ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৮৯

চন্দ্রদ্বীপ নিউজ : শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৮৮৯ জন। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭৭ জন।



২৬ মামলা জিতেছেন যে ভুয়া আইনজীবী

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  হাইকোর্টের আইনজীবী সেজে নিয়মিত শুনানিতে অংশ নিতেন। এভাবে যুক্তিতর্কে লড়ে ২৬টি মামলাও জিতেছেন। কিন্তু আদতে নিবন্ধিত কোনো আইনজীবীই নন তিনি। দীর্ঘদিন এভাবে প্রতারণা চালিয়ে যাওয়ার অভিযোগে সম্প্রতি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেনিয়া কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে খালিজ টাইমস জানিয়েছে, ব্রায়ান মুয়েন্ডা নামে ওই ব্যক্তি আইনজীবী সেজে কেনিয়ার হাইকোর্ট, আপিল কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানিতে অংশ নিতেন।

গত সপ্তাহে তাকে গ্রেফতার করেছে কেনিয়ার র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট)। বিষয়টি নিশ্চিত করে ল সোসাইটি অব কেনিয়ার (এলএসকে) নাইরোবি শাখা জনগণকে সতর্ক হওয়ার এবং আইনজীবী সেজে প্রতারণা করছেন, এমন আর কারও তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটঠফর্ম এক্সে এলএসকে বলেছে, র‌্যাপিড অ্যাকশন টিমের মাধ্যমে এলএসকে নাইরোবি শাখার নজরে আনা হয়েছে যে, ছবির ব্যক্তিটি নিজেকে কেনিয়া হাইকোর্টের একজন অ্যাডভোকেট এবং এলএসকে নাইরোবি শাখার সদস্য হিসেবে নিজেকে উপস্থাপন ও পরিচালনা করছিলেন।

‘এলএসকে সব সদস্য এবং জনসাধারণকে অবহিত করতে চায় যে, ব্রায়ান মুয়েন্ডা কেনিয়া হাইকোর্টের কোনো অ্যাডভোকেট নন। তিনি ল সোসাইটি অব কেনিয়ার কোনো শাখারও সদস্য নন।

ল সোসাইটি আরও জানিয়েছে, ব্রায়ান মুয়েন্ডা তাদের পোর্টালের অ্যাক্সেস নিয়ে নিজের নামের সঙ্গে মিল থাকা একটি অ্যাকাউন্টের ছবি ও বর্ণনা পরিবর্তন করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক এবং সতর্কতার সঙ্গে বিশ্লেষণের পরে ল সোসাইটি নিশ্চিত হয়, ব্রায়ান মুয়েন্ডা এনটুইগা নামে এক আইনজীবীর পরিচয় চুরি করেছিলেন অভিযুক্ত ব্রায়ান মুয়েন্ডা এনজাগি।




মুলাদীতে জেল-জরিমানায় থামছে না জেলেরা

বরিশাল অফিস: মুলাদীতে জেল-জরিমানায় থামছে না জেলেরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে মেতে উঠছেন জেলেরা। পেশাদার জেলেদের সঙ্গে যুক্ত হয়েছেন মৌসুমী জেলেরা। উপজেলার আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীতে ইলিশ শিকার করছেন তারা।

গত ১২ অক্টোবর থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিনই জেলেরা নদীতে ইলিশ শিকার করছেন। হাট বাজারে ইলিশ বিক্রি করতে না পেরে রাতের আঁধারে বসিয়েছেন হাট। ভ্রাম্যমান এসব হাটে ইলিশ বেচা-কেনার উৎসব করছেন জেলে ও ক্রেতারা।

গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার উপজেলার জয়ন্তী নদীর তীরবর্তী চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া, ষোলঘর, বেপারীরহাট এবং সীমান্তবর্তী আবুপুর এলাকায় রাতের ইলিশের হাট বেশি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব হাটে ইলিশ বেচাকেনা চলে। প্রশাসনকে ফাঁকি দিয়ে জেলেরা ইলিশ শিকার করে রাতের আঁধারে টর্চের আলো জ্বেলে বিক্রি  করছেন।

অভিযান চালিয়ে, জেলেদের জেল, জরিমানা দিয়েও ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন।

জানা গেছে, গত ২ অক্টোবর থেকে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহণ নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ইলিশ রক্ষায় জেলেদের প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছেন। কেউ কেউ ফ্রিজে ইলিশ সংরক্ষণ করছেন। যেসব জেলেদের সংরক্ষণের ব্যবস্থা নেই তারা রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন।

ভেদুরিয়া গ্রামের আবদুল মান্নান জানান, প্রতিদিনই ভেদুরিয়া ও আবুপুর খেয়াঘাটে ইলিশের হাট বসে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে সেখানে গড়ে উঠেছে অস্থায়ী চায়ের দোকান ও হোটেল। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলেরা ইলিশ বেচা-কেনা করেন। মাঝে মধ্যে পুলিশ ও প্রশাসন আসলে দালালদের মাধ্যমে আগেই সংবাদ পেয়ে দ্রুত গাঁ ঢাকা দেন জেলেরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন বলেন, প্রতিদিন আড়িয়ারখা ও জয়ন্তী নদীতে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে ১৫ জেলেকে জেল এবং বেশ কিছু জেলেকে জরিমানা করা হয়েছে। এর পরেও জেলেরা আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, জেলেদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রয়োজনে কোস্টগার্ড ও অতিরিক্ত পুলিশের অভিযান চালানো হবে।




অস্ট্রেলিয়ার রানের পাহাড়, শাহিনের পাঁচ উইকেট

চন্দ্রদীপ ডেস্ক :  নিজের পঞ্চম উইকেট তুলে নেওয়ার পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ জমিনে মাথা ঠেকালেন শাহিন শাহ আফ্রিদি। বেঙ্গালুরুর রানপ্রসবা এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার রানবন্যার ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়ান জ্বরে ভোগা পাক এই পেসার। একই ম্যাচে দুই দুই বার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেন। একসময় ছুটতে থাকা অস্ট্রেলিয়ার রান চারশ’ করতে না দেওয়ার পেছনে বড় কৃতিত্ব এই শাহিনের।

২৫৯ রানের মাথায় প্রথম উইকেট পতনের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। শেষ ৩৭ রানে পাঁচ উইকেট হারায় প্যাট কামিন্সরা। অবশ্য শাহিনের পাল্টা আঘাতের আগে নিজেদের কাজটা সেরে ফেলেছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার মিচেল মার্শ আর ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৩৬৭ রানের বড় পুঁজি পেয়েছে তারা। বিশ্বকাপে পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ এটি তাদের।

আজ (শুক্রবার) বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটার। প্রথম পাওয়ার প্লেতেই স্কোরবোর্ডে জমা করেন ৮২ রান। মাত্র ১২ দশমিক ৩ ওভারে দলীয় ১০০ রান পূরণ করে অস্ট্রেলিয়া। এরপর কেবল রানের গতি বেড়েছে। ২৯.২ ওভারে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো দুইশ রানের জুটি গড়ে কোনো দল।

অবশ্য অজিদের শুরু এতোটা ভালো নাও হতে পারতো। ইনিংসের পঞ্চম ওভারে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ ফেলে দেন ভাইস ক্যাপ্টেন শাদাব খানের বদলে পাকিস্তানের একাদশে জায়গা পাওয়া লেগ স্পিনার উসামা মীর। ক্যাচ ফেলার মাশুল ভালোভাবেই দিতে হয়েছে পাকিস্তানকে। শেষমেশ এ দুজনের জুটি থামে ২৫৯ রানে শাহিন আফ্রিদির বলে মিচেল মার্শ উসামা মিরের হাতে ক্যাচ দিলে। ১০ চার ও ৯ ছক্কায় ১০৮ বলে ১২১ রান করে ফেরেন মার্শ। পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে ফিরিয়ে দুই বলে দুই উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

পরপর উইকেট ফেললেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পাকিস্তানের। রেকর্ডবুক তোলপাড় করেছেন দুই অজি ওপেনার। বিশ্বকাপে আজকের আগে উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ছিল ১৮৩। ২০১১ বিশ্বকাপে কানাডার বিপক্ষে। তা ছাড়া বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডও এটি (২৫৯)।

অস্ট্রেলিয়ার জন্য রান করা ডালভাত মনে হলেও শাহিনের জোড়া ধাক্কায় ধাক্কা খায় তারা। শাহিনের পর আঘাত হানেন ওয়ার্নারকে জীবন দেওয়া উসামা মীর। স্টিভেন স্মিথকে সেট হওয়ার আগেই সাজঘরে ফেরান তিনি। এরপর আজকের দিনে বেশ খরুচে বোলার হারিস রউফ আউট করেন বিধ্বংসী ওয়ার্নারকে। ১৪ চার ও ৯ ছক্কায় ১২৪ বলে ১৬৩ রানের দানবীয় ইনিংস খেলে আউট হয়েছেন তিনি।

ওয়ার্নারের বিদায়ের পর যেন মড়ক লাগে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে। স্টয়নিস আর জশ ইংলিশ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত চারশ’র আগেই থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস।

পাকিস্তানি বোলারদের ১০ ওভারে ৫৪ রানে ৫ উইকেট তুলে ইনিংসের সেরা বোলার শাহিন আফ্রিদি। খরুচে বোলিং করলেও শেষদিকে ৩ উইকেট নিয়েছেন হারিস রউফ।




গঙ্গামতিতে সংরক্ষিত বন খুঁড়ে মাটি লুট

মো:আল-আমিন,পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন প্রজাতির শতবর্ষী ও চারাগাছ কেটে কিংবা উপড়ে বনের ভেতরের মাটি লুট করছে রাজনৈতিকভাবে প্রভাবশালী স্থানীয় কয়েক ব্যক্তি। তাদের সঙ্গে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রভাবশালী এই রেঞ্জ কর্মকর্তার হাত থেকে গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চলের গাছ ও মাটি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
তারা বলছেন, এই বনাঞ্চলের কারণেই সিডরের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কম হয়েছিল। এই বনাঞ্চল উজাড় হওয়া মানে ঘূর্ণিঝড় মোকাবিলার এই প্রাকৃতিক ঢাল ধ্বংস হওয়া।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চল থেকে মাটি লুট করছে প্রভাবশালী স্থানীয় কয়েক ব্যক্তি। তারা এই মাটি বিক্রি করছে বেড়িবাঁধ প্রকল্পে। প্রায় ৩৪ কিলোমিটার বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ প্রকল্পটির কাছ চলছে ২০১৮ সাল থেকে।




জুমার দিন যে ব্যক্তির আমল কবুল হয় না

إِنّ يَوْمَ الْجُمُعَةِ سَيِّدُ الْأَيّامِ وَأَعْظَمُهَا عِنْدَ اللهِ مِنْ يَوْمِ الْأَضْحَى وَيَوْمِ الْفِطْر

আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেছেন,

إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ
নিশ্চয় আল্লাহ এ দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিনরূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায়। মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। (সুনানে ইবনে মাজা: ৮৩)

জুমার দিনের বহু বৈশিষ্ট্যের একটি হলো, এ দিন আল্লাহ তাআলার দরবারে মানুষের আমলসমূহ পেশ করা হয়। আবু হোরায়রার (রা.) বর্ণিত হাদিসে রাসুল (সা.) জুমার দিনের এ বৈশিষ্ট্য উল্লেখ করে বলেছেন, আল্লাহ তাআলা এ দিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের আমল কবুল করেন না। রাসুল (সা.) বলেন,

إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ كُلّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ.
জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আদম সন্তানের আমল আল্লাহর সামনে পেশ করা হয়। তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের আমল কবুল করা হয় না। (মুসনাদে আহমাদ: ১০২৭২)

ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অর্থাৎ আত্মীয় স্বজনদের প্রতি নিজের কর্তব্যগুলো পালন করা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ। বিভিন্ন আয়াত ও হাদিসে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লিখিত হাদিসটি থেকে বোঝা যায় জুমার দিন বিশেষভাবে আত্মীয়দের খোঁজখবর নেওয়া উচিত। কারো সাথে ঝগড়া বা মনোমালিন্য থাকলে মিটিয়ে ফেলা উচিত।




আরশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ফারিন

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: ছোট পর্দায় সম্প্রতি সময়ে একসঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন অভিনেতা আরশ খান ও অভিনেত্রী ফারিন খান। পর্দায় এই জুটির রসায়ন বাস্তব জীবনের প্রেমের গুঞ্জনকেও জোরালো করেছে। শোবিজ অঙ্গনে তাদের সম্পর্কের খবরও শোনা যাচ্ছে।



স্বাধীনতা বিরোধীরা শিশু রাসেলকে হত্যা করেছে: আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি

 

 

 

 

 

এস এল টি তুহিন,বরিশাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও মন্ত্রী পদমর্যাদায় থাকা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। সেই স্বাধীনতা বিরোধীরা রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। সেদিন তারা ছোট্ট শিশু শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করেছে। ঘাতকের নির্মম বুলেট সেদিন আমার পরিবারের ছয় সদস্যর সাথে চার বছরের ছেলে সুকান্ত বাবু সেরনিয়াবাতকে বাঁচতে দেয়নি।

বুধবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, আমার বাবা সাবেক মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত শাহাদতবরনের আগেরদিন রাতে খাবার টেবিলে বসে আমাকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের পাশে থাকার নির্দেশ দিয়ে গেছেন। তাই আমি জীবনের শেষদিন পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই।

বরিশাল গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী প্রমুখ। সভায় উপজেলার ৮৪টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে উপহারের অর্থ বিতরণ করা হয়। একইদিন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি আগৈলঝাড়া উপজেলার ১৬৬ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ করেছেন।




ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৯৫

চন্দ্রদ্বীপ নিউজ :

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৪৯৫ জন। নতুন এসব শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯২১ জন।




ইরান-হিজবুল্লাহর হুমকি ইসরায়েল পাহারা দিতে যাচ্ছে ২০০০ মার্কিন সেনা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ইসরায়েল-হামাস সংঘাতে ইরান কিংবা হিজবুল্লাহর মতো শক্তিগুলো জড়িয়ে পড়া ঠেকাতে ইসরায়েলি জলসীমার কাছে দুই হাজার সৈন্য মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দেশটির দুই প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএন’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, দুই হাজার মেরিন ও নাবিক নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের র‌্যাপিড রেসপন্স ফোর্সকে ইসরায়েলের জলসীমার কাছে পাঠানো হচ্ছে। ইসরায়েলকে পাহারা দিতে এর আগে পাঠানো একাধিক রণতরী ও যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দিবে সংঘাত মোকাবিলায় দক্ষ এই বাহিনী।

কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রোববার সন্ধ্যায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন প্রায় দুই হাজার সৈন্যকে ইসরায়েলে সম্ভাব্য মোতায়েনের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এসব সৈন্য চিকিৎসা এবং লজিস্টিক কাজে ইসরায়েলিদের সহায়তা করতে পারবে।

বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ প্রতিরোধের লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে এর মাধ্যমে সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়েছে বলে উল্লেখ করেছেন তারা।

যদিও বাইডেন প্রশাসন বলছে, তারা সরাসরি সামরিক হস্তক্ষেপ এড়ানোর চেষ্টা করছে। কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল-হামাস সংঘাতের জেরে ইসরায়েলি ভূমিতে মার্কিন সৈন্য মোতায়েনের আপাতত কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।