নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি : ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। সহিংসতা করে, ষড়যন্ত্র করে সাত জানুয়ারি নির্বাচনকে বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে, এটা ভুল ধারণা। হামলা সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।



বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক: শীত আরও বেড়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে দেশের উত্তর (রংপুর ও রাজশাহী) এবং পশ্চিমাঞ্চলে (খুলনা) শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে এখন সারাদেশেই কুয়াশা পড়ছে। কোথাও কোথাও ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এই কুয়াশা পরিস্থিতিও আগামী কয়েক দিন দেশ জুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সর্বনিম্ন তাপমাত্রা আপাতত অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা নওগাঁর বদলগাছীতে ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা একদিন আগে ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ ছিল কুয়াশায় ঢাকা। সকাল ১০টার পর ঢাকায় সূর্যের দেখা মিলেছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান শাহীনুল ইসলাম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময় জুড়ে বিস্তীর্ণ অঞ্চলের তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার শৈত্যপ্রবাহ শুরু হলে এটিই হবে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।




কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে খাবার খেলেন কাদের সিদ্দিকী

বরিশাল অফিস :: সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে প্রার্থী হয়ে উজিরপুর উপজেলায় ঘর নির্মাণের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। ভক্তের উপহার দেওয়া জমিতে রোববার (১১ ডিসেম্বর) ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নকুল কুমার।
তার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। সেখানে গিয়ে এক দরিদ্র কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়েছেন তিনি।

নকুল কুমার বিশ্বাস বলেন, তার পূর্ব পুরুষের বাড়ি ছিল যশোর। সেখান থেকে তারা উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকায় এসেছিলেন। এখান থেকে মাদারীপুর গিয়ে বাড়ি করেছেন। তাই পূর্ব পুরুষের এলাকা বরিশাল-২ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকে নির্বাচন করবেন তিনি। উপজেলার বামরাইল ইউনিয়নের মুলপাইন গ্রামের বাসিন্দা তার ভক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মলেন্দু সিকদারের দান করা ২১ শতাংশ জমিতে ভবন নির্মাণ করবেন তিনি।

নকুল কুমার বিশ্বাস বলেন, আজ (রোববার) প্রাচীর দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বেলা ১১টার সময় তিনি উজিরপুর এসে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হরনাথ বাইনের বাসভবনে যান। সেখানে গিয়ে তার স্মৃতিচারণ করেন। পরে বঙ্গবীর হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় গ্রামে এক দরিদ্র কৃষকের বাড়ির উঠোনে পাটি বিছিয়ে দুপুরের খাবার খেয়েছেন।

খাবারের আয়োজন জানিয়ে তিনি বলেন, ডিম ভাজি, আলুর তরকারি ও সাদাভাত খেয়েছেন বঙ্গবীর। তার সঙ্গে থাকা সবাই পাটিতে খাবার খেয়েছেন তৃপ্তিভরে। সাধারণ মানুষের সঙ্গে বঙ্গবীরের পাটিতে খাবার খাওয়ার বিষয়টির প্রশংসা করেছেন সবাই।

নুকুল কুমার বিশ্বাস জানান, উজিরপুর উপজেলার বড়া কোঠা, ওটরা, হারতা, সাতলা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে কৃষক শ্রমিক জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বঙ্গবীর। বিকেল ৪টার দিকে বঙ্গবীর উজিরপুর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করেন।

এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে দলের যুব কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক হাবিবুর নবী সোহেল, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের সহধর্মিনী গৌরি রানী বিশ্বাসসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতারা ছিলেন।




সাদিক আবদুল্লাহর আমেরিকার সম্পদের তথ্য চাইল ইসি

বরিশাল অফিস:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সম্পদের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ঢাকাr মার্কিন দূতাবাসের সহায়তা নিতে বলেছে সংস্থাটি।

ইসি সূত্রগুলো জানিয়েছে, সোমবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। নির্দেশনাটি ইসির আইন-শাখার দায়িত্বশীল কর্মকর্তারা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ সংসদীয়ন আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা মনোনয়নপত্রের সাথে সংযুক্ত হলফনামায় তার নিজের ও স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে অবস্থিত সম্পদ সম্পর্কে তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে ওই আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক নির্বাচনী আপিল (আপিল নম্বর-০৮৬/২০২৩) নির্বাচন কমিশনে দায়ের করেন।

নির্বাচন কমিশন গত ১০ ডিসেম্বর আপিল শুনানিকালে এ প্রার্থীর ও তার স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে অবস্থিত সম্পদ সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দিয়েছে।

ওই আপিল সংক্রান্ত শুনানি মুলতবি করে চাওয়া তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর আপিলের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।

এ অবস্থায়, ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য বলে কমিশন।

গত ৬ ডিসেম্বর সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেন বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক।

এদিকে ৯ ডিসেম্বর জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন সাদিক আব্দুল্লাহ। তিনি জাহিদ ফারুকের বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপন করার অভিযোগ আনেন। তার আবেদনের শুনানি হবে আগামী ১৫ ডিসেম্বর।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছিলেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ।

আর বৈধ হয় এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ। আর বাতিলের খাতায় অধিকাংশই স্বতন্ত্র, ৪২৩ জন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।




বরিশাল নগরীতে ৬৯ হাজার শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে

বরিশাল অফিস:: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন উপলক্ষে আজ দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে সভা কক্ষে সাংবাদিকদের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মতিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা: খন্দকার মনজুরুল ইসলাম (শুভ্র), মেডিকেল অফিসার ডা: সজল পান্ডে, জনসংযোগ কর্মকর্তা আহসান আল রোমেল।

১২ ডিসেম্বর দেশেব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপিত হবে। আগামীকাল সকাল ১০ টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ নগরীর আলেকান্দায় এলাকায় কিশোর মজলিস ক্লাবে উদ্বোধন করবেন।

২২০ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া ভ্রাম্যমান জনগোষ্ঠির জন্য বাসষ্টান্ড, লঞ্চঘাট এবং ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে কেন্দ্র থাকবে। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসে ডেলিভারী প্রকল্প, বেসরকারী প্রতিষ্ঠান এফপিএবি, সূর্যের হাসি ক্লিনিক, ব্র্যাক, চন্দ্র দ্বীপ, উদয়ন পাঠাগার, সিডিসি, গার্লস গাইড, ওআরডিপি,

সদর হাসপাতাল, শের-ই-বাংল মেডিকেল কলেজ হাসপাতাল, ওডিপি, মেরি স্টোপস ক্লিনিক, সেন্ট এ্যানেস মেডিকেল সেন্টার সহ মোট ১৬ টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী উক্ত কার্যক্রমে অংশগ্রহন করবেন। প্রতিটি কেন্দ্র সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৯০০০ জন শিশুকে এবং ১২ মাস থেকে থেকে ৫৯ মাস বয়সের ৬০,০০০ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এই ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বাড়ী-বাড়ী পরিদর্শনের মাধ্যমে ভিটামিন “এ” এ ক্যাপসুল খাওয়ানো হবে না। ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ন নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভাল।

যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে সেই শিশুকে ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী থাকবেন। ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন হবে।




বরিশালে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

বরিশাল অফিস :: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগান কে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

বরিশাল জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি কমিটি ও সনাকের আয়োজনে শনিবার সকালে নগরীর সার্কিট হাউজের সামনে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল গাফফার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাকের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরে কর্মকর্তাবৃন্দ।




তালতলীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 বরিশাল অফিস:: বরগুনার তালতলীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার দুপুরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী ৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক খাদ্য উপমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র আগমনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দারের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, মোঃ ফজলুল হক জমাদ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, মনিরুজ্জামান নসা, ভুবন চন্দ্র হাওলাদার, আজিজুল হক স্বপন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা চলমান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।




পিরোজপুরে অর্থনীতিতে গতি ফেরাবে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র

বরিশাল অফিস:: পিরোজপুরে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রের। সদর উপজেলার কচা নদীর তীরের পাড়ের হাটে সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন।

জানা গেছে, ২০১৬ সালের ২৫ অক্টোবর দেশের ৩টি উপকূলীয় জেলার ৪টি স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ৫৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী জেলার আলিপুর ও মহিপুর, লক্ষ্মীপুর জেলার রামগতি ও পিরোজপুরের পাড়েরহাটে এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়।

পিরোজপুরের জেলা মৎস্য অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে মৎস্য অবতরণের বাধা বিপত্তি দূর করা, মৎস্য সংরক্ষণ ও বাজারজাত করণ ব্যবস্থার উন্নয়ণের লক্ষ্য নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এখানে মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ওবিপণন কাজে জড়িতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়া যেসব নারী মাছ বাছাই, প্রক্রিয়াকরণ ও প্যাকিং সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের বর্ধিতহারে কর্মসৃজন ও দারিদ্র বিমোচনে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিরোজপুর সদর উপজেলার মৎস্য অফিসার সৈকত মল্লিক জানান, প্রকল্প এলাকায় আহরণকৃত মাছের ৫০ ভাগ পোস্ট হার্ভেস্ট লচ কমিয়ে আনা, আহরণকৃত মাছের গুনাগুণ বজায় রেখে ফ্রিজার ভ্যানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সুবিধা বৃদ্ধি করা সম্ভব হবে। বঙ্গপসাগরের খুব কাছাকাছি এপাড়ের হাটে এ লক্ষ্যে অকশন শেড, প্যাকিং শেড, ইন্সপেকশন রুম, অফিস ভবন, ৪০টি আড়ত ঘর ভবন, আবাসিক ভবন, আইসপ্ল্যান্ট ভবন, পাবলিক টয়লেট, ট্রাক পার্কিং এরিয়া, জেটি, গ্যাংওয়ে ও পল্টুন, গভীর নলকূপ, বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবসহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

সমুদ্রে মাছ আহরণ করা ট্রলার মালিক বিমল দাস জানান, এ আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করার দাবি আমাদের এ অঞ্চলের ট্রলার মালিক এবং মাছ ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের দীর্ঘদিনের। অবশেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রী শ ম রেজাউল করিম এর নির্দেশে গত অক্টোবরে এ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত শেষ করা হয়।

তিনি আরো জানান, এখন এ অবতরণ কেন্দ্রে বিপুল পরিমাণ ট্রলার প্রতিদিন সামুদ্রিক মাছ নিয়ে নোঙর করবে এবং এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ ব্যবসায়ীরা এখানে এসে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ কিনে নিতে পারবে।




হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ নিউজ : হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলটি।



মালাইকাকে দেখে রাতের ঘুম ভালো হবে ফারিয়ার

চন্দ্রদ্বীপ নিউজ : বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন মালাইকা আরোরা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও নিজেকে দারুণভাবে ফিট রেখেছেন যিনি।  নিজের ফিটনেস নিয়ে বেশ সচেতন মালাইকা। বিশেষ করে আইটেম গার্ল হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। তবে এবার ভক্তদের চোখে ধরা পড়ল নায়িকার স্ফীতোদর। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কী মালাইকার বেবি বাম্প কি না।