বরিশালে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরন

বরিশাল অফিস ::  নতুন বই গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ নতুন বছরে এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১) লা জানুয়ারী সকাল ১১ টায় বরিশাল সদর গালর্স মাধ্যমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনী থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্ধোধন করে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী। প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে বই বিতরন সৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,বরিশাল বিভাগীয় আঞ্চলিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন ও বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা গণ।

এর পূর্বে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সহ বিভিন্ন কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক।

বরিশাল জেলার ১০ উপজেলার ৪শত ৬৯টি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ও ২শত ৩৯টি মাদ্রার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ লক্ষ, ৮৮ হাজার,৪শত ৯৬ বই শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই বিতরন করা হয়েছে।




বিড়ালে মাছ খেয়ে ফেলা নিয়ে দ্বন্দ্বে তিনজনকে কুপিয়ে জখম, আটক ২

বরিশাল অফিস:: বিড়ালে মাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের দুই ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরের ধান গবেষণা রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- নগরের ধান গবেষণা রোডের রাজিয়া ম্যানশনের ভাড়াটিয়া মহানগর পুলিশের (বিএমপি) নায়েক আব্দুর রহমানের ছেলে মো. আল আমিন (৩০) ও আরাফাত (২৫) এবং তার বন্ধু একই এলাকার বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মো. মুন্না (২৫)।

ঘটনার পর তুহিন ও তায়েবা নামে এক দম্পতিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত আল আমিনের বাবা আব্দুর রহমান বলেন, তাদের পোষা বিড়াল অপর ভাড়াটিয়া তুহিনের একটি জাটকা মাছ খেয়ে ফেলে। এ নিয়ে তুহিন ও তার স্ত্রী তায়েবা ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে তারা প্রথমে আমার স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে তুহিন ও তায়েবা সেলিনাকে ধাক্কা দেন। তখন সেলিনা চিৎকার দিলে আমার দুই ছেলে ও তাদের বন্ধু মুন্না বের হয়। পরে ধাক্কা দেওয়া নিয়ে তুহিনের সঙ্গে ওই দম্পতির কথা কাটাকাটি হয়।

তিনি আরও বলেন, এক পর্যায়ে তুহিনের সঙ্গে আমার ছেলে আল-আমিনের হাতাহাতি হয়। তখন তুহিনের স্ত্রী তায়েবা এসে আমার ছোট ছেলে আরাফাতকে বটি দিয়ে কোপ দি‌তে চাইলে মুন্না তাকে রক্ষা করতে এগিয়ে যায়। তখন ওই নারী মুন্নার হাতে কোপ দিয়ে জখম করে। পরে আল-আমিন ও আরাফাত এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

আব্দুর রহমান জানান, ঘটনার পরে আহত তিনজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগম কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রাজিয়া ম্যানসনের মালিক অ‌্যাডভোকেট মাইনুল ইসলাম সজল বলেন, জাটকা ইলিশ বিড়ালে খেয়ে ফেলা নিয়ে দুই ভাড়াটিয়ার মধ্যে ঝগড়া হয়েছে। তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে স্বামী ও স্ত্রীকে আটক করেছে। আমি দুই পক্ষকে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দিয়েছি।

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে কথিত গোল্ড কয়েনসহ দুই প্রতারক আটক

বরিশাল অফিস :: বরিশালে বিপুল পরিমাণে কথিত গোল্ড কয়েনসহ দুই প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশের পরিদর্শক মো. ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ছগির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন নগরের ২০ নম্বর ওয়ার্ডস্থ বগুড়া নথুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়।

এ সময় মজিবর মোল্লা ওরফে জামাল ও মো. একরাম শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত গোল কয়েন আকৃতির সোনালী রঙের ময়লা যুক্ত ১ হাজার ১৬০ পিস টিনের টুকরা (কথিত সোনার কয়েন) এবং দুইটি বাটন মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রতারকরা সোনার কয়েনের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে পরিদর্শক মো. ছগির হোসেন জানান, অভিযানে এসআই মো. ফিরোজ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।




স্মার্টফোনের মেমোরি খালি করবেন যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে স্মার্টফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। ফলে ফোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, ধীরগতিতে কাজ করার পাশাপাশি মাঝে মধ্যেই হ্যাং হয়ে যায়। তবে কিছু কৌশল অবলম্বন করলে ফোনের মেমোরি খালি রাখতে পারবেন সব সময়।



কুয়াকাটায় হতাশ পর্যটন ব্যবসায়ীরা

বরিশাল অফিস ::  থার্টি ফার্স্ট নাইট (৩১ ডিসেম্বর) ঘিরে থাকে লাখো মানুষের উচ্ছ্বাস। দেশের ভেতরে এ দিনটি উদযাপনের অন্যতম আকর্ষণীয় স্থান পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। প্রতিবছরই শেষ সূর্যাস্ত ও প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটায় আগমন ঘটে হাজারো পর্যটকের।

এ উপলক্ষে বাড়তি চাপ তৈরি হয় পর্যটনকেন্দ্র কুয়াকাটায়। প্রতিবছরের ন্যায় এ বছর হোটেল-মোটেল ও ব্যবসায়ীদের ছিল আগাম প্রস্তুতি। তবে প্রত্যাশা অনুযায়ী আগমন ঘটেনি পর্যটকের। তাই হতাশ পর্যটন ব্যবসায়ীরা।

 

×

থার্টি ফার্স্ট নাইট

কুয়াকাটায় হতাশ পর্যটন ব্যবসায়ীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

 

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১৫ মিনিট আগে

কুয়াকাটায় হতাশ পর্যটন ব্যবসায়ীরা

থার্টি ফার্স্ট নাইট (৩১ ডিসেম্বর) ঘিরে থাকে লাখো মানুষের উচ্ছ্বাস। দেশের ভেতরে এ দিনটি উদযাপনের অন্যতম আকর্ষণীয় স্থান পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। প্রতিবছরই শেষ সূর্যাস্ত ও প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটায় আগমন ঘটে হাজারো পর্যটকের। এ উপলক্ষে বাড়তি চাপ তৈরি হয় পর্যটনকেন্দ্র কুয়াকাটায়। প্রতিবছরের ন্যায় এ বছর হোটেল-মোটেল ও ব্যবসায়ীদের ছিল আগাম প্রস্তুতি। তবে প্রত্যাশা অনুযায়ী আগমন ঘটেনি পর্যটকের। তাই হতাশ পর্যটন ব্যবসায়ীরা।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

রবিবার (৩১ ডিসেম্বর) সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, বিনোদন স্পটসহ বিভিন্ন স্থান রঙিন লাইট, বেলুন দিয়ে সাজিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সবাই। বেশিরভাগ হোটেল ধোয়া-মোছা করে পরিপাটি করে রাখা হয়েছে। তবে কাঙ্ক্ষিত বুকিং না পেয়ে হতাশ বেশিরভাগ হোটেল মালিক ও ব্যবসায়ী।

হোটেল-মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, থার্টি ফার্স্ট নাইটের কাছাকছি কোনো সরকারি বন্ধ না থাকা এবং দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে প্রথম শ্রেণির হোটেলগুলোতে মাত্র ২০ থেকে ৩০ শতাংশ বুকিং হয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কোনো প্রকার অগ্রিম বুকিং হয়নি। অন্যান্য বছরের এ সময় হোটেলগুলোতে প্রায় শতভাগই বুকিং থাকত।

হোটেল সৈকতের স্বত্বাধিকারী শেখ জিয়াউর রহমান বলেন, ‘গত অক্টোবর থেকে শুরু হওয়া হরতাল-অবরোধের ধাক্কায় থার্টি ফার্স্টের মতো বড় উৎসবেও আমরা লোকসান দিচ্ছি। এই মুহূর্তেও আমাদের রুম খালি যাচ্ছে, যা করোনাকালীন সময়ের পরে এই প্রথম।’

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মোতালেব শরীফ জানান, বছরে যতগুলো উৎসবে কুয়াকাটায় পর্যটকে মুখর থাকে, তার মধ্যে থার্টি ফার্স্ট নাইট অন্যতম। তাই এই উৎসবকে কেন্দ্র করে তাদের অনেক আয়োজন থাকে। তবে এবার ২০ শতাংশও বুকিং হচ্ছে না। যে কারণে হোটেল মালিক ও পর্যটকদের সেবা দেওয়া ২৬টি পেশার মানুষ বিপাকে। তারা পরিবার চালাতে হিমশিম খাচ্ছে।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘প্রতিবারের ন্যায় আজকে পর্যটক অনেক কম। হরতাল-অবরোধে রাজনৈতিক অস্থিরতার জন্য থার্টি ফার্স্ট নাইটেও পর্যটন ব্যবসায়ীরা হতাশ। তাদের ব্যবসার এখন দুর্দিন যাচ্ছে।’

কুয়াকাটা রিজিয়নের ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘সাধারণত ডিসেম্বরজুড়েই সৈকতে পর্যটকদের চাপ থাকে। তবে বর্তমানে কিছুটা কম, তারপরও আমরা তৎপর রয়েছি। যাতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।’




ভোলার গ্যাস কাজে লাগাতে চান নৌকা প্রার্থী মুকুল

বরিশাল অফিস :: ভোলার গ্যাসকে কাজ লাগিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সার কারখানা নির্মাণসহ ছোট ছোট শিল্প কারখাানা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করতে চান ভোলা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল। আজ রবিবার (৩১ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের এ আশ্বাস দেন তিনি।

ভোটারদের আলী আজম মুকুল বলেন, আমাদের এলাকার গ্যাস দিয়ে আমরা সাড়ে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে দিচ্ছি। ভোলার গ্যাস ঢাকার শিল্প কারখানায় ব্যবহার হচ্ছে- এজন্য আমরা গর্বিত।

আগামীতে ভোলার গ্যাস ভোলাবাসী যাতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে সেই সুযোগ তৈরি করা হবে বলেও জানান আলী আজম মুকুল।




দেশের জনগণ সন্ত্রাসের পক্ষে নয়: হাসানাত আবদুল্লাহ

বরিশাল অফিস :: বরিশাল-১ আসনের নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, দেশের জনগণ সন্ত্রাসের পক্ষে নয়; উন্নয়নের পক্ষে। শেখ হাসিনার সরকার চার বার ক্ষমতায় থেকে দেশের সকল সেক্টরের সার্বিক উন্নয়ন করেছেন। বাংলাদেশ দেশ আজ বহিঃবিশ্বে উন্নয়নের রোল মডেল।

রোববার ( ৩১ ডিসেম্বর) বিকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংগুটিয়া ঈদ গাঁ মাঠে উঠান বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। তাই আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোটদিয়ে পুণরায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল জেলা আ. লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়,স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেরগের নেতৃবৃন্দরা।




বরিশালে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বরিশাল অফিস :: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) থেকেই বিজিবির সদস্যরা মেট্রোপলিটন এলাকা ও জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শুরু করেছেন।

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সোহেল মারুফ চন্দ্রদ্বীপ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম হিসাবে দায়িত্ব পালনের জন্য বরিশাল সিটি ও জেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ৯ জানুয়ারী পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বিজিবির বাইরে আনসারের একটি টিম ও জেলা প্রশাসনের ১৯ জন ম্যাজিষ্ট্রেট নির্বাচনী মাঠে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন ।




পিরোজপুর প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে ভোটের মাঠ

বরিশাল অফিস :: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত নৌকা প্রতীকে সাত বারের নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আরেক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী একসময়ের আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত ব্যক্তিগত কর্মকর্তা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পিরোজপুর ২ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকী ৫ জন প্রার্থীদের কেউ চিনেন না বলে জানিয়েছেন এ আসনের ভোটাররা। এই ৫ প্রার্থী হলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ জাকির হোসাইন, গণ ফ্রন্টের মোহাম্মদ মাহাতাব উদ্দিন মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবুল বাশার, বাংলাদেশ কংগ্রেস মোঃ ছগির মিয়া।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন প্রত্যাশী সবাইকে মনোনয়ন দিতে না পারায় স্বতন্ত্র-ডামি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে নির্বাচনকে গণমুখী ও উৎসবমুখর করতে আহবান জানান। তারই ধারাবাহিকতায় এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ।

কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ ৩টি উপজেলার প্রায় শতভাগ বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সিংহভাগ এবং যুবসমাজকে প্রচার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষে।

স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, দলীয় প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করায় নেতা-কর্মীরা এটা মেনে নিতে পারছেন না, বিধায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রার্থীর প্রতীকের পক্ষে কাজ করছেন। ফলে হেভিওয়েট এ প্রার্থী বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে রয়েছেন ফুরফুরে মেজাজে।

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ বলেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, কাউখালী নেসারাবাদে উন্নয়নের বৈষম্য দূর করে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে ৭ জানুয়ারী উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমার বিশ্বাস ইনাশাআল্লাহ।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমি পিরোজপুরে ৩২ বছর ধরে রাজনীতি করি। তাই এ আসনের মানুষ আমার বাইরে যাবে কেন।




বরিশালে প্রিজাইডিংদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ( ৩০ ডিসেম্বর) শনিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৫ সংসদীয় আসনের প্রিজাইডিং অফিসারবৃন্দের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বরিশাল বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,বরিশাল পুলিশ কমিশনার লল মেট্রোপলিটন পুলিশ জিহাদুল কবির, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন।বরিশাল উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বরিশাল মোঃ মাহাবুব উল্লাহ মজুমদারসহ প্রশিক্ষনার্থী প্রিজাইডিং অফিসারবৃন্দেরা।

শুরুতে অতিথিরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৫ সংসদীয় আসনের প্রিজাইডিং অফিসারবৃন্দের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করে। পরিশেষে কর্মশাল অনুষ্ঠিত হয়।