়ের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। আর নাইক, জ্যাকব অ্যান্ড কোংসহ অন্য বিজ্ঞাপন সংস্থা থেকে আয়ের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেসি। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলা মেসির আয় ১৩৫ মিলিয়ন ডলার। একটা সময়ে মেজর সকার লিগে খেলা ইংল্যান্ডের ডেভিড বেকহাম ২০১২ সালে ফরবেসের তালিকায় সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘ এক দশক পর মেজর সকার লিগ থেকে কোনো খেলোয়াড় হিসেবে এই প্রথম মেসি শীর্ষ দশে জায়গা পেলেন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সৌদি ক্লাব আল হিলালে খেলা নেইমার। তার আয়ের পরিমাণ ১১২ মিলিয়ন ডলার। শুধু রোনালদো ও নেইমার নয়, সেরা দশে সৌদি ক্লাবে খেলা করিম বেনজেমা ও সাদিও মানে স্থান করে নিয়েছেন। ১০৬ মিলিয়ন ডলার নিয়ে বেনজেমা পঞ্চম ও সাদিও মানে রয়েছেন সপ্তম স্থানে। মানের আয়ের পরিমাণ ৫২ মিলিয়ন ডলার।




নির্বাচন নিয়ে ৫ পরামর্শ মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের

চন্দ্রদ্বীপ নিউজ: বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচটি সুপারিশ করেছে সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। এক্ষেত্রে নির্বাচন ইস্যুতে খোলামেলা আলোচনা এবং সংলাপের বিষয়ে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহিংসতা বন্ধেরও পরামর্শ দেওয়া হয়েছে।



ভোটারের মন যোগাতে জনসংযোগে ব্যস্ত পটুয়াখালী-১ আসনের সম্ভাব্য প্রার্থীরা

 

মো:আল-আমিন,পটুয়াখালী: পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) সংসদীয় আসনের মোট ৩ লক্ষ ৯০ হাজার ভোটারের মন যোগাতে জনসংযোগে ব্যস্ত পটুয়াখালী-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা।

ইতিমধ্যে দলীয় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র জনসাধারণের মাঝে জানিয়ে জনসংযোগ করছেন তারা।

কে পাবেন নৌকা, আর কে ই বা পাবেন ধানের শীষ ?
এ সমীকরণের ফলাফল মেলানোর চেষ্টা স্থানীয় চায়ের দোকান থেকে রাজপথ, রাজপথ থেকে রাজনীতির মঞ্চ সব জায়গাতেই।

তবে আসনটিতে জাতীয় পার্টির আধিপত্যকেও ছোট করে দেখার সুযোগ নেই।

পটুয়াখালী-১ আসনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন একাধিক প্রার্থী।

আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন চান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। প্রচলিত রয়েছে শাহজাহান মিয়ার নির্বাচন মানেই  দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। তবে শোনা যাচ্ছে, তার বার্ধক্যজনিত কারনে  তার ছেলে এডভোকেট তারিকুজ্জামান মনিও আসনটির মনোনয়ন চাইতে পারেন।

এদিকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা অন্যতম মেধাবী রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। ইতিমধ্যে তিনি পটুয়াখালী-১ আসনের তৃণমূলের সকল জনগনের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন।

আসনটিতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সুলতান আহম্মেদ মৃধা। পটুয়াখালীতে আওয়ামীলীগের রাজনীতি ও জনসেবামূলক কাজে তার অংশীদারিত্বও কম নয়।

এছাড়াও আসনটিতে নৌকার মনোনয়ন চান দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আশরাফ। ইতিমধ্যে তিনি পটুয়াখালী-১ আসনের সকল জায়গায় জনসাধারণের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধাণমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় মানুষদের মাঝে চেক হস্তান্তর সহ নানামুখী সমাজ সেবামূলক কাজে তিনি নিজেকে নিয়োজিত রাখছেন।

এছাড়াও এ আসনে নৌকার মনোনয়ন চাইতে পারেন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

আসনটিতে আওয়ামীলীগের মনোনয়ন পেতে তৎপর  মেধাবী ব্যক্তিত্ব, দুমকি উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর-রশিদ হাওলাদার।

অপরদিকে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন পেতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া দলটির মনোনয়ন পেতে পারেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

আসনটিতে জাতীয় পার্টির পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এ আসনের ই সাবেক এমপি এবিএম রুহুল আমিন হাওলাদার।

তবে ধারণা করা হয়, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই এ আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বৃদ্ধি অথবা হ্রাস পেরে পারে।

সকল হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে কারা পাবেন মনোনয়ন আর কে ই বা হবেন আসনটির এমপি সমীকরণের এ জটিল ফলাফল দেখার অপেক্ষায় পুরো পটুয়াখালীবাসী।

উল্লেখ্য,পটুয়াখালী-১ আসনে ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামীলীগ বিজয়ী হয়েছে ৫ বার, বিএনপি ২ বার ও জাতীয় পার্টি ৩ বার।




পাথরঘাটায় অবৈধ জাল ও ইলিশ জব্দ

বরিশাল অফিস : বরগুনার পাথরঘাটায় চার হাজার মিটার অবৈধ জাল ও আট কেজি ইলিশ জব্দ করেছে পাথরঘাটা কোস্ট গার্ড।

শনিবার (১৪ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে বারো অক্টোবর থেকে আগামী দুই নভেম্বর ২০২৩ পর্যন্ত সর্বমোট বাইশ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ।

সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষে পাথরঘাটার রুহিতা, পদ্মা, হাড়িটানা এলাকা সংলগ্ন বলেশ্বর নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রুহিতা, পদ্মা ও হাড়িটানা এলাকা থেকে চার হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ জাল ও আট কেজি ইলিশ জব্দ করে।

জব্দকৃত জাল এর আনুমানিক বাজার মূল্য টাকা এক লাখ আশি হাজার টাকা।

পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বলেন, জব্দকৃত জাল পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এর সাথে সমন্বয় করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও জব্দকৃত ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা এর মাঝে বিতরণ করা হয়।




বাউফলে আওয়ামী লীগের পৃথক ৩ গ্রুপের শান্তি সমাবেশ

মো:আল-আমিন,পটুয়াখালী: টান টান উত্তেজনা বিরাজ করছে পটুয়াখালীর বাউফলে। এখানে আওয়ামী লীগের ৩ গ্রুপের পৃথক পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বগা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একটি গ্রুপের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বগা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু দিলীপ চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি (একাংশ) তালুকদার মো. জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহামুদ হাসান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন আকন, বগা ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল চৌকিদারসহ আরও অনেকে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (একাংশ) মো. জসীম উদ্দিন ফরাজির সভাপতিত্বে বাউফল প্রেসক্লাব রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অপর একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এস এম ইউসুফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আব্দুল লতিফ খান বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (একাংশ) ও ইউপি চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলিসহ আরও অনেকে।

এদিকে, দুপুর ১২টার দিকে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ স ম ফিরোজের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় (জনতা ভবন) চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হারুন আর রশিদ খানসহ আরও অনেকে।